Safe Exit-Study USA Preparation Hub

Safe Exit-Study USA Preparation Hub

Share

Safe Exit – Your trusted guide to studying Bachelor, MS & PhD in the USA!

From profile assessment, SOP, LoR, and diversity statements to research proposals, we make your study abroad journey informed, confident, and stress-free.

07/12/2025

বিশ্ববিদ্যালয় বাছাই প্রক্রিয়া (University Selection Procedure)

অগাস্ট বা সেপ্টেম্বরে Fall সেমিস্টারের ক্লাস শুরু হবার দু’তিন মাস পর থেকেই শুরু হয়ে যাবে নেক্সট Fall এর জন্য এপ্লাই করার দৌড়। যদিও ক্ষেত্র বিশেষে অনেক ইউনিভার্সিটিতে এপ্লাই করার ডেডলাইন থাকবে মার্চ (কখনো কখনো এপ্রিল) পর্যন্ত, তবু জানুয়ারি-ফেব্রুয়ারি’র মধ্যেই এপ্লিকেশনের যাবতীয় কাজকর্ম খতম করা উত্তম। কোন ভার্সিটিতে এপ্লাই করবেন, এই প্রশ্নটা চোখে সরষে ফুল দেখিয়ে দিতে পারে। কারণ, সব মিলিয়ে অন্তত চার হাজার (মতান্তরে, আরো বেশি) ইউনিভার্সিটি আছে আমেরিকাতে। এতগুলোর মধ্যে মমতা সহকারে নিজের জন্য ভার্সিটি সিলেকশন বেশ জটিল বটে। চেষ্টা করবো, এই ব্যাপারে একটা comprehensive ধারণা দেয়ার…… নিচের বিষয়গুলো আপনার সার্চ-দ্যা খোঁজ’কে কিছুটা সহজ করে দিতে পারে।

1. University Rank – ইউনিভার্সিটির র‍্যাংকিং খুব একটা ইম্পর্ট্যান্ট না, কারণ তিনশো পঞ্চাশতম ইউনিভার্সিটিতে হয়তো এমন একটা ডিপার্টমেন্ট আছে, যেটার র‍্যাংকিং বা ফান্ডিং ৩৩তম ইউনিভার্সিটির চেয়ে ভালো। আর বেশি ভালো ইউনিভার্সিটি সিলেক্ট করা বুদ্ধিমানের কাজ নয়। নিজেকে যাচাই করে নিজ যোগ্যতা অনুসারে ভার্সিটি বাছাই করতে হবে। কাউকে হতাশ করার জন্য বলছি না, তবে এপ্লাই করে এসিস্ট্যান্টশিপ পাওয়ার সম্ভাবনা বাড়ানোর জন্য বলছি। সাধারণত, ১৫০ থেকে ৪০০ র‍্যাংক পর্যন্ত ইউনিভার্সিটিগুলো হাতের নাগালের মধ্যে থাকার কথা, এবং এগুলিও একেকটা সেইরকম ইউনিভার্সিটি !! এগুলোর ক্লাস বা রিসার্চের মান অনেক অনেক অনেক ভালো !!

2. International Students Acceptance Rate – ভার্সিটি যতই ভালো হোক, ইন্টারন্যাশনাল স্টুডেন্ট নেয়ার পলিসি আছে কিনা, জানা দরকার। ওয়েবসাইট ঘুরলেই এই তথ্য খুব দ্রুতই জানতে পারবেন। ওখানে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের এপ্লাই করার জন্য নিয়ম-কানুন বলা থাকবে… আর ম্যাক্সিমাম ইউনিভার্সিটির ক্ষেত্রেই এটা কোন সমস্যা না।

