26/04/2026
দক্ষিণ কোরিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর Busan-এ অবস্থিত Dong-A University আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য একটি জনপ্রিয় ও সুযোগসমৃদ্ধ বিশ্ববিদ্যালয়।
কেন Dong-A University আপনার জন্য বেস্ট হতে পারে?
Established & Trusted
১৯৪৬ সালে প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয়টি দীর্ঘদিন ধরে মানসম্মত শিক্ষা প্রদান করে আসছে।
Large Student Community
প্রায় ১৯,০০০+ Undergraduate এবং ২,৪৫০+ Postgraduate শিক্ষার্থী এখানে পড়াশোনা করছে।
Medical + Law School সুবিধা
Busan শহরে খুব কম বিশ্ববিদ্যালয়ের মধ্যেই Medical ও Law School একসাথে আছে—Dong-A তাদের মধ্যে অন্যতম।
International সুযোগ
৪০+ দেশের ৩০০+ পার্টনার ইউনিভার্সিটি ও হাজারের বেশি আন্তর্জাতিক শিক্ষার্থী এখানে রয়েছে
Scholarship Opportunity
Korean Government Scholarship (KGSP/GKS) সহ বিভিন্ন স্কলারশিপের সুযোগ আছে
Campus Life (3টি সুন্দর ক্যাম্পাস)
Seunghak Campus – প্রধান ক্যাম্পাস, পাহাড় ও প্রকৃতির মাঝে অসাধারণ ভিউ
Gudeok Campus – Medical facilities ও Hospital সহ
Bumin Campus – শহরের কেন্দ্রস্থলে, Law & International Studies এর জন্য জনপ্রিয়
Available Faculties
✔ Business Administration
✔ Engineering
✔ Social Science
✔ Natural Science
✔ Medicine
✔ Law
✔ Arts & Humanities
মোট ১০+ কলেজ ও ৫০+ majors available
স্বপ্ন যদি হয় কোরিয়ায় পড়াশোনা…
তাহলে শুধু স্বপ্ন দেখলেই হবে না, দরকার সঠিক সিদ্ধান্ত!
তাই আজই আপনার Korea Journey শুরু করুন
Apply Now | Limited Seats Available!
25/04/2026
এই জায়গাটা শুধু একটা স্পট না… এটা ভালোবাসা আর স্মৃতির এক সুন্দর প্রতীক
Namsan Seoul Tower এর পাশে থাকা এই “Love Locks” জায়গাটা—
যেখানে হাজার হাজার মানুষ তাদের ভালোবাসার চিহ্ন হিসেবে তালা ঝুলিয়ে রাখে
বিশ্বাসটা এমন—
এখানে তালা লাগালে সেই সম্পর্কটা হয়ে যায় আরও শক্ত, আরও অটুট
এই ছবিতে দেখা যাচ্ছে—
হাজারো রঙিন তালার মাঝে দাঁড়িয়ে একজন নিজের তালাটাও যুক্ত করছে…
মানে শুধু ভালোবাসা না, নিজের স্বপ্ন, আশা আর জীবনের নতুন অধ্যায়টাকেও এখানে বেঁধে রাখা…
দূর দেশে এসে, এই ছোট ছোট মুহূর্তগুলোই বড় হয়ে যায়…
কারণ এখানে শুধু জায়গা না,
প্রতিটা কোণায় একটা করে গল্প লুকিয়ে আছে…
Korea-তে জীবন মানেই—
নতুন অভিজ্ঞতা, নতুন অনুভূতি, আর নিজের গল্পটা নতুন করে লেখা…
25/04/2026
কোরিয়ায় আসার আগে যা অবশ্যই জানা জরুরি!
