19/02/2026
রমজানের ঈমানী ধারা
================
অপশক্তির গ্রাস থেকে আত্মার প্রাণপ্রবাহ তথা সত্যের প্রবাহধারা ও দ্বীন
রক্ষায় এবং পবিত্র কলেমা দ্বীনের দিকদর্শনে জীবনের সার্বভৌমত্বের ভিত্তিতে সর্বজনীন মানবিক রাষ্ট্রব্যবস্থা ও মানবিক সাম্যের ভিত্তিতে সর্বজনীন মানবাধিকারের রূপরেখায় মুক্ত মানবতার অখন্ড প্রাকৃতিক বিশ্বব্যবস্থার রক্ষায় মহান সাহাবায়ে কেরাম রাদিআল্লাহু আনহুমকে রমজানুল মোবারকেই মহান জিহাদে বদরে অবতীর্ণ হতে হয়েছিল ।
প্রাণপিয় আহলে বায়েত ও মহামান্য খোলাফায়ে রাশেদীন ও মহান মকবুল সাহাবায়ে কেরাম রাদিআল্লাহু আনহুম ই সত্যের মাপকাঠি এবং দ্বীনের প্রকৃত রূপরেখা, তাঁদের পথই আহলে সুন্নাত, তাঁদের আদর্শ পূর্ণাংগ, তাঁরা আমাদের মহান মাতাগণ ও পিতৃগণ একই সাথে দ্বীন ও জীবনের আত্মিক এবং রাজনৈতিক সব দিকে মাতাপিতা সবাই পূর্ণাংগভাবে কাজ করেছেন এবং দয়াময় আল্লাহতাআলা ও প্রাণাধিক প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহী ওয়া সাল্লামের তাঁদের উপর সর্বোচ্চ সন্তোষ্টি ঘোষনা করেছেন, যার উর্ধ্বে আর কোন মর্যাদা ও উচ্চতা নেই ।
মহান সাহাবায়ে কেরাম রাদিআল্লাহু আনহুম তথা দ্বীনের প্রকৃত ধারা উৎখাত করে যারা মা-বোনদের অতি পর্দার নামে ইসলামের দায়িত্ব তথা ঈমানের পবিত্র কলেমারই অস্বীকার এবং শিক্ষা ও জীবনের বিকাশ থেকে বঞ্চিত করে দ্বীনকে বিকৃত এবং মিল্লাতকে পংগু করতে চাইছেন ও দ্বীন-মিল্লাতকে ভুয়া আধ্যাত্মিকতার নামে অরাজনৈতিক গন্ডীতে আবদ্ধ করতে চাইছেন, তারা প্রাণপ্রিয় মহামহিম আহলে বায়েত মহান মকবুল সাহাবায়ে কেরামের পথ থেকে বিচ্যুত ও ঈমান দ্বীনের ধ্বংসাত্মক শত্রু
এবং সব বাতেলের প্রতিষ্ঠার দোসর, যাদের কারণে আমাদের আজকের চরম ধ্বংসাত্মক অবস্থা তৈরি হয়েছে এবং জীবন ও জগতের সব কিছু অপশক্তির গ্রাসে চলে গেছে ।
=====================
- হজরত ইমাম হায়াত আলাইহি রাহমা
(বস্তুর উর্ধ্বে মানবসত্তার প্রবক্তা এবং বিশ্ব সুন্নী আন্দোলনের প্রতিষ্ঠাতা ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের প্রবর্তক)
বিশ্ব সুন্নী আন্দেলন (World sunni movement)
Email: [email protected],
Facebook: worldsunnimovement,
Mobile: 01612128 884
18/02/2026
" রমজানের জরুরী আহবান "
===================
রোজা ঈমানদারদের জন্য আত্মিক উন্নয়ন ও সাফল্য লাভ এবং বিপর্যয় থেকে রক্ষায় এক অপরিহার্য্য দ্বীনী স্তম্ভ ও জীবনের অবিচ্ছিন্ন অংশ, যার মূলে রয়েছে দয়াময় আল্লাহ্তাআলা ও তাঁর হাবীব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রেমের অভিযাত্রা ও নৈকট্য সাধনা এবং যার শর্ত হলো আত্মার ঈমানী শুদ্ধতা।
আল্লাহ্তাআলা কুরআনুল করীমে রোজার নির্দেশক আয়াত শরীফে প্রথমে ঈমানের কথা বলেছেন। সব মানুষের জন্য নয়, কেবল ঈমানদারদের জন্যই রোজা ফরজ করেছেন এবং অন্যসব এবাদত আমলের পুর্বেও ঈমানকেই প্রথম ও মুল শর্ত করেছেন। ঈমান ব্যতীত আমল কবুল হয় না এবং শুধু আমল নয় মুসলিম হওয়ার বা দাবীর মুল শর্তও কেবল ঈমান। ঈমানের ভিত্তিতেই সত্যভিত্তিক জীবন, ঈমানের বিপরীতে মিথ্যাভিত্তিক জীবন। মিথ্যাভিত্তিক আত্মা ও জীবনের আমল মিথ্যারই অংশ বিধায় গ্রহণযোগ্য হতে পারেনা।
