খাগজানা উচ্চ বিদ্যালয় Khagjana High School

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • খাগজানা উচ্চ বিদ্যালয় Khagjana High School

খাগজানা উচ্চ বিদ্যালয় Khagjana High School এই বিদ্যালয়টি ১৯৬৫ সালে স্থাপিত হয়. স্থান: বোয়ালিয়া ইউনিয়ন, কালুখালি, রাজবাড়ি.

আস সালামু আলাইকুমপ্রিয় প্রাক্তনী, আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করছি এই ফরমটি পূরণ করার জন্য। আমাদের বিদ্যালয়ের প্রাক্তনী...
24/03/2024

আস সালামু আলাইকুম
প্রিয় প্রাক্তনী, আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করছি এই ফরমটি পূরণ করার জন্য। আমাদের বিদ্যালয়ের প্রাক্তনীদের একটি ডেটাবেস তৈরি করতে সহায়তা করবে আপনার পূরণ করা ফরমটি। ভবিষ্যতে আবার আমরা আরও একটি পূনর্মিলনী অনুষ্ঠান করতে চাই ৬০ বছর উদযাপন উপলক্ষ্যে।

Student Database for 60 years or Diamond Jubilee celebration.

৪৯তম জাতীয় স্কুল- মাদরাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা- ২০২২ এ কালুখালীর খাগজানা উচ্চ বিদ্যালয় ফু...
10/09/2022

৪৯তম জাতীয় স্কুল- মাদরাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা- ২০২২ এ কালুখালীর খাগজানা উচ্চ বিদ্যালয় ফুটবল খেলায় উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়ে জেলায় খেলার গৌরব অর্জন করেছে। অভিনন্দন খাগজানা উচ্চ বিদ্যালয় টিমকে।

১৬ ই জুন বৃহস্পতিবার ছিল প্রিয় শিক্ষা প্রতিষ্ঠান খাগজানা উচ্চ বিদ্যালয়ের ২০২২ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবা...
17/06/2022

১৬ ই জুন বৃহস্পতিবার ছিল প্রিয় শিক্ষা প্রতিষ্ঠান খাগজানা উচ্চ বিদ্যালয়ের ২০২২ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবাগত ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠান।

প্রিয় স্কুল খাগজানা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ অনুষ্ঠিত হলো।উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারগ...
09/12/2021

প্রিয় স্কুল খাগজানা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ অনুষ্ঠিত হলো।
উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারগণ, ম্যানেজিং কমিটির সভাপতি ও অন্যান্য সদস্য,পাংশা ও কালুখালী শিক্ষা কল্যাণ ট্রাস্টের সভাপতি,সাধারন সম্পাদক সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক বৃন্দ।

সুস্থ ধারায় গড়তে সমাজব্যাটে বলে হোক না আওয়াজ Tournament committee
11/12/2020

সুস্থ ধারায় গড়তে সমাজ
ব্যাটে বলে হোক না আওয়াজ

Tournament committee

করোনায় নিষ্প্রাণ বিদ্যালয় অঙ্গন।
26/11/2020

করোনায় নিষ্প্রাণ বিদ্যালয় অঙ্গন।

https://m.facebook.com/story.php?story_fbid=1256101721427896&id=100010842401709
19/11/2020

https://m.facebook.com/story.php?story_fbid=1256101721427896&id=100010842401709

একই জমিতে মাত্র ২০ ফুট দূরত্বে মসজিদ আর মন্দির। রঙও দুটো প্রতিষ্ঠানের একই। প্রায় দুইশ’ বছর ধরে এভাবেই এই মসজিদ আর ...

বোয়ালিয়া-রতনদিয়া-কালিকাপুরএই তিনটা ইউনিয়নের মিলনস্থল ও শিক্ষা সংস্কৃতির পীঠস্থান  #খাগজানায়_একটি_পূর্ণাঙ্গ_কলেজ স্থ...
27/10/2019

বোয়ালিয়া-রতনদিয়া-কালিকাপুর
এই তিনটা ইউনিয়নের মিলনস্থল ও শিক্ষা সংস্কৃতির পীঠস্থান #খাগজানায়_একটি_পূর্ণাঙ্গ_কলেজ স্থাপনের লক্ষ্য নিয়ে আগামী ২৯ শে অক্টোবর(মঙ্গলবার) বিশেষ প্রস্তুতিমূলক সভা আহ্বান করা হয়েছে, সময় - বিকেল ৩ ঘটিকা, স্থান - খাগজানা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ। সভায় সভাপতিত্ব করবেন
#বাবু_রাম_চন্দ্র_দাস (অতিরিক্ত সচিব)
চেয়ারম্যান, বাংলাদেশ পর্যটন কর্পোরেশন।
এছাড়াও এলাকার বরেণ্য বিজ্ঞ ব্যক্তিবর্গ সভায় উপস্থিত থাকবেন।
এই মহতী প্রয়াস কে সফল করতে সকলের উপস্থিতি ও আন্তরিক সহযোগিতা একান্ত কামনা করছি।
দশে মিলে করি কাজ,হারি জিতি নাহি লাজ

