ইকবাল চর্চা কেন্দ্র - Iqbal Study Center

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • ইকবাল চর্চা কেন্দ্র - Iqbal Study Center

ইকবাল চর্চা কেন্দ্র - Iqbal Study Center আল্লামা ইকবালের জীবন, দর্শন, সাহিত্য ও কালজয়ী চিন্তাধারা চর্চার একটি উন্মুক্ত ডিজিটাল প্ল্যাটফর্ম

সরল-সহজ, খোদার রঙে রঙিন হেরেম গাথাইসমাইল হলো ভোরের সূর্য হোসাইন শেষের পাতা। ~আল্লামা ইকবাল ত্যাগ আর ভালোবাসায় রঙে রঙিন হ...
27/05/2026

সরল-সহজ, খোদার রঙে
রঙিন হেরেম গাথা
ইসমাইল হলো ভোরের সূর্য
হোসাইন শেষের পাতা।

~আল্লামা ইকবাল

ত্যাগ আর ভালোবাসায় রঙে রঙিন হোক প্রতিটি হৃদয়। খোদার সন্তুষ্টির উদ্দেশ্যে হোক আমাদের এই কোরবানি​ইব্রাহিমি ঈমানী চেতনা বুকে ধারণ করে চলুন নিজেকে এবং সমাজকে পরিশুদ্ধ করি।
সবাইকে ইকবাল চর্চা কেন্দ্র - Iqbal Study Center -এর পক্ষ থেকে পবিত্র ঈদুল আজহা মোবারক!
খোদার রহমত বর্ষিত হোক সবার ওপর

#ইকবাল_চর্চা_কেন্দ্র



09/05/2026

🌙 নবজাগরণে ইকবাল স্মরণ সন্ধ্যা
"লব পে আতি হে দুয়া বনকে তামান্না মেরি..."
ইকবাল স্মরণ সন্ধ্যায় এই অমর কালামটি পরিবেশন করেন সাইফা ও তার দল।
আল্লামা ইকবালের কবিতা শুধু শব্দ নয় —
এ এক প্রজন্ম থেকে প্রজন্মে বয়ে চলা আলো।
একটি শিশুর মুখ থেকে উচ্চারিত এই দোয়া
আজও মুসলিম হৃদয়ে নতুন করে কাঁপন তোলে।
ইকবালকে ভালোবাসুন।
ইকবালকে চর্চা করুন।
ইকবালকে পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দিন।
#ইকবাল_চর্চা_কেন্দ্র

04/05/2026

নবজাগরণে ইকবাল স্মরণ সন্ধ্যা - ২০২৬ তে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখছেন গণবিপ্লবী উদ্যোগের প্রতিনিধি Arif Sohel । তার বক্তব্যে উঠে এসেছে জুলাই আন্দোলনে ইকবালের দর্শন এবং সাহিত্যের প্রাসংগিকতা।

28/04/2026

আল্লামা ইকবালের চেতনায় আয়োজিত নবজাগরণে ইকবাল স্মরণ সন্ধ্যা। হয়ে উঠেছিল অন্যরকম — যখন ওয়ান এম্পায়ার পরিবেশন করল বিখ্যাত কাওয়ালি "দেখনে কো ইয়া মোহাম্মদ"।
নবীপ্রেমের এই সুর অনুষ্ঠান এর জায়গা ভরিয়ে দিয়েছিল এক অনন্য আধ্যাত্মিক আবহে।
🎤 কাওয়ালি ব্যান্ড: ওয়ান এম্পায়ার
🎶 পরিবেশনা: "দেখনে কো ইয়া মোহাম্মদ"
📌 ইকবাল চর্চা কেন্দ্র - Iqbal Study Center

একটি প্রদীপ জ্বালানো হয়েছিল।তার আলো ছড়িয়ে পড়েছে দিগন্তে।'নবজাগরণে ইকবাল স্মরণ সন্ধ্যা' — দেশীয় ও আন্তর্জাতিক মিডিয়...
24/04/2026