আপনি কি South Korea-তে স্টুডেন্ট বা কাজের জন্য আসার প্ল্যান করছেন? তাহলে এই তথ্যগুলো না জানলে পরে অনেক সমস্যায় পড়তে পারেন
১. ভিসা টাইপ ভালোভাবে বুঝে আসুন:
D-2 (Student), D-4 (Language), E-9 (Worker), E-7 (Skilled), F-series (Resident)নিজের উদ্দেশ্য অনুযায়ী ভিসা নির্বাচন খুব গুরুত্বপূর্ণ
২. IELTS / Korean Language:অনেক ইউনিভার্সিটি IELTS ছাড়াও নেয়, কিন্তু থাকলে ভিসা পাওয়া সহজ হয়Korean Language (TOPIK) জানলে পার্টটাইম জব পাওয়া অনেক সহজ
৩. খরচ সম্পর্কে ক্লিয়ার ধারণা রাখুন:
টিউশন ফি: ৩–৪লাখ টাকা (প্রতি সেমিস্টার)
বাসা ভাড়া: ৩–৬ লাখ উওন (ডিপোজিট আলাদা)
মাসিক খরচ: ৫–৭লাখ উওন (লাইফস্টাইল অনুযায়ী)
৪. পার্টটাইম জব বাস্তবতা:সহজ না! Korean না জানলে কাজ পাওয়া কঠিন।প্রথম ৩-৬ মাস কষ্ট হতে পারে।রেস্টুরেন্ট,কনভিনিয়েন্স স্টোরে কাজ বেশি পাওয়া যায়।
৫. আবহাওয়া ও লাইফস্টাইল:শীত অনেক বেশি (−২০°C পর্যন্ত),গ্রীষ্ম গরম ও আর্দ্র,খাবার ও সংস্কৃতির সাথে মানিয়ে নিতে সময় লাগে।
৬. ডকুমেন্টস সব ঠিক রাখুন:Passport, Bank Statement, Academic Certificates
ভুল বা ফেক ডকুমেন্ট দিলে ভিসা রিজেক্ট হতে পারে
৭. স্ক্যাম থেকে সাবধান :১০০% ভিসা গ্যারান্টি” – এমন কথায় বিশ্বাস করবেন না.বেশি টাকা নেওয়া এজেন্ট এড়িয়ে চলুন।সব কিছু যাচাই করে সিদ্ধান্ত নিন
৮. মানসিক প্রস্তুতি নিন:একা থাকা, কাজ + পড়াশোনা ব্যালেন্স করা সহজ না.শুরুতে অনেক স্ট্রাগল হবে এটা মাথায় রাখুন।
কোরিয়ায় আসা মানেই লাইফ সেট না!সঠিক প্ল্যান, স্কিল, এবং ধৈর্য থাকলে আপনি সফল হবেন।
এই পোস্টটা শেয়ার করুন আপনার সেই বন্ধুকে, যে কোরিয়া আসতে চাচ্ছে।
24/04/2026
“Stop thinking your dream is over!”
স্বপ্ন শেষ হয়ে যায় না মানুষই হাল ছেড়ে দেয়।
আপনার কি Study gap আছে?
CGPA কম বলে কি মনে হচ্ছে সব শেষ?
সত্যিটা হলো এগুলো কোনো শেষ না, এগুলো শুধু delay।
Good News:
আপনিও যেতে পারেন South Korea-তে Master’s করতে
WITHOUT IELTS!
অনেকেই average result নিয়েই আজ কোরিয়ায় পড়ছে, কাজ করছে, নিজের life build করছে।
Difference একটাই ওরা চেষ্টা করেছে, আপনি এখনো ভাবছেন।
K-EduHub আপনাকে যা দিচ্ছে:
✔️ Low CGPA & study gap accept করে এমন university guideline
✔️ IELTS ছাড়া apply করার সুযোগ
✔️ Full admission + visa support
✔️ Real mentorship (no fake hope, only real পথ)
মনে রাখবেন Opportunity সবার সামনে আসে, কিন্তু action নেয় খুব কম মানুষই।
আপনি কোন দলে?
যারা শুধু ভাবে, নাকি যারা জীবনটা বদলে ফেলে?
আজই Inbox করুন
আপনার Korea journey শুরু হোক আজ থেকেই।
24/04/2026
অনেকেই ভাবেন—বিদেশে গেলে ইবাদত ঠিকমতো করতে পারবো তো? 🤔
উত্তরটা খুব সহজ: ইচ্ছা থাকলেই উপায় হয়। ✨
দক্ষিণ কোরিয়ার মতো আধুনিক দেশেও রয়েছে সুন্দর, পরিপাটি মসজিদ যেখানে আপনি শান্ত মনে নামাজ আদায় করতে পারবেন। যেমন Seoul Central Mosque যা মুসলিম কমিউনিটির জন্য একটি পরিচিত ও গুরুত্বপূর্ণ স্থান।
শুধু মসজিদই না, বরং রয়েছে শান্ত পরিবেশ, ধর্মীয় স্বাধীনতা, আর নিজের মতো করে ইবাদত করার সুযোগ।
আপনি যদি নিজের দায়িত্ব, পড়াশোনা আর কাজের পাশাপাশি আল্লাহর সাথে সম্পর্কটা ঠিক রাখতে চান—তাহলে সেটাও পুরোপুরি সম্ভব।
মনে রাখবেন, জায়গা নয় আপনার নিয়ত আর ইচ্ছাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
স্বপ্ন পূরণের পাশাপাশি দ্বীনও ধরে রাখতে চান?
