Darul Uloom Nadwatus Sunnah

Darul Uloom Nadwatus Sunnah Where Sunnah meets excellence. Providing holistic Islamic education for the next generation. Admissions open.

25/05/2026
জামিয়া শারইয়্যাহ মালিবাগের ফিকরী মুআসসিস হযরত মাওলানা কাজী মু'তাসিম বিল্লাহ রহ. বলতেন, ভালো মাদ্রাসা হল-🔸 যেখানে- আহলু...
03/04/2026

জামিয়া শারইয়্যাহ মালিবাগের ফিকরী মুআসসিস হযরত মাওলানা কাজী মু'তাসিম বিল্লাহ রহ. বলতেন, ভালো মাদ্রাসা হল-

🔸 যেখানে
- আহলুল ইলম ও আহলুত তাকওয়া আসাতিযায়ে কেরামের জামাত আছে,

🔸 যেখানে
- মেধাবী ও মেহনতি তালিবে ইলমের জামাত আছে এবং

🔸 যেখানে
- উন্নত ইন্তেজাম ও সুন্দর ব্যবস্থাপনা আছে।

-মাওলানা আবূ সাবের আব্দুল্লাহ দা. বা.
ইফতিতাহী মজলিস, জামিয়া ইসলামিয়া মিফতাহুল উলূম, মধ্যবাড্ডা, ঢাকা

আলহামদুলিল্লাহ, দারুল উলূম নদওয়াতুস সুন্নাহ এই তিন ব্যবস্থাপনার উপরই প্রতিষ্ঠিত এবং এই তিন শর্তের সাথে আপোষহীন।

জরুরি বিজ্ঞপ্তি ...আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।সম্মানিত অভিভাবকবৃন্দ ও শুভানুধ্যায়ীগণের অবগতির জন্য জানানো যাচ্ছে...
02/04/2026

জরুরি বিজ্ঞপ্তি ...

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।

সম্মানিত অভিভাবকবৃন্দ ও শুভানুধ্যায়ীগণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, দারুল উলূম নদওয়াতুস সুন্নাহ, বনশ্রী, ঢাকা— এর চলতি শিক্ষাবর্ষের উভয় (হিফজ ও কিতাব) বিভাগের ভর্তি কোটা পূর্ণ হয়ে গিয়েছে।

আলহামদুলিল্লাহ, আমাদের প্রতিষ্ঠানটি এ বছরই যাত্রা শুরু করেছে। আমরা আল্লাহর উপর তাওয়াক্কুল করে, দ্বীনি খেদমত ও সহীহ ফিকির লালনের উদ্দেশ্যে কাজ শুরু করি। কিন্তু কল্পনাও করিনি যে, আল্লাহ তায়ালা এভাবে তালিবুল ইলম প্রেরণ করবেন। এটি নিঃসন্দেহে আল্লাহর বিশেষ রহমত।

যেহেতু ইতোমধ্যে সবক শুরু হয়ে গিয়েছে এবং ভর্তি কোটা ও নির্ধারিত সময় পূর্ণ হয়েছে, তাই দুঃখের সাথে জানানো যাচ্ছে যে, এ বছর আর ছাত্র ভর্তি গ্রহণ করা সম্ভব হচ্ছে না।

এছাড়াও জানানো যাচ্ছে যে, আমাদের হিফজ খানায় একজন উস্তাদের অধীনে সর্বোচ্চ ১৫ জন ছাত্র রাখা হয়। বর্তমানে হিফজ ও নাজেরা মিলিয়ে এই কোটা পূর্ণ হয়ে গিয়েছে।

যদি আল্লাহ তায়ালা পৃথকভাবে হিফজের জন্য ১৫ জন এবং নাজেরার জন্য ১৫ জন ছাত্রের ব্যবস্থা করে দেন, তাহলে আমরা জরুরি ভিত্তিতে আরও একজন উস্তাদ নিয়োগ দিয়ে হিফজ ও নাজেরা বিভাগে ভর্তি গ্রহণের বিষয়টি বিবেচনা করবো, ইনশাআল্লাহ। এ ক্ষেত্রে আগ্রহী অভিভাবকদের প্রতি আমাদের দাওয়াত রইলো।

