21/01/2026
প্রাইমারি ভাইভা: 01
বিষয়: সমাজবিজ্ঞান
শিক্ষা প্রতিষ্ঠান : বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর।
উপজেলা: নবাবগঞ্জ
তারিখ: ১০ আগস্ট, ২০২২
অনুমতি নিয়ে ভেতরে প্রবেশ করার পর সালাম দিলাম। এরপর ডিসি স্যার প্রশ্ন করতে শুরু করলেন।
১.নাম
২.বাবার নাম
৩.সাবজেক্ট
৪.বাংলাদেশের বর্তমান সামাজিক সমস্যা কি কি?
উত্তর: দারিদ্র্য, বাল্য বিবাহ, মাদকাসক্তি ইত্যাদি।
৫. সামাজিক নিরাপত্তা কার্যক্রমে প্রধানমন্ত্রী কি কি পদক্ষেপ নিয়েছেন?
উত্তরঃ দারিদ্র্য বিমোচন কর্মসূচি, পিআরএসপি, বয়স্কভাতা, বিধবা ভাতা, ঘরে ঘরে বিদ্যুৎ, শিশুবিকাশ কার্যক্রম ইত্যাদি।
৬. সমাজবিজ্ঞান এর জনক কে?
উত্তর: অগাস্ট কোঁৎ
৭.সমাজবিজ্ঞানের জনকের বাসা কোথায়?
উত্তর: ফ্রান্স (ফরাসি দার্শনিক ছিলেন)
৮. সামাজিক অসমতা কাকে বলে?
উত্তর : সামাজিক অসমতা বলতে এমন এক অবস্থা বোঝায় যেখানে সম্পদ, ক্ষমতা, যশ, প্রতিপত্তির অসম বন্টন ব্যবস্থা থাকে। সমাজের সদস্যবৃন্দ অসম পরিমাণ সম্পদের অধিকারী হয়।
৯.মহাদেশের নামসমূহ কি কি?
উত্তর: এশিয়া, ইউরোপ, আফ্রিকা, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, অস্ট্রেলিয়া, এন্টার্কটিকা মহাদেশ।
১০.চীন, জাপান কোন মহাদেশে অবস্থিত?
উত্তর: এশিয়া মহাদেশে।
১১.ইউরোপ মহাদেশের কয়েকটি দেশের নাম?
উত্তর: ফ্রান্স, জার্মানি।
১২.জার্মানির রাজধানী কোনটি?
উত্তর: বার্লিন
১৩.ফ্রান্সের রাজধানী কোনটি?
উত্তর: প্যারিস।
১৪. ৮ আগস্ট কি হয়েছিল?
উত্তর: বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের জন্মদিন।