Tanvir Ahmed

Tanvir Ahmed This space is where I share thoughts, resources, and questions along the way—because the journey is just as important as the destination.

I will close the registration link.So,complete your registration process as soon as possible.
25/07/2026

I will close the registration link.So,complete your registration process as soon as possible.

𝗧𝗵𝗲 𝗨𝗻𝗱𝗲𝗿𝗴𝗿𝗮𝗱𝘂𝗮𝘁𝗲 𝗥𝗲𝘀𝗲𝗮𝗿𝗰𝗵 𝗝𝗼𝘂𝗿𝗻𝗲𝘆: 𝗙𝗿𝗼𝗺 𝗖𝘂𝗿𝗶𝗼𝘀𝗶𝘁𝘆 𝘁𝗼 𝗦𝘆𝘀𝘁𝗲𝗺𝗮𝘁𝗶𝗰 𝗥𝗲𝘃𝗶𝗲𝘄

রিসার্চ শুরু করতে চাই, কিন্তু কোথা থেকে শুরু করবো?
আন্ডারগ্র্যাজুয়েট জীবনে যদি এই প্রশ্নটা কখনো আপনার মনেও এসে থাকে, তাহলে এই সেশনটি আপনার জন্য।

একটা সময় আমিও জানতাম না কীভাবে একটি Research Idea খুঁজে বের করতে হয়, কোথা থেকে ভালো আর্টিকেল পড়তে হয়, Literature Review কীভাবে লিখতে হয়, কিংবা Systematic Review আসলে কী। ধাপে ধাপে শিখেছি, অনেক ভুল করেছি, আবার সেই ভুল থেকেই সবচেয়ে বেশি শিখেছি।

সেই অভিজ্ঞতাগুলোই এবার আপনাদের সঙ্গে ভাগ করে নিতে চাই।
এই সেশনটি কোনো তাত্ত্বিক লেকচার হবে না। বরং এমন একটি প্র্যাকটিক্যাল রোডম্যাপ নিয়ে আলোচনা করবো, যা অনুসরণ করে একজন আন্ডারগ্র্যাজুয়েট শিক্ষার্থী নিজেই নিজের গবেষণার যাত্রা শুরু করতে পারে।

সেশনে যা থাকছে:
✅ Research Idea খুঁজে বের করার কৌশল
✅ Literature Review সহজভাবে করার পদ্ধতি
✅ গবেষণায় দরকারি ফ্রি টুলস ও AI-এর ব্যবহার
✅ Systematic Review শুরু করার ধাপগুলো
✅ প্রথম Research Paper বা Publication-এর জন্য প্রস্তুতি

👨‍🏫 Instructor
Tanvir Ahmed
B.Sc. in Agricultural Economics
Khulna Agricultural University, Bangladesh

📅 Date: 30 July 2026
💻 Mode: Online
📧 Meeting Link: Registration সম্পন্ন করার পর ইমেইলে পাঠিয়ে দেওয়া হবে।

📝 Registration:
https://forms.gle/vDjUL3bkpoa4YTr26

যদি আপনি আন্ডারগ্র্যাজুয়েট পর্যায়ে থাকেন এবং গবেষণা নিয়ে সত্যিই আগ্রহী হন, তাহলে এই সেশনটি আপনার জন্য।

📊 Statistics নিয়ে যারা পড়াশোনা বা Research করেন, তাদের জন্য দারুণ একটি ওয়েবসাইট!কিছুদিন আগে Statistics-এর একটা বিষয় খুঁজ...
23/07/2026

📊 Statistics নিয়ে যারা পড়াশোনা বা Research করেন, তাদের জন্য দারুণ একটি ওয়েবসাইট!

কিছুদিন আগে Statistics-এর একটা বিষয় খুঁজতে গিয়ে Statology ওয়েবসাইটটা পেলাম। ঘাঁটাঘাঁটি করে দেখলাম, বেশ কাজে লাগার মতো অনেক টিউটোরিয়াল আছে।

যে বিষয়গুলো আমার ভালো লেগেছে:
• Basic Statistics থেকে শুরু করে Regression, ANOVA, Hypothesis Testing পর্যন্ত সুন্দরভাবে সাজানো। • Excel, R, Python, SPSS এবং Google Sheets দিয়েও অনেক উদাহরণ দেখানো আছে।
• অপ্রয়োজনীয় জটিলতা নেই, সহজ ভাষায় ধাপে ধাপে বুঝিয়েছে।
• কোনো Statistical Test কখন ব্যবহার করবেন, সেটাও পরিষ্কারভাবে ব্যাখ্যা করা হয়েছে।

আপনি যদি Undergraduate, Master's বা Research নিয়ে কাজ করেন, তাহলে ওয়েবসাইটটা আপনারও কাজে লাগতে পারে।

𝗧𝗵𝗲 𝗨𝗻𝗱𝗲𝗿𝗴𝗿𝗮𝗱𝘂𝗮𝘁𝗲 𝗥𝗲𝘀𝗲𝗮𝗿𝗰𝗵 𝗝𝗼𝘂𝗿𝗻𝗲𝘆: 𝗙𝗿𝗼𝗺 𝗖𝘂𝗿𝗶𝗼𝘀𝗶𝘁𝘆 𝘁𝗼 𝗦𝘆𝘀𝘁𝗲𝗺𝗮𝘁𝗶𝗰 𝗥𝗲𝘃𝗶𝗲𝘄রিসার্চ শুরু করতে চাই, কিন্তু কোথা থেকে শুরু করবো...
21/07/2026

𝗧𝗵𝗲 𝗨𝗻𝗱𝗲𝗿𝗴𝗿𝗮𝗱𝘂𝗮𝘁𝗲 𝗥𝗲𝘀𝗲𝗮𝗿𝗰𝗵 𝗝𝗼𝘂𝗿𝗻𝗲𝘆: 𝗙𝗿𝗼𝗺 𝗖𝘂𝗿𝗶𝗼𝘀𝗶𝘁𝘆 𝘁𝗼 𝗦𝘆𝘀𝘁𝗲𝗺𝗮𝘁𝗶𝗰 𝗥𝗲𝘃𝗶𝗲𝘄

রিসার্চ শুরু করতে চাই, কিন্তু কোথা থেকে শুরু করবো?
আন্ডারগ্র্যাজুয়েট জীবনে যদি এই প্রশ্নটা কখনো আপনার মনেও এসে থাকে, তাহলে এই সেশনটি আপনার জন্য।

