Jihad's Words

Jihad's Words Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Jihad's Words, Tutor/Teacher, Mohakhali Warless Gate, Dhaka.

16/01/2026

"সে এক উত্তপ্ত প্রহরীনি"
লেখকঃজিহাদ তালুকদার অনল!
তাহার জন্য সূর্য ওঠে
নতুন সকাল আসে মোর দোর কোনে।
তাহার জন্য দিনের শেষ
ক্লান্ত প্রথিক হারায় পথ।
তাহার জন্য বৃষ্টি ঝড়ে
সবুজ ছোয়া লাগে মনে।
তাহার জন্য ফাগুন হয় আগুন
পুষ্পরাজ ফুটেছে আমারি হৃৎপ্দনে।
পাখির কূজন বনে বনে
আমি উদাসীন হয়ে থাকি এই প্রকৃতির মনে।
দু'চোখ লন্ঠন করে তাকিয়ে আছি দিগন্তের পথে
সেই উজ্জ্বল উত্তপ্ত প্রহরী কি আসিবে ফিরে?
দিনের শেষ রাত্রির শেষ দিগন্তের পথ সীমাহীন।
আমি পড়ে থাকিলাম
প্রকৃতির এক ঘেয়ামি মনে।
আসবে না ফরে আসবে না ফরে
চলো হারিয়ে যাই বাস্তবতার সংগ্রামের ভিড়ে।

16/01/2026

"যে নিজেকে অক্ষম ভাবে, তাকে তার সংগ্রামী মনোবলও সাহস যোগাতে পারে না।"
-জিহাদ তালুকদার অনল!

14/01/2026

"স্বপ্ন যদি বার বার ভেঙ্গে যায় তাহলে সকাল খুব কাছে। হাজারটা সপ্ন ভেঙ্গে যাওয়ার পরই কিন্তু একটা সকাল আসে।"
-জিহাদ তালুকদার অনল!

14/01/2026

"মানুষ ভালোবাসার জন্য সৃষ্টি, স্নেহ বিনিময় ছাড়া সে পরিপূর্ণ সুখী হতে পারে না।"
-জিহাদ তালুকদার অনল!

14/01/2026

"দুঃখ কষ্ট মানবের মনকে সবল ও দৃঢ় করে অস্তিত্বে যে যত সম্মৃদ্ধি লাভ করিতে চায় তাকে তত বাধা বিঘ্ন সহ্য করিতে যে হয়। যাহার নেই সহিষ্ণুতা সে বৃহৎ বাধা বিঘ্ন কিভাবে করিবে অতিক্রম..?
-জিহাদ তালুকদার অনল!

13/01/2026

"কাশবনের কন্যা"
লেখকঃজিহাদ তালুকদার অনল!
ভেবেছিলাম প্রথম যেদিন তুমি সুভাষ ছড়িয়ে ফুটবে, দেখবো আমি কাশ কন্যাকে তোমার পুষ্প বনে গিয়ে।
প্রথম কবে ফুটেছে কাশ কাশ-কন্যারাই জানে,
তাইতো সেটা সবার আগে তারাই শরীরে মেখে আনে।
শুভ্র শাড়ির আচল উড়িয়ে ফুটলো কাশের মেঘ।
কী অপুরূপ রূপ যে তার দেখছি শুধু চেয়ে চেয়ে।
দুষ্ট হাওয়া ঝাপ্টা এসে যাচ্ছে তাকে ছুঁয়ে।
কবে থেকে তার আসায় ছিলাম আমি বসে!
লাল শাড়ী, কাঁচের চুরি, আলতা মাখা পায়ের কাশ-কন্যা দেখতে যাবো তোমার কাশবনে।
কাশ বালিকা কাশবনে আসলো নববধূ সেঁজে কমল চোখে চেয়ে।
নয়ন আমার হারায় পথ তাহারা দেখা পেয়ে।
কাশ বালিকা তোমার রূপে মুগ্ধ আমি হায়!
তোমার মাঝে হারিয়ে যেতে মনটা শুধু চায়।
আমার অবুঝ মন বায়না ধরে ইচ্ছে করে ডেকে বলি,ওগো কাশবনের কন্যা সুন্দরী আজকে আমার হৃদয় জুড়ানো তোমার দেখা পেয়ে।
তোমার হাতের কাশের পাপড়িতে বন্দী আমার প্রাণ।
তাইতো আমি এই শরৎতে তোমার কৃতদাস।
ভালোবাসার কাব্য শুনে কাশে পাপড়ি ঝরছে যেই।
আমি অলখ চোখে চেয়ে দেখি কাশ-কন্যা কাশবনে আর নেই।

