14/08/2026
🚨 𝗣𝗧𝗘-তে পরের Attempt-এ Score বাড়াতে চান? তাহলে আপনার শুধু Template বা Structure বদলালে হবে না। Performance বদলাতে হবে।
অসংখ্য শিক্ষার্থী আমাদের কাছে এসে প্রথমেই একটা প্রশ্ন করে-
“কোন Template বা Structure ব্যবহার করলে বেশি Score পাব?”
কিন্তু বাস্তবে প্রশ্নটা হওয়া উচিত,
“আমি কীভাবে আমার Answer-টা আরও meaningful, relevant এবং natural করতে পারি?” Right??
কারণ একটা Template বা Structure আপনার response-এর structure তৈরি করতে পারে, কিন্তু আপনার Content, Language, Delivery এবং Idea Development-এর জায়গাটা Template বা Structure কখনোই পূরণ করে দিতে পারে না।
তাই পরবর্তী Attempt-এর জন্য কয়েকটি বিষয় খুব গুরুত্ব দিয়ে practice করুন। কারন, এমন কিছু মাসালা দিয়ে দিচ্ছি যা মেইনটেইন করতে পারলে রেসিপি-তো দূর্দান্ত হবেই সাথে রেজাল্টও এব্রোডের জন্য রেডি হবে। 🎁
🎙️ 𝗦𝗽𝗲𝗮𝗸𝗶𝗻𝗴 + 𝗟𝗶𝘀𝘁𝗲𝗻𝗶𝗻𝗴
DI, RL, SGD এবং RTS-এ একই flexible structure বসিয়ে দেওয়ার অভ্যাস থেকে বের হয়ে আসেন।
প্রথমে বুঝুন - 𝗧𝗼𝗽𝗶𝗰-টা আসলে কী বলছে।
তারপর:
1. Relevant Content develop করুন,
2. প্রয়োজন অনুযায়ী Paraphrase করুন,
3. Appropriate Vocabulary ব্যবহার করুন,
4. Sentence-এ Variation আনুন,
5. Ideas-এর মধ্যে Logical Connection রাখুন,
6. Response যেন মুখস্থ শোনায় না, সেদিকে খেয়াল রাখুন।
👉 Structure থাকবে, কিন্তু Structure যেন আপনার Content-কে replace না করে।
---
✍️ 𝗦𝗪𝗧 — এক sentence মানেই শুধু এক লাইন নয়।
SWT করার সময় শুধু কিছু keyword তুলে নিয়ে একটি sentence বানিয়ে ফেললে হবে না। ঐ দিন শেষ।
আপনার কাজ হলো পুরো passage বুঝে-
𝗠𝗮𝗶𝗻 𝗜𝗱𝗲𝗮 + 𝗦𝘂𝗽𝗽𝗼𝗿𝘁𝗶𝗻𝗴 𝗜𝗱𝗲𝗮 + 𝗥𝗲𝗹𝗲𝘃𝗮𝗻𝘁 𝗔𝗱𝗱𝗶𝘁𝗶𝗼𝗻𝗮𝗹 𝗜𝗻𝗳𝗼𝗿𝗺𝗮𝘁𝗶𝗼𝗻
—একটি coherent sentence-এর মধ্যে connect করা।
— 30-50 words-এর মধ্যে লিখুন।
ভালো paraphrasing-এর জন্য vocabulary পরিবর্তনের পাশাপাশি Sentence Structure-ও পরিবর্তন আনতে হবে।
অর্থাৎ, শুধু synonym নয়। ভাবটা নিজের ভাষায় প্রকাশ করার অভ্যাস করবেন।
---
📝 𝗘𝘀𝘀𝗮𝘆 — শুধু “I agree” বা “I disagree” লিখলেই Content তৈরি হয় না।
Essay-এ নিজের position পরিষ্কার করা দরকার। কিন্তু, এরপর সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপারটা কি জানেন?
“আপনি কেন এমন মনে করেন?”
