19th NTRCA-Accounting Subject

19th NTRCA-Accounting Subject

Share

স্কুল পর্যায় ১ ও স্কুল পর্যায় ২
প্রস্তুতি শুরু হোক এখান থেকেই।

22/05/2026

Important :🧑‍🎓

15/05/2026
11/05/2026

🔥 Confusing Accounting MCQs — Can you get 100%? 🧠📘
Test your accounting knowledge and drop your answers (1 & 2) in the comments👇
Only true accountants will get both correct

04/05/2026

যারা নিবন্ধন পরীক্ষা দিবেন তারা জেনারেলে বেশি সময় ইনভেস্ট কইরেন না!!
মনে রাখবেন সাবজেক্টিভে ১৪০ মার্ক এবং জেনারেল মাত্র ৬০ মার্ক!!
১৮ তম নিবন্ধনের সিলেবাস অনুসরণ করে ৯ম শিক্ষক নিয়োগের জন্য পড়তে থাকুন,সিলেবাস মিলিয়ে আপনার সাবজেক্ট রিলেটেড বিভিন্ন বোর্ড বই পড়তে থাকুন!!
আমরা জব মেডিসিন টিম আপনাদের ৩৫ টি সাবজেক্টিভ বই রেডি করে রেখেছি!!
আপনার কোন সাবজেক্ট এর বই লাগবে কমেন্টে জানান???

Photos from 19th NTRCA-Accounting Subject's post 03/05/2026

বিগত বছরের হিসাববিজ্ঞান লিখিত প্রশ্ন ✌️

29/04/2026

অংশীদারি ব্যবসায়: গুরুত্বপূর্ণ নৈর্ব্যক্তিক (MCQ)
১. বাংলাদেশে অংশীদারি ব্যবসায় কত সালের আইন অনুযায়ী পরিচালিত হয়?

উত্তর: ১৯৩২ সালের আইন।

২. সাধারণ অংশীদারি ব্যবসায় সর্বনিম্ন ও সর্বোচ্চ সদস্য সংখ্যা কত?

উত্তর: সর্বনিম্ন ২ জন এবং সর্বোচ্চ ২০ জন।

৩. ব্যাংকিং অংশীদারি ব্যবসায়ের ক্ষেত্রে সর্বোচ্চ সদস্য সংখ্যা কত?

উত্তর: ১০ জন।

৪. অংশীদারি ব্যবসায়ের মূল ভিত্তি কী?

উত্তর: চুক্তি (চুক্তিই অংশীদারি ব্যবসায়ের ভিত্তি, জন্মগত সম্পর্ক বা উত্তরাধিকার নয়)।

৫. অংশীদারি ব্যবসায়ের মূল দলিলকে কী বলা হয়?

উত্তর: অংশীদারি চুক্তিপত্র (Partnership Deed)।

৬. নাবালক কি অংশীদারি ব্যবসায়ের পূর্ণাঙ্গ অংশীদার হতে পারে?

উত্তর: না, তবে সকল অংশীদারের সম্মতিতে সে কেবল মুনাফার অংশ পেতে পারে।

৭. অংশীদারি চুক্তিতে উল্লেখ না থাকলে মুনাফা কীভাবে বণ্টিত হয়?

উত্তর: সমান হারে।

৮. অংশীদারদের দায় সাধারণত কেমন হয়?

উত্তর: অসীম (Unlimited)।

৯. কোন অংশীদার ব্যবসায় মূলধন বিনিয়োগ করে না, কিন্তু শুধু নাম ব্যবহারের অনুমতি দেয়?

উত্তর: নামমাত্র অংশীদার (Nominal Partner)।

১০. যে অংশীদার ব্যবসায় মূলধন দেয় এবং সক্রিয়ভাবে পরিচালনায় অংশ নেয় তাকে কী বলে?

উত্তর: সক্রিয় বা সাধারন অংশীদার (Active Partner)।

১১. অংশীদারি ব্যবসায়ের নিবন্ধন বাংলাদেশে কী বাধ্যতামূলক?

উত্তর: না, ঐচ্ছিক। নিবন্ধিত হলে তৃতীয় পক্ষের বিরুদ্ধে পাওনা দাবী আদায়ে মামলা করার সুবিধা পায়।

১২. অংশীদারদের মধ্যে ভুল বোঝাবুঝি দূর করার সর্বোত্তম উপায় কী?

উত্তর: লিখিত ও নিবন্ধিত চুক্তিপত্র।

১৩. অংশীদারি ব্যবসায়ের স্থায়িত্ব কিসের ওপর নির্ভর করে?

উত্তর: অংশীদারদের পারস্পরিক আস্থা ও বিশ্বাসের ওপর।

১৪. নির্দিষ্ট সময়ের জন্য গঠিত অংশীদারি ব্যবসায়কে কী বলে?