একটা সময় আমিও জানতাম না কীভাবে একটি Research Idea খুঁজে বের করতে হয়, কোথা থেকে ভালো আর্টিকেল পড়তে হয়, Literature Review কীভাবে লিখতে হয়, কিংবা Systematic Review আসলে কী। ধাপে ধাপে শিখেছি, অনেক ভুল করেছি, আবার সেই ভুল থেকেই সবচেয়ে বেশি শিখেছি।

সেই অভিজ্ঞতাগুলোই এবার আপনাদের সঙ্গে ভাগ করে নিতে চাই।
এই সেশনটি কোনো তাত্ত্বিক লেকচার হবে না। বরং এমন একটি প্র্যাকটিক্যাল রোডম্যাপ নিয়ে আলোচনা করবো, যা অনুসরণ করে একজন আন্ডারগ্র্যাজুয়েট শিক্ষার্থী নিজেই নিজের গবেষণার যাত্রা শুরু করতে পারে।

সেশনে যা থাকছে:
✅ Research Idea খুঁজে বের করার কৌশল
✅ Literature Review সহজভাবে করার পদ্ধতি
✅ গবেষণায় দরকারি ফ্রি টুলস ও AI-এর ব্যবহার
✅ Systematic Review শুরু করার ধাপগুলো
✅ প্রথম Research Paper বা Publication-এর জন্য প্রস্তুতি

👨‍🏫 Instructor
Tanvir Ahmed
B.Sc. in Agricultural Economics
Khulna Agricultural University, Bangladesh

📅 Date: 30 July 2026
💻 Mode: Online
📧 Meeting Link: Registration সম্পন্ন করার পর ইমেইলে পাঠিয়ে দেওয়া হবে।

📝 Registration:
https://forms.gle/vDjUL3bkpoa4YTr26

যদি আপনি আন্ডারগ্র্যাজুয়েট পর্যায়ে থাকেন এবং গবেষণা নিয়ে সত্যিই আগ্রহী হন, তাহলে এই সেশনটি আপনার জন্য।

𝗧𝗵𝗲 𝗨𝗻𝗱𝗲𝗿𝗴𝗿𝗮𝗱𝘂𝗮𝘁𝗲 𝗥𝗲𝘀𝗲𝗮𝗿𝗰𝗵 𝗝𝗼𝘂𝗿𝗻𝗲𝘆: 𝗙𝗿𝗼𝗺 𝗖𝘂𝗿𝗶𝗼𝘀𝗶𝘁𝘆 𝘁𝗼 𝗦𝘆𝘀𝘁𝗲𝗺𝗮𝘁𝗶𝗰 𝗥𝗲𝘃𝗶𝗲𝘄রিসার্চ শুরু করতে চাই, কিন্তু কোথা থেকে শুরু করবো...
20/07/2026

𝗧𝗵𝗲 𝗨𝗻𝗱𝗲𝗿𝗴𝗿𝗮𝗱𝘂𝗮𝘁𝗲 𝗥𝗲𝘀𝗲𝗮𝗿𝗰𝗵 𝗝𝗼𝘂𝗿𝗻𝗲𝘆: 𝗙𝗿𝗼𝗺 𝗖𝘂𝗿𝗶𝗼𝘀𝗶𝘁𝘆 𝘁𝗼 𝗦𝘆𝘀𝘁𝗲𝗺𝗮𝘁𝗶𝗰 𝗥𝗲𝘃𝗶𝗲𝘄
রিসার্চ শুরু করতে চাই, কিন্তু কোথা থেকে শুরু করবো?
আন্ডারগ্র্যাজুয়েট জীবনে যদি এই প্রশ্নটা কখনো আপনার মনেও এসে থাকে, তাহলে এই সেশনটি আপনার জন্য।

একটা সময় আমিও জানতাম না কীভাবে একটি Research Idea খুঁজে বের করতে হয়, কোথা থেকে ভালো আর্টিকেল পড়তে হয়, Literature Review কীভাবে লিখতে হয়, কিংবা Systematic Review আসলে কী। ধাপে ধাপে শিখেছি, অনেক ভুল করেছি, আবার সেই ভুল থেকেই সবচেয়ে বেশি শিখেছি।

সেই অভিজ্ঞতাগুলোই এবার আপনাদের সঙ্গে ভাগ করে নিতে চাই।
এই সেশনটি কোনো তাত্ত্বিক লেকচার হবে না। বরং এমন একটি প্র্যাকটিক্যাল রোডম্যাপ নিয়ে আলোচনা করবো, যা অনুসরণ করে একজন আন্ডারগ্র্যাজুয়েট শিক্ষার্থী নিজেই নিজের গবেষণার যাত্রা শুরু করতে পারে।

সেশনে যা থাকছে:
✅ Research Idea খুঁজে বের করার কৌশল
✅ Literature Review সহজভাবে করার পদ্ধতি
✅ গবেষণায় দরকারি ফ্রি টুলস ও AI-এর ব্যবহার
✅ Systematic Review শুরু করার ধাপগুলো
✅ প্রথম Research Paper বা Publication-এর জন্য প্রস্তুতি
👨‍🏫 Instructor
Tanvir Ahmed
B.Sc. in Agricultural Economics
Khulna Agricultural University, Bangladesh

📅 Date: 30 July 2026
💻 Mode: Online
📧 Meeting Link: Registration সম্পন্ন করার পর ইমেইলে পাঠিয়ে দেওয়া হবে।

📝 Registration:
https://forms.gle/vDjUL3bkpoa4YTr26

যদি আপনি আন্ডারগ্র্যাজুয়েট পর্যায়ে থাকেন এবং গবেষণা নিয়ে সত্যিই আগ্রহী হন, তাহলে এই সেশনটি আপনার জন্য। See less See less

