Anto Academy - আন্ত একাডেমি

Anto Academy - আন্ত একাডেমি An educational institution where knowledge has no boundaries; a place to explore the diverse wonders

প্রাচীন বাংলায় শিক্ষার সূচনা হয় গুরুর আশ্রমকে কেন্দ্র করে। শিক্ষা ছিল আবাসিক ও নৈতিকতাভিত্তিক। জ্ঞানকে তখন আত্মশুদ্ধি, শ...
17/01/2026

প্রাচীন বাংলায় শিক্ষার সূচনা হয় গুরুর আশ্রমকে কেন্দ্র করে। শিক্ষা ছিল আবাসিক ও নৈতিকতাভিত্তিক। জ্ঞানকে তখন আত্মশুদ্ধি, শৃঙ্খলা ও জীবনচর্চার অংশ হিসেবে দেখা হতো। এই শিক্ষা গভীর হলেও সমাজের সীমিত অংশের মধ্যেই সীমাবদ্ধ ছিল।

16/01/2026

গুরুকুল ও আশ্রম শিক্ষা (খ্রিষ্টপূর্ব যুগ – ১২শ শতক)-
প্রাচীন বাংলায় শিক্ষার সূচনা হয় গুরুর আশ্রমকে কেন্দ্র করে। শিক্ষা ছিল আবাসিক ও নৈতিকতাভিত্তিক। জ্ঞানকে তখন আত্মশুদ্ধি, শৃঙ্খলা ও জীবনচর্চার অংশ হিসেবে দেখা হতো। এই শিক্ষা গভীর হলেও সমাজের সীমিত অংশের মধ্যেই সীমাবদ্ধ ছিল।

টোল ব্যবস্থা (১৩শ–১৮শ শতক)-
মধ্যযুগে সংস্কৃত উচ্চশিক্ষার প্রধান কেন্দ্র ছিল টোল। দর্শন, ন্যায়, ব্যাকরণ ও শাস্ত্রচর্চার মাধ্যমে এখানে পণ্ডিত তৈরি হতো। টোল শিক্ষাকে জ্ঞানকেন্দ্রিক করলেও সাধারণ মানুষের অংশগ্রহণ ছিল সীমিত।

পাঠশালা (১৫শ–১৯শ শতক)-
গ্রামবাংলায় সাধারণ মানুষের শিক্ষার ভিত্তি তৈরি করে পাঠশালা। এখানে শিশুদের বাংলা পড়া, লেখা ও গণিত শেখানো হতো। পাঠশালার মাধ্যমেই শিক্ষা প্রথমবারের মতো গণমানুষের কাছে পৌঁছায়।

মক্তব (১৩শ–১৮শ শতক)-
ইসলামি শাসনামলে গ্রামভিত্তিক প্রাথমিক শিক্ষা বিস্তারে মক্তব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ধর্মীয় শিক্ষার পাশাপাশি বর্ণজ্ঞান ও নৈতিকতা শেখানো হতো, যা মুসলিম সমাজে সাক্ষরতা বাড়াতে সহায়ক হয়।

মাদ্রাসা (১৩শ শতক – বর্তমান)-
মাদ্রাসা ছিল উচ্চতর ইসলামি শিক্ষার কেন্দ্র। এখানে ধর্মীয় শিক্ষার পাশাপাশি যুক্তিবিদ্যা, আইন ও প্রশাসনিক জ্ঞান চর্চা হতো। দীর্ঘ সময় ধরে মাদ্রাসা বাংলার শিক্ষাধারায় একটি স্বতন্ত্র ধারাবাহিকতা বজায় রেখেছে।

ইংরেজি স্কুল (১৮শ শতকের শেষ – ১৯৪৭)-
ব্রিটিশ শাসনামলে ইংরেজি স্কুলের মাধ্যমে শিক্ষায় কাঠামোগত পরিবর্তন আসে। শিক্ষা হয়ে ওঠে পরীক্ষানির্ভর ও চাকরিমুখী। আধুনিক শিক্ষা ব্যবস্থার ভিত্তি এই সময়েই গড়ে ওঠে।

কলেজ ও বিশ্ববিদ্যালয় (১৯শ শতক – বর্তমান)-
উচ্চশিক্ষার প্রাতিষ্ঠানিক রূপ নেয় কলেজ ও বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে। এখান থেকেই তৈরি হয় বাঙালি মধ্যবিত্ত শ্রেণি এবং চিন্তা, গবেষণা ও রাজনৈতিক সচেতনতার বিস্তার ঘটে।

