Darul Millat Cadet Madrasha

Darul Millat Cadet Madrasha

Share

This is the Islamic educational page

27/05/2026

দারুল মিল্লাত ক্যাডেট মাদ্রাসার পক্ষ থেকে সকলকে জানাই পবিত্র ঈদুল আযহার আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক।

ত্যাগ, তাকওয়া ও মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের এই মহিমান্বিত শিক্ষা আমাদের জীবনকে আলোকিত করুক।
আল্লাহ তাআলা আমাদের সকলের কুরবানী কবুল করুন এবং পরিবার-পরিজনসহ সবাইকে সুখ, শান্তি ও কল্যাণে রাখুন।

🌸 ঈদ মোবারক 🌸

Photos from Darul Millat Cadet Madrasha's post 16/05/2026

আলহামদুলিল্লাহ 🌸

আজ দারুল মিল্লাত ক্যাডেট মাদ্রাসায় অত্যন্ত সুন্দর, সুশৃঙ্খল ও তাৎপর্যপূর্ণ গার্ডিয়ান মিটিং অনুষ্ঠিত হয়েছে।

উক্ত অনুষ্ঠানে ধারাবাহিক মূল্যায়ন(২) continuous assessment (2)পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয় এবং শিক্ষার্থীদের পড়ালেখা, নৈতিকতা ও সার্বিক অগ্রগতি নিয়ে সম্মানিত অভিভাবকদের সাথে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়। অভিভাবকবৃন্দও শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ গঠনে নানা দিকনির্দেশনামূলক পরামর্শ প্রদান করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনাইটেড স্কুল এন্ড কলেজের সম্মানিত ভাইস প্রিন্সিপাল এবং দারুল মিল্লাত ক্যাডেট মাদ্রাসার একাডেমিক প্রধান জনাব জাহিদুল ইসলাম স্যার।
আরো উপস্থিত ছিলেন দারুল মিল্লাত ক্যাডেট মাদ্রাসার সম্মানিত মুহতামিম মাওলানা এম আফফান মাহদী সাহেব।

শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই একটি আদর্শ, সুশিক্ষিত ও দ্বীনদার প্রজন্ম গড়ে তোলা সম্ভব— এই প্রত্যয় নিয়েই আমাদের পথচলা।

অনুষ্ঠানে উপস্থিত সকল অভিভাবকবৃন্দকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা ও শুভেচ্ছা। 🌿

Photos from Darul Millat Cadet Madrasha's post 03/05/2026

আলহামদুলিল্লাহ
দারুল মিলাত ক্যাডেট মাদরাসার CA-02 (Continuous Assessment) [ধারাবাহিক মূল্যায়ন–০২] পরীক্ষা শুরু হয়েছে।

শান্ত, শৃঙ্খলাপূর্ণ ও মনোরম পরিবেশে আমাদের প্রিয় DMCM এর শিক্ষার্থীরা অত্যন্ত উৎসাহ ও আন্তরিকতার সাথে পরীক্ষায় অংশগ্রহণ করেছে।

সকল শিক্ষার্থীর জন্য রইলো দোয়া ও শুভকামনা—
আল্লাহ তায়ালা যেন তাদের মেধা, পরিশ্রম ও প্রচেষ্টাকে কবুল করেন এবং উত্তম ফলাফল দান করেন। 🤲✨

Photos from Darul Millat Cadet Madrasha's post 21/04/2026

আলহামদুলিল্লাহ 🌿
আজ আমাদের সোনামণি শিক্ষার্থীদের হাতে আইডি কার্ড তুলে দেওয়া হয়েছে।
নিজ নিজ আইডি কার্ড পেয়ে তারা ভীষণ আনন্দিত ও উচ্ছ্বসিত—তাদের হাসিমাখা মুখ আমাদের সকল পরিশ্রমকে সার্থক করে তুলেছে।

Photos from Darul Millat Cadet Madrasha's post 17/04/2026

আলহামদুলিল্লাহ 🌿

দারুল মিল্লাত ক্যাডেট মাদ্রাসার পক্ষ থেকে এক অনন্য ও প্রেরণাদায়ক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। গত জানুয়ারি মাসের শুরু থেকে ২ মার্চ পর্যন্ত যে সকল শিক্ষার্থী একদিনও অনুপস্থিত না থেকে নিয়মিতভাবে ক্লাসে অংশগ্রহণ করেছে—তাদের সম্মানিত ও উৎসাহিত করার লক্ষ্যে বিশেষ পুরস্কারের আয়োজন করা হয়।

নিয়ম-শৃঙ্খলা, অধ্যবসায় ও দায়িত্ববোধের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপনকারী এই শিক্ষার্থীদের হাতে সম্মাননা তুলে দিয়ে তাদের অনুপ্রাণিত করা হয়েছে, যাতে তারা ভবিষ্যতেও এ ধারাবাহিকতা বজায় রাখতে পারে।

