BCS & Bank prep with BADOL

BCS & Bank prep with BADOL Success is a Journey...

প্রতিদিন ট্রান্সলেশন চর্চাDay -03Title:  মুসা কবিরের এই উদ্যোগ শিক্ষণীয়১. বাক্যজলবায়ু পরিবর্তন ও অপরিকল্পিত উন্নয়ন প্রকল...
22/08/2026

প্রতিদিন ট্রান্সলেশন চর্চা
Day -03

Title: মুসা কবিরের এই উদ্যোগ শিক্ষণীয়

১.
বাক্য
জলবায়ু পরিবর্তন ও অপরিকল্পিত উন্নয়ন প্রকল্পের জাঁতাকলে আমাদের দেশে সবচেয়ে বেশি বিপন্ন হয়ে ওঠে পরিবেশ।

Phrase by phrase:

জলবায়ু পরিবর্তন = climate change
ও = and
অপরিকল্পিত উন্নয়ন প্রকল্পের = unplanned development projects
জাঁতাকলে = under the pressure / in the grip
আমাদের দেশে = in our country
সবচেয়ে বেশি = the most
বিপন্ন হয়ে ওঠে = becomes vulnerable
পরিবেশ = the environment

Tense: Present Indefinite

English:
The environment becomes the most vulnerable in our country under the pressure of climate change and unplanned development projects.

২.
বাক্য
অতিবৃষ্টি বা তীব্র তাপপ্রবাহের মতো জরুরি পরিস্থিতিতে পড়ে আমাদের বোধোদয় হয়, বৃক্ষনিধন এতই বেশি হয়েছে যে সবুজের চিহ্নই খুঁজে পাওয়া যাচ্ছে না।

Phrase by phrase:

অতিবৃষ্টি = excessive rainfall
বা = or
তীব্র তাপপ্রবাহের = severe heatwaves
মতো = like
জরুরি পরিস্থিতিতে পড়ে = when faced with emergencies
আমাদের বোধোদয় হয় = we realize
বৃক্ষনিধন = tree felling / deforestation
এতই বেশি হয়েছে = has become so extensive
যে = that
সবুজের চিহ্নই = any sign of greenery
খুঁজে পাওয়া যাচ্ছে না = cannot be found

Tense: Present Indefinite + Present Perfect + Present Continuous (Passive)

English:
When faced with emergencies such as excessive rainfall or severe heatwaves, we realize that deforestation has become so extensive that no sign of greenery can be found.

৩.
বাক্য
মানবসৃষ্ট বিপর্যয়ের দিকে তাকিয়ে তখন বৃক্ষরোপণ কর্মসূচি বা পরিবেশ রক্ষায় গাছ লাগানোর উদ্যোগ নেওয়া হয়।

Phrase by phrase:

মানবসৃষ্ট বিপর্যয়ের দিকে তাকিয়ে = witnessing the man-made disasters
তখন = then
বৃক্ষরোপণ কর্মসূচি = tree-planting programs
বা = or
পরিবেশ রক্ষায় = to protect the environment
গাছ লাগানোর উদ্যোগ = tree-planting initiatives
নেওয়া হয় = are taken

Tense: Present Indefinite (Passive)

English:
Then, witnessing the man-made disasters, tree-planting programs or initiatives to plant trees to protect the environment are taken.

৪.
বাক্য
কিন্তু সাড়ম্বরে চারা রোপণ ও বিতরণের ছবি তুলে ও প্রচার করেই যেন উদ্যোগের ইতি ঘটে যায়।

Phrase by phrase:

কিন্তু = But
সাড়ম্বরে = with much fanfare
চারা রোপণ = planting saplings
ও বিতরণের = and distributing them
ছবি তুলে = by taking photographs
ও প্রচার করে = and publicizing them
করেই = merely by doing so
যেন = as if/it seems that
উদ্যোগের ইতি ঘটে যায় = the initiative comes to an end

Tense: Present Indefinite

English:
But it seems that the initiative comes to an end simply by taking and publicizing photographs of planting and distributing saplings with much fanfare.

৫.
বাক্য
এই দেখানেপনার বিপরীতে কুষ্টিয়ার চিকিৎসক এ এস এম মুসা কবিরের উদ্যোগ যেমন ব্যতিক্রমী, তেমনি আশাজাগানিয়া।

Phrase by phrase:

এই দেখানেপনার বিপরীতে = in contrast to this showmanship
কুষ্টিয়ার চিকিৎসক = a physician from Kushtia
এ এস এম মুসা কবিরের উদ্যোগ = the initiative of A.S.M. Musa Kabir
যেমন = is both
ব্যতিক্রমী = exceptional
তেমনি = and
আশাজাগানিয়া = encouraging / hopeful

Tense: Present Indefinite

English:
In contrast to this showmanship, the initiative of Kushtia physician A.S.M. Musa Kabir is both exceptional and encouraging.

৬.
বাক্য
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় তাঁর গড়ে তোলা ‘স্মাইল ফর অল’ সংগঠনের কার্যক্রম কেবল গাছ বিতরণের মধ্যেই সীমাবদ্ধ নয়; চারা রোপণ থেকে শুরু করে তা পূর্ণাঙ্গ গাছে পরিণত হওয়া পর্যন্ত পুরো প্রক্রিয়ার টেকসই পরিচর্যা নিশ্চিত করছে।

Phrase by phrase:
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় = in Daulatpur Upazila of Kushtia
তাঁর গড়ে তোলা = established by him
‘স্মাইল ফর অল’ সংগঠনের = of the organization “Smile for All”
কার্যক্রম = activities
কেবল = only
গাছ বিতরণের মধ্যেই = in distributing trees
সীমাবদ্ধ নয় = are not limited
চারা রোপণ থেকে শুরু করে = starting from planting saplings
তা = them
পূর্ণাঙ্গ গাছে পরিণত হওয়া পর্যন্ত = until they grow into mature trees
পুরো প্রক্রিয়ার = of the entire process
টেকসই পরিচর্যা = sustainable care
নিশ্চিত করছে = is ensuring

Tense: Present Continuous

English:
The activities of the “Smile for All” organization established by him in Daulatpur Upazila of Kushtia are not limited to distributing trees; it is ensuring sustainable care throughout the entire process, from planting saplings until they grow into mature trees.