জাতীয় শিক্ষা ব্যবস্থা (১৯৭১ – ১৯৯০)-
স্বাধীনতার পর শিক্ষা রাষ্ট্রীয় দায়িত্ব হিসেবে প্রতিষ্ঠিত হয়। বাংলা মাধ্যমের বিস্তার, জাতীয় পাঠ্যক্রম ও প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলক করার উদ্যোগ শিক্ষাকে সর্বজনীন করে তোলে।

আধুনিক ও ডিজিটাল শিক্ষা (১৯৯০ – বর্তমান)-
প্রযুক্তিনির্ভর শিক্ষাব্যবস্থা শিক্ষা বিস্তারের নতুন সুযোগ তৈরি করেছে। তবে কোচিংনির্ভরতা ও নম্বরকেন্দ্রিকতা শিক্ষার গুণগত মান নিয়ে নতুন প্রশ্ন তুলেছে। শেষ কথা বাংলার শিক্ষা বিস্তারের ইতিহাস মানে শুধু শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা নয়। এটা জ্ঞানকে সীমিত গণ্ডি থেকে বের করে আনার দীর্ঘ সংগ্রামের ইতিহাস।

29/12/2025

ছাত্র শিক্ষকের অনুপাত কতো হওয়া উচিৎ?

27/12/2025

যদিও শিক্ষকতা একটা পেশা কিন্তু বাস্তব জীবনে প্রায় সব মানুষেই কোনো না কোনো ভাবে শিক্ষকতার কাজ করে। বাবা মা দাদা দাদি সন্তানকে আচরণ, সুন্দর করে কথা বলা, নৈতিকতা শেখায়, এগুলো মূলত সমাজের informal education এর অংশ। দোকানে নতুন কর্মচারী নিলে পুরান কর্মচারীরা তাকে কাজ শেখায়, ক্যাম্পাসের সিনিয়ররা জুনিয়রদের হিউমার শিখায়, এসব শেখানো কোনো আনুষ্ঠানিক কাঠামো ছাড়াই ঘটে, অর্থাৎ informal pedagogy।

কিন্তু এগুলোর কোনো রেজুলেশন থাকেনা। কতোটুক শেখানো দরকার বা কতোটা শেখানো হলো এসবের বিশেষ হিসেব না থাকলেও সমাজের স্ট্রিমে সাবকনশিয়াসলি মানুষ এই শিক্ষা প্রদান ও গ্রহন করে—একাডেমিক ভাষায় যাকে বলা যায় tacit learning.

সমাজকে আমাদের আন্ত একাডেমির মতোই একটা একাডেমি হিসেবে কল্পনা করলে সমাজের বিভিন্ন সদস্যরা বিভিন্ন বিষয়ের শিক্ষক এবং পুরো সমাজটাই তখন কাজ করে একটি informal education system হিসেবে।

কিন্তু বিপত্তিটা শুরু হলো যখন আমাদের একান্নবর্তী পরিবার গুলো ভেঙে নিউক্লিয়ার পরিবার গঠন শুরু হলো। আগে পরিবার থেকে একটা বাচ্চার যতো কিছু শেখার সুযোগ ছিলো সেটা কমে আসতে শুরু করলো, কারন পরিবারে সদস্যই কম। একান্নবর্তী পরিবার আসলে ছিল শিশুর primary socialization–এর প্রধান জায়গা। দাদা দাদির কাছে গল্প শুনতে শুনতে যেই Narrative-based Moral Education হতো, সেগুলোর একটা গ্যাপ তৈরি হলো।

তবে এর একটা ভালো দিক হলো যে পরিবার ছোটো তাই বাবা মা খুব নিবিড় ভাবে সন্তানের দিকে মনোযোগ দিতে পারছে। কিন্তু এই যে ট্রানজিকশন হলো, এক্ষেত্রে যেই শিক্ষাটা সন্তানরা অজান্তেই অর্জন করে ফেলতো, অর্থাৎ implicit learning সেটার জন্যে এখন বাবা মায়ের একটা সচেতন মনোযোগ প্রয়োজন। বাংলাদেশের প্রেক্ষাপটে কতো শতাংশ বাবা মা এই মনোযোগটা দিতে পারে? সেক্ষেত্রে সন্তানরা শিক্ষার একটা বেশ গ্যাপের মধ্যেই পরলো।

-আন্ত একাডেমি জার্নাল, গনশিক্ষকতা
২৭ ডিসেম্বর ২০২৫।

24/12/2025
কেনো আমাদের দেশে আইনস্টাইন বা নিউটন তৈরি হয় না। -সংগৃহীত
19/12/2025

কেনো আমাদের দেশে আইনস্টাইন বা নিউটন তৈরি হয় না।

-সংগৃহীত

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Anto Academy - আন্ত একাডেমি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share