এই গৌরবময় মুহূর্তে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন ইউনাইটেড স্কুল এন্ড কলেজের সম্মানিত চেয়ারম্যান এবং দারুল মিল্লাত ক্যাডেট মাদ্রাসার সুযোগ্য সম্মানিত চেয়ারম্যান জনাব আসাদুজ্জামান নূর স্যার।

তাঁর মূল্যবান দিকনির্দেশনা ও অনুপ্রেরণামূলক বক্তব্য শিক্ষার্থীদের মাঝে নতুন উদ্যম সৃষ্টি করেছে।

আমরা বিশ্বাস করি, এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের নিয়মিততা ও নৈতিক শিক্ষায় আরও অগ্রসর করবে—ইনশাআল্লাহ। 🌼

Photos from Darul Millat Cadet Madrasha's post 11/04/2026

আলহামদুলিল্লাহ 🌿
দারুল মিল্লাত ক্যাডেট মাদ্রাসায় আজ সফলতার সাথে ধারাবাহিক মূল্যায়ন–০১ (Continuous Assessment–01) পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। একই সাথে উক্ত সময়ে একটি গুরুত্বপূর্ণ গার্ডিয়ান মিটিংও সুন্দর ও সুশৃঙ্খলভাবে অনুষ্ঠিত হয়েছে।

এই আয়োজনকে সার্থক ও অর্থবহ করে তুলতে যেসব সম্মানিত অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন এবং মূল্যবান পরামর্শ প্রদান করেছেন—তাদের প্রত্যেককে জানাই আন্তরিক মোবারকবাদ, কৃতজ্ঞতা ও শুভেচ্ছা।

আপনাদের সহযোগিতা ও দিকনির্দেশনাই আমাদের আগামী পথচলাকে আরও সুন্দর ও সফল করে তুলবে, ইনশাআল্লাহ 🤲

Photos from Darul Millat Cadet Madrasha's post 08/04/2026

আলহামদুলিল্লাহ 🌿

দারুল মিল্লাত ক্যাডেট মাদ্রাসার শিক্ষার্থীরা প্রতিদিনের মতো আজও তাদের সকাল শুরু করেছে পবিত্র কোরআন তেলাওয়াত এবং পিটি (শারীরিক ব্যায়াম)-এর মাধ্যমে। হৃদয়গ্রাহী এই পরিবেশে কোরআনের ছোট্ট পাখিরা নিজেদের গড়ে তুলছে আদর্শ, শৃঙ্খলা ও দীনের আলোয় আলোকিত মানুষ হিসেবে।

আপনি যদি চান আপনার সন্তান আগামী দিনের একজন আন্তর্জাতিক মানের ইসলামিক স্কলার হিসেবে গড়ে উঠুক, তাহলে দারুল মিল্লাত ক্যাডেট মাদ্রাসা হতে পারে আপনার সেরা পছন্দ।

বর্তমানে সীমিত সংখ্যক ভর্তি চলছে। অতএব, আপনি যদি আপনার সন্তানকে ড. মিজানুর রহমান আজহারী, শাইখ আহমাদুল্লাহ, আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ-এর মতো একজন আন্তর্জাতিক মানের আলেম হিসেবে দেখতে চান, তাহলে আজই চলে আসুন আমাদের আঙিনায়।

আমরা প্রতিশ্রুতি দিচ্ছি—আপনার সন্তানই হবে আগামী দিনের একজন আদর্শ, যোগ্য ও আন্তর্জাতিক মানের ইসলামিক স্কলার, ইনশাআল্লাহ। 🌙✨

Photos from Darul Millat Cadet Madrasha's post 06/04/2026

পর্যাপ্ত পরিমাণ কারেন্টের না থাকায় আজ এক মনোরম পরিবেশে দারুল মিল্লাত ক্যাডেট মাদ্রাসার ছোট্ট ছোট্ট কোরআনের পাখিরা খোলা আকাশের নিচে, প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে, আনন্দঘন পরিবেশে তাদের পাঠদান কার্যক্রমে অংশগ্রহণ করছে।

শিশুদের হাসি, কোরআন তিলাওয়াতের মধুর ধ্বনি এবং নির্মল বাতাস—সব মিলিয়ে আজকের ক্লাসটি হয়ে উঠেছে এক অনন্য ও প্রশান্তিময় মুহূর্ত।

20/03/2026

সবাইকে ঈদ মুবারাক🌙
তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম✨

Photos from Darul Millat Cadet Madrasha's post 19/03/2026

বরকতময় সাহরি অনুষ্ঠানে
আলোচক হিসেবে বক্তব্য প্রদান করেন
দারুল মিলাত ক্যাডেট মাদ্রাসার সম্মানিত মুহতামিম
মাওলানা এম আফফান মাহদী (হাফিজাহুল্লাহ)

অনুষ্ঠানটি উপভোগ করার জন্য সবাইকে আন্তরিক আহ্বান রইল।
লিংক দেয়া হয়েছে কমেন্ট বক্সে।

Want your school to be the top-listed School/college?

Website