৭.
বাক্য
গাছের চারা দেওয়ার আগে প্রশিক্ষণ, সার-মাটির সঠিক নিয়ম শেখানো, গবাদিপশুর হাত থেকে রক্ষায় খুঁটি ও পলিথিন পেঁচিয়ে সুরক্ষা নিশ্চিত করা এবং কোনো গাছ মারা গেলে সেখানে নতুন চারা রোপণের এই যে একনিষ্ঠতা—তা আমাদের সামাজিক ও স্বেচ্ছাসেবী উদ্যোগগুলোর জন্য এক অনন্য অনুকরণীয় মডেল বলে মনে করি।

Phrase by phrase:

গাছের চারা দেওয়ার আগে = before providing tree saplings
প্রশিক্ষণ = training
সার-মাটির সঠিক নিয়ম শেখানো = teaching the proper use of fertilizer and soil
গবাদিপশুর হাত থেকে রক্ষায় = to protect them from livestock
খুঁটি ও পলিথিন পেঁচিয়ে = by wrapping them with stakes and polythene
সুরক্ষা নিশ্চিত করা = ensuring protection
এবং = and
কোনো গাছ মারা গেলে = if any tree dies
সেখানে = there
নতুন চারা রোপণ = planting a new sapling
এই যে একনিষ্ঠতা = this dedication
আমাদের সামাজিক ও স্বেচ্ছাসেবী উদ্যোগগুলোর জন্য = for our social and voluntary initiatives
এক অনন্য অনুকরণীয় মডেল = a unique exemplary model
বলে মনে করি = I consider

Tense: Present Indefinite

English:
I consider this dedication—providing training before distributing saplings, teaching the proper use of fertilizer and soil, ensuring protection by using stakes and polythene to safeguard them from livestock, and planting new saplings wherever a tree dies—a unique exemplary model for our social and voluntary initiatives.

৮.
বাক্য
গত তিন বছরে তাঁর উদ্যোগে প্রায় সাড়ে ১১ হাজার চারা রোপণ ও বিতরণ করা হয়েছে।

Phrase by phrase:

গত তিন বছরে = over the past three years
তাঁর উদ্যোগে = through his initiative
প্রায় = approximately
সাড়ে ১১ হাজার = 11,500
চারা = saplings
রোপণ ও বিতরণ = planting and distribution
করা হয়েছে = have been carried out

Tense: Present Perfect (Passive)

English:
Over the past three years, approximately 11,500 saplings have been planted and distributed through his initiative.

৯.
বাক্য
তরুণদের সঙ্গে নিয়ে যেমন পরিচর্যা করেন, একই সঙ্গে ‘প্ল্যান্ট হাব’ স্থাপন করে আবেদনপত্রের মাধ্যমে চাহিদা অনুযায়ী চারা বিতরণ করেন।

Phrase by phrase:

তরুণদের সঙ্গে নিয়ে = along with young people
যেমন = as
পরিচর্যা করেন = he takes care of them
একই সঙ্গে = at the same time
‘প্ল্যান্ট হাব’ স্থাপন করে = by establishing a “Plant Hub”
আবেদনপত্রের মাধ্যমে = through applications
চাহিদা অনুযায়ী = according to demand
চারা বিতরণ করেন = he distributes saplings

Tense: Present Indefinite

English:
He takes care of the trees along with young people and, at the same time, distributes saplings according to demand through applications after establishing a “Plant Hub.”

১০.
বাক্য
তিনি কেবল বৃক্ষরোপণ ও তদারকিতেই নিজেকে সীমাবদ্ধ রাখেননি।

Phrase by phrase:
তিনি = he
কেবল = only
বৃক্ষরোপণ = tree planting
ও তদারকিতে = in supervision
নিজেকে = himself
সীমাবদ্ধ রাখেননি = has not limited

Tense: Present Perfect

English:
He has not limited himself to tree planting and supervision alone.

১১.
বাক্য
স্থানীয় নারীদের সেলাই প্রশিক্ষণের মাধ্যমে স্বাবলম্বী করারও উদ্যোগ নিয়েছেন তিনি।

Phrase by phrase:

স্থানীয় নারীদের = local women
সেলাই প্রশিক্ষণের মাধ্যমে = through sewing training
স্বাবলম্বী করার = to make self-reliant
উদ্যোগ নিয়েছেন = has taken an initiative
তিনি = he

Tense: Present Perfect

English:
He has also taken an initiative to make local women self-reliant through sewing training.

১২.
বাক্য
গত এক বছরে তাঁর উদ্যোগে ২০০ নারী সেলাই প্রশিক্ষণ পেয়েছেন বলে খবরে প্রকাশ পেয়েছে।

Phrase by phrase:

গত এক বছরে = over the past year
তাঁর উদ্যোগে = through his initiative
২০০ নারী = 200 women
সেলাই প্রশিক্ষণ = sewing training
পেয়েছেন = have received
বলে = that
খবরে প্রকাশ পেয়েছে = it has been reported

Tense: Present Perfect + Present Perfect (Passive)

English:
It has been reported that 200 women have received sewing training through his initiative over the past year.

