EcoStat

EcoStat Transform your "I dont get it " into " I totally aced it."

15/10/2025

আগামীকাল এইচ এস সি এর রেজাল্ট।
এ বছর টা আমার জন্য ভিন্ন, কেননা আমি অপেক্ষা করছি যাদের পিছনে আমি একদিন হলেও, এক ঘন্টা হলেও সময় অতিবাহিত করেছি তাদের ফলাফল টা কেমন আসবে। তার চেয়েও বড় কথা তাদের ফলাফল এর পর তাদের ফলাফল পরবর্তী কি হবে এসব ভেবে।
রিজিক এর মালিক তো আল্লাহ। আল্লাহ আমার তোমার গন্তব্য, ফলাফল সব বহু আগেই তৈরি করে রেখেছেন। তিনি শুধু দেখবেন তোমার আমার পরিশ্রম, ধৈর্য্য আর আল্লাহ এর প্রতি বিশ্বাস।
ফলাফল ভালো আসলেও যেমন খুব বেশী লাফালাফি করা যাবেনা, মনমতো না আসলেও ততটা ভেঙে পড়া যাবেনা।
নিজের সৃষ্টিকর্তার উপর অটুট বিশ্বাস রাখতে হবে অবশ্যই। ফলাফল যেমনই হোক সৃষ্টিকর্তার প্রতি ধন্যবাদ জ্ঞাপন যাতে কোনোভাবে বাদ না পড়ে।
ফি আমানিল্লাহ ❤️

15/09/2025

আসসালামুআলাইকুম।
আমি যখন ২০২১ সাল হতে টিউশন শুরু করি এরপর থেকে দিন দিন উপলব্ধি করতে থাকি কাওকে পড়া নিয়ে সাহায্য করা, পড়া বোঝানো এবং আরও আরও অনেক কাজ করাটা আমার জন্য খুবই অনুকূল এবং passionate...
সেই জায়গা থেকে আমার অনেক দিন এর ইচ্ছে এর যাত্রা শুরু এই ১৬ সেপ্টেম্বর ২০২৫ এর প্রথম প্রহরে। আমার অনেক পরিকল্পনা অনেক ইচ্ছে আছে এই পেইজকে ঘিরে, জানিনা কতটুকু সম্ভব হয়ে উঠবে। ইনশাআল্লাহ আল্লাহ তায়ালা সহায় হবেন।
এখানে জীবনের কিছু গল্প share করার পাশাপাশি কখনও কখনও আমার পছন্দ এর বিষয় অর্থনীতি নিয়েও গল্প গুজব হবে। শুধুমাত্র ভালোলাগার জায়গা থেকেই এই যাত্রা। আমার সাথে আমার helping hand হবে আমার সহপাঠী, বন্ধু এবং সহায়ক সাজেদা। সে সাথে থাকবে তার পছন্দের বিষয় পরিসংখ্যান নিয়ে।

এই যাত্রা থেকে কখনও একজনও যদি উপকারীতা পায় সেই খুশি আমার বলার বাইরে।

মো: মেহেদী হাসান প্রান্ত
লোকপ্রশাসন বিভাগ
ঢাকা বিশ্ববিদ্যালয়

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when EcoStat posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share