তাহলে আজ থেকেই প্রস্তুতি নিন কোরিয়ায় পড়াশোনা বা ক্যারিয়ার গড়ার জন্য!
23/04/2026
Dream Korea? Start from Busan!
আপনি কি এমন একটা ইউনিভার্সিটি খুঁজছেন যেখানে পড়াশোনা মানেই শুধু degree না future career + global exposure + real life experience?
তাহলে আপনার জন্য perfect choice Busan University of Foreign Studies (BUFS)
Why BUFS will change your life?
এখানে আপনি শুধু পড়বেন না,
নিজেকে international level এ build করবেন
✔️ 13+ foreign language শেখার সুযোগ
✔️ International business, translation, diplomacy—career ready subjects
✔️ Exchange program—বিশ্বের বিভিন্ন দেশে পড়ার সুযোগ
✔️ Native teachers + global environment
Location? Busan!
Seoul এর ভিড় না, stress না—
✔️ শান্ত, সুন্দর city
✔️ Living cost কম
✔️ Part-time job opportunity ভালো
Study + Income + Future
BUFS এ পড়ার সময়ই আপনি—
✔️ Part-time job করতে পারবেন
✔️ নিজের খরচ manage করতে পারবেন
✔️ Future career ready হয়ে যাবেন
Who should apply?
যারা life change করতে চান, যারা abroad গিয়ে struggle না, smart way তে grow করতে চান, যারা global career dream করেন
BUFS এ chance পাওয়া easy না!
✔️ Good academic result দরকার
✔️ IELTS/English proficiency লাগবে
কিন্তু একবার ঢুকতে পারলে—life upgrade guaranteed
ফাইনাল কথা আজকে decision না নিলে, ১ বছর পরে একই জায়গায় থাকবেন…
কিন্তু আজ যদি শুরু করেন—১ বছর পরে আপনি Korea তে!
Korea নিয়ে full guideline পেতে inbox করুন এখনই!
23/04/2026
পুরুষের জীবনটা অনেক সময় নিঃশব্দ যুদ্ধের মতো…
বাইরে থেকে যতটা শক্ত মনে হয়, ভেতরে ততটাই ক্লান্ত, ততটাই চাপা কষ্টে ভরা।
পরিবারের দায়িত্ব, আত্মীয়স্বজনের আশা, বন্ধুবান্ধবের ভরসা, সবকিছু নিজের কাঁধে তুলে নিতে নিতে
কখন যে নিজের স্বপ্নগুলো চুপচাপ হারিয়ে যায়, কেউ খেয়ালই করে না।
অনেক পুরুষ আছে নিজের ইচ্ছা, নিজের ভালো লাগা, নিজের ছোট ছোট চাওয়া সবকিছু বিসর্জন দেয় শুধু প্রিয় মানুষগুলোর মুখে একটুখানি হাসি দেখার জন্য
কিন্তু সত্যিটা হলো যে মানুষটা সবার জন্য বাঁচে,
সে যদি নিজের জন্য একটুও না বাঁচে, তাহলে একসময় ভেতর থেকে পুরোপুরি ভেঙে পড়ে
তাই আবেগে ভেসে গিয়ে কোনো সিদ্ধান্ত নয় জীবন কোনো খেলনা না, এটা আপনার একটাই সুযোগ।
বিদেশ যাওয়ার স্বপ্ন থাকলে চোখ বন্ধ করে না, চোখ খুলে সিদ্ধান্ত নিন, এমন দেশ বেছে নিন যেখানে, বৈধভাবে যেতে পারবেন, সম্মানের সাথে কাজ করতে পারবেন, নিজের ভবিষ্যৎটা নিরাপদভাবে গড়তে পারবেন
মনে রাখবেন জীবন শুধু দায়িত্ব পালনের জন্য না
নিজের স্বপ্নগুলো বাঁচিয়ে রাখার জন্যও।
আজ থেকেই নিজেকে একটা প্রশ্ন করুন—
“আমি কি শুধু অন্যদের জন্য বাঁচছি,
নাকি নিজের স্বপ্নটার দিকেও এক পা এগোচ্ছি?”