১৩.
বাক্য
বৃক্ষরোপণ কর্মসূচিকে কীভাবে লোকদেখানো আনুষ্ঠানিকতার বাইরে নিয়ে এসে সামাজিক আন্দোলনে রূপ দেওয়া যায়, মুসা কবির ও তাঁর দল আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন।

Phrase by phrase:

বৃক্ষরোপণ কর্মসূচিকে = tree-planting programs
কীভাবে = how
লোকদেখানো আনুষ্ঠানিকতার বাইরে নিয়ে এসে = by taking beyond mere showy formalities
সামাজিক আন্দোলনে = into a social movement
রূপ দেওয়া যায় = can be transformed
মুসা কবির ও তাঁর দল = Musa Kabir and his team
আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন = have demonstrated clearly

Tense: Present Perfect + Modal

English:
Musa Kabir and his team have clearly demonstrated how tree-planting programs can be transformed into a social movement by taking them beyond mere showy formalities.
BCS & Bank prep with BADOL ❤️

প্রতিদিন ট্রান্সলেশন চর্চাDay -02এই ট্রান্সলেশন গুলো পত্রিকার সম্পাদকীয় থেকে নেওয়া। ফলে প্রতিদিন চর্চার মাধ্যমে ফোকাস রা...
17/08/2026

প্রতিদিন ট্রান্সলেশন চর্চা
Day -02

এই ট্রান্সলেশন গুলো পত্রিকার সম্পাদকীয় থেকে নেওয়া।
ফলে প্রতিদিন চর্চার মাধ্যমে ফোকাস রাইটিং এ আপনার দক্ষতা বৃদ্ধি পাবে। পাশাপাশি বিসিএস লিখিত এবং ব্যাংক লিখিত পরীক্ষায় আপনার ফ্রিহেন্ড লিখতে সাহায্য করবে।

Title: বাংলা কিউআর জনপ্রিয় করতে যত বাধা, কী করতে হবে

১.
বাক্য

ডিজিটাল অর্থনীতি বা ‘ক্যাশলেস বাংলাদেশ’ গড়ার লক্ষ্যে ‘বাংলা কিউআর’ (কুইক রেসপন্স) সেবা চালু করেছে বাংলাদেশ ব্যাংক।

Phrase by phrase:

ডিজিটাল অর্থনীতি = digital economy
বা = or
‘ক্যাশলেস বাংলাদেশ’ গড়ার লক্ষ্যে = with the aim of building a “Cashless Bangladesh”
‘বাংলা কিউআর’ = “Bangla QR”
(কুইক রেসপন্স) = (Quick Response)
সেবা = service
চালু করেছে = has launched
বাংলাদেশ ব্যাংক = Bangladesh Bank

Tense: Present Perfect

English:
Bangladesh Bank has launched the “Bangla QR” (Quick Response) service with the aim of building a digital economy or a “Cashless Bangladesh.”

২.
বাক্য

নিয়ন্ত্রক সংস্থাটির নির্দেশে দেশের সব ব্যাংক ও মোবাইলে আর্থিক সেবা প্রতিষ্ঠান (এমএফএস) তাদের নিজস্ব কিউআর কোড বদলে বাংলা কিউআর চালু করেছে।

Phrase by phrase:

নিয়ন্ত্রক সংস্থাটির নির্দেশে = on the instructions of the regulatory authority
দেশের সব ব্যাংক = all banks in the country
ও = and
মোবাইলে আর্থিক সেবা প্রতিষ্ঠান (এমএফএস) = mobile financial service (MFS) providers
তাদের নিজস্ব কিউআর কোড = their own QR codes
বদলে = replacing
বাংলা কিউআর চালু করেছে = have introduced Bangla QR

Tense: Present Perfect

English:
On the instructions of the regulatory authority, all banks and mobile financial service (MFS) providers in the country have replaced their own QR codes with Bangla QR.

৩.
বাক্য

বাংলাদেশ ব্যাংক থেকে লক্ষ্য বেঁধে দিয়ে ব্যাংক ও এমএফএসগুলোকে মাঠে নামানো হয়েছে, যাতে দ্রুত ক্রেতা ও সেবাদাতা প্রতিষ্ঠানগুলো বাংলা কিউআরের মাধ্যমে অর্থ গ্রহণ শুরু করে।

Phrase by phrase:

বাংলাদেশ ব্যাংক থেকে = by Bangladesh Bank
লক্ষ্য বেঁধে দিয়ে = by setting targets
ব্যাংক ও এমএফএসগুলোকে = banks and MFS providers
মাঠে নামানো হয়েছে = have been mobilized
যাতে = so that
দ্রুত = quickly
ক্রেতা ও সেবাদাতা প্রতিষ্ঠানগুলো = buyers and service providers
বাংলা কিউআরের মাধ্যমে = through Bangla QR
অর্থ গ্রহণ = receiving payments
শুরু করে = start

Tense: Present Perfect (Passive) + Present Indefinite

English:
Banks and MFS providers have been mobilized with targets set by Bangladesh Bank so that buyers and service providers can quickly start receiving payments through Bangla QR.

৪.
বাক্য

অর্থ গ্রহণকারীদের খরচ কমাতে গঠন করা হয়েছে ১০০ কোটি টাকার তহবিল।

Phrase by phrase:

অর্থ গ্রহণকারীদের = for payment recipients
খরচ কমাতে = to reduce costs
গঠন করা হয়েছে = has been formed
১০০ কোটি টাকার তহবিল = a fund of Tk 1 billion

Tense: Present Perfect Passive

English:
A Tk 1 billion fund has been formed to reduce the costs of payment recipients.

৫.
বাক্য

বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান গত তিন মাসে ১০টিরও বেশি বাংলা কিউআরের প্রচারণায় অংশ নিয়েছেন।

Phrase by phrase:

বাংলাদেশ ব্যাংকের গভর্নর = the governor of Bangladesh Bank
মোস্তাকুর রহমান = Mostaqur Rahman
গত তিন মাসে = over the past three months
১০টিরও বেশি = more than 10
বাংলা কিউআরের প্রচারণায় = Bangla QR promotional campaigns
অংশ নিয়েছেন = has participated in

Tense: Present Perfect

English:
Bangladesh Bank Governor Mostaqur Rahman has participated in more than 10 Bangla QR promotional campaigns over the past three months.

