HSC Roadmap

HSC Roadmap Making your HSC and College journey simpler,focused, and achievable.

*not any affiliation with Edtech Platforms*

এসএসসি শেষ, এখন কী করবা? ৯০% পোলাপাইন এখন এই ছুটিতে শুধু ঘুমাবে, ফেসবুক-রিলস স্ক্রল করবে আর মনে মনে ভাববে, "কলেজ শুরু হল...
23/05/2026

এসএসসি শেষ, এখন কী করবা? ৯০% পোলাপাইন এখন এই ছুটিতে শুধু ঘুমাবে, ফেসবুক-রিলস স্ক্রল করবে আর মনে মনে ভাববে, "কলেজ শুরু হলে সব দেখা যাবে।"

​কিন্তু যারা লাইফে আসলেই টপ লেভেলে যায়, তারা এই ৩ থেকে ৪ মাসকে একদম অন্যভাবে কাজে লাগায়। আজক তোমারে একদম রিল্যাক্সড ওয়েতে বুঝায় বলব তুমি কীভাবে এই সময়টা পার করবা।
​আগে যেটা অবশ্যই করবা, প্রচুর ঘুরবা। বন্ধুদের সাথে চিল করবা, আড্ডা দিবা আর পাগলামি করবা। এই গোল্ডেন টাইম লাইফে একবারই আসে, এটা মিস করা যাবে না।

​কিন্তু শুধু চিল করলেই লস। এর পাশাপাশি ৩টা স্কিল নিজের ভেতর ইন্সটল করে নাও। এগুলো তোমার বাকি জীবন বদলে দিবে।

​১. টাইপিং আর বেসিক কম্পিউটার স্কিল
এখন পুরো দুনিয়ার একটা বড় অংশ নিয়ন্ত্রণ করে যারা কম্পিউটার আর এআই ইউজ করে দ্রুত কাজ করতে পারে। আর যারা ফাস্ট টাইপ করতে পারে, তারা বাকিদের চেয়ে সবসময় তিন কদম এগিয়ে থাকে। এক মাস ডেইলি ২০ থেকে ৩০ মিনিট টাইপিং প্র্যাকটিস করো। টাইপিং ডট কম সহ বিভিন্ন ওয়েবসাইটে তুমি ফ্রিতেই টাইপ শিখতে পারবা। আজ থেকেই শুরু করে দাও।

​২. ইংরেজিতে কথা বলার অভ্যাস
তুমি ইংরেজি পড়তে পারো, লিখতেও পারো, কিন্তু বলতে গেলেই আটকে যাও। এটা আসলে তোমার দোষ না, আমাদের এডুকেশন সিস্টেমের সমস্যা। এখন যেহেতু সময় আছে, প্রতিদিন মাত্র ১৫ থেকে ২০ মিনিট আয়নার সামনে দাঁড়িয়ে অথবা ফোনের ক্যামেরা অন করে নিজের সাথে ইংরেজিতে কথা বলো। ৩ মাস পর নিজের ইম্প্রুভমেন্ট দেখে তুমি নিজেই টাস্কি খাবা।

​৩. ক্যানভা দিয়ে ডিজাইন আর ক্যাপকাট দিয়ে ভিডিও এডিটিং
আজকের দুনিয়ায় যে নিজের আইডিয়া সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারে, সেই উইনার। ক্যানভা আর ক্যাপকাট একদম ফ্রি। ইউটিউবে এগুলো শেখার প্রচুর ফ্রি টিউটোরিয়াল আছে। কলেজের প্রেজেন্টেশন, পোস্টার মেকিং কিংবা প্রজেক্ট, সবখানে এই স্কিলগুলো তোমার কাজে লাগবে। এমনকি এগুলো দিয়ে তুমি টুকটাক পকেট মানি আয় করাও শুরু করতে পারো।

​আর হ্যাঁ, এই ছুটিতে অন্তত ১০ থেকে ১৫ টা বই পড়ে ফেলো। প্রতিদিন ৫ থেকে ১০ পৃষ্ঠা হলেও পড়ো। আমার পার্সোনাল ফেভারিট ১০টা বইয়ের লিস্ট দিয়ে দিচ্ছি:

​১. দ্য আলকেমিস্ট
২. অ্যাটমিক হ্যাবিটস
৩. হাউ টু উইন ফ্রেন্ডস অ্যান্ড ইনফ্লুয়েন্স পিপল
৪. সোফির জগৎ
৫. যদ্যপি আমার গুরু
৬. হাউ অ্যান ইকোনমি গ্রোস অ্যান্ড হোয়াই ইট ক্র্যাশেস
৭. সংগঠন ও বাঙালি
৮. অপেক্ষা
৯. প্রিজনার্স অব জিওগ্রাফি
১০. একজন কমলালেবু

​বইয়ের তালিকাটা আমার এক বড় ভাইয়ের পছন্দের। তুমি চাইলে তোমার ভালো লাগে এমন যেকোনো বই দিয়ে পড়া শুরু করতে পারো।
​আর একটা জরুরি কাজ করো, যেটা তোমাকে সবার চেয়ে আলাদা করবে। একটা ডায়েরি বা নোটবুকে লেখা শুরু করো। প্রতিদিন লিখতে হবে না। সপ্তাহে অন্তত ৩ দিন লেখো। শুধু লিখো আজকে কী করলা, কী ভাবলা আর নতুন কী শিখলা। ৫ বছর পর যখন পিছনে তাকাবা, তখন বুঝবা এই ছোট্ট অভ্যাসটাই তোমাকে নিজেকে চিনতে কতটা হেল্প করেছে। বেশিরভাগ মানুষ নিজেকেই চেনে না, তুমি যেন সেই বোকাদের দলে না পড়ো।
​মনে রাখবা, এসএসসির রেজাল্ট কী হবে সেটা নিয়ে এখন প্যানপ্যান করে কোনো লাভ নাই। এই ছুটিতে তুমি কী করছ, সেটাই তোমার ফিউচার ডিসাইড করবে।

​তাই মন খুলে ঘুরো, হাসো, লাইফ এনজয় করো। পারলে পুরো দেশটা ঘুরে দেখো। আর তার সাথে সাথে নিজের ভবিষ্যৎ গড়ার কাজটাও একটু একটু করে এগিয়ে রাখো।

#এসএসসি

HSC Roadmap

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when HSC Roadmap posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share