Md. Mahmudul Hasan Azim

Md. Mahmudul Hasan Azim Lets Break Your Ice

BCS Nest কর্তৃক আয়োজিত NestCast  এর Episode 02 এ আপনাদের স্বাগতম। আগামীকাল ০৭ মে, ২০২৬ রোজ বৃহস্পতিবার রাত ৯.০০ টায় লাইভ...
06/05/2026

BCS Nest কর্তৃক আয়োজিত NestCast এর Episode 02 এ আপনাদের স্বাগতম। আগামীকাল ০৭ মে, ২০২৬ রোজ বৃহস্পতিবার রাত ৯.০০ টায় লাইভ স্ট্রিমিং হবে NestCast পেজ থেকে।

৪৫ তম বিসিএস প্রশাসন (সুপারিশপ্রাপ্ত) পরিবারের একাংশ❤️
02/02/2026

৪৫ তম বিসিএস প্রশাসন (সুপারিশপ্রাপ্ত) পরিবারের একাংশ❤️

02/02/2026

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ৪৫ তম বিসিএস প্রশাসনে সুপারিশ প্রাপ্তদের একাংশ(স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন)

২২/০১/২০২৩ ইং তারিখে জীবনের প্রথম সরকারী চাকুরী হিসেবে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে জীবন শুরু করেছিলা...
23/01/2026

২২/০১/২০২৩ ইং তারিখে জীবনের প্রথম সরকারী চাকুরী হিসেবে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে জীবন শুরু করেছিলাম। এবং প্রায় ১ বছর ৪ মাস চাকুরী করে তারপর রাষ্টায়ত্ত ব্যাংকে যোগদান করি৷

গতপরশু প্রাইমারী সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে৷ যারা উত্তীর্ন হয়েছেন তাদের কে অভিনন্দন। আর সামনে রয়েছে একটি মাত্র ধাপ-ভাইভা।

🔷প্রাইমারী ভাইভার জন্য :

🟥 নিজের সম্পর্কে জানুন৷

➡️যতটা গোছানো যায় ততটা গুছিয়ে জানুন। নিজের সম্পর্কে বিভিন্ন দিক দিয়ে জানুন। যেমন ভাইভা বোর্ডে কোয়েশ্চেন থাকে,"introduce yourself Without educational and family background" এখানে পাজলড হওয়া যাবে না। বাংলা এবং ইংরেজিতে নিজের সম্পর্কে গোছানো বক্তব্য তৈরি করুন। আপনার ইন্টারেস্ট, আপনার হবি, স্ট্রং জোন উইক জীন গুলোও রেডি রাখুন৷

🟥 নিজের পঠিত বিষয়

💠প্রয়োজনে আবার ব্যাসিক বিষয় গুলো পড়ুন৷ এটাকে স্ট্রংজোন হিসেবে তৈরি করুন। আপনার পঠিত বিষয়ে আপনার বক্তব্য হতে হবে গোছানো এবং প্রফেশনাল।

🟥 নিজ এলাকা:

💠নিজ এলাকার খুটিনাটি জানুন। নদী-ভুপ্রকৃতি, বিশিষ্ট ব্যক্তিবর্গ, জমিদার, এলাকার নামকরন ইত্যাদি জানুন।

🟥 নিজ বিশ্ববিদ্যালয় এবং সেখানকার গুরুত্বপূর্ণ ব্যাক্তিত্ব বা শিক্ষাবিদ। আপনার বিভাগের প্রখ্যাত ব্যাক্তিত্ব। বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ আপডেট। ভিসি-প্রোভিসি,ডিপার্টমেন্ট এর চেয়ারম্যান, উনাদের সম্পর্কে তথ্য জানতে হবে।

🟥 ট্রান্সলেশন

💠নিয়মিত ট্রান্সলেশন জিজ্ঞেস করে থাকে প্রাইমারী ভাইভা বোর্ডে৷ সুতরাং ট্রান্সলেশন প্র‍্যাকটিস করুন। দৈনন্দিন ব্যবহৃত বাক্যগুলো ইংরেজিতে অনুশীলন করুন।
যেমন: ট্রাডিশনাল কিছু ট্রান্সলেশন আছে, ওগুলা নিয়মিত জিজ্ঞেস করে। "ডাক্তার আসিবার পূর্বে/পরে,রোগি মারা গেল' এই টাইপ।