৬.
বাক্য

এত উদ্যোগের পরও সেবাটি কাঙ্ক্ষিত জনপ্রিয়তা পাচ্ছে না।

Phrase by phrase:

এত উদ্যোগের পরও = Despite so many initiatives
সেবাটি = the service
কাঙ্ক্ষিত জনপ্রিয়তা = the desired popularity
পাচ্ছে না = is not gaining

Tense: Present Continuous

English:
Despite so many initiatives, the service is not gaining the desired popularity.

৭.
বাক্য

ব্যাংক ও এমএফএস গ্রাহকদের কিউআর কোড নিয়ে খুব বেশি আলোচনা তৈরি হয়নি।

Phrase by phrase:

ব্যাংক ও এমএফএস গ্রাহকদের = among bank and MFS customers
কিউআর কোড নিয়ে = about QR codes
খুব বেশি = much
আলোচনা = discussion
তৈরি হয়নি = has not developed

Tense: Present Perfect

English:
There has not been much discussion about QR codes among bank and MFS customers.

৮.
বাক্য

বিক্রেতাদের বেশির ভাগের মধ্যে এখনো ডিজিটাল মাধ্যমে অর্থ গ্রহণে অনীহা রয়েছে।

Phrase by phrase:

বিক্রেতাদের বেশির ভাগের মধ্যে = among most sellers
এখনো = still
ডিজিটাল মাধ্যমে = through digital means
অর্থ গ্রহণে = in receiving payments
অনীহা = reluctance
রয়েছে = exists

Tense: Present Indefinite

English:
Most sellers are still reluctant to receive payments through digital means.

৯.
বাক্য

ব্যাংক, এমএফএস ও পণ্য বিক্রেতাদের সঙ্গে কথা বলে এমন তথ্য পাওয়া গেছে।

Phrase by phrase:

ব্যাংক, এমএফএস ও পণ্য বিক্রেতাদের সঙ্গে = with banks, MFS providers, and product sellers
কথা বলে = after talking
এমন তথ্য = such information
পাওয়া গেছে = has been found

Tense: Present Perfect Passive

English:
Such information has been obtained after talking to banks, MFS providers, and product sellers.

১০.
বাক্য

বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, দেশে ইন্টারনেট ব্যাংকিং, কার্ড ও এমএফএসের মাধ্যমে হাজার হাজার কোটি টাকার ক্যাশলেস কেনাকাটা ও লেনদেন হলেও বাংলা কিউআরের মাধ্যমে দৈনিক লেনদেনের পরিমাণ ১০০ কোটি টাকার নিচে।

Phrase by phrase:

বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী = According to a Bangladesh Bank report
দেশে = in the country
ইন্টারনেট ব্যাংকিং, কার্ড ও এমএফএসের মাধ্যমে = through internet banking, cards, and MFS
হাজার হাজার কোটি টাকার = worth thousands of crores of taka
ক্যাশলেস কেনাকাটা ও লেনদেন = cashless purchases and transactions
হলেও = although
বাংলা কিউআরের মাধ্যমে = through Bangla QR
দৈনিক লেনদেনের পরিমাণ = the daily transaction volume
১০০ কোটি টাকার নিচে = is below Tk 1 billion

Tense: Present Indefinite

English:
According to a Bangladesh Bank report, although cashless purchases and transactions worth thousands of crores of taka are made through internet banking, cards, and MFS in the country, the daily transaction volume through Bangla QR is below Tk 1 billion.

১১.
বাক্য

তবে ধীরে ধীরে কিউআর কোডে লেনদেন ও ব্যবহারকারী মার্চেন্টের সংখ্যা বাড়ছে।

Phrase by phrase:

তবে = However
ধীরে ধীরে = gradually
কিউআর কোডে = through QR codes
লেনদেন = transactions
ও = and
ব্যবহারকারী মার্চেন্টের সংখ্যা = the number of merchant users
বাড়ছে = is increasing

Tense: Present Continuous

English:
However, transactions through QR codes and the number of merchant users are gradually increasing.

১২.
বাক্য

খাতসংশ্লিষ্টদের মতে, খুচরা ও ক্ষুদ্র ব্যবসায়ীদের ডিজিটাল লেনদেনে অনীহার অন্যতম প্রধান কারণ কর ব্যবস্থার ভয়।

Phrase by phrase:

খাতসংশ্লিষ্টদের মতে = According to industry insiders
খুচরা ও ক্ষুদ্র ব্যবসায়ীদের = among retail and small businesses
ডিজিটাল লেনদেনে = in digital transactions
অনীহার = of reluctance
অন্যতম প্রধান কারণ = one of the main reasons
কর ব্যবস্থার ভয় = fear of the tax system

Tense: Present Indefinite

English:
According to industry insiders, one of the main reasons for the reluctance of retail and small businesses to engage in digital transactions is fear of the tax system.

১৩.
বাক্য

আয়করের পরিবর্তে মোট বিক্রির ওপর ভিত্তি করে ন্যূনতম টার্নওভার কর আরোপের ফলে অনেক ব্যবসায়ী লেনদেনের ডিজিটাল রেকর্ড রাখতে ভয় পাচ্ছেন।

Phrase by phrase:

আয়করের পরিবর্তে = instead of income tax
মোট বিক্রির ওপর ভিত্তি করে = based on total sales
ন্যূনতম টার্নওভার কর = minimum turnover tax
আরোপের ফলে = as a result of imposing
অনেক ব্যবসায়ী = many businesspeople
লেনদেনের ডিজিটাল রেকর্ড = digital records of transactions
রাখতে = to maintain
ভয় পাচ্ছেন = are afraid

Tense: Present Continuous

English:
As a result of imposing a minimum turnover tax based on total sales instead of income tax, many businesspeople are afraid to maintain digital records of their transactions.