মূলভাব:ছয়টি ঋতুর দেশ বাংলাদেশ।এদের মধ্যে শরৎকাল অন্যতম। কিছু মেয়েরা হচ্ছে শরৎকালের ন্যয়। আর সব ছেলেরা হচ্ছে কাশফুল। শরৎকাল স্বল্প সময়ের জন্য প্রকৃতিকে সুন্দর করে তোলো।কিন্তু শরৎকালের কালো মেঘ বৃষ্টিতে পরিণত হয়।বৃষ্টির পানি যখন ভূপৃষ্ঠ এসে পারে তখন কিছু ফোটার আঘাতে কাশফুলগুলো ঝড়ে পরে যায়।দিনশেষে ফুলের পাপড়িগুলো প্রকৃতিতে উড়ে উড়ে হারিয়ে যায় বহুদূরে। তখন শুধু কাশফুলের গাছটা ভাষহীন হয়ে দাঁড়িয়ে থাকে।ঠিক তেমনি কিছু নীতি হীন মেয়েদের জন্য কিছু ছেলেরা সফলতার পথ হরিয়ে ফেলে কাশফুলের পাপড়ির মতো উড়ে চলে যায়।

13/01/2026

"তাহার অপেক্ষা"
লেখকঃজিহাদ তালুকদার অনল!
আমি রৌদ্রে পুড়ে ঝলসে যাবো,আমি বৃষ্টিতে ভিজে শীতল হবো;
আমি ফুল হয়ে ক্যম্পাসে ফুটবো, আমি পাখি হয়ে কৃষ্ণচূড়ার মগ্ন ডালে বসবো।
তবুও আমি তোমার অপেক্ষায় থাকবো।
আমি তারা ভরা রাতের সৌন্দর্যে তোমার অবগাহনে হারিয়ে যাবো।
আমি শীতের কুয়াশা ভরা রাতে তোমার মনগহীনে উঁকি দিবো।
আমি নদীর স্রোতে উপর কল্পনায় ঘর বানাবো।
তোমায় নিয়ে কচুরিপানায় ভেসে থেকে জীবন কাটাবো।
আমি তোমাতেই ডুবে থাকবো।
আমি পিপীলিকার মতো অনন্তকাল তোমার পিছু পিছু হাটবো।
আমি উদাস কবির মতো পথ প্রান্তর ঘুরবো।
আমি ক্যম্পাসের কদম ডালে কোকিলার সুরের বিস্তার বুনবো।
আমি তোমার ভেজা চুলের জলের সৃষ্টি বন্যায় হারিয়ে যাবো অচেনা পথে।
আমি তোমার মোহে শীতের সকালে ঘাসফুলে শিশির জমা জলে বন্ধি হবো।
কোথায় তুমি কাহার হৃদয়ে বন্ধি?
আমি রজনীগন্ধার সুভাস ছরিয়ে মুক্ত করবো নাকি? সারাজীবন আমার হৃদয়ে তোমার ডুবসাঁতারটা হোক।
আমি আকাশ পানে মায়াভরা মেঘকন্যার হৃদয়ে লুকিয়ে থাকবো।
আমি তাহার সন্ধানে অপেক্ষায় ঝর্ণা হয়ে গড়িয়ে পরতেই থাকবো।

26/11/2025

"বিশ্বাস এক বৃহৎ শক্তি যা অসম্ভবকে সম্ভব করে তোলে।উহা দেখা যায় না কিন্তু উপলব্ধি করা যায়।"
-জিহাদ তালুকদার অনল!

19/10/2025

" আমাদের লক্ষ্য কখনোই ধোঁকা দেয়া না। অন্যের কথায় বসিভূত হয়ে রাস্তা পরিবর্তন করেই আমরা ব্যর্থতার সাগরে ডুবে যাই।"
-জিহাদ তালুকদার অনল!

Address

Mohakhali Warless Gate
Dhaka
1213

Alerts

Be the first to know and let us send you an email when Jihad's Words posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share