 #খাগজানায়_পূর্ণাঙ্গ_কলেজ_চাইবোয়ালিয়া - কালিকাপুর - রতনদিয়া এই তিনটা ইউনিয়নের মিলনস্থল হল খাগজানা। এখানে রয়েছে একট...
30/08/2019

#খাগজানায়_পূর্ণাঙ্গ_কলেজ_চাই
বোয়ালিয়া - কালিকাপুর - রতনদিয়া এই তিনটা ইউনিয়নের মিলনস্থল হল খাগজানা। এখানে রয়েছে একটি প্রাথমিক বিদ্যালয় যা আগমী ২০২১ সালে শতবর্ষে পদার্পণ করবে এবং একটি মাধ্যমিক বিদ্যালয় যা গত ২০১৫ সালে তার অর্ধশত বর্ষ অতিক্রম করেছে। বর্তমানে এই দুইটা প্রতিষ্ঠানে প্রায় ১৫০০ এর অধিক শিক্ষার্থী লেখাপড়া করছে। এখানকার অধিকাংশ জনসাধারণ ই দরিদ্র কৃষক, তাই দেখা যাচ্ছে, মাধ্যমিকের গন্ডি পার হয়ে, উচ্চ মাধ্যমিকে দূরে গিয়ে পড়ার ব্যাপারে অনেকটা ঝড়ে পড়ার প্রবনতা লক্ষ্য করা যাচ্ছে। তাছাড়া এখানে মেয়েদের কে সাধারণত দূরে গিয়ে কলেজে পড়ার ব্যাপারে অনেক পরিবার ই সমর্থন করে না। এতে দেখা যাচ্ছে, দেশের অনেক মূল্যবান মেধাসম্পদ পুষ্প হয়ে ফোটার আগেই অঙ্কুরে বিনষ্ট হয়ে যাচ্ছে।
তাই এই ঝড়ে পড়ার প্রবনতা রোধ করতে অতিসত্তর এই তিন ইউনিয়নের মিলনস্থল ও শিক্ষা সংস্কৃতির পীঠস্থান খাগজানায় একটি পূর্ণাঙ্গ কলেজ স্থাপন করার দাবি জানিয়ে,সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

খাগজানা উচ্চ বিদ্যাল‌য়ের সুনামধন্য কৃ‌তি শিক্ষার্থী, খাগজানার কৃ‌তি সন্তান, এলাকার অহংকার, গণপ্রজাতন্ত্রী বাংলা‌দেশ সরকা...
18/07/2018

খাগজানা উচ্চ বিদ্যাল‌য়ের সুনামধন্য কৃ‌তি শিক্ষার্থী, খাগজানার কৃ‌তি সন্তান, এলাকার অহংকার, গণপ্রজাতন্ত্রী বাংলা‌দেশ সরকা‌রের অ‌তি‌রিক্ত স‌চিব (প্রাথ‌মিক ও গণ শিক্ষা মন্ত্রনালয়) জনাব রাম চন্দ্র দাস ম‌হোদ‌য়ের ঐকা‌ন্তিক প্র‌চেষ্টায় এবং সা‌র্বিক সহ‌যোগীতায় বিদ্যাল‌য়ের মেরাম‌ত কাজ চল‌ছে। বিদ্যালয়‌টি অ‌তি পুরাতন, প্রায় প্র‌তিষ্ঠা ল‌গ্নের ৩টি টিন শেড ভবন যার বয়স ৫০ বছরের বে‌শি। একটু বৃ‌ষ্টি হ‌লেই ক্লাম রু‌মে পা‌নি, পাশাপা‌শি ক্লাস রু‌মে প্রচন্ড গরম এসবের কার‌ণে শিক্ষার্থীদের পাঠদান কর‌তে খুবই কষ্ট হয়। বিদ্যাল‌য় কর্তৃপক্ষের আ‌বেদ‌নে নিজ প্র‌তিষ্ঠান ভে‌বে ২০১৬ সা‌লে তিন‌টি টিন শেট ঘ‌রের সকল পুরাতন টিন প‌রিবর্তন ক‌রে নতুন টিন লাগি‌য়ে দেন,১ বছর পার হ‌তে না হ‌তেই আবার ঐ ঘর গু‌লো‌তে অ‌তি যত্ন সহকা‌রে য‌শোর থে‌কে ফিটিং মি‌স্ত্রি এ‌নে প্লা‌স্টি‌কের সি‌লিং তৈ‌রি করে দি‌চ্ছেন। এ জন্য খাগজানা উচ্চ বিদ্যাল‌য় প‌রিবার ও এলাকাবাসীর পক্ষ থে‌কে তা‌কে আন্ত‌রিক অ‌ভিনন্দন শু‌ভেচ্ছা, শুভকামনা ও প্রাণ খোলা দোয়া রইল।

সুবর্ণ জয়ন্তী, ২০১৮ উৎসবের কিছু আলোকচিত্র
12/05/2018

সুবর্ণ জয়ন্তী, ২০১৮ উৎসবের কিছু আলোকচিত্র

Address

Dhaka
7722

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 15:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when খাগজানা উচ্চ বিদ্যালয় Khagjana High School posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to খাগজানা উচ্চ বিদ্যালয় Khagjana High School:

Shortcuts

Share

Category