১৪.
বাক্য

ন্যূনতম কর এমন একটি ব্যবস্থা, যেখানে লোকসান হলেও এই কর দিতে হয়।

Phrase by phrase:

ন্যূনতম কর = minimum tax
এমন একটি ব্যবস্থা = is a system
যেখানে = in which
লোকসান হলেও = even if there is a loss
এই কর = this tax
দিতে হয় = has to be paid

Tense: Present Indefinite (Passive)

English:
Minimum tax is a system in which the tax has to be paid even if there is a loss.

১৫.
বাক্য

তাই ডিজিটাল লেনদেনে বেশি ভয় কাজ করছে ছোট ব্যবসায়ীদের মধ্যে।

Phrase by phrase:

তাই = Therefore
ডিজিটাল লেনদেনে = about digital transactions
বেশি ভয় = greater fear
কাজ করছে = is prevailing
ছোট ব্যবসায়ীদের মধ্যে = among small businesspeople

Tense: Present Continuous

English:
Therefore, greater fear of digital transactions is prevailing among small businesspeople.

১৬.
বাক্য

কারণ, তাঁরা এখনো করের আওতার বাইরে রয়েছেন।

Phrase by phrase:

কারণ = Because
তাঁরা = they
এখনো = still
করের আওতার বাইরে = outside the tax net
রয়েছেন = remain

Tense: Present Indefinite

English:
Because they are still outside the tax net.

BCS & Bank prep with BADOL ❣️

প্রতিদিন ট্রান্সলেশন চর্চা💪Day -01✍️প্রতিদিন চর্চার মাধ্যমে ফোকাস রাইটিং এ আপনার দক্ষতা বৃদ্ধি পাবে। পাশাপাশি বিসিএস লিখ...
01/08/2026

প্রতিদিন ট্রান্সলেশন চর্চা💪

Day -01

✍️প্রতিদিন চর্চার মাধ্যমে ফোকাস রাইটিং এ আপনার দক্ষতা বৃদ্ধি পাবে। পাশাপাশি বিসিএস লিখিত এবং ব্যাংক লিখিত পরীক্ষায় আপনার ফ্রিহেন্ড লিখতে সাহায্য করবে।

Newspaper: The Daily Star

Title: Is Bangladesh ready to build semiconductor chips?

1.
English:

For decades, Bangladesh’s economic identity could be stitched into a clothing label.

Phrase:

For decades → কয়েক দশক ধরে
Bangladesh’s economic identity → বাংলাদেশের অর্থনৈতিক পরিচয়
could be stitched into → সেলাই করে লেখা যেতে পারে / ফুটিয়ে তোলা যেতে পারে
a clothing label → একটি পোশাকের লেবেলে

Tense:

Modal Verb + Passive

Bangla:

কয়েক দশক ধরে বাংলাদেশের অর্থনৈতিক পরিচয়কে একটি পোশাকের লেবেলে ফুটিয়ে তোলা যেত।

2.
English:

Readymade garment (RMG) products transformed the country from an aid-dependent economy into a celebrated market presence.

Phrase:

Readymade garment (RMG) products → তৈরি পোশাক (আরএমজি) পণ্য
transformed the country → দেশকে রূপান্তরিত করেছে
from an aid-dependent economy → বৈদেশিক সাহায্যনির্ভর অর্থনীতি থেকে
into a celebrated market presence → আন্তর্জাতিকভাবে প্রশংসিত বাজার-অবস্থানে

Tense:

Past Simple

Bangla:

তৈরি পোশাক (আরএমজি) পণ্য দেশটিকে বৈদেশিক সাহায্যনির্ভর অর্থনীতি থেকে আন্তর্জাতিকভাবে প্রশংসিত বাজার-অবস্থানে রূপান্তরিত করেছে।

3.
English:

The industry became Bangladesh’s principal economic success story, its diplomatic calling card and, increasingly, its comfort zone.

Phrase:

The industry → এই শিল্প
became → হয়ে উঠেছিল
Bangladesh’s principal economic success story → বাংলাদেশের প্রধান অর্থনৈতিক সাফল্যের গল্প
its diplomatic calling card → এর কূটনৈতিক পরিচয়পত্র
and, increasingly → এবং ক্রমেই
its comfort zone → এর স্বস্তির জায়গা

Tense:

Past Simple

Bangla:

এই শিল্প বাংলাদেশের প্রধান অর্থনৈতিক সাফল্যের গল্প, কূটনৈতিক পরিচয়পত্র এবং ক্রমেই স্বস্তির জায়গা হয়ে উঠেছিল।

4.
English:

That comfort is now being disturbed.

Phrase:

That comfort → সেই স্বস্তি
is now being disturbed → এখন বিঘ্নিত হচ্ছে

Tense:

Present Continuous Passive

Bangla:

সেই স্বস্তি এখন বিঘ্নিত হচ্ছে।

5.
English:

Long celebrated as the world’s second-largest apparel exporter after China, Bangladesh is currently facing mounting competition from Vietnam.

Phrase:

Long celebrated as → দীর্ঘদিন ধরে হিসেবে স্বীকৃত
the world’s second-largest apparel exporter → বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পোশাক রপ্তানিকারক
after China → চীনের পরে
Bangladesh → বাংলাদেশ
is currently facing → বর্তমানে মোকাবিলা করছে
mounting competition → ক্রমবর্ধমান প্রতিযোগিতা
from Vietnam → ভিয়েতনামের কাছ থেকে

Tense:

Present Continuous

Bangla:

চীনের পর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পোশাক রপ্তানিকারক হিসেবে দীর্ঘদিন ধরে স্বীকৃত বাংলাদেশ বর্তমানে ভিয়েতনামের কাছ থেকে ক্রমবর্ধমান প্রতিযোগিতার মুখোমুখি হচ্ছে।

6.
English:

Whether the country has already slipped into third place will become clearer with the revelation of latest trade data and how apparel exports are classified, but the broader warning cannot be dismissed.

