শিক্ষাঘর প্রাইভেট কেয়ার, মধ্যনগর

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • শিক্ষাঘর প্রাইভেট কেয়ার, মধ্যনগর

শিক্ষাঘর প্রাইভেট কেয়ার, মধ্যনগর Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from শিক্ষাঘর প্রাইভেট কেয়ার, মধ্যনগর, Educational consultant, Dhaka.

এইচএসসি-২০২৪ ব্যাচের ৫ টি পূর্ণাঙ্গ মূল্যায়ন পরীক্ষার ৫ম মূল্যায়ন অর্থনীতি ১ম পত্র পরীক্ষার প্রশ্নপত্র ও পরীক্ষা চলাকালী...
25/06/2024

এইচএসসি-২০২৪ ব্যাচের ৫ টি পূর্ণাঙ্গ মূল্যায়ন পরীক্ষার ৫ম মূল্যায়ন অর্থনীতি ১ম পত্র পরীক্ষার প্রশ্নপত্র ও পরীক্ষা চলাকালীন স্থিরচিত্র। ধন্যবাদ সকল শিক্ষার্থীদের।

এইচএসসি-২০২৪ ব্যাচের ৫ টি পূর্ণাঙ্গ মূল্যায়ন পরীক্ষার ৪র্থ মূল্যায়ন English (compulsory) 1st Paper পরীক্ষার প্রশ্নপত্র ও...
21/06/2024

এইচএসসি-২০২৪ ব্যাচের ৫ টি পূর্ণাঙ্গ মূল্যায়ন পরীক্ষার ৪র্থ মূল্যায়ন English (compulsory) 1st Paper পরীক্ষার প্রশ্নপত্র ও পরীক্ষা চলাকালীন স্থিরচিত্র। ধন্যবাদ সকল শিক্ষার্থীদের।

এইচএসসি-২০২৪ ব্যাচের ৫ টি পূর্ণাঙ্গ মূল্যায়ন পরীক্ষার ৩য় মূল্যায়ন English (compulsory) 2nd Paper পরীক্ষার প্রশ্নপত্র ও প...
16/06/2024

এইচএসসি-২০২৪ ব্যাচের ৫ টি পূর্ণাঙ্গ মূল্যায়ন পরীক্ষার ৩য় মূল্যায়ন English (compulsory) 2nd Paper পরীক্ষার প্রশ্নপত্র ও পরীক্ষা চলাকালীন স্থিরচিত্র। ধন্যবাদ সকল শিক্ষার্থীদের।

এইচএসসি-২০২৪ ব্যাচের ৫ টি পূর্ণাঙ্গ মূল্যায়ন পরীক্ষার ২য় মূল্যায়ন আইসিটি পরীক্ষার প্রশ্নপত্র ও পরীক্ষা চলাকালীন স্থিরচিত...
14/06/2024

এইচএসসি-২০২৪ ব্যাচের ৫ টি পূর্ণাঙ্গ মূল্যায়ন পরীক্ষার ২য় মূল্যায়ন আইসিটি পরীক্ষার প্রশ্নপত্র ও পরীক্ষা চলাকালীন স্থিরচিত্র। ধন্যবাদ সকল শিক্ষার্থীদের।

এইচএসসি-২০২৪ ব্যাচের ৫ টি পূর্ণাঙ্গ মূল্যায়ন পরীক্ষার ১ম মূল্যায়ন বাংলা (আবশ্যিক) দ্বিতীয় পত্র পরীক্ষার প্রশ্নপত্র ও পরী...
10/06/2024

এইচএসসি-২০২৪ ব্যাচের ৫ টি পূর্ণাঙ্গ মূল্যায়ন পরীক্ষার ১ম মূল্যায়ন বাংলা (আবশ্যিক) দ্বিতীয় পত্র পরীক্ষার প্রশ্নপত্র ও পরীক্ষা চলাকালীন স্থিরচিত্র। ধন্যবাদ সকল শিক্ষার্থীদের এমন দুর্যোগপূর্ণ পরিবেশও পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য।

