29/05/2026
আরেকটি পূর্ণতা 🥹💗
💗
For any College info ,Mail for Sponsorship & any Promotion Purposes.
29/05/2026
আরেকটি পূর্ণতা 🥹💗
💗
27/05/2026
Eid Mubarak Everyone
22/05/2026
আলহামদুলিল্লাহ
AIUB কর্তৃক আয়োজিত Inter College Football Championship 2026”-এ ঢাকা কমার্স কলেজ আজ গোলরক্ষক রিফাতের নৈপুণ্যে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্কুল অ্যান্ড কলেজকে টাইব্রেকারে পরাজিত করে সেমি ফাইনাল উত্তীর্ণ হয়েছে।
অভিনন্দন ও শুভকামনা
DCC Gang Forever
কোন এক কলেজ, নাম বলবোনা 🙂
যারা না পারে মাঠে।
না পারে সাইন্সল্যাবে।
না পারে পরিক্ষার হলে।😜
নাম বললে চাকরি থাকবে না।
21/05/2026
AIUB Football Championship 2026”-এ ঢাকা কমার্স কলেজ তাদের দ্বিতীয় ম্যাচ এ ২-০ গোলে গভ. রুপনগর মডেল স্কুল অ্যান্ড কলেজ কে পরাজিত করে কোয়ার্টার ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করেছে।
20/05/2026
ঢাকা কমার্স কলেজ প্লাটুন পরিদর্শন করেন ডিডি (নেভি) লেফটেন্যান্ট কমান্ডার মো. রাকিবুল ইসলাম (টিএএস), বিএন
আজ ১৯ মে ২০২৬ রোজ মঙ্গলবার বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) এর নৌ শাখার ডেপুটি ডিরেক্টর লেফটেন্যান্ট কমান্ডার মো. রাকিবুল ইসলাম (টিএএস),বিএন ঢাকা কমার্স কলেজ প্লাটুন পরিদর্শন করেন।
তিনি কলেজ প্রাঙ্গণে উপস্থিত হলে,
প্লাটুন ইনচার্জ সিইউও মাহমুদুল ইসলাম সাহস এর নেতৃত্বে সুসজ্জিত, শৃঙ্খলাবদ্ধ ও চৌকস ক্যাডেটদের সমন্বয়ে গঠিত একটি দল তাঁকে “গার্ড অব অনার” প্রদান করে। এ সময় তাঁর সাথে উপস্থিত ছিলেন প্লাটুন কমান্ডার সাব লেফটেন্যান্ট ফয়েজ আহমেদ। গার্ড পরিদর্শন শেষে তিনি বিএনসিসি কক্ষ পরিদর্শন করেন এবং সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ শেষে পরিদর্শন বইতে স্বাক্ষর করেন।
পরবর্তীতে কলেজ অডিটোরিয়ামে ক্যাডেটদের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে লেফটেন্যান্ট কমান্ডার মো. রাকিবুল ইসলাম ক্যাডেটদের উদ্দেশ্যে শৃঙ্খলা, নেতৃত্ব, নৈতিকতা ও দেশপ্রেম বিষয়ক গুরুত্বপূর্ণ ও দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি ভবিষ্যৎ নেতৃত্ব বিকাশে বিএনসিসির ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন এবং ক্যাডেটদের দক্ষ, দায়িত্বশীল ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।
বক্তব্য পর্ব শেষে অতিথিবৃন্দ ও ক্যাডেটদের অংশগ্রহণে এক প্রাণবন্ত ফটোসেশন অনুষ্ঠিত হয়। পরবর্তীতে তিনি কলেজের অধ্যক্ষ ও উপাধ্যক্ষ মহোদয়ের সাথে প্লাটুনের সার্বিক উন্নয়ন, প্রশিক্ষণ কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন এবং মধ্যাহ্নভোজে অংশগ্রহণ করেন।
সফর শেষে লেফটেন্যান্ট কমান্ডার মো. রাকিবুল ইসলাম একটি সুশৃঙ্খল ও সফল আয়োজন সম্পন্ন করায় সংশ্লিষ্ট সকল ক্যাডেটকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন এবং ভবিষ্যতেও একই পেশাদারিত্ব ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে বিদায় গ্রহণ করেন।
.
20/05/2026
After winning 1-0
Dcc এর BF আছে।BF এর পিছনে এক টাকাও খরচ করো না।ওইদিকে ডানে বামে পোলা দেখলেই খরচ করো।তবুও পাত্তা পাও না।ঠিক না বেঠিক?
রাগ করলা?
19/05/2026
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 💔
রাজধানী ঢাকার মিরপুর পল্লবীর ঘটনা৷ ক্লাস টুতে পড়ে ছোট্ট শিশু রামিসা৷ প্রতিদিনের মতো তার মা তাকে স্কুলে পাঠানোর প্রস্তুতি নিচ্ছিলেন। কিন্তু হঠাৎ খেয়াল করলেন তাদের রামিসাকে বাসার কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না৷
রামিসার মা প্রথমে ভাবছে হয়তো পাশের বাসায় খেলতে গেছে কিন্তু সময় গড়িয়ে যাচ্ছে রামিসা ফিরে আসছে না৷ মায়ের মনে অজানা ভয় আসতে লাগলো৷ প্রতিবেশীদের সাথে নিয়ে এদিক সেদিক সবদিকে খুঁজেও মেয়েকে পেলেন না৷
একপর্যায়ে তৃতীয় তলার একটি ফ্ল্যাটের সামনে পড়ে থাকতে দেখা যায় ছোট্ট রামিসার স্যান্ডেল। তখনই সবার মনে সন্দেহ দানা বাঁধে। দরজার ভেতরে থাকা লোকজনকে অনেকবার ডাকাডাকি করা হলেও কোনো সাড়া মিলছিল না। অবশেষে দরজা ভেঙে ভেতরে ঢোকার পর সামনে আসে এমন এক দৃশ্য, যা দেথে কোনো সাধারন মানুষ ঠিক থাকতে পারবে না৷
খাটের নিচে পড়ে ছিল দ্বিতীয় শ্রেণির রামিসা কিন্তু সাথে তার মিষ্টি মুখখানা ছিলো না৷ আর কিছুক্ষণ পর বাথরুম থেকে পাওয়া যায় মিষ্টি মুখখানা৷
আর এমন নিকৃষ্ট কাজের পেছনে ছিলো অভিযুক্ত সোহেল রানা৷ যে কি না পেশায় একজন রিকশা মেকানিক, ঘটনার পর জানালার গ্রিল কেটে পালিয়ে যায়। পরে সন্ধ্যায় নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
প্রতিদিনই এমন ঘটনা গুলো হচ্ছে৷ এরপরেও কারো ভেতর কোনো ডর ভয় নাই৷ কেনো জানেন? কারণ তারা জানে এ দেশের বিচারে তাদের চুল ছিঁড়া গেলো :)