একটি প্রদীপ জ্বালানো হয়েছিল।
তার আলো ছড়িয়ে পড়েছে দিগন্তে।
'নবজাগরণে ইকবাল স্মরণ সন্ধ্যা' — দেশীয় ও আন্তর্জাতিক মিডিয়ার কভারেজ।


কবি ও দার্শনিক আল্লামা ইকবালের ৮৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত "নবজাগরণে ইকবাল স্মরণ সন্ধ্যা ও পাঠপ্রতিক্রিয়া প্রতিয...
23/04/2026

কবি ও দার্শনিক আল্লামা ইকবালের ৮৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত "নবজাগরণে ইকবাল স্মরণ সন্ধ্যা ও পাঠপ্রতিক্রিয়া প্রতিযোগিতা ২০২৬"-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান গত ২১শে এপ্রিল সফলভাবে সম্পন্ন হয়েছে।

ইকবালের কালজয়ী দর্শনকে তরুণ প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে আয়োজিত এই প্রতিযোগিতায় আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাদের মুগ্ধ করেছে। বিশিষ্ট গবেষক ও বুদ্ধিজীবী ফাহমিদ-উর-রহমান এর লিখিত বই "ইকবাল নিয়ে ভাবনা" বইয়ের উপর এই পাঠপ্রতিক্রিয়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। যারা তাদের লেখনীর মাধ্যমে ইকবালের দর্শনের নতুন দিগন্ত উন্মোচন করেছেন, আমরা সেই বিজয়ীদের হাতে আনুষ্ঠানিকভাবে পুরস্কার তুলে দিয়েছি।

🏆 বিজয়ীদের তালিকা:

প্রথম স্থান: তাসলিম আব্দুল হাকিম (আরবি ভাষা ও সাহিত্য বিভাগ, ইসলামি বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া)।

দ্বিতীয় স্থান: নিয়ন মনি (ফারসি ভাষা ও সাহিত্য বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়)

তৃতীয় স্থান: মোহাম্মদ আশফাক (দর্শন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়)।

বিজয়ী এবং অংশগ্রহণকারী সকল মেধাবী শিক্ষার্থীদের জানাই আন্তরিক অভিনন্দন। আপনাদের ক্ষুরধার লেখনী আগামীর নবজাগরণে প্রেরণা হয়ে থাকুক।

#নবজাগরণ

আলহামদুলিল্লাহ।আল্লামা ইকবালের ৮৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত "নবজাগরণে ইকবাল স্মরণ সন্ধ্যা ও পাঠ-প্রতিক্রিয়া প্...
22/04/2026

আলহামদুলিল্লাহ।
আল্লামা ইকবালের ৮৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত "নবজাগরণে ইকবাল স্মরণ সন্ধ্যা ও পাঠ-প্রতিক্রিয়া প্রতিযোগিতা ২০২৬" সফলভাবে সম্পন্ন হয়েছে। প্রায় এক হাজার অংশগ্রহণকারীর উপস্থিতিতে আয়োজনটি প্রাণবন্ত ও অর্থবহ হয়ে উঠেছিল।

পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে বিকেলের অধিবেশন শুরু হয়। এরপর ইকবাল চর্চা কেন্দ্রের পরিচালক মো. মাহফুজ এলাহী স্বাগত ভাষণ প্রদান ও অতিথিদের পরিচয় করিয়ে দেন।
গণবিপ্লবী উদ্যোগের প্রতিনিধি মোঃ আরিফ সোহেল বক্তব্য রাখেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উর্দু বিভাগের অধ্যাপক ড. মো. গোলাম রব্বানী উর্দু সাহিত্যে ইকবালের অবদান তুলে ধরেন।
ইকবালের 'খুদি' ও দর্শন নিয়ে গভীর আলোচনা করেন বিশিষ্ট লেখক ও গবেষক মোহাম্মদ তানিম নওশাদ। আল মুস্তফা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির লেকচারার ও মুশায়ের জনাব মোঃ ইউনুস গাজী ইকবালের নির্বাচিত উর্দু শের আবৃত্তি করেন।
ইকবালের ভাবনায় পারস্য সভ্যতা ও আহলে বায়েত সম্পর্কে আলোচনা করেন বিশিষ্ট ইরানি কবি ও আলেম, আল মুস্তফা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ইরানের বাংলাদেশ অফিসের প্রতিনিধি হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন জনাব শাহাবুদ্দিন মাশায়েখী রাদ।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. শাহ কাউসার মুস্তাফা আবুলউলাই ইসলামে ধর্মীয় চিন্তাধারার পুনর্গঠন (The Reconstruction of Religious Thought in Islam) প্রসঙ্গে আলোচনা করেন।
এরপর পাঠ-প্রতিক্রিয়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। মাগরিবের নামাজের বিরতির পর সন্ধ্যার অধিবেশনে লাইভ কুইজ ও তাৎক্ষণিক পুরস্কার বিতরণ, ইকবালের বাংলা কবিতা আবৃত্তি এবং বিশিষ্ট ইকবাল গবেষক আব্দুল কাদের জিলানীর আলোচনা অনুষ্ঠিত হয়।
Suraiya Akter Saifa ও তার দলের সমবেত সংগীত 'লাব পে আতি হ্যায় দুয়া' পরিবেশনা অনুষ্ঠানে ভিন্ন এক আবহ তৈরি করে। সবশেষে One Empire এর কালাম-ই-ইকবাল ও ঐতিহ্যবাহী কাওয়ালি পরিবেশনার মধ্য দিয়ে সাংস্কৃতিক সন্ধ্যার পরিসমাপ্তি ঘটে।
সকল বক্তা, অংশগ্রহণকারী এবং আয়োজনের সাথে সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
#ইকবালচর্চাকেন্দ্র #ইকবালস্মরণসন্ধ্যা #নবজাগরণ

চলছে নবজাগরণে ইকবাল স্মরণ সন্ধ্যা।  একটু পরেই শুরু হবে কালামে ইকবাল। সকলে দ্রুতই চলে আসুন।....
21/04/2026

চলছে নবজাগরণে ইকবাল স্মরণ সন্ধ্যা।
একটু পরেই শুরু হবে কালামে ইকবাল।
সকলে দ্রুতই চলে আসুন।....

কবি ও দার্শনিক আল্লামা ইকবালের ৮৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত "নবজাগরণে ইকবাল স্মরণ সন্ধ্যা ও পাঠপ্রতিক্রিয়া প্রতিযো...
21/04/2026

কবি ও দার্শনিক আল্লামা ইকবালের ৮৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত "নবজাগরণে ইকবাল স্মরণ সন্ধ্যা ও পাঠপ্রতিক্রিয়া প্রতিযোগিতা ২০২৬ " এর ফলাফল ও বিজয়ীদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হলো।

বিজয়ীদের তালিকাঃ

​প্রথম স্থান: তাসলিম আব্দুল হাকিম (আরবি ভাষা ও সাহিত্য বিভাগ, ইসলামি বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া)।

​দ্বিতীয় স্থানঃ নিয়ন মনি (ফারসি ভাষা ও সাহিত্য বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়)।

​তৃতীয় স্থানঃ মোহাম্মদ আশফাক (দর্শন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়)।
​
এই বিশেষ প্রতিযোগিতায় বিজয়ী সকল মেধাবী শিক্ষার্থীকে জানাই আমাদের আন্তরিক অভিনন্দন। আপনাদের ক্ষুরধার লেখনী এবং ইকবালের দর্শনে অবগাহনের যে প্রতিফলন আমরা দেখেছি, তা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। একইসাথে, প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীকে আমরা সাধুবাদ জানাই।

Address

University Of Dhaka
Dhaka
1000

Website

Alerts

Be the first to know and let us send you an email when ইকবাল চর্চা কেন্দ্র - Iqbal Study Center posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share