18/03/2026
শোক সংবাদ -
কৃষি বিশ্ববিদ্যালয় কলেজের রসায়ন ল্যাবের সহকারী (অবসরপ্রাপ্ত) জনাব আব্দুল করিম আজ ভোর ৬:০০ টায় ইন্তেকাল করেছেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
আল্লাহ পবিত্র রমজান মাস ও উনার নেক কাজগুলোর বিনিময়ে আখিরাত সহজ করুন।
03/11/2025
২৪ এর রঙে গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে অংশগ্রহণ করে কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ রানার্স-আপ হয়ে ময়মনসিংহ বিভাগের বিভাগীয় কমিশনারের কাছ থেকে দুই লক্ষ টাকা পুরস্কার গ্রহণ করছেন প্রতিযোগী ও কলেজের শিক্ষকবৃন্দ।।
16/10/2025
এইচএসসি পরীক্ষা- ২০২৫
ময়মনসিংহে তালিকায় শীর্ষে "কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ"
05/05/2025
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে "কর্মক্ষেত্রে নিরাপদ ও শোভন কর্মপরিবেশ: বাস্তবতা ও করণীয়" শিরোনামে প্রবন্ধ/লিখনী প্রতিযোগিতায় কলেজ (উচ্চ মাধ্যমিক) পর্যায়ে ফারিয়া আক্তার, দ্বাদশ শ্রেণি (বিজ্ঞান বিভাগ), রোলঃ ১১৯৮, কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ, ময়মনসিংহ জাতীয় পর্যায়ে তৃতীয় স্থান অর্জন করেছে।
আমরা কলেজ পরিবার তার সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করছি।
06/04/2025
ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে সমাবেশের আয়োজন করেছে কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ। উক্ত সমাবেশে সকল শিক্ষক, কর্মকর্তা,কর্মচারী এবং প্রত্যেক শিক্ষার্থীর যথাসময়ে উপস্থিতি ঈমানী দায়িত্ব।
তারিখ- ৭ এপ্রিল,২০২৫
সময়- সকাল ৯.০০ ঘটিকা।
স্থান - কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ ক্যাম্পাস।
17/02/2025
কৃষি বিশ্ববিদ্যালয় কলেজের বার্ষিক সাহিত্য সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী -২০২৫ এর আজকের আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া ,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. মো. শহীদুল হক, ছাত্র বিষয়ক উপদেষ্টা, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় , প্রফেসর ড. জি. এম মুজিবর রহমান, ডিন, কৃষি অনুষদ, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ,প্রফেসর ড. মো. রফিকুল ইসলাম সরদার ,ডিন, মাৎস্যবিজ্ঞান অনুষদ, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ও চেয়ারম্যান , কলেজ গভর্নিং বডি , কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র কলেজের সুযোগ্য অধ্যক্ষ ড. মো. আতাউর রহমান।