নিজের জন্য বাঁচতে শিখুন তাহলেই একদিন সত্যিকারের সুখ নিয়ে প্রিয় মানুষগুলোকেও ভালো রাখতে পারবেন।
22/04/2026
কোরিয়ান স্টুডেন্ট ভিসা মানে শুধু একটা স্ট্যাম্প না,
এটা নিজের স্বপ্নে সিল মারা।
ডকুমেন্টের চাপ, ইন্টারভিউর ভয়, অপেক্ষার রাত।
সবকিছুর পর যখন ভিসা হাতে আসে,
মনে হয় পরিশ্রম কখনো বিফলে যায় না।
নতুন দেশ, নতুন ভাষা, নতুন চ্যালেঞ্জ।
কিন্তু সাহস আর স্বপ্ন থাকলে সবই সম্ভব।
কোরিয়া, আমি আসছি শেখার জন্য,
নিজেকে নতুনভাবে গড়ার জন্য
22/04/2026
কোরিয়ায় সরকারি ইউনিভার্সিটিতে ভর্তি স্বপ্ন না বাস্তব?
অনেকেই কোরিয়ায় পড়তে যাওয়ার স্বপ্ন দেখেন, আর সেই স্বপ্নের বড় একটা অংশ হলো সরকারি (Public) ইউনিভার্সিটিতে ভর্তি হওয়া। কিন্তু এই পথটা যেমন সুযোগে ভরা, তেমনি চ্যালেঞ্জও কম না
সুবিধা:
যদি আপনি কোরিয়ার সরকারি ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারেন, তাহলে আপনার ভিসা পাওয়ার সম্ভাবনা অনেকটাই নিশ্চিত হয়ে যায়।
মানে—আপনার বিদেশে পড়াশোনার স্বপ্নটা এক ধাপ এগিয়ে যায়, অনেকটাই নিশ্চিন্তভাবে।
অসুবিধা:
কিন্তু সত্যিটা হলো এই ইউনিভার্সিটিগুলোতে ভর্তি হওয়া মোটেও সহজ না।
ভালো একাডেমিক রেজাল্ট, শক্ত ব্যাকগ্রাউন্ড, আর প্রিপারেশন—সবকিছুই এখানে গুরুত্বপূর্ণ।
প্রতিযোগিতা অনেক বেশি, তাই একটু কম প্রস্তুতিতে এখানে চান্স পাওয়া কঠিন।
তাহলে কী করবেন?
স্বপ্ন দেখলে তার জন্য প্রস্তুতিও নিতে হবে।
সঠিক গাইডলাইন, সময়মতো পরিকল্পনা আর নিজের উপর বিশ্বাস থাকলে—অসম্ভব কিছু না।
K-EduHub সবসময় বিশ্বাস করে—
সঠিক দিকনির্দেশনা পেলে আপনার স্বপ্নটাও একদিন বাস্তব হবে।
তাই দেরি না করে আজ থেকেই শুরু করুন আপনার প্রস্তুতি…
কারণ স্বপ্নটা আপনার, আর সেটাকে বাস্তব করার পথটা আমরা দেখাতে প্রস্তুত
21/04/2026
আমরা নারী, আমরা সব পারি
সকাল থেকে রাত, অফিসের কাজ, ঘরের দায়িত্ব, হাজারো চাপের মাঝেও আমরা থেমে যাই না।
ক্লান্তি আসে, চোখে জল আসে তবুও মুখে এক চিলতে হাসি রেখে আমরা এগিয়ে যাই।
নতুন একটা শহর, নতুন একটা দেশ সবকিছু অচেনা
তবুও আমরা নিজেকে গুছিয়ে নেই, নতুন করে শুরু করি।
পড়াশোনার চাপ, কাজের দায়িত্ব, পরিবারের কথা সব একসাথে বুকের ভেতর নিয়ে
চুপচাপ লড়াই করে যাই কারও কাছে না বলা সেই গল্পগুলোই আমাদের সবচেয়ে বড় শক্তি।
আমরা শুধু স্বপ্ন দেখি না,
আমরা সেই স্বপ্নের জন্য নির্ঘুম রাত কাটাই…
নিজের ইচ্ছেগুলোকে বারবার চাপা দিয়েও একদিন
নিজের একটা পরিচয় তৈরি করার সাহস রাখি।
K-EduHub বিশ্বাস করে
একজন মেয়ে চাইলে সে শুধু পরিবারই না, নিজের স্বপ্ন, নিজের ক্যারিয়ার সবকিছু একসাথে গড়ে তুলতে পারে।
তাই আর দেরি কেন?