পরিশেষে, যারা ভর্তি করতে আগ্রহী ছিলেন কিন্তু সুযোগ পাননি, তাঁদের কাছে আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আশা করি ভবিষ্যতে আপনাদেরকে সেবা দেওয়ার সুযোগ আল্লাহ তায়ালা আমাদের দান করবেন, ইনশাআল্লাহ।

আপনাদের দোয়া ও সহযোগিতা আমাদের একান্ত কাম্য।

جزاكم الله خيرا

কর্তৃপক্ষ
দারুল উলূম নদওয়াতুস সুন্নাহ
বনশ্রী, ঢাকা

দারুল উলূমের প্রাঙ্গণ আজ ধন্য। আসলেন সায়্যেদ আবুল হাসান আলী নদভি রহ: এর ছাত্র, আমাদের উস্তাদে মুহতারাম মাওলানা ইয়াহইয়া ...
31/03/2026

দারুল উলূমের প্রাঙ্গণ আজ ধন্য। আসলেন সায়্যেদ আবুল হাসান আলী নদভি রহ: এর ছাত্র, আমাদের উস্তাদে মুহতারাম মাওলানা ইয়াহইয়া ইউসুফ নদভী দা: বা:।
অনেক দিন কথা হয়না কচি মনে স্বপ্ন বুনে দেয়া এই মহামনীষীর সাথে। মাদ্রাসায় দাওয়াত দিবো দিবো করেও ব্যস্ততায় যাওয়া হচ্ছেনা। কিন্তু হৃদয়ের নিরব আহ্বান তিনি টের পেলেন। দাওয়াত ছাড়াই চলে আসলেন দারুল উলূম কে দেখে যেতে। হুজুরের এই আগমনে অনুভব করলাম সম্পর্কের পুরোনো গভীরতা। কলবি সুকুন।


আমাদের দারুল উলূম ধন্য হয়ে উঠুক এমন মহামনীষীদের পদচারণায় তাঁদের আগমনে এ প্রাঙ্গণ জ্ঞানের আলোয় উদ্ভাসিত হোক।

আলহামদুলিল্লাহ!আমাদের দারুল উলূম নদওয়াতুস সুন্নাহ প্রতিষ্ঠার প্রথম বছরেই অভাবনীয় সাড়া পেয়েছে। ইতোমধ্যে ১ম বর্ষে প্রায...
31/03/2026

আলহামদুলিল্লাহ!
আমাদের দারুল উলূম নদওয়াতুস সুন্নাহ প্রতিষ্ঠার প্রথম বছরেই অভাবনীয় সাড়া পেয়েছে। ইতোমধ্যে ১ম বর্ষে প্রায় ৩০ জন তালিবুল ইলমের ভর্তি সম্পন্ন হয়েছে। হিফজ ও নাজিরা বিভাগের কোটাও প্রায় পূর্ণ—মাত্র কয়েকটি আসন অবশিষ্ট রয়েছে।

মানুষের এই আন্তরিক সাড়া আমাদের জন্য মহান আল্লাহর বিশেষ অনুগ্রহ এবং সম্মানিত উস্তাদদের প্রতি মানুষের আস্থার সুস্পষ্ট বহিঃপ্রকাশ। আশা করছি, আগামী বৃহস্পতিবার ভর্তি কার্যক্রম সমাপ্ত হওয়ার আগেই শিক্ষার্থীর সংখ্যা ৫০–৬০ এ পৌঁছাবে, ইনশাআল্লাহ।

যদিও প্রতিষ্ঠানটি এ বছরই প্রতিষ্ঠিত, তথাপি এখানকার প্রত্যেক শিক্ষক ঢাকার স্বনামধন্য মাদ্রাসাসমূহে সমৃদ্ধ শিক্ষাদানের অভিজ্ঞতা বহন করেন।

🌿 শুকরিয়া জ্ঞাপন 🌿
যাঁর গল্প ও লেখনী পড়ে “এসো আরবি শিখি”-এর শিক্ষার্থীরা স্বপ্ন দেখতে শেখে, যাঁর কলম কচি হৃদয়ে বপন করে স্বপ্নের বীজ—এমন একজন মনীষীর পরিবারের সদস্যকে আমাদের প্রতিষ্ঠানে উস্তাদ হিসেবে পাওয়া নিঃসন্দেহে এক মহান নেয়ামত।