𝐖𝐡𝐚𝐭 𝐢𝐟 𝐲𝐨𝐮 𝐜𝐨𝐮𝐥𝐝 𝐬𝐭𝐚𝐫𝐭 𝐲𝐨𝐮𝐫 𝐫𝐞𝐬𝐞𝐚𝐫𝐜𝐡 𝐣𝐨𝐮𝐫𝐧𝐞𝐲 𝐰𝐢𝐭𝐡 𝐚 𝐜𝐥𝐞𝐚𝐫 𝐫𝐨𝐚𝐝𝐦𝐚𝐩 𝐢𝐧𝐬𝐭𝐞𝐚𝐝 𝐨𝐟 𝐟𝐢𝐠𝐮𝐫𝐢𝐧𝐠 𝐞𝐯𝐞𝐫𝐲𝐭𝐡𝐢𝐧𝐠 𝐨𝐮𝐭 𝐨𝐧 𝐲𝐨𝐮𝐫 𝐨𝐰𝐧?𝐎𝐧𝐞 𝐨𝐟...
19/07/2026

𝐖𝐡𝐚𝐭 𝐢𝐟 𝐲𝐨𝐮 𝐜𝐨𝐮𝐥𝐝 𝐬𝐭𝐚𝐫𝐭 𝐲𝐨𝐮𝐫 𝐫𝐞𝐬𝐞𝐚𝐫𝐜𝐡 𝐣𝐨𝐮𝐫𝐧𝐞𝐲 𝐰𝐢𝐭𝐡 𝐚 𝐜𝐥𝐞𝐚𝐫 𝐫𝐨𝐚𝐝𝐦𝐚𝐩 𝐢𝐧𝐬𝐭𝐞𝐚𝐝 𝐨𝐟 𝐟𝐢𝐠𝐮𝐫𝐢𝐧𝐠 𝐞𝐯𝐞𝐫𝐲𝐭𝐡𝐢𝐧𝐠 𝐨𝐮𝐭 𝐨𝐧 𝐲𝐨𝐮𝐫 𝐨𝐰𝐧?
𝐎𝐧𝐞 𝐨𝐟 𝐭𝐡𝐞 𝐛𝐢𝐠𝐠𝐞𝐬𝐭 𝐪𝐮𝐞𝐬𝐭𝐢𝐨𝐧𝐬 𝐈 𝐡𝐚𝐝 𝐚𝐬 𝐚𝐧 𝐮𝐧𝐝𝐞𝐫𝐠𝐫𝐚𝐝𝐮𝐚𝐭𝐞 𝐬𝐭𝐮𝐝𝐞𝐧𝐭 𝐰𝐚𝐬:
"How do I actually start doing research?"

𝑰 𝒅𝒊𝒅𝒏'𝒕 𝒌𝒏𝒐𝒘 𝒘𝒉𝒆𝒓𝒆 𝒕𝒐 𝒇𝒊𝒏𝒅 𝒂 𝒓𝒆𝒔𝒆𝒂𝒓𝒄𝒉 𝒊𝒅𝒆𝒂, 𝒉𝒐𝒘 𝒕𝒐 𝒄𝒐𝒏𝒅𝒖𝒄𝒕 𝒂 𝒍𝒊𝒕𝒆𝒓𝒂𝒕𝒖𝒓𝒆 𝒓𝒆𝒗𝒊𝒆𝒘, 𝒘𝒉𝒂𝒕 𝒂 𝒔𝒚𝒔𝒕𝒆𝒎𝒂𝒕𝒊𝒄 𝒓𝒆𝒗𝒊𝒆𝒘 𝒘𝒂𝒔, 𝒐𝒓 𝒉𝒐𝒘 𝒑𝒆𝒐𝒑𝒍𝒆 𝒑𝒖𝒃𝒍𝒊𝒔𝒉𝒆𝒅 𝒕𝒉𝒆𝒊𝒓 𝒇𝒊𝒓𝒔𝒕 𝒑𝒂𝒑𝒆𝒓.

𝑳𝒊𝒌𝒆 𝒎𝒂𝒏𝒚 𝒔𝒕𝒖𝒅𝒆𝒏𝒕𝒔, 𝑰 𝒍𝒆𝒂𝒓𝒏𝒆𝒅 𝒕𝒉𝒓𝒐𝒖𝒈𝒉 𝒄𝒐𝒖𝒏𝒕𝒍𝒆𝒔𝒔 𝒉𝒐𝒖𝒓𝒔 𝒐𝒇 𝒔𝒆𝒂𝒓𝒄𝒉𝒊𝒏𝒈, 𝒎𝒂𝒌𝒊𝒏𝒈 𝒎𝒊𝒔𝒕𝒂𝒌𝒆𝒔, 𝒂𝒏𝒅 𝒍𝒆𝒂𝒓𝒏𝒊𝒏𝒈 𝒇𝒓𝒐𝒎 𝒕𝒉𝒆𝒎.𝑻𝒉𝒂𝒕 𝒆𝒙𝒑𝒆𝒓𝒊𝒆𝒏𝒄𝒆 𝒊𝒏𝒔𝒑𝒊𝒓𝒆𝒅 𝒎𝒆 𝒕𝒐 𝒐𝒓𝒈𝒂𝒏𝒊𝒛𝒆 𝒕𝒉𝒊𝒔 𝒔𝒆𝒔𝒔𝒊𝒐𝒏.