09/06/2024

এসএসসি -২০২৫ ব্যাচের ছয়টি বিষয়ের ( ইংরেজি ১ম ও ২য় পত্র, সাধারণ গণিত, সাধারণ বিজ্ঞান, ভূগোল এবং বাংলা ২য় পত্র ) উপর সম্পূর্ণ সিলেবাসের পূর্ণাঙ্গ প্রস্তুতির জন্য খুব শীগ্রই ব্যাচ শুরু করা হবে। আগ্রহী শিক্ষার্থীদের সরাসরি শিক্ষাঘর প্রাইভেট কেয়ার, মধ্যনগর অফিসে অথবা ০১৭১৬-৯৩৭৪৩১ (সুমন সরকার) নাম্বারে যোগাযোগ করার জন্য আহবান জানানো হল।

বি.দ্র. #শিক্ষাঘর_প্রাইভেট_কেয়ার_মধ্যনগর শুধুমাত্র পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী দ্বারা পরিচালিত একমাত্র প্রতিষ্ঠান।

09/06/2024

এইচএসসি -২০২৫ ব্যাচের ছয়টি বিষয়ের ( ইংরেজি ১ম ও ২য় পত্র, অর্থনীতি ১ম ও ২য় পত্র,আইসিটি এবং বাংলা ২য় পত্র ) উপর সম্পূর্ণ সিলেবাসের পূর্ণাঙ্গ প্রস্তুতির জন্য ব্যাচ শুরু করা হয়েছে। আগ্রহী শিক্ষার্থীদের সরাসরি শিক্ষাঘর প্রাইভেট কেয়ার, মধ্যনগর অফিসে অথবা ০১৭১৬-৯৩৭৪৩১(সুমন সরকার) নাম্বারে যোগাযোগ করার জন্য আহবান জানানো হল।

বি.দ্র. #শিক্ষাঘর_প্রাইভেট_কেয়ার_মধ্যনগর শুধুমাত্র পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী দ্বারা পরিচালিত একমাত্র প্রতিষ্ঠান।

09/06/2024

প্রিয় এইচএসসি -২০২৪ শিক্ষার্থীবৃন্দ...
আগামী ১০/০৬/২০২৪ ইং হতে পাঁচটি বিষয়ের ( অর্থনীতি, আইসিটি,ইংরেজি ১ম ও ২য় পত্র এবং বাংলা ২য় পত্র) উপর মোট পাঁচটি পূর্ণাঙ্গ মূল্যায়ন পরীক্ষার আয়োজন করা হয়েছে।শিক্ষঘর শিক্ষাঘর প্রাইভেট কেয়ার, মধ্যনগর এর অধীনস্থ সকল শিক্ষার্থীদের পরীক্ষায় অংশগ্রহনের আমন্ত্রণ জানানো হচ্ছে। সকলেই পরীক্ষায় অংশগ্রহণ করে সহযোগিতা করুন।

05/01/2024

মনে হচ্ছে আমাদের শিক্ষাব্যবস্থা উন্নত হওয়ার পরিবর্তে অনুন্নতির দিকে এগোচ্ছে। হঠাৎ করে কিছু চাপিয়ে দেওয়াটা আসলেই যৌক্তিক না।

https://www.facebook.com/share/v/EUAuuVvPSRkcpW4v/?mibextid=jmPrMh&startTimeMs=147302

https://m.facebook.com/story.php?story_fbid=670329291867707&id=100066719269728&mibextid=Nif5oz
26/10/2023

https://m.facebook.com/story.php?story_fbid=670329291867707&id=100066719269728&mibextid=Nif5oz

কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা গ্রহণে অধ্যাদেশের খসড়া চূড়ান্ত

পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহে স্নাতক পর্যায়ে কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা গ্রহণকারী কর্তৃপক্ষ অধ্যাদেশ, ২০২৩- এর খসড়া চূড়ান্ত করেছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)। পরবর্তী কার্যক্রম গ্রহণের জন্য শীঘ্রই অধ্যাদেশটি শিক্ষা মন্ত্রণালয়ে প্রেরণ করা হবে।

আগামী ২০২৩-২৪ শিক্ষাবর্ষ থেকে দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে একক আওতাভুক্ত করে সমন্বিত ভর্তি পরীক্ষা আয়োজনে ইউজিসি গঠিত কমিটির সভায় আজ (বৃহস্পতিবার) সর্বসম্মতিক্রমে এ খসড়া চূড়ান্ত করা করা হয়।

কেন্দ্রীয়ভাবে ভর্তি পরীক্ষা আয়োজনে ন্যাশনাল টেস্টিং অথরিটি (এনটিএ) নামে পৃথক একটি কর্তৃপক্ষ গঠনের আগ পর্যন্ত এই অধ্যাদেশ অনুযায়ী পরীক্ষা গ্রহণ করা হবে বলে সভায় জানানো হয়। ভর্তি পরীক্ষা বিষয়ে বিশ্ববিদ্যালয় আইনে যা–ই থাকুক না কেন, এ অধ্যাদেশ প্রাধান্য পাবে।

উল্লেখ্য, গত ১০ অক্টোবর ইউজিসিতে অনুষ্ঠিত একক ভর্তি পরীক্ষা আয়োজনের জন্য গঠিত কমিটির সভায় মহামান্য রাষ্ট্রপতি তথা বিশ্ববিদ্যালয়সমূহের আচার্যের অভিপ্রায় অনুসারে ভর্তি পরীক্ষা কার্যকরভাবে নেওয়ার জন্য দ্রুত একটি অধ্যাদেশ জারির সুপারিশ করা হয়।

ইউজিসি চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. মুহাম্মদ আলমগীরের সভাপতিত্বে আজকের সভায় উপস্থিত ছিলেন ইউজিসি সদস্য প্রফেসর ড. বিশ্বজিৎ চন্দ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. গোলাম সাব্বির সাত্তার, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. নূরুল আলম, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এমদাদুল হক চৌধুরী, ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শেখ আবদুস সালাম, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. কামালউদ্দীন আহমদ, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. ম. তামিম এবং ইউজিসি সচিব ড. ফেরদৌস জামান।

অধ্যাদেশের খসড়ায় দেশের বিশ্ববিদ্যালয়সমূহের ভর্তি কার্যক্রমে জটিলতা, দীর্ঘসূত্রিতা, শিক্ষার্থী ও অভিভাবকদের নিরাপত্তাহীনতা ও দুর্ভোগ, অতিরিক্ত অর্থ ব্যয় এবং সময়ক্ষেপণ পরিহারের লক্ষ্যে বিদ্যমান ব্যবস্থার উন্নয়ন এবং বিশ্ববিদ্যালয়সমূহের স্নাতক পর্যায়ে ভর্তি প্রক্রিয়ার জটিলতা ও দীর্ঘসূত্রিতা পরিহার এবং বিদ্যমান ব্যবস্থার সংস্কারপূর্বক সমন্বিত কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা প্রবর্তনে দেশের বিশ্ববিদ্যালয়সমূহের আচার্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতির অভিপ্রায়ের বিষয়সমূহ অন্তর্ভুক্ত করা হয়েছে।

এছাড়া, বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রক্রিয়া বিষয়ে বলা হয়েছে “আপাতত বলবৎ কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ের আইন, সংবিধি, বিধি, প্রবিধি, প্রণীত আইন বা আইনের ক্ষমতা সম্পন্ন অন্য কোনো দলিলে যাহা কিছুই থাকুক না কেন, এই অধ্যাদেশের মাধ্যমে প্রতিষ্ঠিত কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত পরীক্ষায় অংশগ্রহণ করিয়া যোগ্য বিবেচিত না হইলে কোনো ভর্তিচ্ছু বিশ্ববিদ্যালয়ে স্নাতক পর্যায়ে ভর্তির জন্য উপযুক্ত মর্মে বিবেচিত হইবে না।”