🟥 বানান এবং মুখে মুখে ম্যাথ

💠বোর্ডে প্রায় সময় ই দেখা যায় যে বানান শুদ্ধি অথবা একই উচ্চারনের বিভিন্ন বানান লিখতে বা বিশ্লেষণ করতে বলে।
💠পাশাপাশি বিভিন্ন ছোট অংক জিজ্ঞেস করে। '২০০ এর ০.৫% কত' এই টাইপ।

🟥 সাহিত্য থেকে প্রচুর প্রশ্ন করে থাকে

💠সবচেয়ে ভালো হয় খুব বিখ্যাত দুইটি বই পড়ে ফেলুন। সময় না থাকলে ভালো ভাবে রিভিউ নিয়ে যান।পাশাপাশি নতুন প্রকাশিত বাংলা+ইংরেজি বই এর সম্পর্কে ধারনা নিয়ে যান। খুব কাজে দিবে।

💠এছাড়াও রবি ঠাকুর, নজরুল, বঙ্কিম, ঈশ্বরচন্দ্র ইত্যাদি লেখকদের সম্পর্কে ভাল ভাবে জানতে হবে।তাদের লেখার সাথে সমাজ সংস্কার ইত্যাদি রিলেট করতে হবে।

🟥 রিসেন্ট আলোচিত ইস্যু + আন্তর্জাতিক ঘটনা সম্পর্কে ওয়াকিবহাল থাকতে হবে৷ জেনারেল নলেজ এবং আইকিউ গ্রো করতে হবে।

🟥 শিশুদের নিয়ে ভাবুন। প্রাইমারী তে কি কি করতে হয়। শিশুর বিকাশের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গুলো সাজিয়ে ফেলুন। সরকারের গৃহীত পদক্ষেপ গুলোর বাস্তবায়ন এবং নীতিমালার প্রয়োগ নিয়ে জানুন।

🟥 একটি প্রাথমিক বিদ্যালয়ের দৈনন্দিন রুটিন লাইফ গুলো সম্পর্কে খোজ নিন। শিক্ষানীতি নিয়ে ধারনা রাখুন।
যেমন পতাকা, সমাবেশ, টিফিন, জাতীয় সংগীত ইত্যাদি।

🟥 গুরুত্বপুর্ণ জাতীয় দিবস ও আন্ত:র্জাতিক দিবস সমুহ দেখে যান। ভাইভার মাসের উল্লেখযোগ্য দিবস সম্পর্কে জ্ঞান রাখুন৷

🟥 একটা কবিতা বা গান প্র‍্যাকটিস করতে পারেন৷ অনেক সময় ই প্রাইমারীর ভাইভায় গান গাইতে বা আবৃত্তি করতে বলে। আমাদের ভাইভার সময় ম্যাক্সিমাম কেই এগুলো করতে বলেছিল।

🟥 আত্মবিশ্বাস রাখুন৷ সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস রাখুন। মুখে সবসময় হাসি রাখুন। এটি আপনাকে অলোয়েজ ওয়ান স্টেপ ফরোয়ার্ড করতে সাহায্য করবে।

শুভকামনায়

#মো_মাহমুদুল_হাসান_আজিম
সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (সুপারিশপ্রাপ্ত)
৪৫ তম বিসিএস।

সাবেক সহকারী শিক্ষক
সরকারী প্রাথমিক বিদ্যালয়
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।
মেধাক্রম:০২

#হ্যাপিরিডিং

21/01/2026
বাংলা সাহিত্য- মধ্যযুগ।
20/01/2026

বাংলা সাহিত্য- মধ্যযুগ।

বাংলা সাহিত্য-প্রাচীন যুগ।এখান থেকে ২-৩ টা কোয়েশ্চেন নিয়মিত আসে।
16/01/2026

বাংলা সাহিত্য-প্রাচীন যুগ।
এখান থেকে ২-৩ টা কোয়েশ্চেন নিয়মিত আসে।

Address

6/1 Kawlar
Dhaka
1229

Website

Alerts

Be the first to know and let us send you an email when Md. Mahmudul Hasan Azim posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share