24/09/2026
#ছেলে_ও_আমি অসুস্থ, দু'আ চাই!
Shahazulislam Siraz
শাইখুল হাদীস মুফতী শাহাজুল ইসলাম সিরাজ
আব্দুল্লাহ বিন সিরাজ তলহা
কুরআনে বর্ণিত দু'আ
১. হযরত আইয়ুব (আঃ)-এর দো'আ (কষ্ট ও রোগ থেকে মুক্তির জন্য)
أَنِّي مَسَّنِيَ الضُّرُّ وَأَنْتَ أَرْحَمُ الرَّاحِمِينَ
উচ্চারণ: ’আন্নী মাস্সানিয়াদ্ দুর্রু ওয়া আন্তা আরহামুর-রাহিমীন।
অর্থ: "আমি তো কষ্টে পড়েছি, আর তুমিই তো সর্বশ্রেষ্ঠ দয়ালু।" (সূরা আল-আনবিয়া: ৮৩)
২. সকল রোগের আশশেফা বা আরোগ্যের জন্য
وَإِذَا مَرِضْتُ فَهُوَ يَشْفِينِ
উচ্চারণ: ওয়া ইযা মারিদতু ফাহুওয়া ইয়াশফীন।
অর্থ: "এবং যখন আমি অসুস্থ হই, তখন তিনিই আমাকে আরোগ্য দান করেন।" (সূরা আশ-শু’আরা: ৮০)
হাদীসে বর্ণিত দু'আ
১. রোগীকে দেখতে গেলে পড়ার দু'আ
أَذْهِبِ الْبَأْسَ رَبَّ النَّاسِ، واشْفِ أَنْتَ الشَّافِي، لاَ شِفَاءَ إِلاَّ شِفَاؤُكَ، شِفَاءً لاَ يُغَادِرُ سَقَمًا
উচ্চারণ: আদহিবিল বা’সা রব্বান-নাস, ইশফি আন্তাশ-শাফী, লা শিফা-আ ইল্লা শিফা-উকা, শিফা-আল লা ইউগাদিরু সাকামা।
অর্থ: "হে মানুষের প্রতিপালক! কষ্ট দূর করে দিন এবং আরোগ্য দান করুন, আপনিই আরোগ্যকারী। আপনার আরোগ্য ছাড়া কোনো আরোগ্য নেই, এমন আরোগ্য দিন যা কোনো রোগ অবশিষ্ট রাখে না।" (সহীহ বুখারী: ৫৭৪৩, সহীহ মুসলিম: ২১৯১)
২. রোগীকে দেখে ৭ বার পড়ার অত্যন্ত ফজিলতপূর্ণ দু'আ
أَسْأَلُ اللَّهَ الْعَظيمَ رَبَّ الْعَرْشِ الْعَظِيمِ أَنْ يَشْفِيَكَ
উচ্চারণ: আসআলুল্লাহাল 'আযীম, রব্বাল 'আরশিল 'আযীম, আই-ইয়াশফিয়াক।
অর্থ: "আমি মহান আল্লাহর কাছে—যিনি মহান আরশের রব—তোমার আরোগ্য প্রার্থনা করছি।"
(জামে তিরমিযী: ২০৮৯, সুনানে আবু দাউদ: ৩১০৬ — মৃত্যু আসন্ন না হয়ে থাকলে এই দু'আ ৭ বার পড়লে আল্লাহ রোগীকে সুস্থ করে দেন)
৩. শরীরের কোথাও ব্যথা হলে হাত রেখে পড়ার দু'আ
ব্যথার স্থানে ডান হাত রেখে ৩ বার "বিসমিল্লাহ" (بِسْمِ اللهِ) বলতে হবে, তারপর নিচের দু'আটি ৭ বার পড়তে হবে:
أَعُوذُ بِاللهِ وَقُدْرَتِهِ مِنْ شَرِّ مَا أَجِدُ وَأُحَاذِرُ
উচ্চারণ: আ'ঊজু বিল্লাহি ওয়া কুদরাতিহী মিন শার্রি মা আজিদু ওয়া উহাজিরু।
অর্থ: "আমি আল্লাহর এবং তাঁর কুদরতের আশ্রয় প্রার্থনা করছি—যে কষ্ট আমি অনুভব করছি এবং যে কষ্টের ভয় করছি তা থেকে।" (সহীহ মুসলিম: ২২০২)
৪. কঠিন বা জটিল রোগ থেকে আত্মরক্ষার দু'আ
اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْبَرَصِ وَالْجُنُونِ وَالْجُذَامِ وَمِنْ سَيِّئِ الأَسْقَامِ
উচ্চারণ: আল্লাহুম্মা ইন্নী আ’ঊজু বিকা মিনাল বারাসি ওয়াল জুনূনি ওয়াল জুযামি ওয়া মিন সাইয়্যিইল আসকাম।
অর্থ: "হে আল্লাহ! আমি আপনার নিকট শ্বেত রোগ, উন্মাদনা, কুষ্ঠরোগ এবং সকল প্রকার কঠিন রোগ থেকে আশ্রয় প্রার্থনা করছি।" (সুনানে আবু দাউদ: ১৫৫৪)
৫. রোগের কষ্ট লাঘব ও আরোগ্যের সাধারণ দু'আ
لاَ بَأْسَ طَهُورٌ إِنْ شَاءَ اللَّهُ
উচ্চারণ: লা বা’সা তূহূরুন ইনশাআল্লাহ।
অর্থ: "কোনো ক্ষতি নেই, ইনশাআল্লাহ এটি (অসুস্থতা) গুনাহ থেকে পবিত্রকারী।" (সহীহ বুখারী: ৩৬১৬)