Phrase:

Whether the country → দেশটি কিনা
has already slipped into third place → ইতোমধ্যে তৃতীয় অবস্থানে নেমে গেছে
will become clearer → আরও স্পষ্ট হবে
with the revelation of latest trade data → সর্বশেষ বাণিজ্য তথ্য প্রকাশের সঙ্গে
and how apparel exports are classified → এবং পোশাক রপ্তানি কীভাবে শ্রেণিবদ্ধ করা হয়
but → তবে
the broader warning → বৃহত্তর সতর্কবার্তা
cannot be dismissed → উড়িয়ে দেওয়া যায় না

Tense:

Present Perfect + Future Simple + Present Simple Passive/Modal Passive

Bangla:

সর্বশেষ বাণিজ্য তথ্য প্রকাশ এবং পোশাক রপ্তানি কীভাবে শ্রেণিবদ্ধ করা হয়, তা জানা গেলে দেশটি ইতোমধ্যে তৃতীয় অবস্থানে নেমে গেছে কি না, তা আরও স্পষ্ট হবে; তবে বৃহত্তর সতর্কবার্তাটি উড়িয়ে দেওয়া যায় না।

7.
English:

Vietnam has strengthened its position through better logistics, deeper integration into global trade agreements, higher-value manufacturing, and a more diversified industrial base.

Phrase:

Vietnam → ভিয়েতনাম
has strengthened its position → তার অবস্থান শক্তিশালী করেছে
through better logistics → উন্নত লজিস্টিক ব্যবস্থার মাধ্যমে
deeper integration → আরও গভীর একীভূতকরণের মাধ্যমে
into global trade agreements → বৈশ্বিক বাণিজ্য চুক্তির সঙ্গে
higher-value manufacturing → উচ্চমূল্য সংযোজনকারী উৎপাদন
and a more diversified industrial base → এবং আরও বহুমুখী শিল্পভিত্তির মাধ্যমে

Tense:

Present Perfect

Bangla:

উন্নত লজিস্টিক ব্যবস্থা, বৈশ্বিক বাণিজ্য চুক্তির সঙ্গে আরও গভীর একীভূতকরণ, উচ্চমূল্য সংযোজনকারী উৎপাদন এবং আরও বহুমুখী শিল্পভিত্তির মাধ্যমে ভিয়েতনাম তার অবস্থান শক্তিশালী করেছে।

8.
English:

Bangladesh, meanwhile, remains heavily dependent on cotton-based, lower-value garments while confronting rising energy costs, banking weakness, and increasingly demanding global buyers.

Phrase:

Bangladesh, meanwhile → অন্যদিকে বাংলাদেশ
remains heavily dependent on → ব্যাপকভাবে নির্ভরশীল রয়ে গেছে
cotton-based, lower-value garments → তুলাভিত্তিক, কম মূল্য সংযোজনকারী পোশাকের ওপর
while confronting → মোকাবিলা করার পাশাপাশি
rising energy costs → ক্রমবর্ধমান জ্বালানি ব্যয়
banking weakness → ব্যাংকিং খাতের দুর্বলতা
and increasingly demanding global buyers → এবং ক্রমেই কঠোর হয়ে ওঠা বৈশ্বিক ক্রেতাদের

Tense:

Present Simple

Bangla:

অন্যদিকে বাংলাদেশ তুলাভিত্তিক ও কম মূল্য সংযোজনকারী পোশাকের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল রয়েছে এবং একই সঙ্গে ক্রমবর্ধমান জ্বালানি ব্যয়, ব্যাংকিং খাতের দুর্বলতা ও ক্রমেই কঠোর হয়ে ওঠা বৈশ্বিক ক্রেতাদের মোকাবিলা করছে।

9.
English:

Losing a place in an international ranking would not, by itself, signal an economic crisis.

Phrase:

Losing a place → একটি অবস্থান হারানো
in an international ranking → আন্তর্জাতিক র‍্যাঙ্কিংয়ে
would not → বোঝাবে না
by itself → নিজে থেকেই
signal → সংকেত দেওয়া / নির্দেশ করা
an economic crisis → অর্থনৈতিক সংকটের

Tense:

Conditional / Modal

Bangla:

আন্তর্জাতিক র‍্যাঙ্কিংয়ে একটি অবস্থান হারানো নিজে থেকেই কোনো অর্থনৈতিক সংকটের সংকেত দেবে না।

10.
English:

The RMG industry remains indispensable.

Phrase:

The RMG industry → তৈরি পোশাক শিল্প
remains → রয়ে গেছে
indispensable → অপরিহার্য

Tense:

Present Simple

Bangla:

তৈরি পোশাক শিল্প এখনো অপরিহার্য।

11.
English:

But it is a reminder that no comparative advantage lasts forever.

Phrase:

But → কিন্তু
it is a reminder → এটি একটি স্মরণ করিয়ে দেওয়ার বিষয়
that → যে
no comparative advantage → কোনো তুলনামূলক সুবিধাই
lasts forever → চিরস্থায়ী হয় না

Tense:

Present Simple

Bangla:

কিন্তু এটি মনে করিয়ে দেয় যে কোনো তুলনামূলক সুবিধাই চিরস্থায়ী হয় না।

12.
English:

A country that has relied on a single export engine for decades must begin thinking seriously about the next one.