আপনার স্বপ্নগুলোকে আর চুপ করে রাখবেন না…
আজ থেকেই শুরু হোক আপনার নিজের জন্য পথচলা।
স্বপ্ন দেখুন…
আর সেই স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার পাশে থাকুক K-eduhub
21/04/2026
কোরিয়ায় এসে জব খুঁজবেন কীভাবে? Step-by-Step Guide
কোরিয়ায় নতুন এসে অনেকেই চিন্তায় পড়ে যান কাজ কোথায় পাবো?
আসলে সঠিক উপায় জানলে জব খুঁজে পাওয়া অনেকটাই সহজ। চলুন গুছিয়ে দেখি
---
1. Online Job Apps ব্যবহার করুন
Albamon (알바몬)
পার্ট-টাইম জব খোঁজার সবচেয়ে জনপ্রিয় প্ল্যাটফর্ম।
Location, time, salary filter করে সহজেই আপনার পছন্দের job খুঁজে নিতে পারবেন।
Apply করার সময় এই তথ্যগুলো লিখুন:
* নাম, বয়স
* কী করেন (Student/Worker)
* Visa type
* ক্লাস কয়দিন
* Experience
* Korean/English language skill
মালিকের নাম্বারে SMS পাঠালেও ভালো response পাওয়া যায়।
Carrot App (당근마켓)
এখানেও অনেক local job পোস্ট হয়।
“알바” বা “구인” লিখে search করুন
আপনার আশেপাশের job দেখাবে
সরাসরি owner এর সাথে contact করা যায়—easy & fast!
2. Direct Visit (Walk-in)
Restaurant, café, convenience store (CU, GS25, 7-Eleven) এ গিয়ে সরাসরি জিজ্ঞেস করুন।
Korean এ বলুন: **“알바 구해요?”** (পার্ট-টাইম কাজ আছে?)
অনেক সময় online এ পোস্ট না দিলেও এভাবে job পাওয়া যায়!
3. Friends & Network ব্যবহার করুন
Bangladeshi বা অন্যান্য foreigner বন্ধুদের জিজ্ঞেস করুন।
Referral-এর মাধ্যমে job পাওয়া সবচেয়ে সহজ এবং দ্রুত।
4. Resume প্রস্তুত রাখুন
একটা basic Korean resume বানিয়ে রাখুন।
Photo, Contact number, Basic info
এতে interview call পাওয়ার chance অনেক বেড়ে যায়।
5. Interview Tips
Clean & simple dress পরুন
Time maintain করুন
Basic Korean কথা বলা শিখে নিন
শেষ কথা
“Try না করলে job পাওয়া impossible!”
প্রতিদিন apply করুন একদিন ঠিকই ভালো একটা job পেয়ে যাবেন ইনশাআল্লাহ
এই পোস্টটা শেয়ার করে অন্যদেরও জানাতে পারেন
20/04/2026
বিদেশে পড়তে যাবো—ভাবটা easy… processটা একটু spicy
আপনি ভাবছেন—
“GPA তো ভালোই… এখন শুধু apply করলেই হবে!”
Meanwhile, scholarship committee:
“Show me your full package!”
Reality scene 1:
CV খুলে দেখলেন—
Name, GPA… তারপর blank space!
Reality scene 2:
SOP লিখতে বসছেন—
10 min লিখেন, 30 min delete করেন
Reality scene 3:
Teacher এর কাছে Recommendation চাইতে গেছেন—
Sir: “তুমি একটা draft বানাও আগে…”
Reality scene 4:
Interview এ—
“Why should we choose you?”
আপনি: “Because… because… I really want it…”
Twistটা এখানেই—
যারা একটু আগে থেকেই smartly prepare করে—
তাদেরই gameটা smooth যায়!
✔️ একটু internship
✔️ একটু volunteering
✔️ clean CV + strong SOP
✔️ confident communication
Admission + Scholarship + Visa — all unlocked!
Moral of the story:
“Last night er preparation diye international dream fulfill হয় না!”
আজকে থেকেই নিজের profile build করা শুরু করুন—
কালকে আপনি নিজেই নিজের glow-up দেখে অবাক হবেন!