CHARU

CHARU Voice of Awareness...

হলি কুমারী পর্বতের উচ্চতা চেঙ্গী নদের পৃষ্ঠ থেকে প্রায় ১৫০০ফুট আর সমুদ্র পৃষ্ঠ থেকে ২০০০ ফুট প্রায়। এই পর্বত শিখরে মাতাই...
15/06/2026

হলি কুমারী পর্বতের উচ্চতা চেঙ্গী নদের পৃষ্ঠ থেকে প্রায় ১৫০০ফুট আর সমুদ্র পৃষ্ঠ থেকে ২০০০ ফুট প্রায়। এই পর্বত শিখরে মাতাই পুখিরের অবস্থান।

বাংলাদেশে বসবাসরত ত্রিপুরা জাতিসত্তার দু’টি প্রধান তীর্থক্ষেত্র সীতাকুন্ড তীর্থ ও মাতাই পুখির। নূনছড়ি ছড়ার ক্....

শ্রীমদ্ভগবদগীতা- ৩/৩৫শ্রেয়ান্ স্বধর্মো বিগুণঃ পরধর্মাৎ স্বনুষ্ঠিতাৎ ।স্বধর্মে নিধনং শ্রেয়ঃ পরধর্মো ভয়াবহঃ॥অনুবাদ : স্...
05/04/2026

শ্রীমদ্ভগবদগীতা- ৩/৩৫
শ্রেয়ান্ স্বধর্মো বিগুণঃ পরধর্মাৎ স্বনুষ্ঠিতাৎ ।
স্বধর্মে নিধনং শ্রেয়ঃ পরধর্মো ভয়াবহঃ॥

অনুবাদ : স্বধর্মের অনুষ্ঠান দোষযুক্ত হলেও উত্তমরূপে অনুষ্ঠিত পরধর্ম থেকে উৎকৃষ্ট। স্বধর্ম সাধনে যদি মৃত্যু হয়, তাও মঙ্গলজনক, কিন্তু অন্যের ধর্মের অনুষ্ঠান করা বিপজ্জনক।
#শ্রীমদ্ভগবদগীতা #শ্রীগীতা

27/01/2026
13/01/2026

Risha: Narrow Textiles of Tripura

Installation & Short Film Commissioned by Royal Enfield

02/01/2026
কাথারক পূজা:কাথারক পূজা ত্রিপুরা জনগোষ্ঠীর একটি গুরুত্বপূর্ণ ঐতিহ্যবাহী ধর্মীয় ও সাংস্কৃতিক আচার। এই পূজার মাধ্যমে ত্রি...
02/01/2026

কাথারক পূজা:
কাথারক পূজা ত্রিপুরা জনগোষ্ঠীর একটি গুরুত্বপূর্ণ ঐতিহ্যবাহী ধর্মীয় ও সাংস্কৃতিক আচার। এই পূজার মাধ্যমে ত্রিপুরারা প্রকৃতি, দেবতা ও পূর্বপুরুষদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে। সমাজের মঙ্গল, ফসলের সমৃদ্ধি, রোগ-ব্যাধি ও অশুভ শক্তি থেকে রক্ষার জন্য এ পূজায় প্রার্থনা করা হয়। কাথারক পূজা কেবল একটি ধর্মীয় আচার নয়-এ ত্রিপুরাদের ইতিহাস, বিশ্বাস, সামাজিক বন্ধন ও সাংস্কৃতিক পরিচয়ের প্রতীক।

রিসা: ঐতিহ্যের বুনন, জিআই ট্যাগে বিশ্বস্বীকৃতরিসা শুধু একটি বস্ত্র নয়-এটি ত্রিপুরা জাতির সংস্কৃতি, পরিচয় ও ঐতিহ্যের এক...
02/01/2026

