10/01/2026
খোলা চিঠি
প্রাপক:
মাননীয় শিক্ষা উপদেষ্টা
শিক্ষা মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।
বিষয়: ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ অবিলম্বে জারির দাবি।
মাননীয় শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বশীল মহোদয়বৃন্দ,
আমরা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ২০২৪–২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা গভীর অনিশ্চয়তা ও উদ্বেগের মধ্য দিয়ে সময় পার করছি। সাতটি কলেজকে একীভূত করে একটি পূর্ণাঙ্গ ও স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় হিসেবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি গঠনের সরকারি সিদ্ধান্ত ইতোমধ্যে গৃহীত হলেও, দুঃখজনকভাবে এখনো এর অধ্যাদেশ আনুষ্ঠানিকভাবে জারি হয়নি। ফলে আমাদের একাডেমিক কার্যক্রম কার্যত স্থবির হয়ে পড়েছে।
আজ ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আর “৭ কলেজ” কাঠামোর অংশ নয়; এটি একাধিক ক্যাম্পাসসমৃদ্ধ একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়। কিন্তু অধ্যাদেশের অনুপস্থিতির কারণে আমরা এখনো পুরোনো, অকার্যকর ও বিভ্রান্তিকর ব্যবস্থার মধ্যে আটকে আছি। এর প্রভাব পড়ছে পরীক্ষা পদ্ধতি, সেশনজট নিরসন, ডিগ্রির স্বীকৃতি, একাডেমিক প্রশাসন ও সামগ্রিক শিক্ষার মানের ওপর। এই অনিশ্চয়তা শিক্ষার্থীদের ভবিষ্যৎকে মারাত্মকভাবে ঝুঁকির মধ্যে ফেলছে।
বাস্তবতা হলো অধ্যাদেশ ছাড়া কোনো বিশ্ববিদ্যালয়ের কার্যকর অস্তিত্ব সম্ভব নয়। অধ্যাদেশ জারি হলেই বিশ্ববিদ্যালয়ের নিজস্ব সিন্ডিকেট, একাডেমিক কাউন্সিল, বাজেট ব্যবস্থা এবং স্বতন্ত্র পরীক্ষা নিয়ন্ত্রণ কাঠামো চালু হবে, যা লক্ষাধিক শিক্ষার্থীর শিক্ষাজীবন ও ভবিষ্যৎ সুরক্ষিত করবে।
অতএব, আমরা জোরালো ও স্পষ্টভাবে দাবি জানাচ্ছি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ অবিলম্বে, বিশেষ করে চলতি সপ্তাহের মধ্যেই জারি করতে হবে। শিক্ষার্থীদের আর অনিশ্চয়তা ও অচলাবস্থার মধ্যে ফেলে রাখা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
এই খোলা চিঠির মাধ্যমে আমরা সরকার ও শিক্ষা মন্ত্রণালয়ের নিকট আমাদের ন্যায়সঙ্গত ও জরুরি দাবিটি দ্রুত বাস্তবায়নের জন্য দৃঢ় আহ্বান জানাচ্ছি।
বিনীত,
প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীবৃন্দ।
#ঢাকা_কেন্দ্রীয়_বিশ্ববিদ্যালয় #ঢাকাকেন্দ্রীয়বিশ্ববিদ্যালয় #ঢাকা_সেন্ট্রাল_ইউনিভার্সিটি
05/01/2026
দেশের ৫৭ তম পাবলিক ইউনিভার্সিটি হিসেবে যাত্রা শুরু করতে যাচ্ছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি।
01/01/2026
লা*শটা আজও ল্যাপটপকে ভালোবাসে 🥹
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি নবীনবরনে পাওয়া ল্যাপটপ হতে পোস্ট করছি 🥱
#ঢাকেবি #সাত_কলেজ
01/01/2026
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ২৪-২৫ সেশনের অনুজদের অনাগত আগামী সুন্দর হোক।
- সাত কলেজের ক্লাসরুম শুধু মানহীনই না তারচেয়েও মানহীন ! সেন্ট্রাল ইউনিভার্সিটি আন্দোলন ঢাবি’র অনলাইন সমাবর্তন ইস্যু কেন্দ্র করে সূচনা হলেও মানহীন ক্লাসরুমের যন্ত্রণায় ছটফটানো শিক্ষার্থীদের একত্রিত হতে সময় লাগেনি। আন্দোলন সূচনার পর যে বা যাঁরাই এটার বিরুদ্ধে লিখেছে একবারও তাঁদের ক্লাসরুমের গুণগত মান নিয়ে লিখতে দেখিনি। ঐসব লোকদের পোস্টে আঙ্গুল ক্ষয় করে যা লিখতাম সঠিক উত্তর কোনোদিন পাইনি। ওপেন চ্যালেঞ্জ দিয়েও পাইনি।
