06/02/2026
আজ পর্যন্ত যত Hsc স্টুডেন্টদের সাথে আমার দেখা হইছে, কথা হইছে, পড়াইছি, এদের ৯০% পোলাপানদের ইংলিশ গ্র্যামারের বেইসিক ঠিক নেই। অথচ বেইসিকটা ঠিক থাকলেই এই পোলাপানগুলো ভার্সিটি এডমিশন ইংলিশে ৮০% এগিয়ে থাকতো, আই রিপিট ৮০% এগিয়ে থাকতো!
আবার আমার অনেক স্টুডেন্টস্ আছে, এদেরকেও দেখি হুট করেই IELTS এ কোনো একটা কোচিং এ ভর্তি হয়ে যায়। আমি বলছিনা এটা খারাপ, তবে ন্যূনতম বেইসিক না থাকলে, আপনি না পারবেন স্পিকিং টেস্টে ভালো করতে, আর না পারবেন রাইটিং এ ভালো করতে।
কাজেই আপনি IELTS বা একাডেমিক লাইফে ভালো করতে হলে আপনি আগে বেইসিক ইংলিশ গ্র্যামারে পারদর্শী হোন।
আবার অনেক স্টুডেন্টদেরকে বলতে শুনেছি, "স্যার, বেইসিক আবার কি?"
এই প্রশ্নের আন্সারটুকুও অনেক শিক্ষার্থীর জানা নেই।