Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Al-Falah Welfare Foundation, 511/5, Baishbari, South Monipur, Mirpur, Dhaka.
শিক্ষা, দাওয়াহ ও মানবকল্যাণে নিবেদিত অরাজনৈতিক, অলাভজনক প্রতিষ্ঠান। অনাথ, দুস্থ ও অসহায় মানুষের পাশে আছি — আপনার সহযোগিতাই আমাদের শক্তি। RJSC নিবন্ধন নং: S-14087/2024 https://alfalahbd.org | bento.me/alfalahwf আল-ফালাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশন একটি অরাজনৈতিক, অসাম্প্রদায়িক, অলাভজনক শিক্ষা, দাওয়াহ ও আর্তমানবতার সেবায় সমর্পিত সেবামূলক সরকার-নিবন্ধিত প্রতিষ্ঠান।
নিবন্ধন নম্বর : এস-১৪০৮৭/২০২৪
এই প্রত
িষ্ঠান একটি উপদেষ্টা ও পরিচালনা কমিটি কর্তৃক পরিচালিত হয়। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হিসেবে আছেন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মুহাদ্দিস, খতিব, গবেষক শায়খ উমায়ের কোব্বাদী। তাঁর প্রত্যক্ষ দিকনির্দেশনায় পরিচালনা পরিষদ এটি পরিচালনা করছেন।
✦ আমাদের লক্ষ্য
এই প্রতিষ্ঠানের লক্ষ হচ্ছে, বিশ্ব মানবতার শ্রেষ্ঠতম শিক্ষক, শান্তি প্রতিষ্ঠার অগ্রদূত, সত্যবাদিতা ও সততার মহান প্রতীক, সর্বপ্রকার সেবাকাজের সর্বোত্তম অনুকরণীয় মহানবী মুহাম্মদ সা.-এর প্রদর্শিত স্নিগ্ধ পথ অনুসরণ করে নিরন্তর প্রচেষ্টা চালানোর মাধ্যমে কুরআন-সুন্নাহয় উদ্ভাসিত একটি সুন্দর সমাজ বিনির্মাণে শক্তিশালী ভুমিকা রাখা। এই সুমহান লক্ষকে সামনে রেখে প্রতিষ্ঠানটি নিম্নোক্ত তিনটি খাতে নিবিড়ভাবে কাজ করে যাচ্ছে।
• শিক্ষা
• সেবা
• দাওয়াহ
✦ নীতি ও আদর্শ
• শাশ্বত চিরন্তন কিতাব পবিত্র কুরআন ও সর্বকালের সর্বশ্রেষ্ঠ আদর্শ মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম-এর সুন্নাহ তথা কর্মনীতিই আল-ফালাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের মূল আদর্শ।
• কুরআন-সুন্নাহর প্রকৃত পরিবাহক পূর্বসূরী সালাফে সালিহীনের রুচি-প্রকৃতির আলোকে মধ্যপন্থার নীতি অবলম্বন করা।
• তাওহীদ ও ঈমানে খালেস তথা নির্ভেজাল ঈমান, ইত্তেবায়ে সুন্নাহ তথা নবীজী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম-এর আদর্শ ও তাআল্লুক মাআল্লাহ তথা আল্লাহ তাআলার সাথে খাস সম্পর্ক তৈরি করার প্রতি আহবান করা।
• জুমহুর উলামায়ে কেরাম ও গণমানুষকে সাথে নিয়ে চলা। তথা আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ থেকে বিচ্ছিন্ন হয়ে শায মত-পথ অবলম্বন করা এই প্রতিষ্ঠানের নীতি নয়।
• ধর্ম-নৈতিকতার চর্চা এবং দ্বীনী দাওয়াহ ও শিক্ষার ক্ষেত্রে বিশেষ অবদান রাখা।
• রাজনৈতিক কর্ম ও অবস্থান গ্রহণ থেকে বিরত থাকা এবং দলমত নির্বিশেষে সকলের বৃহত্তর কল্যাণে কাজ করে যাওয়া।
✦ তহবিল ও আয়ের এর উৎস
আল-ফালাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশন একটি অলাভজনক প্রতিষ্ঠান। সদস্যদের চাঁদা, সাধারণ মুসলমানদের দান-সাদাকাহ এবং কোনো প্রতিষ্ঠানের অনুদানই আমাদের মূল উৎস। আমাদের অন্যান্য উৎসগুলো তুলে ধরা হলো-
• সদস্যদের ভর্তি ফি
• মাসিক সদস্য চাঁদা
• এককালীন অনুদান
• আজীবন সদস্য অনুদান
