28/09/2026
অনার্স ২য় বর্ষের পরীক্ষার্থীদের উদ্দেশ্যঃ*
প্রতিদিন পরীক্ষায় দুপুর ১২:৩০ এর মধ্যে কেন্দ্রে উপস্থিত হবেন। পরীক্ষা শুরু ১:০০টা থেকে।
মূল Admit Card ও মূল রেজিস্ট্রেশন কার্ড অবশ্যই সাথে নিবেন। কলম, পেন্সিল, স্কেল, রাবার ইত্যাদি রাতেই গুছিয়ে রাখুন।
খাতায় সবাই ২০২৫ সাল লিখবেন || কারণ এটা ২০২৫ সালের পরীক্ষা।
OMR ফরম ও Attendance Sheet - এ সব তথ্য ইংরেজিতে পূরণ করবেন। ভুল হলেও সঠিকটা পূরণ করে আসবেন।
Attendance Sheet-এ পরীক্ষার নাম, বিষয় কোড দেখে স্বাক্ষর করবেন। খাতার নম্বর নির্ভুলভাবে তুলবেন।
Extra পেইজ নিলে তার নম্বর খাতার পেছনে লিখে শিক্ষকের স্বাক্ষর নেবেন।
নিষিদ্ধ: মোবাইল, স্মার্ট ওয়াচ, ব্যাগ, বই, খাতা বা যেকোনো ইলেকট্রনিক ডিভাইস।
আপনার পরীক্ষা সুন্দর ও সফল হোক! শুভ কামনা রইল।