পরম আনন্দ ও গৌরবের সাথে জানানো যাচ্ছে,
হযরত মাওলানা আবু তাহের মিসবাহ (দা.বা.)-এর আপন ভাগিনা আমাদের প্রতিষ্ঠানে উস্তাদ হিসেবে যোগদান করেছেন, আলহামদুলিল্লাহ।
তিনি ১ম বর্ষের প্রধান জিম্মাদার হিসেবে দায়িত্ব পালন করবেন এবং শিক্ষার্থীদের স্বপ্নযাত্রায় একজন নিবেদিত পথপ্রদর্শক হিসেবে কাজ করে যাবেন, ইনশাআল্লাহ।

আগামী শনিবার বাদ মাগরিব, বড়দের উপস্থিতিতে সবক প্রদান ও ভর্তি কার্যক্রম আনুষ্ঠানিকভাবে সমাপ্ত হবে। ততক্ষণ পর্যন্ত দারুল উলূম আপনার সন্তানের অপেক্ষায়। বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে, মালিবাগ, খিলগাঁও, রামপুরা, বনশ্রী, আফতাবনগর ও বাড্ডা এলাকার সম্মানিত ভাইয়েরা দ্রুত যোগাযোগ করুন।

📌 আপনার সন্তানকে দ্বীনের সঠিক শিক্ষায় শিক্ষিত করতে আজই যোগাযোগ করুন

📞 যোগাযোগ:
+880 1943-785838 (অফিস)
+880 1877-400939
+880 1843-491306
+880 1729-380033
+880 1710-933010

📍 ঠিকানা:
রামপুরা, বনশ্রী, জি ব্লক, রোড নং ০৬, বাড়ি নং ৬০ (দশতলা মার্কেটের সন্নিকটে)

🚗 যাতায়াত:
বাংলাদেশের যেকোনো স্থান থেকে রামপুরা ব্রিজে নেমে বনশ্রী ফরাজী হাসপাতাল-২ এর অদূরে।

15/03/2026

দীর্ঘ প্রস্তুতি ও পরিকল্পনার পর আল্লাহ তাআলার অশেষ মেহেরবানীতে "দারুল উলূম নদওয়াতুস সুন্নাহ" এখন দ্বীনি শিক্ষার কার্যক্রম শুরু করার জন্য সম্পূর্ণ প্রস্তুত।
ইতিমধ্যে নাজেরা, হিফজখানা ও কিতাব বিভাগের (প্রথম বর্ষ) পাঠদান শুরু করার সব ব্যবস্থা সম্পন্ন হয়েছে। দ্বীনের সঠিক ইলম, সুন্দর আখলাক ও সুন্নাহভিত্তিক জীবন গঠনের লক্ষ্যে একটি ভিন্নধর্মী শিক্ষাব্যবস্থা গড়ে তোলার প্রয়াস আমাদের।

যারা তাদের সন্তানদেরকে সহীহ দ্বীনি শিক্ষা ও আদর্শ পরিবেশে গড়ে তুলতে আগ্রহী, তাদেরকে আন্তরিকভাবে আহ্বান জানানো হচ্ছে। অতি শীঘ্রই ভর্তি কার্যক্রম শুরু হতে যাচ্ছে ইনশাআল্লাহ।

আল্লাহ তাআলা যেন এই ক্ষুদ্র প্রচেষ্টাকে কবুল করেন এবং দ্বীনের খেদমতে কবুলিয়াত দান করেন।
📍 দারুল উলূম নদওয়াতুস সুন্নাহ
জি ব্লক, বনশ্রী, রামপুরা, ঢাকা

ভর্তির জন্য যোগাযোগ : 01943-78 58 38

Address

Banasree
Dhaka

Opening Hours

Monday 07:00 - 21:00
Tuesday 07:00 - 21:00
Wednesday 07:00 - 21:00
Thursday 07:00 - 21:00
Friday 07:00 - 21:00
Saturday 07:00 - 21:00
Sunday 07:00 - 21:00

Alerts

Be the first to know and let us send you an email when Darul Uloom Nadwatus Sunnah posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category