• জনসাধারণ কর্তৃক বিশেষ কোনো খাতে প্রদত্ত অনুদান
• ব্যক্তি ও দাতা প্রতিষ্ঠানের অনুদান
• জাতীয় ও আন্তর্জাতিক দাতা সংস্থার অনুদান
• সচ্ছল মুসলিমদের প্রদেয় যাকাত, ফিতরা
• ত্রাণ, ইফতার ও কুরবানীসহ বিশেষ বিশেষ খাতে উসুলকৃত অর্থ
✦ ব্যাংক অ্যাকাউন্ট
Account Name: AL-FALAH WELFARE FOUNDATION
Savings Account No. 60533001347
Bank: Bank Asia Ltd., Kazipara Branch
Routing Number: 070260696
আত তাকওয়া ফাউন্ডেশন অস্ট্রেলিয়ার অর্থায়নে এবং আল-ফালাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর ব্যবস্থাপনা ও পরিচালনায়, আল-ফালাহ স্বাবলম্বী প্রকল্পের আওতায়,কুড়িগ্রাম জেলার, ভুরুঙ্গমারী উপজেলার মোহাম্মদ আব্দুল আজিজকে ভ্রাম্যমান নতুন ভ্যান গাড়ি তৈরি করে,সেই গাড়িতে দোকান সাজিয়ে দেওয়া হয়।
যার দ্বারা তিনি হালাল উপার্জনের মাধ্যমে দারিদ্র্য থেকে মুক্তি পাবেন ইনশা আল্লাহ। এই অর্থ যারা দান করেছেন, আল্লাহ তা'আলা তাদের দানকে কবুল করুন ও তাদেরকে উত্তম প্রতিদান দান করুন। আমিন।
13/04/2026
আল-ফালাহ স্বাবলম্বী প্রকল্প নং ১৯/২০২৬
আত তাকওয়া ফাউন্ডেশন অস্ট্রেলিয়ার অর্থায়নে এবং আল-ফালাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর ব্যবস্থাপনা ও পরিচালনায়, আল-ফালাহ স্বাবলম্বী প্রকল্পের আওতায়,তিন বিঘা করিডর দহগ্রাম ,পাটগ্রাম লালমনিরহাটের, রেশমা বেওয়ারকে ব্যবসার উদ্দেশ্যে মুদি দোকানে মালামাল কিনে সাজিয়ে দেওয়া হয়।
যার দ্বারা তিনি হালাল উপার্জনের মাধ্যমে সন্তানদের নিয়ে বেঁচে থাকার অবলম্বন হবে, দারিদ্র্য থেকে মুক্তি পাবেন ইনশা আল্লাহ। এই অর্থ যারা দান করেছেন, আল্লাহ তা'আলা তাদের দানকে কবুল করুন ও তাদেরকে উত্তম প্রতিদান দান করুন। আমিন।
09/04/2026
আল-ফালাহ স্বাবলম্বী প্রকল্প নং ২২/২০২৬
আত তাকওয়া ফাউন্ডেশন অস্ট্রেলিয়ার অর্থায়নে এবং আল-ফালাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর ব্যবস্থাপনা ও পরিচালনায়, আল-ফালাহ স্বাবলম্বী প্রকল্পের আওতায়,লাম ইয়ারকোন, তাড়াইল,কিশোরগঞ্জ এর
মোঃ শহিদুল ইসলামকে বাই সাইকেলে ভ্রম্যমান কাপড়ের ব্যবসার উদ্দেশ্যে কাপড় কিনে দেওয়া হয়।
যার দ্বারা তিনি হালাল উপার্জনের মাধ্যমে স্ত্রী সন্তানদের নিয়ে বেঁচে থাকার অবলম্বন হবে, দারিদ্র্য থেকে মুক্তি পাবেন ইনশা আল্লাহ। এই অর্থ যারা দান করেছেন, আল্লাহ তা'আলা তাদের দানকে কবুল করুন ও তাদেরকে উত্তম প্রতিদান দান করুন। আমিন।
07/04/2026
আল-ফালাহ নলকূপ প্রকল্প স্থাপন সম্পন্ন প্রতিবেদন
০৪ এপ্রিল ২০২৬
অনুমোদিত (২৭টির) মধ্যে ২৫ নাম্বার নলকূপ।
আত-তাকওয়া ফাউন্ডেশন অস্ট্রেলিয়া অর্থায়নে, আল-ফালাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর পরিচালনায়, দাওয়াতুল কোরআন ক্যাডেট মাদ্রাসা, নুন খাওয়া, নাগেশ্বরী, কুড়িগ্রাম।
নলকূপ স্থাপনের কাজ সম্পন্ন হয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা এই দানকারীকে দুনিয়া ও আখেরাতে এর উত্তম প্রতিদান দান করুন আমিন।
02/04/2026
আল-ফালাহ স্বাবলম্বী প্রকল্প