𝑻𝒉𝒆 𝑼𝒏𝒅𝒆𝒓𝒈𝒓𝒂𝒅𝒖𝒂𝒕𝒆 𝑹𝒆𝒔𝒆𝒂𝒓𝒄𝒉 𝑱𝒐𝒖𝒓𝒏𝒆𝒚: 𝑭𝒓𝒐𝒎 𝑪𝒖𝒓𝒊𝒐𝒔𝒊𝒕𝒚 𝒕𝒐 𝑺𝒚𝒔𝒕𝒆𝒎𝒂𝒕𝒊𝒄 𝑹𝒆𝒗𝒊𝒆𝒘

𝑻𝒉𝒊𝒔 𝒔𝒆𝒔𝒔𝒊𝒐𝒏 𝒊𝒔 𝒅𝒆𝒔𝒊𝒈𝒏𝒆𝒅 𝒇𝒐𝒓 𝒖𝒏𝒅𝒆𝒓𝒈𝒓𝒂𝒅𝒖𝒂𝒕𝒆 𝒔𝒕𝒖𝒅𝒆𝒏𝒕𝒔 𝒘𝒉𝒐 𝒘𝒂𝒏𝒕 𝒕𝒐 𝒃𝒆𝒈𝒊𝒏 𝒕𝒉𝒆𝒊𝒓 𝒓𝒆𝒔𝒆𝒂𝒓𝒄𝒉 𝒋𝒐𝒖𝒓𝒏𝒆𝒚 𝒘𝒊𝒕𝒉 𝒄𝒐𝒏𝒇𝒊𝒅𝒆𝒏𝒄𝒆. 𝑹𝒂𝒕𝒉𝒆𝒓 𝒕𝒉𝒂𝒏 𝒇𝒐𝒄𝒖𝒔𝒊𝒏𝒈 𝒐𝒏 𝒕𝒉𝒆𝒐𝒓𝒚 𝒂𝒍𝒐𝒏𝒆, 𝒘𝒆'𝒍𝒍 𝒅𝒊𝒔𝒄𝒖𝒔𝒔 𝒑𝒓𝒂𝒄𝒕𝒊𝒄𝒂𝒍 𝒔𝒕𝒓𝒂𝒕𝒆𝒈𝒊𝒆𝒔, 𝒖𝒔𝒆𝒇𝒖𝒍 𝒕𝒐𝒐𝒍𝒔, 𝒂𝒏𝒅 𝒂 𝒔𝒕𝒆𝒑-𝒃𝒚-𝒔𝒕𝒆𝒑 𝒓𝒐𝒂𝒅𝒎𝒂𝒑 𝒕𝒐 𝒉𝒆𝒍𝒑 𝒚𝒐𝒖 𝒈𝒆𝒕 𝒔𝒕𝒂𝒓𝒕𝒆𝒅.

𝑫𝒖𝒓𝒊𝒏𝒈 𝒕𝒉𝒆 𝒔𝒆𝒔𝒔𝒊𝒐𝒏, 𝒘𝒆'𝒍𝒍 𝒆𝒙𝒑𝒍𝒐𝒓𝒆:
🔹 𝑯𝒐𝒘 𝒕𝒐 𝒇𝒊𝒏𝒅 𝒂 𝒔𝒕𝒓𝒐𝒏𝒈 𝒓𝒆𝒔𝒆𝒂𝒓𝒄𝒉 𝒊𝒅𝒆𝒂
🔹 𝑪𝒐𝒏𝒅𝒖𝒄𝒕𝒊𝒏𝒈 𝒂𝒏 𝒆𝒇𝒇𝒆𝒄𝒕𝒊𝒗𝒆 𝒍𝒊𝒕𝒆𝒓𝒂𝒕𝒖𝒓𝒆 𝒓𝒆𝒗𝒊𝒆𝒘
🔹 𝑭𝒓𝒆𝒆 𝒓𝒆𝒔𝒆𝒂𝒓𝒄𝒉 𝒕𝒐𝒐𝒍𝒔 𝒂𝒏𝒅 𝑨𝑰 𝒕𝒉𝒂𝒕 𝒄𝒂𝒏 𝒔𝒖𝒑𝒑𝒐𝒓𝒕 𝒚𝒐𝒖𝒓 𝒘𝒐𝒓𝒌
🔹 𝑼𝒏𝒅𝒆𝒓𝒔𝒕𝒂𝒏𝒅𝒊𝒏𝒈 𝒕𝒉𝒆 𝒇𝒖𝒏𝒅𝒂𝒎𝒆𝒏𝒕𝒂𝒍𝒔 𝒐𝒇 𝑺𝒚𝒔𝒕𝒆𝒎𝒂𝒕𝒊𝒄 𝑹𝒆𝒗𝒊𝒆𝒘𝒔
🔹 𝑷𝒓𝒆𝒑𝒂𝒓𝒊𝒏𝒈 𝒇𝒐𝒓 𝒚𝒐𝒖𝒓 𝒇𝒊𝒓𝒔𝒕 𝒓𝒆𝒔𝒆𝒂𝒓𝒄𝒉 𝒑𝒂𝒑𝒆𝒓 𝒐𝒓 𝒑𝒖𝒃𝒍𝒊𝒄𝒂𝒕𝒊𝒐𝒏

📅 𝑫𝒂𝒕𝒆: 30 𝑱𝒖𝒍𝒚 2026
💻 𝑴𝒐𝒅𝒆: 𝑶𝒏𝒍𝒊𝒏𝒆
📧 𝑻𝒉𝒆 𝒎𝒆𝒆𝒕𝒊𝒏𝒈 𝒍𝒊𝒏𝒌 𝒘𝒊𝒍𝒍 𝒃𝒆 𝒔𝒉𝒂𝒓𝒆𝒅 𝒘𝒊𝒕𝒉 𝒂𝒍𝒍 𝒓𝒆𝒈𝒊𝒔𝒕𝒆𝒓𝒆𝒅 𝒑𝒂𝒓𝒕𝒊𝒄𝒊𝒑𝒂𝒏𝒕𝒔 𝒗𝒊𝒂 𝒆𝒎𝒂𝒊𝒍.

📝 𝑹𝒆𝒈𝒊𝒔𝒕𝒓𝒂𝒕𝒊𝒐𝒏:
https://lnkd.in/gqehvznk⁠

𝑰𝒇 𝒚𝒐𝒖'𝒓𝒆 𝒂𝒏 𝒖𝒏𝒅𝒆𝒓𝒈𝒓𝒂𝒅𝒖𝒂𝒕𝒆 𝒔𝒕𝒖𝒅𝒆𝒏𝒕 𝒘𝒉𝒐 𝒉𝒂𝒔 𝒆𝒗𝒆𝒓 𝒘𝒐𝒏𝒅𝒆𝒓𝒆𝒅 "𝑾𝒉𝒆𝒓𝒆 𝒅𝒐 𝑰 𝒃𝒆𝒈𝒊𝒏?", 𝒕𝒉𝒊𝒔 𝒔𝒆𝒔𝒔𝒊𝒐𝒏 𝒊𝒔 𝒇𝒐𝒓 𝒚𝒐𝒖.
𝑰'𝒅 𝒃𝒆 𝒅𝒆𝒍𝒊𝒈𝒉𝒕𝒆𝒅 𝒕𝒐 𝒉𝒂𝒗𝒆 𝒚𝒐𝒖 𝒋𝒐𝒊𝒏 𝒖𝒔.