3. Research Level (Funding) – যেখানে রিসার্চ লেভেল ভালো, সেখানে ফান্ডিংও বেশি। ডিপার্টমেন্টে বা প্রফেসরের কাছে রিসার্চের জন্য ফান্ডিং আছে কি নেই, সেটার ওপরেই নির্ধারিত হবে আগামী সেশনে ওরা এসিস্ট্যান্ট নেবে কি নেবে না, অথবা নিলে কতজন নেবে। এই তথ্য যদি বের করতে পারেন, তাইলে আপনাকে আর ঠেকায় কে? আপনার ডিপার্টমেন্টের সিনিয়র কেউ যদি আমেরিকার কোন ভার্সিটিতে অধ্যয়নরত থাকে, তাহলে আগে ঐ সিনিয়রকে “আমি আপনাকে পাইলাম” বলে ঝাঁপিয়ে পড়ুন। ওনার ডিপার্টমেন্টে পরবর্তী সেশনে কোন স্টুডেন্ট নেয়া হবে কিনা, সেটা ওনার জানা থাকার কথা। না জানা থাকলে খবর নিয়ে জানানোর জন্য পীড়াপীড়ি করুন। বড় ভাই-আপুরা এসব ক্ষেত্রে মোটামুটি ভালোই সাহায্য করেন। যদি ওনার ডিপার্টমেন্টে কোন প্রফেসরের কাছে ফান্ডিং না থাকে, তাহলে শুরু করুন (গরু খোঁজা- যদিও এটা একটা প্রবাদ, তবু এই ক্ষেত্রে খুব একটা ভালো ঠেকছে না। তো, শুরু করুন…) চিরুণী তল্লাশি।

4. Research Topic and Communication with the Faculty Member – ফ্যাকাল্টি মেম্বারের সাথে যোগাযোগ করতে হলে আগে কার সাথে যোগাযোগ করবেন, তাকে তো খুঁজে বের করতে হবে। ঐ সিনিয়র ভাই বা আপুর ডিপার্টমেন্টেই ঢুঁ মারুন প্রথমে, কোন ফ্যাকাল্টি মেম্বারের সাথে আপনার রিসার্চ ইন্টেরেস্ট মেলে, বের করুন। ওনার মাস্টার্স, পিএইচডি কোথায় সেটা ওনার বায়ো-তে পেয়ে যাবেন। এই তো পেয়ে গেলেন আপনার নেক্সট গন্তব্য। এইবার সেই ইউনিভার্সিটির নাম গু-গোল করলেই ওয়েবসাইট চলে আসবে। অনেকেই ওয়েবসাইটে গিয়েও কোথায় সার্চ করতে হবে, সেটা নিয়ে প্রবলেমে পড়ে। তাদের সুবিধার জন্য বলি, প্রথমে হোমপেজ এ ফ্যাকাল্টি লিংক আছে কিনা দেখুন। না থাকলে সার্চ বার আছে কিনা দেখুন (মোটামুটি সবখানেই থাকার কথা)……থাকলে ওখানে আপনার বিষয় বা ডিপার্টমেন্টের নাম লিখে সার্চ দিন।

আপনার কাঙ্ক্ষিত লিংকে ক্লিক করে প্রবেশ করুন,

চলে যান PEOPLES অথবা FACULTY AND STAFF সেকশনে। সার্চ বার-ও না থাকলে প্রথমে ACADEMIC অথবা FUTURE STUDENTS খুঁজে বের করুন। সেখান থেকে PEOPLE অথবা FACULTY পাবেন, তারপর কোন ডিপার্টমেন্ট এর ফ্যাকাল্টি’কে দেখতে চান, সিলেক্ট করুন।

ওখানে আলাদা আলাদা করে প্রত্যেকের স্পেশালিটি দেয়া থাকে। যেমন, ফরেস্ট্রির ক্ষেত্রে wildlife and fisheries, environmental chemistry, natural resource economics, ecosystem management etc. অথবা ফার্মেসীর ক্ষেত্রে pharmaceutics, pharmacology, medicinal chemistry, etc. সেখান থেকে ইমেইল এড্রেস টুকে নিন এমন ফ্যাকাল্টি মেম্বার এর, যার সাথে আপনার রিসার্চ ইন্টেরেস্ট এর মিল আছে। আপনি অনার্সের প্রজেক্ট পেপার (বা মাস্টার্সের থিসিস) যে টপিক এর ওপর করেছেন, সেটার সাথে যদি তার রিসার্চের মিল থাকে, তাহলে তো ছক্কা! না থাকলেও আলাপ তো শুরু করা লাগে, নাকি?