- তীব্র আন্দোলনের মুখে পূর্বের রেকর্ড ভেঙে জানুয়ারি মাসেই ক্লাসরুমে ৩০০/৪০০ জন করে আবার ঢাবি ভর্তি বিঙ্গপ্তি দিলো। যে প্রতারণার বিপক্ষে একপ্রকারের যুদ্ধ চলমান রেখেছিলাম তাঁর মধ্যেই বানিজ্যিক উদ্দেশ্যে অতো শিক্ষার্থীর বিঙ্গপ্তি আমাদের মাথা এলোমেলো করে দিয়েছিলো। Elias Shanto ভাইয়ের তথ্যমতে বিজ্ঞপ্তি দাতা ঢাবির অনলাইন ভর্তি কমিটির চেয়ারম্যান মোস্তাফিজজুর রহমান স্যারের সাথে দেখা করে যৌক্তিক আসনে ভর্তির কথা বললাম। দীর্ঘ ১৮ মিনিটের তর্ক-বিতর্কের পর তিনি চ্যালেঞ্জ দিলেন যদি একটি আসন কমাতে পারি তিনি উপস্থিত ২৫/৩০ জন সবাইকে মিষ্টি খাওয়াবেন। মিষ্টি এখনো খাইনি।
অনেক যুদ্ধ শেষে মোটামুটি একটি যৌক্তিক আসনে ভর্তির বিষয় নিশ্চিত হলো। ৩০০/৪০০ জনের অভিশপ্ত ক্লাসরুম থেকে ৬০/৭০ জনে নামিয়ে আনা হলো। - লেখার সংক্ষিপ্ত করতে পরের ইতিহাস উজ্জ রাখলাম।
যে মানহীন ক্লাসরুমের বিরুদ্ধে আন্দোলন, সেটা যেদিন পূর্ণতা পাবে সেদিনই পরিশ্রমগুলো স্বার্থক হবে। এছাড়া সব ভেইন, সব ভেইন ! ক্লাবিংয়ের সুবাদে অসংখ্য অনার্স পড়ুয়া শিক্ষার্থী বন্ধুর কান্না আমাকে ব্যথিত করতো। নটরডেম, ঢাকা কলেজ সহ ভালো ভালো কলেজ থেকে বুকভরা স্বপ্ন নিয়ে ভর্তি হওয়া শিক্ষার্থীদের চাপাকান্না। ঢাকার বাইরের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো ছেড়ে আসা শিক্ষার্থীদের কান্না। ঢাকার মধ্যে থাকা বিশ্ববিদ্যালয়ের দুর্বল সাবজেক্ট ছেড়ে আসা শিক্ষার্থীদের কান্না মিলেমিশে একাকার ছিলো !
সেন্ট্রাল ইউনিভার্সিটি আন্দোলনটা ঠিক ততদিন চলবে যতদিন পর্যন্ত গুণগত মানের ভালো ক্লাসরুম নিশ্চিত না হবে। যতদিন পর্যন্ত পূর্ণ স্বাধীনতা নিয়ে সহ-শিক্ষা কার্যক্রমগুলো পরিচালনা করা না যাবে। যতদিন পর্যন্ত শিক্ষক নামের আড়ালে কারো স্বৈরাচারী আচরণ বজায় রেখে শিক্ষার্থীর সুপ্ত প্রতিভা বিকাশের পথকে রুদ্ধ করা হবে।
ক্লাসরুমে এসে আর কেউ যাতে কোনোদিন না বলে যোগ্য হলে অন্যকোথাও ভর্তি হতে। যোগ্যতা নেই বলেই এখানে এসেছো! এসব বাক্যগুলো চিরতরে ধ্বংস হোক। পৃথিবীতে প্রতিটি নবীন শিক্ষার্থীই যোগ্য। প্রতিটি নবীন শিক্ষার্থীই অসম্ভবকে সম্ভব করার ক্ষমতা রাখে যদি পরিবেশ তাঁকে পর্যাপ্ত সুযোগ দেয়।
- মোঃ আব্দুর রহমান
- সাত কলেজ বিশ্ববিদ্যালয় রুপান্তর আন্দোলন।
- শিক্ষার্থী, ঢাকা কলেজ - ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি।
01/01/2026
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ইডেন ক্যাম্পাসের নবীনবরন 🔥🌸
ধন্যবাদ এতো সুন্দর একটি আয়োজন করার জন্য 🌸
© ছবি - Edenbuzz
#ঢাকেবি #সাত_কলেজ
01/01/2026
DCU (DC Campus) Mathematics 🤍
01/01/2026
নবীনদের জন্য দোয়া ও শুভ কামনা। 🖤
এ তুফান ভারী, দিতে হবে পাড়ি, নিতে হবে তরী পার।
#ঢাকা_কেন্দ্রীয়_বিশ্ববিদ্যালয় #ঢাকাকেন্দ্রীয়বিশ্ববিদ্যালয় #ঢাকা_সেন্ট্রাল_ইউনিভার্সিটি #সাতকলেজ #ঢাকেবি
01/01/2026
সেন্ট্রাল ইউনিভার্সিটির ২৪-২৫ সেশনের প্রিয় অনুজদের জন্য অনেক দোয়া ও শুভকামনা রইলো।স্বপ্ন যা ঘুমাতে দেয়নি, আরেকটু পথ বাকি। গুণগত মানের উৎকর্ষে সর্বদা আপোষহীন থেকো, তখন দূর থেকে শান্তি পাবো। >আব্দুর রহমান
01/01/2026
উৎসবমূখর পরিবেশে চলছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নবীনদের পরিচিতি সভা।
চকলেট কে কে পাইছো? 🥱
#ঢাকেবি #সাত_কলেজ #তিতুমীর_কলেজ
01/01/2026
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কবি নজরুল ক্যাম্পাসে চলছে নবীনদের পরিচিতি সভা। 🌸
ডিপার্টমেন্ট : প্রাণীবিদ্যা।
#ঢাকেবি #সাত_কলেজ #নবীনবরন
01/01/2026
Department of Management, Titumir Campus,
Dhaka Central University 🌸🤍
#ঢাকেবি #সাত_কলেজ
01/01/2026
ইডেনিয়ানদের দেওয়া হচ্ছে মলাট ছাড়া সিলেবাস 😒
ইডেনের ম্যামরা এখনো ঢাকেবি মানতে নারাজ। 🥹
#ঢাকেবি #ইডেন_কলেজ