𝑹𝒆𝒈𝒓𝒆𝒔𝒔𝒊𝒐𝒏 𝑨𝒏𝒂𝒍𝒚𝒔𝒊𝒔 (পার্ট ২)Regression Analysis নামটা শুনলেই অনেকের মনে হয়, এটা বুঝি খুব কঠিন একটা জিনিস। কিন্তু আসল কথ...
19/07/2026

𝑹𝒆𝒈𝒓𝒆𝒔𝒔𝒊𝒐𝒏 𝑨𝒏𝒂𝒍𝒚𝒔𝒊𝒔 (পার্ট ২)

Regression Analysis নামটা শুনলেই অনেকের মনে হয়, এটা বুঝি খুব কঠিন একটা জিনিস। কিন্তু আসল কথা হইল, বিষয়টা যদি ধীরে ধীরে বুঝেন, তাইলে এইটা মোটেও তেমন কঠিন না। বরং ডাটার ভিতরে কী ঘটতেছে, কোন জিনিস কোনটার সাথে সম্পর্কিত, আর একটা জিনিস পরিবর্তন আরেকটা কতটুকু পরিবর্তন হয়, এইসব বোঝার জন্য Regression অনেক কাজের একটা পদ্ধতি।

Regression শুধু X বাড়লে Y বাড়ে কি না, এইটুকু বলে না। এইটা আরও বলে, সম্পর্কটা positive না negative, পরিবর্তনের পরিমাণ কত, কোন factor বেশি গুরুত্বপূর্ণ, আর আগের data ব্যবহার করে ভবিষ্যতের কোনো outcome সম্পর্কে কতটা ধারণা করা যায়।

ধরেন, একটা ব্যবসার আগের কয়েক বছরের sales, product price আর advertising cost-এর data আছে। এই data ব্যবহার কইরা আগামী মাসে sales কেমন হইতে পারে, সেইটার একটা অনুমান করা যায়। আবার rainfall, temperature, fertilizer আর soil quality-এর data থাকলে crop yield কেমন হইতে পারে, সেইটাও অনুমান করা যায়। Health research-এর ক্ষেত্রে বয়স, BMI, blood pressure, smoking status বা family history ব্যবহার কইরা কোনো রোগের risk সম্পর্কেও ধারণা করা সম্ভব।

তবে একটা কথা মনে রাখতে হইবো, prediction মানে ভবিষ্যৎ শতভাগ নিশ্চিতভাবে বলে দেওয়া না। Regression available data-এর pattern দেইখা সম্ভাব্য outcome estimate করে। অনেক সময় model পুরান data-তে ভালো result দেয়, কিন্তু নতুন data-তে গিয়া ঠিকমতো কাম করে না। এই কারণে model বানানোর সময় training data আর test data আলাদা করা লাগে। Cross-validation করা লাগে। RMSE বা MAE-এর মতো measure দিয়া দেইখা নিতে হয় predicted value আসল value থেইকা গড়ে কতটুকু দূরে আছে।

Regression explanation-এর কামেও অনেক গুরুত্বপূর্ণ। বাস্তব জীবনে কোনো result সাধারণত একটাই কারণে বদলায় না। ধরেন, আমরা জানতে চাই education level বাড়লে income বাড়ে কি না। এখন income কি শুধু education-এর কারণে বাড়ে? না। Work experience, age, occupation, skill, location, সবকিছুই income-এর উপরে প্রভাব ফেলতে পারে।

এই অবস্থায় শুধু education আর income-এর সম্পর্ক দেখলে ভুল বা অসম্পূর্ণ result আসতে পারে। তাই Multiple Regression ব্যবহার কইরা education-এর লগে experience, age আর location-এর মতো অন্য variable-ও model-এ রাখা যায়।

Model এমন হইতে পারে:

Income = β₀ + β₁Education + β₂Experience + β₃Age + β₄Location + ε

এইখানে β₁ বুঝাইবো, experience, age আর location একই থাকলে education এক unit বাড়ার লগে income গড়ে কতটুকু পরিবর্তিত হয়। এই ধরনের result-রে adjusted association বলা হয়। সহজভাবে কইলে, অন্য গুরুত্বপূর্ণ factor-এর প্রভাব মাথায় রাইখা মূল relationship দেখা হয়।

কিন্তু এইখানেই একটা বড় সাবধানতার জায়গা আছে। Regression-এ X আর Y-এর মধ্যে relationship পাওয়া গেলেই বলা যাইবো না যে X-এর কারণেই Y বদলাইছে। Relationship আর causation এক জিনিস না। Causality বুঝতে হইলে study design, সময়ের ক্রম, confounding, selection bias, measurement error আর অন্য সম্ভাব্য explanation দেখতে হইবো।

Regression coefficient relationship-এর direction আর magnitude বুঝতে সাহায্য করে। ধরেন, study hours-এর coefficient আসলো 3.2। এর মানে হইতে পারে, অন্য relevant factor একই থাকলে এক ঘণ্টা বেশি পড়াশোনার লগে পরীক্ষার নম্বর গড়ে 3.2 marks বেশি হওয়ার সম্পর্ক আছে।

Coefficient positive হইলে X বাড়ার লগে Y বাড়তে পারে। Coefficient negative হইলে X বাড়ার লগে Y কমতে পারে। আর coefficient শূন্যের কাছাকাছি হইলে relationship দুর্বল হইতে পারে।

তবে শুধু coefficient দেইখা সিদ্ধান্ত নিলে হইবো না। Confidence interval কতটা wide বা narrow, result statistically significant কি না, effect size বাস্তবে গুরুত্বপূর্ণ কি না, এইগুলাও দেখতে হইবো। কারণ একটা result statistically significant হইলেও বাস্তবে তার effect খুবই ছোট হইতে পারে। আবার sample size কম হইলে সত্যিকারের effect থাকলেও significant নাও আসতে পারে।

Regression-এর মাধ্যমে hypothesis testing-ও করা যায়। সাধারণত আমরা পরীক্ষা করি, population level-এ কোনো predictor-এর coefficient সত্যিই শূন্য থেইকা আলাদা কি না। Null hypothesis হইতে পারে:

