DPI Campus Lens

DPI Campus Lens All the real sides of DPI in one place.

প্রেস রিলিজ ঢাকা, সোমবার, ৩০ মার্চ, ২০২৬: আজ শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা বিভাগের সভাকক্ষে ওই বিভাগের বার্ষিক ...
30/03/2026

প্রেস রিলিজ

ঢাকা, সোমবার, ৩০ মার্চ, ২০২৬: আজ শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা বিভাগের সভাকক্ষে ওই বিভাগের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) বাস্তবায়ন অগ্রগতি নিয়ে পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, এমপি।

সভায় সততা দক্ষতার সাথে উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন এবং অপ্রয়োজনীয় প্রকল্প গ্রহণ না করার জন্য আহবান জানান শিক্ষামন্ত্রী।

সভায় কারিগরি শিক্ষার জন্য বিদ্যমান প্রতিষ্ঠানগুলোর আধুনিকায়ন এবং প্রয়োজনীয় নতুন কারিগরি প্রশিক্ষণ প্রতিষ্ঠানের বিষয়ে আলোচনা হয়। আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে মডেল পলিটেকনিক ইনস্টিটিউট গড়ার কথাও আলোচনা হয়।

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীন পলিটেকনিক ইনস্টিটিউটগুলোর চার বছর মেয়াদি ডিপ্লোমা কোর্স এক বছর কমিয়ে তিন বছর করা যায় কি না সেটির ভালো-মন্দের সম্ভাব্যতা নিয়েও আলোচনা হয়।

সভায় আলোচনা হয় পলিটেকনিক ইনস্টিটিউটগুলোতে বর্তমানে চার বছর মেয়াদি এই ডিপ্লোমা কোর্সে এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর শিক্ষার্থীরা ভর্তি হয় । আগে এই ডিপ্লোমা কোর্স ছিল ৩ বছর মেয়াদি। কিন্তু ৪ বছর করা হলেও সিলেবাসের উল্লেখযোগ্য তেমন কোনো পরিবর্তন হয়নি। এই ডিপ্লোমা কোর্সের মেয়াদ তিন বছরের করা হলে শিক্ষার্থীরা বর্তমান সময় থেকে এক বছর আগেই কর্মজীবনে প্রবেশ করার সুযোগ পাবেন।

আজকের সভায় কারিগরি ও মাদ্রাসা বিভাগের সচিব মুহাম্মদ রফিকুল ইসলামসহ এই বিভাগের অন্যান্য কর্মকর্তা ও অধিদপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

স্বাক্ষরিত

খালিদ মাহমুদ
জনসংযোগ কর্মকর্তা
শিক্ষা মন্ত্রণালয়

ঈদ মোবারক 🌙‘তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম।
20/03/2026

ঈদ মোবারক 🌙
‘তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম।

14/03/2026

A normal conversation between parents at DPI.

08/03/2026

ব্রেকিং:

শহিদ ওসমান হাদি হত্যার প্রধান আসামী ফয়সাল করিম মাসুদ গ্রেপ্তার।

📰 মধ্যরাতে রক্তাক্ত ঢাকা পলিটেকনিক! সশস্ত্র হামলার অভিযোগে উত্তপ্ত ক্যাম্পাস, ছড়িয়ে পড়ল রহস্যময় ড্রাইভ লিংকনিজস্ব প্রতিব...
03/03/2026

📰 মধ্যরাতে রক্তাক্ত ঢাকা পলিটেকনিক! সশস্ত্র হামলার অভিযোগে উত্তপ্ত ক্যাম্পাস, ছড়িয়ে পড়ল রহস্যময় ড্রাইভ লিংক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা | ৩ মার্চ

গতকাল গভীর রাতে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট ক্যাম্পাসে সংঘর্ষ ও সশস্ত্র হামলার অভিযোগে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনাকে কেন্দ্র করে ছাত্রশিবির ও ছাত্রদল একে অপরের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছে। আহত হওয়ার খবর পাওয়া গেছে একাধিক শিক্ষার্থীর।

ঘটনার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে একটি গুগল ড্রাইভ লিংক ছড়িয়ে পড়ে।
লিংকটি:
👉 https://drive.google.com/drive/folders/1vzFXC-KQI1Ab1noUExGTzsRap1xNBoJy

🔴 ছাত্রশিবিরের অভিযোগ:

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ এক যৌথ বিবৃতিতে অভিযোগ করেন,

> “নির্বাচনের পরে তোরা এখনও হলে থাকিস”—এমন মন্তব্যকে কেন্দ্র করে ছাত্রদলের নেতাকর্মীরা বহিরাগতদের সহযোগিতায় রাতের অন্ধকারে ছাত্রাবাসে সশস্ত্র হামলা চালায়।

তাদের দাবি, দেশীয় অস্ত্র ও রামদা নিয়ে হামলায় অন্তত ১৬ জন আহত হয়েছেন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