5. Communication with the graduate program coordinator – অনেক ক্ষেত্রেই টিচার বলে দেয়, যে আমাদের ডিপার্টমেন্টে এসিস্ট্যান্টশিপের ডিসিশন নেয়া হয় এডমিশন বা এসিস্ট্যান্টশিপ কমিটির মাধ্যমে। এই ক্ষেত্রে আপনাকে ওদের ওয়েবসাইট ভালোমত ভিজিট করে জরুরী তথ্য টুকে নিতে হবে, যাতে বারবার একই জিনিসের জন্য ঘুরে সময় নষ্ট না করতে হয়। তারপর যোগাযোগ করতে হবে গ্র্যাজুয়েট প্রোগ্রাম কোঅর্ডিনেটরের সাথে। তাকে ইমেইল করে একদম স্পেসিফিক প্রশ্ন করুন। জেনারেল প্রশ্ন করার মানে হচ্ছে, আপনি আপনার হোমওয়ার্ক (ওদের ওয়েবসাইট ঠিকমত চেক) করেননি। তো, জেনারেল প্রশ্ন করলে সে আপনাকে আবার ঐ লিংকগুলো ধরিয়ে দিতে পারে। স্পেসিফিক প্রশ্ন হতে পারে এমন- আগামী সেশনে কতজন এসিস্ট্যান্ট নেবার সম্ভাবনা আছে, গত বছর যারা এসিস্ট্যান্টশিপ পেয়েছে- তাদের GRE, TOEFL স্কোর কেমন ছিলো, অথবা অনার্সের কারিকুলামে কোন কোর্স থাকা আবশ্যক কিনা

6. Weather – তেমন বড় কোন ইস্যু না, কারণ টেম্পারেচার সব জায়গাতেই কন্ট্রোলড- বাসায় এসি, গাড়িতে এসি, ভার্সিটিতে এসি। আর ঠান্ডা নিয়ে টেনশনের কোন কারণ নাই, কারণ ঠান্ডা লাগলে নিজেকে গরম করে তোলা সোজা, কিন্তু একবার গরম হয়ে গেলে ঠান্ডা হওয়া এত সোজা না (অতিরিক্ত কল্পনা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, গরম-ঠাণ্ডা কে তাপমাত্রাজনিত আক্ষরিক অর্থেই গ্রহণ করুন)…… তারপরেও কারো যদি ভয়াবহ ঠাণ্ডার সমস্যা থাকে, যেমন- দশ সেকেন্ডও ঠাণ্ডা সহ্য করতে পারবেন না, তাহলে southern US universities, যেমন – Mississippi, Texas, Louisiana, Arkansas, Florida- এসব স্টেটের ইউনিভার্সিটিগুলোতে এপ্লাই করুন।

7. Living cost – আমেরিকার একেক এলাকায় থাকা খাওয়ার খরচ একেক রকম, তাই এসিস্ট্যান্টশিপের বেতনও একেক এলাকায় একেক রকম। তাই, এসিস্ট্যান্টশিপ পেয়ে গেলে এইটা নিয়েও টেনশন করার কিছু নেই। সাধারণত ফান্ডিং জিনিসটা এমনভাবে ডিজাইন করা হয়, যাতে ঐ এলাকায় খেয়ে পরে আপনার হাতে ভালো একটা বান্ডিল হাতে থাকে…

8. Deadline – কোন ইউনিভার্সিটির ওয়েবসাইটে গেলে শুরুতেই দেখে নিন, এপ্লাই করার ডেডলাইন আছে কিনা। কোন কোন ইউনিভার্সিটির ডেডলাইন ডিসেম্বরেই শেষ হয়ে যায়, কোন কোন ক্ষেত্রে ডেডলাইন থাকে মে মাস পর্যন্ত। আরেকটা ব্যাপার, অশিকাংশ ক্ষেত্রেই দুই ধরনের ডেডলাইন থাকে, একটা যারা এসিস্ট্যান্টশিপ চায়না, অন্যটা যারা চায়। এসিস্ট্যান্টশিপ চাইতে হলে ভিন্ন ডেডলাইন, যেটা সাধারণ ডেডলাইনের চেয়ে দু-এক মাস সামনে থাকে।

কিছু জিনিস মাথায় রাখা দরকার-

১) আমেরিকান টিচারদের জব রেসপনসিবিলিটি ভাগ করা থাকে, যেমন – ৪০% টিচিং, ৬০% রিসার্চ, অথবা এমন কিছু। প্রফেসরের বায়োডাটাতে যদি দেখেন যে সে গত ১৩/১৪ বছরে কোন পেপার পাবলিশ করেনি, তার শানে নূযুল হচ্ছে, তার চাকরি পার্মানেন্ট, এবং তার ফুল রেসপনসিবিলিটি হচ্ছে টিচিং। সে রিসার্চও করে না, রিসার্চ এসিস্ট্যান্টও নেয় না।