উত্তর: নির্দিষ্ট অংশীদারি ব্যবসায়।

১৫. সীমাবদ্ধ অংশীদার (Limited Partner)-এর দায় কতটুকু?

উত্তর: তার বিনিয়োগকৃত মূলধন পর্যন্ত সীমাবদ্ধ।

১৬. অংশীদাররা কার প্রতিনিধি হিসেবে কাজ করে?

উত্তর: একে অপরের এবং ফার্মের প্রতিনিধি হিসেবে।

১৭. অংশীদারি ব্যবসায় বিলোপসাধন সাধারণত ১৯৩২ সালের আইনের কত ধারায় বর্ণিত হয়েছে?

উত্তর: ৩৯ ধারা থেকে ৪৪ ধারায়।

১৮. আদালতের নির্দেশে বিলোপসাধন আইনের কত ধারায় হয়?

উত্তর: ৪৪ ধারায়।

১৯. ঘুমন্ত অংশীদার (Sleeping Partner) কাকে বলে?

উত্তর: যিনি মূলধন দেন কিন্তু ব্যবসায় পরিচালনায় সক্রিয়ভাবে অংশ নেন না।
২০. ব্যবসায় পরিচালনায় সক্রিয়ভাবে অংশ নেন কোন অংশীদার?

উত্তর: সক্রিয় বা কর্মঠ অংশীদার (Active Partner)।

২১. কোন অংশীদার ব্যবসায় মূলধন বিনিয়োগ করেন কিন্তু ব্যবসায় পরিচালনায় অংশগ্রহণ করেন না?

উত্তর: নিষ্ক্রিয় বা ঘুমন্ত অংশীদার (Sleeping/Dormant Partner)।

২২. নামমাত্র অংশীদার (Nominal Partner) ব্যবসায় কী প্রদান করেন?

উত্তর: শুধু নিজের সুনাম বা নাম ব্যবহারের অনুমতি দেন (তিনি মূলধন দেন না এবং পরিচালনায়ও থাকেন না)।

২৩. সীমিত বা সীমাবদ্ধ অংশীদারের (Limited Partner) দায় কতটুকু?

উত্তর: তাঁর বিনিয়োগকৃত মূলধনের পরিমাণ পর্যন্ত সীমাবদ্ধ।

২৪. কেবল মুনাফার অংশ পায় কিন্তু কোনো মূলধন দেয় না—এমন অংশীদারকে কী বলে?

উত্তর: মুনাফাভোগী অংশীদার (Partner in Profits only)।

২৫. আচরণে অনুমিত অংশীদার (Partner by Holding out) বলতে কী বোঝায়?

উত্তর: যিনি প্রকৃতপক্ষে অংশীদার নন, কিন্তু কথাবার্তা বা আচরণের মাধ্যমে নিজেকে অংশীদার হিসেবে পরিচয় দেন।

২৬. অংশীদারি ব্যবসায় থেকে অবসর গ্রহণের পর কোন অংশীদারকে পাওনা টাকা না তুলে ঋণ হিসেবে জমা রাখতে দেখা যায়?

উত্তর: আপাতদৃষ্টিতে অংশীদার (Quasi Partner)।

২৭. নাবালক অংশীদার হওয়ার ক্ষেত্রে আইনগত সীমাবদ্ধতা কী?

উত্তর: নাবালক পূর্ণাঙ্গ অংশীদার হতে পারে না; সে কেবল ব্যবসায়িক সুবিধার অংশীদার (Beneficiary) হতে পারে।
২৮.কোন ধরনের অংশীদারের দেউলিয়া হওয়ার প্রভাব ব্যবসায়ের ওপর পড়ে না?

উত্তর: সীমাবদ্ধ বা সীমিত অংশীদার।

27/04/2026

Dr. Cr. এর সহজ সমাধান।

26/04/2026

যারা ১৯তম শিক্ষক নিবন্ধন দিবেন একটা বিষয় মাথায় রাইখেন হিসাববিজ্ঞান এবং Finance এর সকল Calculation কিন্তু Calculator ছাড়াই করা লাগবে সুতরাং এই বিষয়গুলোও শিখতে হবে।

22/04/2026

NTRCA শিক্ষক নিবন্ধনে মানবন্টন হবে ১৪০ নম্বর বিষয়ভিত্তিক এবং
৬০ নম্বর জেনারেল। যত দ্রুত সম্ভব প্রস্তুতি শুরু করে দিন।

Photos from 19th NTRCA-Accounting Subject's post 21/04/2026

১৯তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা
হিসাববিজ্ঞান প্রভাষক
এবং ব্যবসায় শিক্ষার সিলেবাস

Want your school to be the top-listed School/college in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Website

Address

Dhaka