05/10/2026
Some Popular Internet Advice I don't Agree with:
Phone scroll করলেই দেখি "Basic English vs. Advanced English" or, "Don't say this; say this"! বিশেষ করে IELTS-এর মতো Test related tutorial বা reel-এ বেশি দেখা যায়। আসলে এগুলো শুনতে মুখরোচক বা popular হলেও avoid করা উচিৎ।
একটা Example দেইঃ
একটি reel দেখলাম যেটার মূল content অনেকটা নিচের example-এর মতো।
Don't Say: I am hungry. (Basic English)
Say: I am starving. (Advanced/Native English)
আসলে একজন native বা fluent speaker বা expert user দুটিই ব্যবহার করেন। তবে দুটি শব্দের অর্থ এবং ক্ষেত্র আলাদা। কোন ভাষায় "Advanced" হওয়া মানে common words বাদ দিয়ে unnecessary কঠিন synonym নেওয়া না। বরং ঠিক জায়গায় ঠিক শব্দ বা expression ব্যবহার করা--precision, intensity এবং context বিবেচনা করা।
কোন শব্দকে "basic" হিসাবে বাদ দেওয়ার আগে ৩ টি বিষয় বোঝা দরকারঃ
1. Intensity: দুটি শব্দের আলাদা intensity বা তীব্রতা বা ওজন থাকে।
যেমনঃ
"I am hungry" এর অর্থঃ আমার ক্ষুধা পেয়েছে।
"I am starving" এর অর্থঃ আমার অনেক ক্ষুধা পেয়েছে। বা আমি ক্ষুধায় মরে যাচ্ছি বোঝাতে বলি।
2. Context & Formality
যেমনঃ
1. I'm tired কথাটি everyday conversation-এ ব্যবহার করা যায়।
2. I'm exhausted. সাধারণত অনেক পরিশ্রম বা কাজের পরে শারীরিক ক্লান্তি বোঝায়।
3. I'm fatigued. Formal context-এ ব্যবহার করা হয়। অথবা, Medical বা clinical context-এ ব্যবহার করা যেতে পারে।
Friend-দের সাথে আড্ডায় "I'm fatigued" বলা natural বা advanced কোনটাই না, it's weird.
3. Collocations: Synonym হলেও সব শব্দ সব জায়গায় বসে না বা synonym নিয়ে replace করা যায় না।
যেমনঃ
"Big decision" বা "major decision"-এটা natural and accurate
"monumental decision"-এটিও natural তবে life-changing events-এর ক্ষেত্রে ব্যবহার করা যায়।
"Gigantic decision"-grammatically possible, কিন্তু natural English না। অর্থাৎ native না।
IELTS বা যেকোন টেস্টে Fluency মানে শুধু কঠিন বা বড় বড় শব্দ ব্যবহার করা না, বরং ঠিক অর্থ বোঝাতে ঠিক word বা expression ব্যবহার করা।
I hope it makes sense!
© SH Jay