28/03/2026
শুভ জন্মদিন Samin Jawad ।
আজ আমরা পরিচয় করিয়ে দিতে চাই এমন একজন ছোট্ট স্বপ্নবাজের সাথে, যার কল্পনা থেকেই জন্ম নিয়েছে
MIDO- Mind In Development এর এক অনন্য জগৎ।
Samin Jawad শুধু একজন MIDO Kids না, সে MIDO নামের পেছনের গল্পের স্রষ্টা। ছোটবেলায় (৩ বছর বয়সে) তার মনের ভেতর ছিল দুইটি কল্পনার বন্ধু একজন MIDO এবং আরেকজন Munba। এই দুই ক্যারেক্টর ছিল তার চিন্তার সঙ্গী, প্রশ্নের উত্তরদাতা, এবং শেখার অনুপ্রেরণা।
যখন সে কোনো কিছু নিয়ে ভাবতো, দ্বিধায় পড়তো, বা নতুন কিছু বুঝতে চাইতো তখন তার কল্পনার জগতে MIDO ও Munba তাকে গাইড করতো।
এইভাবেই শুরু হয় এক অসাধারণ Mind Development Journey।
আজ সেই ছোট্ট কল্পনার গল্প থেকেই তৈরি হচ্ছে এমন একটি প্ল্যাটফর্ম, যেখানে শিশুদের কৌতূহল, সৃজনশীলতা এবং চিন্তাশক্তি বিকাশ পাবে ভালোবাসা ও গল্পের মাধ্যমে।
কারণ আমরা বিশ্বাস করি,
প্রতিটি শিশুর মনেই লুকিয়ে আছে একটি MIDO।
শুভ জন্মদিন Samin Jawad!
তোমার কল্পনার জগৎ আরও বড় হোক, আরও অনেক শিশুর মনে আলো জ্বালাক।
-Team MIDO Montessori School 💙💛
.
26/03/2026
Freedom to Think.
Freedom to Imagine.
Freedom to Become.
The journey of an independent nation starts with independent minds.
Happy Independence Day Bangladesh 🇧🇩
MIDO Kids - Mind In Development.
MIDO Montessori School.
22/03/2026
Eid Mubarak.
আমাদের MIDO Kids রা তাদের প্যারেন্টসদের জন্য ঈদ কার্ড আর্ট করেছে ক্লাসে। নিজের সন্তানের হাতে আর্ট করা ঈদ কার্ড পেয়ে আনন্দিত সম্মানিত অবিভাবক।
এর থেকে আনন্দের আর কি আছে।
21/03/2026
ঈদ মোবারক
MIDO Montessori School পক্ষ থেকে সকল শিক্ষার্থী, অভিভাবক ও শুভানুধ্যায়ীদের জানাই পবিত্র ঈদ-উল-ফিতরের আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা।
এই ঈদ আপনার জীবনে বয়ে আনুক আনন্দ, শান্তি ও অফুরন্ত সাফল্য। সবার ঘর ভরে উঠুক হাসিতে, হৃদয় ভরে উঠুক কৃতজ্ঞতায়।
আপনাদের ভালোবাসা ও বিশ্বাসই আমাদের সবচেয়ে বড় শক্তি
Eid Mubarak
-
15/03/2026
শিশুর শেখা যদি হয় তার স্বাভাবিক কৌতূহল থেকে…
শিক্ষা তখন শুধু বইয়ের পাতায় সীমাবদ্ধ থাকে না, বরং হয়ে ওঠে জীবন শেখার একটি সুন্দর যাত্রা।
Montessori Method ঠিক এমনই একটি শিক্ষা পদ্ধতি-
যেখানে শিশুদের শেখানো হয় তাদের স্বাভাবিক আগ্রহ, কৌতূহল এবং বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে, শুধু মুখস্থ বা প্রচলিত ক্লাসরুম শিক্ষার মাধ্যমে নয়।
Montessori ক্লাসরুমে শিশুরা:-
- হাতে-কলমে কাজ করে শেখে
- নিজের সিদ্ধান্ত নেওয়া শিখে
- বাস্তব জীবনের দক্ষতা অর্জন করে
- স্বাধীনভাবে চিন্তা করতে শেখে
এই পদ্ধতিতে বড় হয়ে উঠেছে পৃথিবীর অনেক সফল মানুষ।
যেমন:
• Jeff Bezos - Founder of Amazon
• Mark Zuckerberg - Founder of Facebook
• Larry Page ও Sergey Brin - Founders of Google
• Bill Clinton - Former President of the United States
• George Clooney - Hollywood Actor
কারণ Montessori শিক্ষা শিশুদের শুধু ভালো ছাত্র বানায় না, বরং তৈরি করে ভবিষ্যতের লিডার, ইনোভেটর এবং ক্রিয়েটর।
MIDO Montessori School-এ আমরা বিশ্বাস করি- প্রতিটি শিশুর মধ্যেই লুকিয়ে আছে অসীম সম্ভাবনা। সঠিক পরিবেশ পেলে সেই সম্ভাবনাই একদিন হয়ে উঠতে পারে বিশ্বের পরবর্তী সাফল্যের গল্প।
আপনার সন্তানের শেখার যাত্রা শুরু হোক কৌতূহল, সৃজনশীলতা ও আত্মবিশ্বাস দিয়ে।
- MIDO Kids
15/03/2026
MIDO Kids Eid Celebration!
14/03/2026
ঈদের আনন্দ তো তখনই পূর্ণ হয়,
যখন ছোট্ট মুখগুলো হাসিতে ভরে ওঠে।
নতুন টাকার ঈদ সেলামি পেয়ে MIDO Kids আজ ভীষণ খুশি। ঈদ মানে আনন্দ, ভালোবাসা আর ভাগাভাগি।
সবার ঈদ হোক এমনই হাসিমুখে ভরা। 🌙✨
Central Bank of MIDO (Mind in Development)
21/02/2026
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আমাদের ছোট্ট MIDO শিল্পীরা ভালোবাসা আর গর্ব নিয়ে অংশগ্রহণ করেছে চিত্রাঙ্কন প্রতিযোগিতায়।
রঙে রঙে ফুটে উঠেছে একুশের চেতনা, ভাষার প্রতি শ্রদ্ধা আর শহীদদের স্মৃতি।
- MIDO Montessori School | MIDO Kids
#সুন্দরহাতেরলেখা #বসিলা
20/02/2026
কিডস ক্রাফটিং ক্লাস। যা আমাদের সোনামনিদের মাইন্ড ডেভেলপমেন্টের কাজ করে।
08/02/2026
Our MIDO Kids
MIDO - Mind In Development.
Montessori way, brighter day.