Phrase:

A country → একটি দেশ
that has relied on → যে নির্ভর করেছে
a single export engine → একটি মাত্র রপ্তানি খাতের ওপর
for decades → কয়েক দশক ধরে
must begin thinking seriously → গুরুত্বের সঙ্গে চিন্তা শুরু করতে হবে
about the next one → পরবর্তী রপ্তানি খাত নিয়ে

Tense:

Present Perfect + Modal

Bangla:

যে দেশ কয়েক দশক ধরে একটি মাত্র রপ্তানি খাতের ওপর নির্ভর করেছে, তাকে পরবর্তী রপ্তানি খাত নিয়ে গুরুত্বের সঙ্গে চিন্তা শুরু করতে হবে।

13.
English:

Prime Minister Tarique Rahman believes that next engine could be semiconductor chips.

Phrase:

Prime Minister Tarique Rahman → প্রধানমন্ত্রী তারেক রহমান
believes → বিশ্বাস করেন
that → যে
next engine → পরবর্তী চালিকাশক্তি
could be → হতে পারে
semiconductor chips → সেমিকন্ডাক্টর চিপ

Tense:

Present Simple + Modal

Bangla:

প্রধানমন্ত্রী তারেক রহমান মনে করেন, পরবর্তী চালিকাশক্তি হতে পারে সেমিকন্ডাক্টর চিপ।

14.
English:

At the National Semiconductor Symposium and BEAR Summit 2026, the government declared the industry a national priority, promising incentives, infrastructure, and support designed to position Bangladesh within one of the world’s most strategically important supply chains.

Phrase:

At the National Semiconductor Symposium and BEAR Summit 2026 → ২০২৬ সালের ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম ও বিয়ার সামিটে
the government → সরকার
declared the industry → শিল্পটিকে ঘোষণা করেছে
a national priority → জাতীয় অগ্রাধিকার হিসেবে
promising incentives → প্রণোদনার প্রতিশ্রুতি দিয়ে
infrastructure → অবকাঠামো
and support → এবং সহায়তা
designed to position Bangladesh → বাংলাদেশকে অবস্থান করানোর জন্য পরিকল্পিত
within one of the world’s most strategically important supply chains → বিশ্বের অন্যতম কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ সরবরাহ শৃঙ্খলের মধ্যে

Tense:

Past Simple + Present Participle

Bangla:

২০২৬ সালের ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম ও বিয়ার সামিটে সরকার এই শিল্পকে জাতীয় অগ্রাধিকার হিসেবে ঘোষণা করেছে এবং বিশ্বের অন্যতম কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ সরবরাহ শৃঙ্খলে বাংলাদেশের অবস্থান নিশ্চিত করার লক্ষ্যে প্রণোদনা, অবকাঠামো ও সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।

15.
English:

It is an appealing vision.

Phrase:

It → এটি
is → হলো
an appealing vision → একটি আকর্ষণীয় পরিকল্পনা / স্বপ্ন

Tense:

Present Simple

Bangla:

এটি একটি আকর্ষণীয় পরিকল্পনা।

16.
English:

Chips power smartphones, vehicles, medical equipment, renewable-energy systems, artificial intelligence, and modern defence technologies.

Phrase:

Chips → চিপ
power → চালিত করে
smartphones → স্মার্টফোন
vehicles → যানবাহন
medical equipment → চিকিৎসা সরঞ্জাম
renewable-energy systems → নবায়নযোগ্য জ্বালানি ব্যবস্থা
artificial intelligence → কৃত্রিম বুদ্ধিমত্তা
and modern defence technologies → এবং আধুনিক প্রতিরক্ষা প্রযুক্তি

Tense:

Present Simple

Bangla:

চিপ স্মার্টফোন, যানবাহন, চিকিৎসা সরঞ্জাম, নবায়নযোগ্য জ্বালানি ব্যবস্থা, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং আধুনিক প্রতিরক্ষা প্রযুক্তি চালিত করে।

17.
English:

Governments across the world are investing billions to strengthen domestic capabilities and diversify supply chains in this regard.

Phrase:

Governments across the world → বিশ্বের বিভিন্ন দেশের সরকার
are investing billions → বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগ করছে
to strengthen → শক্তিশালী করার জন্য
domestic capabilities → অভ্যন্তরীণ সক্ষমতা
and diversify → এবং বহুমুখী করার জন্য
supply chains → সরবরাহ শৃঙ্খল
in this regard → এ ক্ষেত্রে

Tense:

Present Continuous

Bangla:

এ ক্ষেত্রে অভ্যন্তরীণ সক্ষমতা শক্তিশালী করা এবং সরবরাহ শৃঙ্খলকে বহুমুখী করার জন্য বিশ্বের বিভিন্ন দেশের সরকার বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগ করছে।

18.
English:

Bangladesh already possesses some of the components needed to participate in chip manufacturing.

Phrase:

Bangladesh → বাংলাদেশ
already possesses → ইতোমধ্যে রয়েছে / অর্জন করেছে
some of the components → কিছু উপাদান
needed to participate → অংশগ্রহণের জন্য প্রয়োজনীয়
in chip manufacturing → চিপ উৎপাদনে

Tense:

Present Simple

Bangla:

চিপ উৎপাদনে অংশগ্রহণের জন্য প্রয়োজনীয় কিছু উপাদান ইতোমধ্যেই বাংলাদেশের রয়েছে।

19.
English:

It has thousands of engineering graduates, a small but dedicated chip-design sector, and a growing technical diaspora working throughout the global semiconductor chip ecosystem.

Phrase:

It has → এর রয়েছে
thousands of engineering graduates → হাজার হাজার প্রকৌশল স্নাতক
a small but dedicated chip-design sector → একটি ছোট কিন্তু নিবেদিত চিপ-ডিজাইন খাত
and a growing technical diaspora → এবং ক্রমবর্ধমান প্রযুক্তিগত প্রবাসী জনগোষ্ঠী
working throughout → যারা বিভিন্ন পর্যায়ে কাজ করছে
the global semiconductor chip ecosystem → বৈশ্বিক সেমিকন্ডাক্টর চিপ ইকোসিস্টেমে

Tense:

Present Simple

Bangla:

বাংলাদেশে হাজার হাজার প্রকৌশল স্নাতক, একটি ছোট কিন্তু নিবেদিত চিপ-ডিজাইন খাত এবং বৈশ্বিক সেমিকন্ডাক্টর চিপ ইকোসিস্টেমের বিভিন্ন পর্যায়ে কাজ করা একটি ক্রমবর্ধমান প্রযুক্তিগত প্রবাসী জনগোষ্ঠী রয়েছে।

20.
English:

The mistake would be assuming that participating in the semiconductor industry means building chip factories.