ছাত্রশিবিরের নেতৃবৃন্দ অভিযোগ করেন, ৫ আগস্ট সকাল পর্যন্ত হলে অবস্থানকারী কিছু ব্যক্তি বর্তমানে ছাত্রদলের সঙ্গে যুক্ত হয়ে শিক্ষার্থীদের ওপর হামলায় সক্রিয় ভূমিকা পালন করছেন।
তারা অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

🔵 ছাত্রদলের পাল্টা দাবি:

অন্যদিকে ছাত্রদলের পক্ষ থেকে দাবি করা হয়েছে, শিবিরের কর্মীরাই প্রথমে দেশীয় অস্ত্র নিয়ে লতিফ ছাত্রাবাসের কক্ষে ঢুকে ছাত্রদল ও সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা চালায়।

তাদের ভাষ্য অনুযায়ী, একজন কর্মী রামদার আঘাতে গুরুতর আহত হয়েছেন এবং আরও অনেকে জখম হয়েছেন।

ছাত্রদল জানিয়েছে,

> “ছাত্রদলের রক্ত ঝরালে তার জবাব দেওয়া হবে। সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে শিবির সন্ত্রাসীদের প্রতিহত করা হবে।”

তারা অভিযুক্তদের গ্রেফতার ও বিচারের দাবি জানিয়েছেন।

📂 ভাইরাল ড্রাইভ লিংক নিয়ে প্রশ্ন

সংঘর্ষের পর একটি গুগল ড্রাইভ ফোল্ডার সামাজিক মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। সেখানে দাবি করা হচ্ছে, হামলায় জড়িতদের পরিচয় ও অতীত রাজনৈতিক সম্পৃক্ততার তথ্য রয়েছে।

⚖️ প্রশাসনের অবস্থান;

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট প্রশাসনের পক্ষ থেকে বিস্তারিত তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হয়নি।

02/03/2026

বুয়েটের আবিষ্কৃত হাইপারসনিক অটোর পাবলিক রিভিউ 😂

24/02/2026

📛নোটিশ📛

ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমের পর্ব-পরিকল্পনা-২০২৬ (জানুয়ারি,২০২৬ - জানুয়ারি,২০২৭) প্রকাশিত হয়েছে।

✅২য়, ৩য়, ৫ম এবং ৭ম পর্বের ক্লাস শুরুঃ ০৮ মার্চ, ২০২৬ থেকে।
✅২য়, ৩য়, ৫ম এবং ৭ম পর্বের পর্ব মধ্য পরীক্ষাঃ ১২-২১ মে, ২০২৬ পর্যন্ত।
✅২য়, ৩য়, ৫ম এবং ৭ম পর্বের পর্ব সমাপনী (তত্বীয়) পরীক্ষা শুরুঃ ২২ জুলাই, ২০২৬ থেকে।

✅৩য়, ৪র্থ, ৬ষ্ঠ পর্বের ক্লাস এবং ৮ম পর্বের ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং শুরুঃ ০৬ সেপ্টেম্বর, ২০২৬ থেকে।
✅৩য়, ৪র্থ, ৬ষ্ঠ পর্বের পর্ব মধ্য পরীক্ষাঃ ১০-২১ নভেম্বর, ২০২৬ পর্যন্ত।
✅৩য়, ৪র্থ, ৬ষ্ঠ এবং ৮ম পর্বের পর্ব সমাপনী পরীক্ষা শুরুঃ ১০ জানুয়ারি, ২০২৭ থেকে।

✅১ম পর্ব (২০২৬-২৭ সেশন) ক্লাস শুরুঃ ১৫ সেপ্টেম্বর, ২০২৬ থেকে। (সম্ভাব্য)
✅১ম পর্বের পর্ব মধ্য পরীক্ষাঃ ১০-২১ নভেম্বর, ২০২৬ পর্যন্ত।
✅১ম পর্বের পর্ব সমাপনী পরীক্ষা শুরুঃ ১০ জানুয়ারি, ২০২৭ থেকে।

©️ DPI Campus Lens

ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে ইসলামী ছাত্রশিবিরের প্রকাশনা স্টল।
24/02/2026

ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে ইসলামী ছাত্রশিবিরের প্রকাশনা স্টল।

ডিপ্লোমা ইন ইন্জ্ঞিনিয়ারিং এর স্থগিতকৃত পর্ব সমাপনী পরীক্ষার সংশোধিত নতুন রুটিন প্রকাশ করেছে বাকাশিবো।
18/02/2026

ডিপ্লোমা ইন ইন্জ্ঞিনিয়ারিং এর স্থগিতকৃত পর্ব সমাপনী পরীক্ষার সংশোধিত নতুন রুটিন প্রকাশ করেছে বাকাশিবো।