ঈমান কেবল আল্লাহ্তাআলাকে যেনতেন ভাবে বিশ্বাস বা উপাসনার নাম নয়, আল্লাহ্তাআলাকে অমুসলিমরাও তাদের মত করে বিশ্বাসের কথা বলে, উপাসনা করে, আখেরাতেও বিশ্বাস করে, পাপ পুণ্য, ন্যায় অন্যায়ের কথাও বলে, কিন্তু আল্লাহ্তাআলার রেসালাতে বিশ্বাস করে না, বিচ্ছিন্নভাবে কোন নবী রাসুলকে তাদের মত করে স্বীকার করলেও পুর্বাপর রেসালাতের অবিচ্ছিন্ন ধারা এবং মূল রেসালাতে ইলাহীতে বিশ্বাস করে না। রেসালাতে বিশ্বাস ও কবুল ব্যতীত তাওহীদের সম্পর্ক পাওয়া যায় না, রেসালাতই ইলাহিয়াতকে পাওয়ার মূল ঠিকানা ও কেন্দ্র এবং মূল আলো ও রহমত। নবুওত রেসালাত কবুল না করার জন্যই ইবলিছ বিতাড়িত ও অভিশপ্ত হয়েছিল। নবুওত রেসালত অগ্রাহ্য করলে বিচ্ছিন্ন হলে সে তাওহীদ ইলাহিয়াত থেকেই বিচ্ছিন্ন হয়ে যায়। রেসালাতে সংযুক্ত থাকলেই কেবল ইলাহিয়াতে সম্পর্কিত থাকে, নতুবা নয়। রেসালাতই আল্লাহতাআলার নূর, আছমা, ছেফাত ও ওয়াহীর প্রকাশস্থল, যা অস্বীকার পরোক্ষ তাওহীদেরই অস্বীকার। হেদায়াত, রহমত, জ্ঞান, নাজাত সব রেছালাতের মাধ্যমেই এসেছে এবং অনন্তকাল প্রবাহিত হতে থাকবে। মহান রেসালাতকে জীবনের সব সম্পর্কের উর্ধ্বে স্থান দেয়াই ঈমানের প্রাণ এবং তাওহীদের প্রতি সর্বোচ্চ ভালবাসা।
ঈমান আত্মা ও জীবনের সবচেয়ে বড় সবচেয়ে গুরুত্বপুর্ন বিষয়, জীবনের আসল পরিচয়। ঈমান তাওহীদ রেসালাতের কেবল বাহ্যিক স্বীকার বা উচ্চারন নয়, আত্মায় কবুল করা, জীবন আল্লাহ্ ও তাঁর হাবীব সাল্লাল্লাহু আলাইহি
20/08/2025
বাবা-মায়ের দোয়া যে সন্তানের উপর আছে, তার উপর আল্লাহ ও আল্লাহর রাসূলের রহমত থাকে।যাদের বাবা-মা জীবিত আছে জীবন দিয়ে সেবা কর উচিত, কারন বাবা-মা তোমার কাছেই তোমার জান্নাত। যে তার বাবা-মা হারিয়েছে সে জানে সে কি হারিয়েছে।সময় থাকতে সবাই উচিত বাবা-মায়ের সেবা ও বাবা-মায়ের দোয়া নেওয়া। ভাল থাকুক পৃথিবীর সকল বাবা-মা।
“রাব্বির হামহূমা কামা রাব্বা ইয়ানি সাগিরা”
12/08/2025
বুদ্ধিমান সন্তান সে যে তার পিতা-মাতা,স্ত্রী তিনজনকে মেনেজ করতে পারে।
আল্লাহ ও আল্লাহর রাসূলের নিকট প্রার্থনা জীবনে যে করুর পিতা-মাতা যেন সন্তানের প্রতি যেন অ-খুশি নাই হয়। তা হলে তার জন্য দুনিয়া আখেরাত সব শেষ। মক্কা-মদিনা গিয়ে আল্লাহ জান্নাত পাওয়া যাবে না। জান্নাত আল্লাহ সবার ঘরে দিয়ে দিছে। আল্লাহ ও আল্লাহ রাসূল এই জান্নাত কে কবুল করুক। যতদিন দুনিয়া বেচে থাকব জান্নাতের পায়ে নিচে জায়গা করে দিক। আমিন
30/03/2025
অবরুদ্ধ সত্য পরাজিত জীবন ও
নিপিড়ীত মানবতার মুক্তি ও বিজয়ের
লক্ষ্যে পালিত হোক সকল ঈদ।
সবাইকে ঈদের শুভেচ্ছা ও ঈদ মোবারক।
-আল্লামা ইমাম হায়াত
World sunni movement
World humanity revolution
12/03/2025
"নতুন ভোটারদের প্রথম ভোট হোক মানবতার পক্ষে, সব মানুষের অধিকার প্রতিষ্ঠায়"
নতুন ভোটারদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন 💐 💐
♥ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ ♥
সব মানুষ ভাই ভাই,
মানবতার দুনিয়া চাই।
♥আল্লামা ইমাম হায়াত ♥
♥ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ ♥
মামানবতা পার্টি বাংলাদেশ