“যদি তুমি কখনও আধ্যাত্মিক জগতের কোন জ্ঞানীর সাক্ষাত পাও, তাহলে তার সাথে নম্র ও বিনয়ীভাবে কথা বল এবং তার কাছ হইতে কিছু শিখার জন্য আগ্রহী হও।”
—মাওলানা জালালুদ্দিন রুমি (রহ.)
বানী চিরন্তনী
"তুমি এ মহাবিশ্বে গুপ্তধনের খোঁজ করছো,
অথচ প্রকৃত গুপ্তধন তুমি নিজেই"
— জালাল উদ্দীন রুমি (রহঃ)
"একদল জান্নাতের লোভে আল্লাহর ইবাদত করে থাকে। তাদের ইবাদত ব্যবসায়ীক ইবাদত। অন্য একদল লোক জাহান্নামের ভয়ে ইবাদত করে থাকে। তাদের ইবাদত দাষত্বের ইবাদত। অপর একদল আল্লাহর শোকর আদায়ের লক্ষ্যে ইবাদত করে থাকে। তাদের ইবাদত মুক্ত মানুষের ইবাদত। এটাই সর্বত্তোম ইবাদত।"
—ইমাম ছৈয়দ মওলা হোসাইন (রাঃ)
(সূত্রঃ বিহারুল আনওয়ার, খন্ড ৭৮, পৃঃ নং ১১৭)
যখন তুমি ক্রোধের অবয়ব দেখতে পাও, তার গভীরে লক্ষ্য কর, সেথা তুমি দম্ভের অবয়ব দেখতে পাবে।
—মাওলানা জালালুদ্দিন রুমি (রহঃ)
"একটা প্রদীপ হও! অথবা প্রাণরক্ষাকারী কোন তরী! কিংবা উর্ধ্বগামী কোন সিঁড়ি! কারো হৃদয়ের যন্ত্রণার উপশম করো!"
—মাওলানা জালালুদ্দিব রুমি (রহ.)
07/02/2026
❞জীবনের মোহে পড়ে যেয়ো না গালিব,এই সারা দুনিয়া কেবল এক কল্পনার ফাঁদ।❞
—মির্জা গালিব
হযরত ইবনে আব্বাস (রা.) বর্ণনা করেন - রাসূলুল্লাহ (সা.) প্রসাবের জন্য যেতেন। প্রস্রাব করে তিনি মাটি দিয়ে পবিত্রতা অর্জন করে নিতেন। আমি আরজ করতাম - হুজুর, পানি তো আপনার কাছেই রয়েছে। কিনি বলতেন - পানি পর্যন্ত পৌঁছতে পারবো - এর কোন নিশ্চয়তা আছে কি?
হযরত উম্মে মুনজির বলেন- রাসুলুল্লাহ (সা.) এক সন্ধ্যায় লোকজনের কাছে গিয়ে বলেন, তোমাদের কি লজ্জা শরম নেই? তারা আরজ করল - হুজুর একি কথা। তিনি বললেন, তোমরা এমন সামগ্রী সংগ্রহ করো, যা খাও না। এমন সব আশা করো যা পাও না। এমন ঘর নির্মাণ কর, যাতে বসবাস করো না।
হযরত আলী (রা.) এর বর্ণনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাই সাল্লাম এরশাদ করেন, আমি তোমাদের জন্য দুটি আকাঙ্ক্ষা বেশি করি- একটি খেয়াল-খুশির অনুসরণ ও অন্যটি সুদীর্ঘ আশা ভরসা।
খেয়াল খুশির অনুসরণ মানুষকে সত্য পথ থেকে বিচ্যুত করে। আর সুদীর্ঘ আশা হচ্ছে দুনিয়ার মহব্বত। খবরদার, আল্লাহ তায়ালা দুনিয়া তাকেও দেন যাকে মোহাব্বত করেন এবং তাকেও দেন যাকে অপছন্দ করেন। আর আল্লাহ যখন কোন বান্দাকে প্রিয় জানেন, তখন তাকে ঈমান দান করেন।
মনে রেখো, কিছু লোক দিনের যোগ্য এবং কিছু লোক দুনিয়ার যোগ্য। তোমরা দুনিয়াদার না হয়ে দ্বীনদার হও। দুনিয়া মুখ ফিরিয়ে গত হয়েছে এবং আখেরাত এগিয়ে আসছে।
খবরদার, তোমরা আমল করার দিনে আছো, যাতে হিসাব নিকাশ নেই। কিন্তু অচিরেই তোমরা হিসাব নিকাশের দিনে থাকবে। তখন আমল আর হবে না।
রাসুল (সাঃ) হযরত আব্দুল্লাহ ইবনে ওমর (রা.) কে বলেছেন- যখন তোমার ভোর হয়, তখন নিজেকে বিকেলের আলোচনা শুনিও না এবং বিকেল হলে সকালের আলোচনা করবে না।
জীবন থেকে মৃত্যুর জন্য কিছু নিবে এবং সুস্থতা থেকে অসুস্থতার জন্য।
হে আব্দুল্লাহ তোমার জানা নেই তোমার কি নাম হবে জীবন না মৃত্যু?
❝বাতেনী জ্ঞান হচ্ছে মাখন সদৃশ এবং বাহ্যিক জ্ঞান হচ্ছে দুধ সদৃশ। দুধ ছাড়া মাখন হয়না, তদ্রূপ মুর্শিদ ছাড়া আল্লাহকে পাওয়া যায় না।❞
—মাওলানা জালালুদ্দীন রুমি (রহ.)
❝কখনোই নিজেকে এটা জিজ্ঞাসা করোনা- আমার সত্যিকারের বন্ধু কে? জিজ্ঞাসা করো- আমি কী কারোর সত্যিকারের বন্ধু হয়ে উঠতে পারি? এটাই হচ্ছে সঠিক প্রশ্ন।❞
—ওশো
❝যদি ঈশ্বর কে অনুভব করতে চাও , তাহলে পথিক হয়ে পথে নামো , সহজ পথে ঈশ্বর উপস্থিত | শাস্ত্র গেটে কখনোই ঈশ্বর পাবে না...❞
—ফকির বাবুল
Click here to claim your Sponsored Listing.