10/10/2024
#কেন_এই_কোর্স?
কখনো কি হিসাব করেছেন, দিনরাত ২৪ ঘণ্টার মধ্যে কত ঘণ্টা সময় আপনি ঘুম, খাবার, টয়লেট, পরিচ্ছন্নতা, সাজসজ্জা, বাজার-সদাই, চাকরি-বাকরি, ব্যবসা-বাণিজ্য, মানুষের সাথে কথাবার্তা, পরিবারের সাথে সময় কাটানোসহ দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় কাজে ব্যয় করেন? হিসাব করলে দেখা যাবে এই কাজে প্রতিদিন ১৬-২০ ঘণ্টা সময় ব্যয় হয়। তাহলে প্রতিদিন খালেস ইবাদতে আমরা কতটুকু সময় কাটাই? সাধারণ মুসলমানের ক্ষেত্রে ইবাদতের সময়টুকু ২-৩ ঘণ্টার বেশি হবে না। অথচ আমাদেরকে সৃষ্টি করার উদ্দেশ্যই আল্লাহ তাআলার ইবাদত করা এবং দুনিয়ার এই জীবনই হচ্ছে সেই ইবাদতের স্থান। তাহলে কি আমরা আমাদের লক্ষ্য-উদ্যেশ্য থেকে সরে গিয়ে দুনিয়া নিয়েই পড়ে আছি এবং পরকালীন জীবনে ক্ষতিগ্রস্ত হচ্ছি?
হ্যাঁ, এতে কোন সন্দেহ নেই যে, আমরা পরকালে ক্ষতিগ্রস্ত হচ্ছি। তবে দৈনন্দিন জীবনের এই প্রয়োজনও তো উপেক্ষা করার সুযোগ নেই! তাহলে এই সমস্যার সমাধান কী? কোন কাজের মাধ্যমে আমরা দৈনন্দিন প্রয়োজনও পূরণ করতে পারবো, আবার আখেরাতেও সফলতা লাভ করতে পারবো? এই সমস্যার সমাধান নিয়েই আমাদের নতুন কোর্স “সুন্নাহ লাইফস্টাইল”।
এই কোর্সের মাধ্যমে জীবন পরিচালনার এমন কিছু মূলনীতি শিখিয়ে দেওয়া হবে এবং দৈনন্দিন প্রয়োজনের এমন পদ্ধতি বাতলে দেওয়া হবে, যা ফলো করার মাধ্যমে যে কোন ব্যক্তি তার ২৪ ঘণ্টার পুরো সময়টাই ইবাদতে রূপান্তরিত করতে পারবেন। এমনকি তিনি বিছানায় শুয়ে ঘুমাবেন, ঘরে বসে খাবার খাবেন, স্ত্রী-পরিবারের সাথে একান্তে সময় কাটাবেন, পরিচ্ছন্নতা ও সাজসজ্জায় সময় ব্যায় করবেন, অথচ প্রতি মূহুর্তে তার আমলনামায় জমা হবে অসংখ্য ও অগণিত নেকি।
পরকালে সফল হতে ও জীবনকে সুন্দর করতে এখনি জয়েন করুন আমাদের “সুন্নাহ লাইফস্টাইল কোর্সে”। আসন সংখ্যা সীমিত। তাই আপনার আসনটি নিশ্চিত করতে কমেন্টে থাকা লিংকে ক্লিক করে এখনি রেজিস্ট্রেশন করুন!
#সুন্নাহ_লাইফস্টাইল #ইসলামিক_জীবন