সেলাই প্রশিক্ষণ ও সেলাই মেশিন বিতরনের জন্য বেনিফিসারিস বাছাই
ফুলবাড়ি, কুড়িগ্রাম।
28/03/2026
আল-ফালাহ স্বাবলম্বী প্রকল্প পরিদর্শন
ভূরঙ্গমারি, কুড়িগ্রাম ২৮ মার্চ ২০২৬
22/03/2026
প্রতিবেদন ২১ ই মার্চ ২০২৬
আল-ফালাহ স্বাবলম্বী প্রকল্প নং ১৪/২০২৬
আত তাকওয়া ফাউন্ডেশন অস্ট্রেলিয়ার অর্থায়নে এবং আল-ফালাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর ব্যবস্থাপনা ও পরিচালনায়, আল-ফালাহ স্বাবলম্বী প্রকল্পের আওতায় মনিপুর, মিরপুর, ঢাকা এর মোহাম্মদ হানিফ মিয়াকে ব্যাটারি চালিত অটোরিক্সা হস্তান্তর করা হয়। যার দ্বারা তিনি হালাল উপার্জনের মাধ্যমে দারিদ্র্য থেকে মুক্তি পাবেন ইনশা আল্লাহ।
হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আল- ফালাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর সম্মানিত চেয়ারম্যান শায়েখ উমায়ের কোব্বাদী, সাথে আরো উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের উপদেষ্টা ইন্জিনিয়ার মোঃ আমিন, ভাইস চেয়ারম্যান ইন্জিনিয়ার মোঃ নুরুল ইসলাম ভূঁইয়া এবং সাংগঠনিক সম্পাদক তানভীর আহমেদ।
এই অর্থ যারা দান করেছেন, আল্লাহ তা'আলা তাদের দানকে কবুল করুন ও তাদেরকে উত্তম প্রতিদান দান করুন। আমিন।
21/03/2026
18/03/2026
আল-ফালাহ স্বাবলম্বী প্রকল্প নং ১৬/২০২৬
আত তাকওয়া ফাউন্ডেশন অস্ট্রেলিয়ার অর্থায়নে এবং আল-ফালাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর ব্যবস্থাপনা ও পরিচালনায়, আল-ফালাহ স্বাবলম্বী প্রকল্পের আওতায় ভূরঙ্গ মারি, কুড়িগ্রাম এর মোহাম্মদ মতিউর রহমান মুদি দোকানে মালামাল কিনে সাজিয়ে দেওয়া হয়।
যার দ্বারা তিনি হালাল উপার্জনের মাধ্যমে দারিদ্র্য থেকে মুক্তি পাবেন ইনশা আল্লাহ। এই অর্থ যারা দান করেছেন, আল্লাহ তা'আলা তাদের দানকে কবুল করুন ও তাদেরকে উত্তম প্রতিদান দান করুন। আমিন।
14/03/2026
আল-ফালাহ স্বাবলম্বী প্রকল্প
আত তাকওয়া ফাউন্ডেশন অস্ট্রেলিয়ার অর্থায়নে এবং আল-ফালাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর ব্যবস্থাপনা ও পরিচালনায়, আল-ফালাহ স্বাবলম্বী প্রকল্পের আওতায় ভূরঙ্গ মারি, কুড়িগ্রাম এর আসমা বেগমকে দর্জি কাজের জন্য প্রয়োজনীয় কাপড় ক্রয় করে দোকান সাজিয়ে দেওয়া হয় ।
যার দ্বারা তিনি পর্দার সহিত হালাল উপার্জনের মাধ্যমে দারিদ্র্য থেকে মুক্তি পাবেন ইনশা আল্লাহ। এই অর্থ যারা দান করেছেন, আল্লাহ তা'আলা তাদের দানকে কবুল করুন ও তাদেরকে উত্তম প্রতিদান দান করুন। আমিন।
11/03/2026
আল-ফালাহ স্বাবলম্বী প্রকল্প -২০৩৬
আত তাকওয়া ফাউন্ডেশন অস্ট্রেলিয়ার অর্থায়নে এবং আল-ফালাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর ব্যবস্থাপনা ও পরিচালনায়, আল-ফালাহ স্বাবলম্বী প্রকল্পের আওতায় চেঙ্গুটিয়া , আগৈলঝাড়া, বরিশাল এর মনি আক্তারকে মুদি দোকানের মালামাল কিনে সাজিয়ে দেওয়া হয়।
যার দ্বারা তিনি হালাল উপার্জনের মাধ্যমে দারিদ্র্য থেকে মুক্তি পাবেন ইনশা আল্লাহ। এই অর্থ যারা দান করেছেন, আল্লাহ তা'আলা তাদের দানকে কবুল করুন ও তাদেরকে উত্তম প্রতিদান দান করুন। আমিন।