Phrase:

The mistake → ভুলটি
would be → হবে
assuming → ধরে নেওয়া
that → যে
participating in the semiconductor industry → সেমিকন্ডাক্টর শিল্পে অংশগ্রহণ করা
means → অর্থ হলো
building chip factories → চিপ কারখানা নির্মাণ করা

Tense:

Conditional / Modal + Present Simple

Bangla:

ভুলটি হবে এই ধারণা করা যে সেমিকন্ডাক্টর শিল্পে অংশগ্রহণের অর্থ হলো চিপ কারখানা নির্মাণ করা।

21.
English:

The semiconductor chip value chain consists of three distinct activities: chip design; wafer fabrication; and assembly, testing, and packaging.

Phrase:

The semiconductor chip value chain → সেমিকন্ডাক্টর চিপের মূল্য শৃঙ্খল
consists of → নিয়ে গঠিত
three distinct activities → তিনটি স্বতন্ত্র কার্যক্রম
chip design → চিপ ডিজাইন
wafer fabrication → ওয়েফার তৈরি
and assembly, testing, and packaging → এবং সংযোজন, পরীক্ষা ও প্যাকেজিং

Tense:

Present Simple

Bangla:

সেমিকন্ডাক্টর চিপের মূল্য শৃঙ্খল তিনটি স্বতন্ত্র কার্যক্রম নিয়ে গঠিত: চিপ ডিজাইন; ওয়েফার তৈরি; এবং সংযোজন, পরীক্ষা ও প্যাকেজিং।

22.
English:

Each step requires fundamentally different combinations of capital, expertise, and infrastructure.

Phrase:

Each step → প্রতিটি ধাপ
requires → প্রয়োজন
fundamentally different combinations → মৌলিকভাবে ভিন্ন সমন্বয়
of capital → মূলধনের
expertise → দক্ষতার
and infrastructure → এবং অবকাঠামোর

Tense:

Present Simple

Bangla:

প্রতিটি ধাপের জন্য মূলধন, দক্ষতা এবং অবকাঠামোর মৌলিকভাবে ভিন্ন সমন্বয় প্রয়োজন।
BCS & Bank prep with BADOL ❣️

বিসিএস প্রিলির নতুন সিলেবাসঃBCS & Bank prep with BADOL ❣️
30/07/2026

বিসিএস প্রিলির নতুন সিলেবাসঃ

BCS & Bank prep with BADOL ❣️

কম্বাইন্ড অফিসার (ক্যাশ) লিখিত জিকে সমাধানপরীক্ষার তারিখ: ২৪.০৭.২০২৬**[Spotlight Bank GK Plus, 6th Edition থেকে ১০টা কমন...
24/07/2026

কম্বাইন্ড অফিসার (ক্যাশ) লিখিত জিকে সমাধান

পরীক্ষার তারিখ: ২৪.০৭.২০২৬

**[Spotlight Bank GK Plus, 6th Edition থেকে ১০টা কমন]**

i) সাম্প্রতিক সফরকালে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী মালয়েশিয়ার সঙ্গে কয়টি চুক্তি স্বাক্ষর করেন?

উত্তর: ৩টি

ii) ২০২৬-২০২৭ অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা কত?

উত্তর: ৬.৫ শতাংশ

iii) অখন্ড স্বাধীন বাংলা গঠনের প্রস্তাবক কে ছিলেন?

উত্তর: হোসেন শহীদ সোহরাওয়ার্দী এবং শরৎচন্দ্র বসু

iv) হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি?

উত্তর: মাউন্ট এভারেস্ট

v) সোমপুর মহাবিহার কত সালে ইউনেস্কো কর্তৃক বিশ্ব ঐতিহ্যের তালিকাভুক্ত হয়?

উত্তর: ১৯৮৫ সালে

vi) টিপাইমুখ বাঁধ ভারতের কোন রাজ্যে অবস্থিত?

উত্তর: মণিপুর

vii) সুওয়ালকি করিডোর (Suwalki Corridor) কোন দুটি দেশের মধ্যে অবস্থিত?

উত্তর: পোল্যান্ড ও লিথুয়ানিয়া

viii) Five Eyes কী?

উত্তর: পাঁচটি দেশের গোয়েন্দা তথ্য বিনিময় জোট (যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড)।

ix) Finding My Way: A Memoir’ গ্রন্থের রচয়িতা কে?

উত্তর: মালালা ইউসুফজাই

x) বাইদু (BeiDou) কোন দেশের স্যাটেলাইট নেভিগেশন ব্যবস্থা?

উত্তর: চীন

xi) হাইতিতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সর্বাধিক সৈন্য প্রেরণকারী দেশ কোনটি?

উত্তর: ব্রাজিল (২য় বাংলাদেশ)

xii) ভৌগোলিকভাবে কুরাছাও (Curaçao) কোন মহাদেশে অবস্থিত?

উত্তর: উত্তর আমেরিকা (ক্যারিবীয় অঞ্চলে)

xiii) FIFA কত সালে প্রতিষ্ঠিত হয়?

উত্তর: ১৯০৪ সালে

xiv) কোন ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ আগা খান পুরস্কার দেওয়া হয়?

উত্তর: স্থাপত্য

xv) Copilot কী?

উত্তর: মাইক্রোসফটের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (AI) সহকারী (AI Assistant)

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when BCS & Bank prep with BADOL posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share