বাইতুল উলুম হনুফা খাতুন মাদ্রাসা

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • বাইতুল উলুম হনুফা খাতুন মাদ্রাসা

বাইতুল উলুম হনুফা খাতুন মাদ্রাসা بَلِّغُوْا عَنِّىْ وَلَوْاٰيَهً
(1)

আবারো দেখতে পাবেন সামনের বছর।
28/05/2026

আবারো দেখতে পাবেন সামনের বছর।

28/05/2026

কোরবানির ঈদের দিন আমরা সকলেই হয়তো খেয়াল করে থাকি,
রক্তমাখা শরীর নিয়ে মাদ্রাসার শিক্ষক - ছাত্রদের কুরবানী পশুর চামড়া সংগ্রহ করার দৃশ্যটা !

আলহামদুলিল্লাহ আমরা অনেকেই তাদের কোরবানির চামড়া দেই, আবার অনেকেই চামড়া বিক্রির টাকার কিছু অংশ দেই !

কিন্তু যারা চামড়া কালেকশন করতে এই পরিশ্রম করে যাচ্ছেন তাদের মনে নিজেদের জন্য একটু কোরবানির মাংসের আশা থাকলেও তারা কুরবানী দাতার কাছে গিয়ে চামড়া এবং মাংস দুটো একই সাথে চেয়ে নিতে পারে না!

আর কুরবানী দাতারাও এই বিষয়টি একদমই খেয়াল করেন না!

যাইহোক দিনশেষে তাদের রক্তমাখা শরীর নিয়ে চামড়া কালেকশন - আবার কখনো ভ্যান নিয়ে রাস্তার এই মাথা থেকে ওই মাথা যাওয়ার পরিসমাপ্তি ঘটে।
কিন্তু পরিশেষে তারা যেমন চামড়া এবং পরিশ্রমের সঠিক মূল্যায়ন পায় না, একিই সাথে মাংসের সাদ নেওয়া থেকে তারা সকলেই বঞ্চিত হয়।

এই হচ্ছে এতিমদের এবং তাদের সম্মানিত ওস্তাদদের একটি কুরবানী ঈদের দিনের কাহিনী।

আবার বেঁচে থাকলে হয়তো সামনের কোরবানির ঈদে এমন দৃশ্য দেখতে পাবেন।

27/05/2026

আলহামদুলিল্লাহ, প্রতিবছরের ন্যায় এবছরও
বাইতুল উলুম হনুফা খাতুন মাদ্রাসাতে অবস্থিত
তৈয়ব আলী মোল্লা জামে মসজিদে ঈদুল আযাহার
নামাজ সকাল (০৭:৩০ - সাতটা ত্রিশ মিনিটে) অনুষ্ঠিত হবে,
ইংশা-আল্লাহ্।

কুরবানির চামড়া কালেকশন সম্পর্কে শায়খে যাত্রাবাড়ীর গুরুত্বপূর্ণ তিনটি কথা[এক] ছাত্রদেরকে কাজের ব্যাপারে সম্পূর্ণ এখতিয়ার ...
20/05/2026

কুরবানির চামড়া কালেকশন সম্পর্কে শায়খে যাত্রাবাড়ীর গুরুত্বপূর্ণ তিনটি কথা

[এক] ছাত্রদেরকে কাজের ব্যাপারে সম্পূর্ণ এখতিয়ার দেওয়া। যে চায় কাজ করবে, যে চায় বাড়িতে যাবে। কাউকে কাজের ব্যাপারে বাধ্য করা যাবে না।

[দুই] যারা কাজ করবে, তারা শুধু মানুষের কুরবানি জবাই করে চলে আসবে। চামড়া টানাটানি করা তাদের কাজ নয়। যারা মাদরাসায় দিতে চায়,তারা নিজ দায়িত্বে মাদরাসায় পৌঁছে দিয়ে যাবে।

শায়েখ বলেন- আমার উস্তাদ ইউসুফ বিন্নুরি রহ. চামড়া কালেকশন পছন্দ করতেন না। একবার কোনো কারণে তিনি অনুমতি দিয়েছিলেন। কিন্তু ঈদের দিন যখন দেখলেন, ছাত্ররা কাঁধে করে রক্ত- ময়লাযুক্ত চামড়া বহন করে আনছে, সঙ্গে-সঙ্গে মাদরাসায় এসে বললেন ❝আভী বন্দ করো। ইয়ে তালাবা ওয়ারাসায়ে আম্বিয়া হ্যাঁয়। উন সে ইয়ে গান্দেগি কা কাম লেনা মুনাসিব নেহিঁ ❞। (এখনই বন্ধ কর। ছাত্ররা নবীর ওয়ারিস, তাদেরকে দিয়ে এ ময়লা চামড়া বহন করানো উচিত নয়।)

[তিন] যারা বাড়িতে যাবে, তাদের উপর কোনো নির্ধারিত অংকের দান চাপিয়ে না দেওয়া। তাদেরকে কেবল উৎসাহিত করা। যাতে তারা মাদরাসার কল্যাণে স্বেচ্ছায় দান করে। কেউ দান করতে না পারলে তাকে কোনও প্রকার শাস্তি দেওয়া যাবে না।

আল্লাহ তায়ালা প্রিয় শায়েখ কে নেক হায়াত দান করুক আমীন।।

আলহামদুলিল্লাহ 💚
02/05/2026

আলহামদুলিল্লাহ 💚

02/05/2026

Address

Toyobpur Mollapara, Zirabo, Ashulia, Savar
Dhaka
1341

Website

Alerts

Be the first to know and let us send you an email when বাইতুল উলুম হনুফা খাতুন মাদ্রাসা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share