H₀: β₁ = 0

এর মানে, X আর Y-এর মধ্যে কোনো linear association নাই।

Alternative hypothesis হইতে পারে:

H₁: β₁ ≠ 0

এর মানে, X আর Y-এর মধ্যে একটা detectable association আছে।

P-value null hypothesis-এর বিপক্ষে evidence কতটা শক্তিশালী, সেইটা বুঝতে সাহায্য করে। কিন্তু শুধু p-value দেইখা research decision নেওয়া ঠিক না। Coefficient, confidence interval, sample size, data quality, study design আর practical importance, সব একসাথে বিচার করা লাগে।

Regression-এর আরেকটা বড় কাম হইল confounding control করা। Confounder এমন একটা variable, যেইটা independent variable আর dependent variable দুইটার লগেই সম্পর্কিত থাকে এবং মূল relationship-রে ভুলভাবে দেখাইতে পারে।

ধরেন, coffee consumption আর heart disease-এর মধ্যে একটা relationship পাওয়া গেল। এখন যারা বেশি coffee খায়, তাদের মধ্যে smoking-এর হারও বেশি হইতে পারে। আবার smoking নিজেই heart disease-এর একটা বড় risk factor। তাই smoking control না করলে coffee আর heart disease-এর relationship ভুলভাবে বেশি মনে হইতে পারে।

Multiple Regression model-এ smoking, age, physical activity আর diet-এর মতো relevant factor রাখলে coffee-এর adjusted relationship পরিষ্কারভাবে বোঝা যায়। তবে মনে রাখবেন, model-এ যত বেশি variable ঢুকাইবেন, model তত ভালো হইবো, এমন কোনো কথা নাই। কোনটা confounder, কোনটা mediator, আর কোনটা collider, এইডা theory আর causal framework দিয়া বুঝতে হইবো।

Policy decision আর program evaluation-এর ক্ষেত্রেও Regression খুব বেশি ব্যবহার হয়। ধরেন, সরকার কৃষিতে subsidy দিল। এখন subsidy দেওয়ার পরে production বাড়ছে কি না, সেইটা Regression দিয়া দেখা যায়। আবার employee training দেওয়ার পরে productivity বাড়ছে কি না, public health campaign-এর পরে vaccination rate বাড়ছে কি না, এইগুলাও Regression দিয়া বিশ্লেষণ করা যায়।

কিন্তু intervention-এর আগে আর পরে result বদলাইছে দেইখাই বলা যাইবো না যে intervention-এর কারণেই পরিবর্তন হইছে। কারণ এই সময়ের মধ্যে economy, environment, অন্য policy বা participant-এর characteristic-ও বদলাইতে পারে। এজন্য control group, Difference-in-Differences, Fixed Effects Model, Interrupted Time Series বা Propensity Score Method-এর মতো design ব্যবহার করা লাগে।

Regression ভালোভাবে বুঝতে হইলে variable-এর ধরন বোঝা খুব জরুরি। Dependent Variable হইল সেই outcome, যেইটা আমরা explain বা predict করতে চাই। যেমন crop yield, income, sales, examination score, blood pressure, hospital stay বা disease status।

Independent Variable হইল সেই factor, যেইটার লগে outcome-এর relationship আমরা পরীক্ষা করি। এইডারে predictor, exposure, explanatory variable বা covariate-ও বলা হয়। যেমন fertilizer amount, study hours, advertising cost, education level, treatment status, temperature বা age।

Outcome-এর ধরন অনুযায়ী Regression model বাছাই করতে হয়। Outcome যদি continuous হয়, যেমন income বা blood pressure, তাইলে Linear Regression ব্যবহার করা যায়। Outcome যদি দুই ধরনের হয়, যেমন disease আছে বা নাই, তাইলে Logistic Regression ব্যবহার করা হয়। Outcome যদি count data হয়, যেমন একজন রোগী কয়বার hospital-এ গেছে, তাইলে Poisson বা Negative Binomial Regression ব্যবহার করা যায়। আর outcome যদি time-to-event হয়, যেমন রোগীর relapse হইতে কত সময় লাগছে, তাইলে Survival Analysis বা Cox Regression ব্যবহার করা হয়।

Simple Linear Regression-এর basic equation হইল:

Yᵢ = β₀ + β₁Xᵢ + εᵢ

এইখানে Yᵢ হইল outcome, Xᵢ হইল predictor, β₀ হইল intercept, β₁ হইল regression coefficient আর εᵢ হইল error term।

Intercept বুঝায়, X-এর মান শূন্য হইলে Y-এর estimated mean value কত। তবে X = 0 যদি বাস্তব জীবনে কোনো অর্থ না রাখে, তাইলে intercept-এর practical interpretation খুব গুরুত্বপূর্ণ নাও হইতে পারে।

Regression coefficient বুঝায়, X এক unit বাড়লে Y গড়ে কত unit পরিবর্তিত হয়। Multiple Regression-এর ক্ষেত্রে এই interpretation করার সময় model-এর অন্য variable একই আছে ধইরা নেওয়া হয়।

Error term বুঝায়, outcome-এর এমন কিছু variation আছে, যেইটা model-এর predictor দিয়া explain করা যায় নাই। এই unexplained variation আসতে পারে unmeasured factor, measurement error, individual difference, random variation বা ভুল model specification থেইকা।

Linear Regression-এ model outcome-এর variation কতটা explain করতেছে, এইডা বোঝার জন্য R² ব্যবহার করা হয়। ধরেন, R² = 0.60। এর মানে sample data-তে outcome-এর মোট variation-এর 60 শতাংশ model explain করতে পারতেছে।

তবে R² বেশি মানেই model একদম ঠিক, এইডা ভাবলে ভুল হইবো। Important confounder বাদ যাইতে পারে, relationship ভুলভাবে model করা হইতে পারে, বা overfitting থাকতে পারে। Multiple predictor থাকলে Adjusted R² অনেক সময় বেশি useful হয়, কারণ অপ্রয়োজনীয় variable যোগ করলে এইটা সহজে বাড়ে না।