রিসা: ঐতিহ্যের বুনন, জিআই ট্যাগে বিশ্বস্বীকৃত
রিসা শুধু একটি বস্ত্র নয়-এটি ত্রিপুরা জাতির সংস্কৃতি, পরিচয় ও ঐতিহ্যের এক জীবন্ত প্রতীক। ত্রিপুরা রমনীদের দৈনন্দিন জীবন থেকে শুরু করে সামাজিক অনুষ্ঠান, ধর্মীয় আচার ও বিশেষ মুহূর্তে রিসা অপরিহার্যভাবে ব্যবহৃত হয়। এটি কখনও ঊর্ধ্ববস্ত্র, কখনও মাথার আবরণ, আবার কখনও সম্মান প্রদর্শনের প্রতীকী বস্ত্র হিসেবে ব্যবহৃত হয়।
পরম যত্ন ও দক্ষতায় ঐতিহ্যবাহী কোমর তাঁতে (loin loom) বোনা রিসা তার উজ্জ্বল রঙ, জ্যামিতিক নকশা ও প্রতীকী মোটিফের জন্য সুপরিচিত। প্রতিটি নকশার মধ্যেই লুকিয়ে থাকে প্রকৃতি, সমাজ ও পূর্বপুরুষদের বিশ্বাসের গল্প। প্রজন্ম থেকে প্রজন্মে নারীদের হাতে গড়ে ওঠা এই বুনন ত্রিপুরার আত্মারই প্রকাশ।
ত্রিপুরাদের রিসা সম্প্রতি লাভ করেছে মর্যাদাপূর্ণ ভৌগোলিক নির্দেশক (GI) ট্যাগ, যা এর অনন্য উৎস, ঐতিহ্যবাহী কারুশিল্প ও সাংস্কৃতিক গুরুত্বকে সরকারিভাবে স্বীকৃতি ও সুরক্ষা প্রদান করে। এই স্বীকৃতি শুধু রিসার সম্মানই বাড়ায়নি, বরং স্থানীয় বয়নশিল্পীদের ক্ষমতায়ন, টেকসই জীবিকা এবং বিশ্বমঞ্চে ত্রিপুরার পরিচিতিকেও আরও সুদৃঢ় করেছে।
রিসা মানে—ঐতিহ্যের বুননে গাঁথা গর্ব ও পরিচয়।
#ত্রিপুরার_রিসা

বাংলাদেশের তরুণদের লিডারশীপে এবং এশিয়াসহ ২০টির বেশি তরুণদের সহায়তায় ও অংশগ্রহণে থাইল্যান্ডে আগামী জানুয়ারী মাসের অনুষ্ঠি...
31/12/2025

বাংলাদেশের তরুণদের লিডারশীপে এবং এশিয়াসহ ২০টির বেশি তরুণদের সহায়তায় ও অংশগ্রহণে থাইল্যান্ডে আগামী জানুয়ারী মাসের অনুষ্ঠিত হতে যাচ্ছে এশিয়ান ক্লাইমেট এন্ড এনভায়রনমেন্ট সামিট ২০২৬। ৫ দিনের এই সামিটের অভিজ্ঞতা হবে শেখা, দেখা আর অনুভবের এক ব্যতিক্রমী যাত্রা। ২০টির বেশি দেশের তরুণ ও অভিজ্ঞ বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলতে বলতে আপনি বুঝতে পারবেন নতুন ধারণা কীভাবে জন্ম নেয়। ব্যাংককের কমিউনিটিতে ঘুরে দেখবেন মানুষ, সংস্কৃতি আর পরিবেশের বাস্তব গল্প-যা বইয়ের বাইরে এক ভিন্ন শিক্ষা দেবে। কর্মশালা, আলোচনা, নেটওয়ার্কিং আর স্থানীয় অভিজ্ঞতা মিলিয়ে প্রতিটি দিন হবে নতুন কিছু জানার সুযোগ। বিশ্বকে দেখার এই সুযোগ আশা করি আপনাদের জীবনের এক স্মরণীয় অধ্যায় হয়ে উঠবে।
যুক্ত হোন আজই: https://forms.gle/4HXMRDd4QUpEsYTm6

Address

Mohakhali
Dhaka
1212

Alerts

Be the first to know and let us send you an email when CHARU posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category