২) মোটামুটি ৪টা থেকে ৬টা ইউনিভার্সিটি সিলেক্ট করা উচিৎ, এদের মধ্যে অন্তত তিনটা যাতে মিড র‍্যাংকের (১৫০ থেকে ৪০০) ইউনিভার্সিটি হয়, এবং যাতে হাই র‍্যাংকড ইউনিভার্সিটি এর সংখ্যা ২টার বেশি না থাকে। ৬টার বেশি ভার্সিটিতে এপ্লাই করলে অনুপাত ঠিক রেখে মিড র‍্যাংক ও হাই র‍্যাংক ভার্সিটির সংখ্যা বাড়াতে পারেন।

৩) একই জিনিসের জন্য বারবার ঘুরে যাতে সময় নষ্ট না করতে হয়, এবং নিজের কাজের অগ্রগতির ট্র্যাক রাখার জন্য এমন একটা লিস্ট বানানো যেতে পারে। যে কাজটা শেষ, সেটা সবুজ বা পছন্দসই রঙ দিয়ে মার্ক করে নিতে পারেন।

Collected from NextTop USA website

Safe Exit হলো আপনার এক-স্টপ প্ল্যাটফর্ম ফর Higher Study USA Preparation — আমরা আপনাকে Profile Assessment থেকে শুরু করে SOP, LoR, Diversity Statement ও Research Proposal তৈরিতে সহায়তা করতে পারি।
বি:দ্র: বর্তমান সময়ে আমেরিকাতে পড়াশোনার জন্য সব ধরনের তথ্য ও ডকুমেন্টস অনালাইনেই পাওয়া যায়। তাছাড়া এই AI এর যুগে আপনারা সেইসব প্লাটফর্ম থেকেও সাহায্য নিতে পারেন। তারপরও যদি মনে হয় যে আমরা আপনাকে সাহায্য করতে পারবো। তাহলে আমাদের ইমেইল বা মেসেঞ্জারে যোগাযোগ করতে পারেন।
যোগাযোগ করুন: [email protected] or messenger.

27/11/2025

আমেরিকায় funding পাওয়ার জন্য যেসব criteria সাধারণত বিবেচনা করা হয়

Full/Partial Funding পাওয়া অত্যন্ত প্রতিযোগিতামূলক। বিশ্ববিদ্যালয় এবং funding body /committee গুলি মূলত যেসব criteria গুলি দেখে তা হলো:

ভালো অ্যাকাডেমিক রেকর্ড (GPA):

অনেকে মনে করেন GPA গুরুত্বপূর্ণ নয় কিন্তু ফান্ডিং পাওয়ার জন্য GPA কে প্রথম ক্রাইটেরিয়া হিসেবে দেখা হয়। বেশিরভাগ graduate program ৪.০ এর মধ্যে ৩.০ বা তার বেশি GPA পছন্দ করে। কিন্তু যেসব ইউনিভার্সিটিতে প্রতিযোগিতা বেশি সেসব ইউনিভার্সিটির funding এর জন্য প্রায়শই ৩.৫+ GPA আশা করা হয়।

Standardized Test Score: GRE (Graduate Record Examinations):

বিশেষ করে কোভিড পররবর্তী সময়ে আমেরিকার বেশিরভাগ ইউনিভার্সিটিতে প্রোগ্রাম GRE মওকুফ করছে কিন্তু একটি ভালো স্কোর (বিশেষ করে STEM Degree জন্য) আপনার আবেদনকে অন্যদের থেকে আলাদা করবে।

English Proficiency Tests (TOEFL/IELTS):

যেসব দেশের প্রধান বা প্রথম ভাষা ইংরেজি নয় তাদের জন্য TOEFL/IELTS টেস্টের প্রয়োজন। একটি ভালো স্কোর ইংরেজিভাষী অ্যাকাডেমিক পরিবেশে সফল হতে সাহায্য করবে। সাধারণত, TOEFL iBT স্কোর ৭৯-৮০ বা IELTS overall band score সর্বনিম্ন ৬ দরকার হয়। তবে আপানার যদি স্কোর ৬.৫ থাকে এবং কোন ব্যান্ড স্কোর ৬ এর নীচে না থাকে তাহলে আপনি আমেরিকার মোটামুটি ৯০ শতাংশ ভার্সিটিতে এপ্লাই করতে পারবেন এবং ফান্ডিং এর জন্য বিবেচিত হবেন।