Confidence interval estimate কতটা precise, সেইটা বুঝায়। ধরেন, coefficient 2.5 আর 95% confidence interval 1.2 থেইকা 3.8। এর মানে positive relationship-এর evidence আছে, কিন্তু exact effect কত, সেইখানে কিছু uncertainty আছে। Confidence interval যত narrow হইবো, estimate সাধারণত তত precise হইবো।

Regression model interpret করার আগে assumptions-ও দেখতে হইবো। Relationship linear কি না, observation independent কি না, residual-এর variance constant কি না, predictor-এর মধ্যে severe multicollinearity আছে কি না, influential outlier model-রে বেশি প্রভাবিত করতেছে কি না, এইগুলা পরীক্ষা করা দরকার।

Residual plot, Q-Q plot, Variance Inflation Factor, leverage আর Cook’s distance ব্যবহার কইরা model-এর সমস্যা ধরা যায়। শুধু software-এর table দেইখা result লিখলে অনেক সময় analysis ভুল হইতে পারে।

সব মিলাইয়া Regression Analysis মানে শুধু software-এ data ঢুকাইয়া একটা command দেওয়া না। এইডা একটা পুরো analytical process। আগে clear research question লাগবো। তারপর conceptual framework বানাইতে হইবো, variable ঠিক করতে হইবো, appropriate model নিতে হইবো, assumptions check করতে হইবো, তারপর result সাবধানে interpret করতে হইবো।

Regression আমাদের বুঝতে সাহায্য করে কোন factor outcome-এর লগে সম্পর্কিত, relationship কোন দিকে, effect কতটুকু, estimate কতটা precise আর model কতটা explain বা predict করতে পারতেছে।

সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হইল, Regression সাধারণত statistical association দেখায়। Causal effect দাবি করতে হইলে strong research design, ভালো মানের data আর credible assumption দরকার।

তাই ভালো Regression Analysis মানে শুধু coefficient, p-value আর R² লিখা না। Data-এর পিছনের বাস্তব ঘটনা বুঝা, অন্য explanation চিন্তা করা, আর result এমনভাবে বলা, যাতে পাঠক বুঝতে পারে model কী বলতেছে এবং কী বলতেছে না।

গবেষণা শুরু করার আগেই আমাদের মাথায় একটা প্রশ্ন ঘুরতে থাকে “এই কাজটা কি আদৌ পেপার হবে, নাকি কয়েক মাস পর বুঝব যে শুধু একটা...
18/07/2026

গবেষণা শুরু করার আগেই আমাদের মাথায় একটা প্রশ্ন ঘুরতে থাকে “এই কাজটা কি আদৌ পেপার হবে, নাকি কয়েক মাস পর বুঝব যে শুধু একটা ‘জাঙ্ক পেপার’ তৈরি করেছি যেটার কোনো ভ্যালু নেই?”

এই ভয়টা সবার হয়।এই ভয় ই আপনার রিসার্চ আইডিয়াকে ইউনিক করতে সাহায্য করবে। সমস্যা হলো, অনেক শিক্ষার্থী গবেষণার শুরুতেই “পাবলিশ হবে কি না” নিয়ে এত বেশি চিন্তা করে যে, ভালো প্রশ্ন তৈরি করার জায়গাটাই দুর্বল হয়ে যায়। অথচ একটি প্রকাশযোগ্য গবেষণার শুরু সাধারণত কোনো “অসাধারণ টপিক” দিয়ে নয়, বরং একটি স্পষ্ট, প্রাসঙ্গিক এবং উত্তর দেওয়া সম্ভব এমন প্রশ্ন দিয়ে।

ধরুন, একজন শিক্ষার্থী ভাবল “বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য নিয়ে গবেষণা করব।” বিষয়টি গুরুত্বপূর্ণ, কিন্তু অনেক বড় এবং সাধারণ। এটিকে ধীরে ধীরে নির্দিষ্ট করা যায় “পরীক্ষার সময় ঘুমের অনিয়ম কি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্বেগের মাত্রার সঙ্গে সম্পর্কিত?”
এখন প্রশ্নটি তুলনামূলকভাবে পরিষ্কার। এখানে নির্দিষ্ট জনগোষ্ঠী আছে, নির্দিষ্ট এক্সপোজার আছে, নির্দিষ্ট আউটকাম আছে এবং বাস্তবে ডেটা সংগ্রহ করাও সম্ভব।

আরেকটি উদাহরণ “ডায়াবেটিস নিয়ে কাজ করব” বললে গবেষণার দিক স্পষ্ট হয় না। কিন্তু যদি প্রশ্ন করা হয় “টাইপ-২ ডায়াবেটিস রোগীদের ওষুধ নিয়মিত গ্রহণে স্বাস্থ্যসেবা ব্যয়, পারিবারিক সহায়তা ও স্বাস্থ্য-সাক্ষরতা কীভাবে প্রভাব ফেলে?” তাহলে বিষয়টি বাস্তব সমস্যা, গবেষণাযোগ্য ভেরিয়েবল এবং জনস্বাস্থ্যগত গুরুত্ব সবকিছুর সঙ্গে যুক্ত হয়।

আইডিয়া থেকে পাবলিকেশনের দিকে যেতে শিক্ষার্থীদের কয়েকটি বিষয় শুরু থেকেই মাথায় রাখা দরকার—
প্রথমত, শুধু “নতুন” বিষয় খোঁজার দরকার নেই; বরং দেখতে হবে কোথায় জ্ঞানের ঘাটতি আছে। একই বিষয়ে অনেক গবেষণা থাকলেও নির্দিষ্ট দেশ, জনগোষ্ঠী, পদ্ধতি বা প্রেক্ষাপটে গবেষণার অভাব থাকতে পারে।

দ্বিতীয়ত, ভালো একটি পেপার মানেই বড় নমুনা বা ব্যয়বহুল ল্যাব নয়। ছোট কিন্তু সঠিকভাবে ডিজাইন করা গবেষণা, পরিষ্কার বিশ্লেষণ এবং সৎ সীমাবদ্ধতা অনেক সময় দুর্বলভাবে পরিকল্পিত বড় গবেষণার চেয়ে বেশি মূল্যবান।

