IUBAT Society Of Islamic Knowledge Seekers

IUBAT Society Of Islamic Knowledge Seekers Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from IUBAT Society Of Islamic Knowledge Seekers, Educational Research Center, 4 Embankment Road, Uttara Sector 10, Dhaka.

IUBAT Society of Islamic Knowledge Seekers is a student-led organization at IUBAT dedicated to promoting authentic Islamic knowledge, ethical values, and personal development.

13/09/2026

ভাগ*ওয়া লাভ ট্রাপ:
মুসলিম বোনরা সতর্ক হোন৷

সুরা আল-বাকারার ফজিলত১. শয়তান তাড়ানোরাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যে ঘরে সুরা আল-বাকারা পাঠ কর...
07/09/2026

সুরা আল-বাকারার ফজিলত
১. শয়তান তাড়ানো
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যে ঘরে সুরা আল-বাকারা পাঠ করা হয়, শয়তান সেই ঘর থেকে পালিয়ে যায়।” [ সহিহ মুসলিম, হাদিস নং : ৭৮০ ]
২. বাড়িতে বারাকাহ
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “সুরা আল-বাকারা পাঠ করো, কারণ এটি গ্রহণ করলে বারাকাহ, আর ত্যাগ করলে আফসোস। আর যাদুকররা এটি মোকাবেলা করতে পারে না।” [ সহিহ মুসলিম, হাদিস নং : ৮০৪ ]
৩. যাদু থেকে সুরক্ষা
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “সুরা আল-বাকারা পাঠ করো, কারণ এটি গ্রহণ করলে বারাকাহ, আর ত্যাগ করলে আফসোস। আর যাদুকররা এটি মোকাবেলা করতে পারে না।” [ সহিহ মুসলিম, হাদিস নং : ৮০৪ ]
৪. শেষ দুই আয়াত বান্দার জন্য যথেষ্ট
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যে ব্যক্তি রাতে সুরা আল-বাকারার শেষ দুই আয়াত পাঠ করে, তা তার জন্য যথেষ্ট হবে।” [ সহিহ বুখারি, হাদিস নং : ৫০০৯ | সহিহ মুসলিম, হাদিস নং : ৮০৮ ]
৫. কিয়ামতের দিনে সুপারিশ
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “সুরা আল-বাকারা ও সুরা আলি ইমরান পাঠ করো, কারণ তারা কিয়ামতের দিনে মেঘের মতো এসে তাদের পাঠকারীর জন্য সুপারিশ করবে।” [ সহিহ মুসলিম, হাদিস নং : ৮০৪ ]
৬. সবচেয়ে মহান আয়াত
সুরা আল-বাকারায় রয়েছে আয়াতুল কুরসি। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “আল্লাহর কিতাবের সবচেয়ে মহান আয়াত হলো আয়াতুল কুরসি।” [ সহিহ মুসলিম, হাদিস নং : ৮১০ ]
৭. রাতে পাঠ করলে ফেরেশতাদের অবতরণ ও সাকিনা (প্রশান্তি) অবতীর্ণ হওয়া
উসাইদ ইবনু হুদাইর (রাদিয়াল্লাহু আনহু) থেকে বর্ণিত, তিনি রাতে সুরা আল-বাকারা তিলাওয়াত করছিলেন... তখন একটি মেঘের মতো ছায়াবিশিষ্ট বস্তু চাদরের মতো নেমে এলো, যার মধ্যে প্রদীপের মতো জ্যোতি জ্বলছিল। নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বললেন, “ওটা ছিল সাকীনা বা প্রশান্তি, যা কুরআন তিলাওয়াতের কারণে অবতীর্ণ হয়েছিল (এবং ফেরেশতাগণ তা শুনতে এসেছিলেন)।” [ সহিহ বুখারি, হাদিস নং : ৫০১৮ | সহিহ মুসলিম, হাদিস নং : ৭৯৬ ]
৮. জান্নাতের সর্বোচ্চ চূড়ায় আরোহণের মাধ্যম (কুরআন হিফজের ভিত্তিতে সম্মান)
রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) একবার একদল সৈন্য পাঠাচ্ছিলেন। তিনি সবার কাছে কুরআন জিজ্ঞেস করে এক সর্বকনিষ্ঠ সাহাবির কাছে এলেন এবং জিজ্ঞেস করলেন, “তোমার সাথে কতটুকু কুরআন আছে?” তিনি বললেন, “আমার সাথে অমুক অমুক সুরা এবং সুরা আল-বাকারা আছে।” নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বললেন, “তোমার সাথে সুরা আল-বাকারাও আছে?” সে বলল, “হ্যাঁ।” নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বললেন, “তবে যাও, তুমিই আজ এই দলের নেতা (আমির)।” [ সুনানে তিরমিজি, হাদিস নং : ২৮৭৬ (হাসান/সহিহ) ]
৯. কুরআনের কুঁজো বা সর্বোচ্চ চূড়া (সনামুল কুরআন)
রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, “প্রত্যেক বস্তুরই একটি কুঁজো বা সর্বোচ্চ স্থান (চূড়া) থাকে, আর কুরআনের কুঁজো হলো সুরা আল-বাকারা।” [ সুনানে তিরমিজি, হাদিস নং : ২৮৭৮ ]
১০. যে ঘরে আয়াতুল কুরসি পাঠ করা হয় সেখান থেকে শয়তান প্রস্থান করে
আবু হুরায়রা (রাদিয়াল্লাহু আনহু) থেকে বর্ণিত দীর্ঘ হাদিসে (যাকাত পাহারা দেওয়ার ঘটনায়) শয়তান নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর সত্যায়নসহ তাকে বলেছিল, “যখন তুমি শয্যা গ্রহণ করবে, তখন আয়াতুল কুরসি পাঠ করবে। তাহলে আল্লাহর পক্ষ থেকে সর্বদাই তোমার জন্য একজন হিফাজতকারী (ফেরেশতা) থাকবে এবং ভোর হওয়া পর্যন্ত কোনো শয়তান তোমার কাছে ঘেঁষতে পারবে না।” রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বললেন, “সে মিথ্যাবাদী হলেও এ বিষয়টি সত্য বলেছে।” [ সহিহ বুখারি, হাদিস নং : ২৩১১ ]

