09/11/2025
💻 আমরা যারা আইটি সেকশনে কাজ করি 💡
আমরা সেই মানুষগুলো, যাদের কাজের ভেতর নেই নির্দিষ্ট সীমা বা নির্দিষ্ট সময়।
কখনো সার্ভার ডাউন, কখনো নেটওয়ার্ক সমস্যা, কখনো ডেটা ব্যাকআপ—
সব কিছুর সমাধান আমাদের হাতেই খুঁজে নিতে হয়।
অন্যরা যখন কাজ শেষ করে নিশ্চিন্তে ঘুমায়,
আমরা তখনও লগ ফাইল চেক করি, সিস্টেম চালু রাখি,
কারণ একটা ছোট্ট ত্রুটি পুরো সিস্টেমকে থামিয়ে দিতে পারে।
আমরা হয়তো আলোচনায় আসি না,
কিন্তু নীরবে নিশ্চিত করি যেন সবকিছু ঠিকভাবে চলে —
অফিসের প্রতিটি কম্পিউটার, সার্ভার, সফটওয়্যার,
সব কিছুর পেছনে থাকে একজন আইটি মানুষের পরিশ্রম, দক্ষতা ও ভালোবাসা। ❤️
সালাম তাদের সবাইকে, যারা আইটি সেকশনে কাজ করে প্রতিদিন প্রযুক্তিকে এগিয়ে নিচ্ছে! 💪💻
#
09/11/2025
🎉 স্বাগতম আমাদের নতুন পেজ – CSE Department of Bangladesh! 🎉
প্রিয় কম্পিউটার ইঞ্জিনিয়ার বন্ধুরা,
আমাদের এই গ্রুপের মূল উদ্দেশ্য হলো বাংলাদেশের সকল কম্পিউটার ইঞ্জিনিয়ারদের একটি প্ল্যাটফর্মে একত্রিত করা। আমরা যারা কম্পিউটার ইঞ্জিনিয়ার, আমরা সবাই মিলে দেশের আইটি সেক্টরকে আরও উন্নতির দিকে এগিয়ে নিয়ে যাব। 💻🌟
এখন থেকে আমাদের CSE Department of Bangladesh পেজে পাবেন:
✅ সর্বশেষ আইটি ও কম্পিউটার বিজ্ঞান সংক্রান্ত আপডেট
✅ করিয়ার ও চাকরির সুযোগ সম্পর্কিত তথ্য
✅ এক্সপার্টদের টিপস ও গাইডলাইন
✅ প্রযুক্তি সংক্রান্ত বিভিন্ন রিসোর্স ও আলোচনা
✨ আসুন, একসাথে আমাদের কমিউনিটিকে আরও শক্তিশালী করি। আমাদের পেজটি লাইক ও ফলো করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন।
🔗 CSE Department of Bangladesh পেজে যান
আপনাদের সাপোর্টই আমাদের শক্তি! 💪
09/11/2025
স্বপ্ন দেখুন, নেতৃত্ব দিন – CSEDB Executive Committee-এ যোগদিন !
আমরা গঠন করব ২০ জনের একটি ডাইনামিক কমিটি, যাদের কাজ থাকবেঃ
👉ওয়ার্কশপ;
👉হ্যাকাথন;
👉সেমিনার আয়োজন করা;
👉ইন্ডাস্ট্রি ট্যুর;
👉জব প্লেসমেন্টের জন্য কোম্পানির সাথে সরাসরি কানেকশন তৈরি করা;
👉CV রিভিউ;
👉ইন্টারভিউ প্রিপ;
👉মেন্টরশিপ দিয়ে ক্যারিয়ার গাইড করা, এবং
👉স্পনসরশিপ-প্রচারণায় CSE কমিউনিটিকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়া।
এখানে শুধু পদ নয়, লিডারশিপ, নেটওয়ার্কিং, স্কিল ডেভেলপমেন্ট ও রেজিউমে-বুস্টিং অপরচুনিটি অপেক্ষা করছে!
একসাথে গড়বো CSE-এর সোনালী ভবিষ্যৎ!
যোগ্যতা (Eligibility Criteria) – CSEDB Executive Committee
শিক্ষাগত যোগ্যতা: গ্র্যাজুয়েট, BSc in CSE (অথবা সমমানের ডিগ্রি যেমন: B.Sc. in Computer Science & Engineering, Software Engineering, IT, ICT ইত্যাদি)।
অভিজ্ঞতা: কোনো জব হোল্ডার (ফ্রেশার/ইন্টার্নশিপ/পার্ট-টাইম/ফুল-টাইম) হতে হবে।
যারা ইতিমধ্যে ইন্ডাস্ট্রিতে কাজ করছেন, তাদের অগ্রাধিকার।