তৃতীয়ত, পদ্ধতি বাছাই করতে হবে গবেষণা প্রশ্ন অনুযায়ী। “কতজন?” জানতে চাইলে পরিমাণগত পদ্ধতি উপযুক্ত হতে পারে। “কেন?” বা “কীভাবে?” জানতে চাইলে গুণগত গবেষণা বেশি কার্যকর হতে পারে।

চতুর্থত, ডেটা সংগ্রহের আগেই একটি ছোট প্রোটোকল লিখুন গবেষণা প্রশ্ন কী, অংশগ্রহণকারী কারা, কীভাবে ডেটা নেওয়া হবে, কীভাবে বিশ্লেষণ করা হবে এবং সম্ভাব্য সীমাবদ্ধতা কী। এই ধাপটি বাদ দিলে পরে গবেষণা ছড়িয়ে-ছিটিয়ে যায়।

সবশেষে, পাবলিকেশনকে একমাত্র লক্ষ্য না বানিয়ে গবেষণার মান, স্বচ্ছতা এবং প্রয়োজনীয়তাকে অগ্রাধিকার দিতে হবে। প্রকাশনা অনেক বিষয়ের ওপর নির্ভর করে জার্নালের স্কোপ, রিভিউয়ারের মতামত, লেখার মান এবং গবেষণার অবদান। কিন্তু গবেষণার ভিত্তি যদি শক্ত হয়, তাহলে সেটি “জাঙ্ক ফাইল” হয়ে থাকে না; উন্নয়নযোগ্য গবেষণা হিসেবে দাঁড়ায়।

আপনি যদি The Undergraduate Research Journey সেশনে অংশ নিতে আগ্রহী হন, তাহলে অনুরোধ থাকবে মাত্র ১–২ মিনিট সময় নিয়ে এই ছ...
18/07/2026

আপনি যদি The Undergraduate Research Journey সেশনে অংশ নিতে আগ্রহী হন, তাহলে অনুরোধ থাকবে মাত্র ১–২ মিনিট সময় নিয়ে এই ছোট প্রশ্নমালাটি পূরণ করার।

আপনার উত্তরগুলো আমাকে বুঝতে সাহায্য করবে, কোন বিষয়গুলো নিয়ে আপনাদের সবচেয়ে বেশি জানার আগ্রহ এবং কোথায় সবচেয়ে বেশি সমস্যার মুখোমুখি হচ্ছেন। সেই অনুযায়ী সেশনটি সাজানোর চেষ্টা করব।

📝 https://forms.gle/fUztKbf7mo9MHPyh8

ধন্যবাদ!

𝗧𝗵𝗲 𝗨𝗻𝗱𝗲𝗿𝗴𝗿𝗮𝗱𝘂𝗮𝘁𝗲 𝗥𝗲𝘀𝗲𝗮𝗿𝗰𝗵 𝗝𝗼𝘂𝗿𝗻𝗲𝘆: 𝗙𝗿𝗼𝗺 𝗖𝘂𝗿𝗶𝗼𝘀𝗶𝘁𝘆 𝘁𝗼 𝗦𝘆𝘀𝘁𝗲𝗺𝗮𝘁𝗶𝗰 𝗥𝗲𝘃𝗶𝗲𝘄রিসার্চ শুরু করতে চাই, কিন্তু কোথা থেকে শুরু করবো...
14/07/2026

𝗧𝗵𝗲 𝗨𝗻𝗱𝗲𝗿𝗴𝗿𝗮𝗱𝘂𝗮𝘁𝗲 𝗥𝗲𝘀𝗲𝗮𝗿𝗰𝗵 𝗝𝗼𝘂𝗿𝗻𝗲𝘆: 𝗙𝗿𝗼𝗺 𝗖𝘂𝗿𝗶𝗼𝘀𝗶𝘁𝘆 𝘁𝗼 𝗦𝘆𝘀𝘁𝗲𝗺𝗮𝘁𝗶𝗰 𝗥𝗲𝘃𝗶𝗲𝘄
রিসার্চ শুরু করতে চাই, কিন্তু কোথা থেকে শুরু করবো?
আন্ডারগ্র্যাজুয়েট জীবনে যদি এই প্রশ্নটা কখনো আপনার মনেও এসে থাকে, তাহলে এই সেশনটি আপনার জন্য।

একটা সময় আমিও জানতাম না কীভাবে একটি Research Idea খুঁজে বের করতে হয়, কোথা থেকে ভালো আর্টিকেল পড়তে হয়, Literature Review কীভাবে লিখতে হয়, কিংবা Systematic Review আসলে কী। ধাপে ধাপে শিখেছি, অনেক ভুল করেছি, আবার সেই ভুল থেকেই সবচেয়ে বেশি শিখেছি।

সেই অভিজ্ঞতাগুলোই এবার আপনাদের সঙ্গে ভাগ করে নিতে চাই।
এই সেশনটি কোনো তাত্ত্বিক লেকচার হবে না। বরং এমন একটি প্র্যাকটিক্যাল রোডম্যাপ নিয়ে আলোচনা করবো, যা অনুসরণ করে একজন আন্ডারগ্র্যাজুয়েট শিক্ষার্থী নিজেই নিজের গবেষণার যাত্রা শুরু করতে পারে।

সেশনে যা থাকছে:
✅ Research Idea খুঁজে বের করার কৌশল
✅ Literature Review সহজভাবে করার পদ্ধতি
✅ গবেষণায় দরকারি ফ্রি টুলস ও AI-এর ব্যবহার
✅ Systematic Review শুরু করার ধাপগুলো
✅ প্রথম Research Paper বা Publication-এর জন্য প্রস্তুতি

👨‍🏫 Instructor
Tanvir Ahmed
B.Sc. in Agricultural Economics
Khulna Agricultural University, Bangladesh

📅 Date: 30 July 2026
💻 Mode: Online
📧 Meeting Link: Registration সম্পন্ন করার পর ইমেইলে পাঠিয়ে দেওয়া হবে।
📝 Registration:
https://forms.gle/vDjUL3bkpoa4YTr26

যদি আপনি আন্ডারগ্র্যাজুয়েট পর্যায়ে থাকেন এবং গবেষণা নিয়ে সত্যিই আগ্রহী হন, তাহলে এই সেশনটি আপনার জন্য। See less

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tanvir Ahmed posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share