ভর্তি কার্যক্রম বিষয়ে বলা হয়েছে“কর্তৃপক্ষ কর্তৃক ফলাফল প্রকাশের পর সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় এই ফলাফল, শিক্ষার্থীদের ইতোপূর্বে সম্পাদিত মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান ও উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষার ফলাফল এবং বিশ্ববিদ্যালয়ের নিজস্ব শর্তাবলী অনুযায়ী মেধাক্রমের ভিত্তিতে ভর্তি কার্যক্রম পরিচালনা করিবে। “

এছাড়া, “কোন বিশ্ববিদ্যালয় চাইলে সীমিত পর্যায়ে শুধুমাত্র সঙ্গীত, চারুকলা, নৃত্যকলা, নাট্যকলা, স্থাপত্যবিদ্যা বা এ জাতীয় অতি বিশেষায়িত বিষয়ে ভর্তির ক্ষেত্রে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্ট গ্রহণ করিতে পারিবে।”

“ভর্তি প্রক্রিয়া শিক্ষার্থীবান্ধব এবং দ্রুততম সময়ে সম্পন্ন করিবার লক্ষ্যে কর্তৃপক্ষ নীতিমালা অথবা নির্দেশিকা প্রণয়ন করিবে, যাহা বিশ্ববিদ্যালয়ের জন্য বাধ্যকর হইবে।”

সভাপতির বক্তব্যে প্রফেসর মুহাম্মদ আলমগীর বলেন, রাষ্ট্রপতি দেশের সব বিশ্ববিদ্যালয়ের আচার্য। তাঁর অভিপ্রায় বাস্তবে রুপ দেওয়ার জন্য অধ্যাদেশ জারি করা প্রয়োজন। অধ্যাদেশ জারি হলে এর বাইরে গিয়ে কোনো বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা গ্রহণের কোনো সুযোগ থাকবে না।

প্রফেসর আলমগীর আরও বলেন, বিশ্ববিদ্যালয়সমূহে স্নাতক পর্যায়ে কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা গ্রহণ করা হলে শিক্ষার্থী, অভিভাবকদের হয়রানি ও দুর্দশা কমবে এবং ভর্তি প্রক্রিয়া সহজ হবে। প্রস্তাবিত অধ্যাদেশটি স্বল্প সময়ের মধ্যে জারি করা হলে এইচএসসির পরীক্ষার ফলাফল প্রকাশের পরে দ্রুততম সময়ের মধ্যে ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে স্নাতক পর্যায়ে প্রবেশে ভর্তি পরীক্ষা গ্রহণ করার উদ্যোগ নেওয়া হবে বলে তিনি জানান।

সভায় ইউজিসি সদস্য প্রফেসর ড. বিশ্বজিৎ চন্দ কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা গ্রহণকারী কর্তৃপক্ষ অধ্যাদেশের খসড়ার বিস্তারিত দিক তুলে ধরেন। এছাড়া, কমিশনের সচিব ড. ফেরদৌস জামান সভার শুরুতে কেন্দ্রীয় ভর্তি পরীক্ষার প্রেক্ষাপট ও গুরুত্ব তুলে ধরেন।

ড. শামসুল আরেফিন
পরিচালক
জনসংযোগ ও তথ্য অধিকার বিভাগ, ইউজিসি।

Address

Dhaka
1205

Telephone

+8801912049604

Website

Alerts

Be the first to know and let us send you an email when শিক্ষাঘর প্রাইভেট কেয়ার, মধ্যনগর posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share