আহলান সাহলান, মাহে রমাদান!💙রহমত, মাগফিরাত ও নাজাতের সুসংবাদ নিয়ে আবারও আমাদের মাঝে উপস্থিত পবিত্র মাহে রমাদান। আত্মশুদ্ধ...
18/02/2026

আহলান সাহলান, মাহে রমাদান!💙

রহমত, মাগফিরাত ও নাজাতের সুসংবাদ নিয়ে আবারও আমাদের মাঝে উপস্থিত পবিত্র মাহে রমাদান। আত্মশুদ্ধির এই মাসে আসুন অন্তরকে হিংসা-বিদ্বেষ থেকে পরিষ্কার করে আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করি। আল্লাহ আমাদের সবার গুনাহ ক্ষমা করে দিন এবং নেক আমলে ভরিয়ে দিন।

দ্বিমুখী অবস্থানে কারিগরি ছাত্র আন্দোলন, ক্ষোভে ফুঁসছে সাধারণ শিক্ষার্থীরানিজস্ব প্রতিবেদক:সাম্প্রতিক সময়ে কারিগরি শিক্ষ...
17/02/2026

দ্বিমুখী অবস্থানে কারিগরি ছাত্র আন্দোলন, ক্ষোভে ফুঁসছে সাধারণ শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক:

সাম্প্রতিক সময়ে কারিগরি শিক্ষাখাতে চলমান আন্দোলন নতুন বিতর্ক সৃষ্টি করেছে। গত ৩, ৫ ও ৭ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে অনুষ্ঠিত পর্ব সমাপনী পরীক্ষা বর্জনের ডাক দেওয়ার পর এবার দ্রুত পুনঃপরীক্ষা এবং প্রাকটিক্যাল পরীক্ষা সম্পন্ন করে পরবর্তী পর্বের পরিকল্পনা প্রকাশের জন্য স্মারকলিপি জমা দেওয়ার নির্দেশ দিয়েছে কারিগরি ছাত্র আন্দোলন, বাংলাদেশ।

আজ ১৭ ফেব্রুয়ারি সকাল ১১টার মধ্যে দেশের সকল পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী প্রতিনিধিদের নিজ নিজ প্রতিষ্ঠানের অধ্যক্ষের নিকট এই স্মারকলিপি জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

📌 এই সিদ্ধান্তকে কেন্দ্র করে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
অনেক শিক্ষার্থী অভিযোগ করেছেন, আন্দোলনের ডাকে পরীক্ষা বর্জন করার ফলে মূল্যবান সময় নষ্ট হয়েছে এবং পড়াশোনার ধারাবাহিকতা ব্যাহত হয়েছে।

একজন শিক্ষার্থী বলেন:

> “যখন পরীক্ষা চলছিল, তখন আন্দোলনের নামে পরীক্ষা বর্জন করতে বলা হলো। এখন আবার দ্রুত পরীক্ষা নেওয়ার দাবি করা হচ্ছে। এতে আমাদের সময় ও মানসিক চাপ দুটোই বেড়ে গেছে।”

আরেকজন শিক্ষার্থী বলেন:

> “আমরা বুঝি আন্দোলন আমাদের অধিকার আদায়ের জন্য, কিন্তু যদি শেষ পর্যন্ত কোনো ফলাফল না আসে, তাহলে বারবার এই ধরনের সিদ্ধান্ত আমাদের ভবিষ্যৎ অনিশ্চিত করে তোলে।”

শিক্ষার্থীদের মধ্যে ভয় দেখা দিয়েছে, এই পরিস্থিতির কারণে সেশন জট আরও বৃদ্ধি পেতে পারে, যা তাদের একাডেমিক ও পেশাদার জীবনে দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে পারে।

🔹 বর্তমান পরিস্থিতিতে সাধারণ শিক্ষার্থীরা চাইছেন:
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং আন্দোলনকারীদের কাছে একটি সুস্পষ্ট ও স্থিতিশীল সিদ্ধান্ত, যাতে তাদের শিক্ষাজীবন আর অনিশ্চয়তার মধ্যে না পড়ে।

ধন্যবাদ ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট ক্যাম্পাস প্রশাসন।পলিটেকনিকের শিক্ষক, শিক্ষার্থী  এবং ডিপ্লোমা প্রকৌশলীদের নিয়ে মানহা...
10/02/2026

ধন্যবাদ ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট ক্যাম্পাস প্রশাসন।

পলিটেকনিকের শিক্ষক, শিক্ষার্থী এবং ডিপ্লোমা প্রকৌশলীদের নিয়ে মানহানিকর বক্তব্য, হুমকি, সহিংসতার উস্কানির প্রতিবাদে প্রতিটি পলিটেকনিক ইনস্টিটিউট এর ক্যাম্পাস প্রশাসনের একই পদক্ষেপ নেওয়া উচিত।

Address

Dhaka Polytechnic Institute
Dhaka
1208

Website

Alerts

Be the first to know and let us send you an email when DPI Campus Lens posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share