18/01/2026
অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শতভাগ ভোট গ্রহণের মধ্য দিয়ে আজ পানিসম্পদ কৌশল বিভাগ থেকে একুশ ব্যাচের বিআর ইলেকশন সম্পন্ন হয়েছে।
সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে নির্বাচনটি রূপ নেয় এক অনন্য উৎসবে— যেখানে উত্তেজনা, কৌতূহল ও রোমাঞ্চ একত্রে প্রবাহিত হয়েছে স্রোতধারার মতো।
নির্বাচনের ফলাফল ছিলো এতটাই অভাবনীয় ও আনপ্রেডিক্টেবল যে, তা যদি ভবিষ্যৎ সভ্যতার ইতিহাস বইয়ে স্থান পায়, তাতেও এক ফোটা অত্যুক্তি হবে না।
📊 নির্বাচনী ফলাফল:
▪️টেট্রাপড: ১৮
▪️গোলাপ: ১৬
▪️মোমবাতি: ১৬
▪️টুইন টাওয়ার: ১০
সর্বাধিক ভোট অর্জনের মাধ্যমে Akash Kanti Biswash (টেট্রাপড) আনুষ্ঠানিকভাবে ব্যাচ প্রতিনিধির আসনে অধিষ্ঠিত হয়েছেন— অভিনন্দন!
তবে এখানেই ইতিহাসের সমাপ্তি নয়!
সমান সংখ্যক ভোট পাওয়ায় Jaber Ibn Shihab (মোমবাতি) ও Yasir Sadik (গোলাপ)- এর ভাগ্য নির্ধারণে অপেক্ষা করছে আরেকটি রুদ্ধশ্বাস নির্বাচন।
17/01/2026
Don't forget to cast your vote today.
17/01/2026
Elect your representative of ekush batch.
Cast your vote tomorrow.
Yasir Sadik - Rose
Md. Laden Mia - Twin Tower
Akash Kanti Biswash - Tetrapod
Md. Shihab Uddin - Candle
15/01/2026
কার হাতে উঠতে যাচ্ছে আগামী দিনের নেতৃত্বের প্রবাহ?
আগামী ১৮ই জানুয়ারি পানিসম্পদ কৌশল বিভাগ থেকে অনুষ্ঠিতব্য ব্যাচ প্রতিনিধি নির্বাচনের প্রার্থীরা ইতোমধ্যেই তাদের নির্বাচনি প্রচারণা শুরু করেছেন। নেতৃত্বের এই সংগ্রামে কে লড়ছেন কোন প্রতীকে?
চলুন, এক নজরে দেখে নেই আমাদের বিয়ার 🍺 প্রার্থীদের এবং তাদের নির্বাচনী দেয়ালিকা।
মো. শিহাব উদ্দিন: মোমবাতি
আকাশ কান্তি বিশ্বাস: টেট্রাপড
ইয়াসির সাদিক: গোলাপ ফুল
মো. লাদেন মিয়া: টুইন টাওয়ার
15/01/2026
আসন্ন ১৮ই জানুয়ারি নির্বাচনকে সামনে রেখে ইতোমধ্যেই চার জন প্রার্থী ব্যাপক সমারোহে নির্বাচন কমিশনের কাছ থেকে মনোনয়ন পত্র ক্রয় করেছে।
মনোনয়ন পত্র ক্রয়কৃত প্রার্থীরা হচ্ছেন—
মো. লাদেন মিয়া
মো. শিহাব উদ্দিন
আকাশ কান্তি বিশ্বাস
ইয়াসির সাদিক - এর পক্ষ হতে নাঈম হোসেন
14/01/2026
যোগ্য প্রার্থী হারিয়ে,
আমরা কাদতে চাইনা আড়ালে
আপনি যদি বুয়েট একুশ ব্যাচকে প্রতিনিধিত্ব করার জন্য আগ্রহী হয়ে থাকেন, তবে আজই মনোনয়ন পত্র সংগ্রহ করুন।