একটি Strong Body Paragraph-এ শুধু একটা idea লিখে থেমে যাবেন না।
𝗣𝗼𝗶𝗻𝘁 → 𝗘𝘅𝗽𝗹𝗮𝗻𝗮𝘁𝗶𝗼𝗻 → 𝗗𝗲𝘃𝗲𝗹𝗼𝗽𝗺𝗲𝗻𝘁 → 𝗘𝘅𝗮𝗺𝗽𝗹𝗲
এই flow-তে idea-কে expand করবেন।
যেখানে প্রয়োজন, বাস্তব উদাহরণ, organisation, country, institution বা অন্য কোনো Specific Reference ব্যবহার করে আপনার argument-কে meaningful করে নিবেন।
আর অবশ্যই Sentence Structure, Vocabulary এবং Grammar-সবকিছুর মধ্যে balance রাখতে হবে।
---
🎧 𝗦𝗦𝗧 — Lecture শুনে “Template বা Structure Fill-up” করার দিন শেষ।
SST-তে আগে বুঝুন-
1. Lecture-এর title/topic বুঝুন,
2. Main ideas identify করুন,
3. Supporting information connect করুন,
4. Paraphrasing ব্যবহার করুন,
5. প্রায় 4–5টি well-connected sentences-এ summary develop করুন।
তারপর title/topic-এর সঙ্গে lecture-এর Main Ideas এবং Supporting Points connect করে summary তৈরী করা।
SWT-এর মতো এখানেও মূল লক্ষ্য—
𝗨𝗻𝗱𝗲𝗿𝘀𝘁𝗮𝗻𝗱 → 𝗣𝗮𝗿𝗮𝗽𝗵𝗿𝗮𝘀𝗲 → 𝗖𝗼𝗻𝗻𝗲𝗰𝘁 → 𝗦𝘂𝗺𝗺𝗮𝗿𝗶𝘀𝗲
---
🗣️ 𝗥𝗔 | 𝗥𝗦 | 𝗪𝗙𝗗 — শুধু দ্রুত বললেই Fluency হয় না।
অনেকেই দ্রুত বলাকে Fluency মনে করেন।
কিন্তু আপনার speech-এ Meaning থাকতে হবে।
বিশেষ করে Content Words—
𝗡𝗼𝘂𝗻𝘀 • 𝗩𝗲𝗿𝗯𝘀 • 𝗔𝗱𝗷𝗲𝗰𝘁𝗶𝘃𝗲𝘀 • 𝗔𝗱𝘃𝗲𝗿𝗯𝘀
—এসবের ওপর Appropriate Stress দিন।
তারপর practice করুন:
1. Connected Speech,
2. Rhythm,
3. Word Stress,
4. Natural Flow,
5. Clear Pronunciation,
আপনার terget হওয়া উচিত Word-গুলোকে আলাদা আলাদা করে না পড়ে, অর্থসহ একটি Natural Speech Flow তৈরি করা।
---
⚠️ একটি কথা মনে রাখবেন
Template বা Structure আপনাকে শুরু করতে সাহায্য করতে পারে।
কিন্তু Template বা Structure আপনার হয়ে কখনোই English perform করবে না।
পরবর্তী Attempt-এর আগে নিজেকে প্রশ্নগুলো করবেন-
“আমি কি শুধু Answer-এর Structure জানি, নাকি আমি সত্যিই Answer-এর Content develop করতে পারি?”
যদি উত্তরটা দ্বিতীয়টি না হয়, তাহলে এখন থেকেই Preparation Strategy পরিবর্তন করার সময়।
𝗗𝗼𝗻’𝘁 𝗷𝘂𝘀𝘁 𝗺𝗲𝗺𝗼𝗿𝗶𝘀𝗲 𝘁𝗵𝗲 𝗮𝗻𝘀𝘄𝗲𝗿.
𝗨𝗻𝗱𝗲𝗿𝘀𝘁𝗮𝗻𝗱 𝗶𝘁. 𝗗𝗲𝘃𝗲𝗹𝗼𝗽 𝗶𝘁. 𝗗𝗲𝗹𝗶𝘃𝗲𝗿 𝗶𝘁.
🌍 Global Aspire International
𝗣𝗿𝗼𝗳𝗲𝘀𝘀𝗶𝗼𝗻𝗮𝗹 𝗚𝘂𝗶𝗱𝗮𝗻𝗰𝗲 • 𝗣𝗿𝗮𝗰𝘁𝗶𝗰𝗮𝗹 𝗧𝗿𝗮𝗶𝗻𝗶𝗻𝗴 • 𝗨𝗽𝗱𝗮𝘁𝗲𝗱 𝗦𝘁𝗿𝗮𝘁𝗲𝗴𝗶𝗲𝘀