28/08/2026

📌শুক্রবারের গুরুত্বপূর্ণ ৪টি আমলঃ

🔘 সূরা আল-কাহফ পাঠ করা
🔘 অধিক পরিমাণে দরুদ পড়া
اَللّٰهُمَّ صَلِّ وَسَلِّمْ عَلَى نَبِيِّنَا مُحَمَّدٍ
[“আল্লা-হুম্মা সল্লি ওয়াসাল্লিম ‘আলা নাবিয়্যিনা মুহাম্মাদ”]

🔘 বেশি বেশি ইস্তেগফার পড়া
[“আস্তাগফিরুল্লাহ”]
🔘 আসর ও মাগরিবের মধ্যবর্তী সময়ে দু'আ করা

⚠️বিঃদ্রঃ বাংলাদেশ, ভারত, পাকিস্তান, মিয়ানমার, ফিলিস্তিন, সিরিয়া, সুদান, চীন, লেবানন, সোমালিয়া, চেচিন, লিবিয়া, ইরান, ইরাক, আফ্রিকা, ইয়েমেন সহ বিশ্বের সকল মজলুম, মুজাহিদ, কারাবন্দী মুসলিম ভাই-বোনদের জন্য বিশেষ করে দোয়া।

02/08/2026

‘কোন জাতি তার নির্ধারিত সময়কে এগিয়ে আনতে পারে না, কিংবা তা বিলম্বিতও করতে পারে না।’

[ সুরা আল-মুমিনুন, ২৩ : ৪৩ ]

30/07/2026

জুমাবারে করণীয় দশটি আমল
জুমার সালাত সম্মিলিত ইবাদত। মুসলিমরা প্রত্যেক শুক্রবার যুহরের সালাতের পরিবর্তে আদায় করে থাকেন। এ দিনে করণীয় :
১. নখ কাটা
২. সুরা কাহাফ তিলাওয়াত করা
৩. দুয়া করা
৪. গোসল করা
৫. পরিচ্ছন্ন ও উত্তম কাপড় পরা, মিসওয়াক করা এবং সুগন্ধি ব্যবহার করা।
৬. আগে আগে মসজিদে যাওয়া
৭. জুমার সালাত আদায় করা
৮. রাসুলের ওপর প্রচুর দরুদ পড়া
৯. মসজিদে হেঁটে যাওয়া
১০. মনোযোগসহ কান লাগিয়ে জুমার খুতবা শোনা।

Address

4 Embankment Road, Uttara Sector 10
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when IUBAT Society Of Islamic Knowledge Seekers posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share