Teaching/Graduate Assistant কাজের জন্য সাধারণত স্পিকিং স্কোর ৭ চাওয়া হয় কারণ এই পজিশনে আপনাকে ক্লাস নিতে হবে, ফ্যাকাল্টি ও ব্যাচেলরের শিক্ষার্থীদের সাথে যোগাযোগ করতে হবে, তাছাড়া GA এর কাজের জন্য Internal/external অনেকের সাথে কাজ ও যোগাযোগ করতে হয়। তাই যারা এই পজিশনগুলোতে এপ্লাই করতে চান বা বিবেচিত হতে চান তাদের স্পিকিং স্কোর ৭ হলে ভালো হয়। যদি আপনার undergraduate degree সম্পূর্ণরূপে ইংরেজিতে পড়ানো হয়ে থাকে তবে অনেক বিশ্ববিদ্যালয় TOEFL/IELTS মওকুফ করে।

Statement of Purpose (SOP)/Personal Statement:

একটি সুন্দর ও গঠনমূলক SOP অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি আপনার অ্যাকাডেমিক goal, research interest, graduate study (MS/PhD) করার উদেশ্য, ক্যারিয়ার goal এবং কেন আপনি নির্দিষ্ট প্রোগ্রাম এবং বিশ্ববিদ্যালয়ের জন্য উপযুক্ত তা স্পষ্টভাবে তুলে ধরা উচিত। যেকোনো research experience, publication বা প্রাসঙ্গিক project হাইলাইট করুন।

Letters of Recommendation (LORs):

আপনার অ্যাকাডেমিক সক্ষমতা, research potential এবং কাজ সম্পর্কে ভালোভাবে জানেন এমন প্রফেসর বা সুপারভাইজারদের কাছ থেকে stroong letter খুবই দরকারি। এমন সুপারিশকারীদের বেছে নিন যারা আপনার সম্পর্কে ভালো যানে ও আপনার ব্যাপারে সুনির্দিষ্টভাবে বলতে পারবেন।

Research Experience/Publications (বিশেষ করে PhD এর জন্য):

PhD program এর জন্য, পূর্ববর্তী research experience উল্লেখ করা , বেশী ভালো হয় যদি আপানার publication থাকে বা কনফারেন্সে পেপার থাকে। এইগুলো থাকলে আপনি RA এবং fellowship এর জন্য বিবেচিত হবেন। আপনার প্রোফাইল অন্যদের থেকে এগিয়ে থাকবে।

Work Experience/Leadership:

আপনি যে বিষয়ে পড়াশোনা করতে চান সেই ক্ষেত্রে যদি আপনার কাজের অভিজ্ঞতা থাকে তাহলে সেইগুলোও আপনার ফান্ডিং পেতে সহায়তা করে। আপনার অভিজ্ঞতা প্রমাণ করে যে আপনি প্রফেশনালি কাজ করেছেন এবং আপনি কাজের পরিবেশ সম্পর্কে অবগত। তাছাড়া যদি আপনার স্বেচ্ছাসেবা ও কোন লিডারশীপ কাজ করে থাকে বা সম্পৃক্ত থাকেন তাহলে সেগুলো ভালোভাবে উল্লেখ করবেন। এই ধরনের অভিজ্ঞতাকে খুব ভালোভাবে মুল্যায়ন করা হয়।

Fit with Faculty Research Interests (বিশেষ করে PhD এর জন্য):

PhD এর জন্য, এমন প্রফেসরদের বাছাই করা যাদের research আপনার সাথে মিলে যায় এবং আবেদন করার আগে তাদের সাথে যোগাযোগ করা গেলে সেটি আরও ভালো। যদি তার আপনাকে ও আপানার পূর্ববর্তী কাজ পছন্দ হয়ে যায় তাহলে মোটামুটি বলা যায় যে আপানার ফান্ডিং নিশ্চিত।

Safe Exit হলো আপনার এক-স্টপ প্ল্যাটফর্ম ফর Higher Study USA Preparation — আমরা আপনাকে Profile Assessment থেকে শুরু করে SOP, LoR, Diversity Statement ও Research Proposal তৈরিতে সহায়তা করতে পারি।
বি:দ্র: বর্তমান সময়ে আমেরিকাতে পড়াশোনার জন্য সব ধরনের তথ্য ও ডকুমেন্টস অনালাইনেই পাওয়া যায়। তাছাড়া এই AI এর যুগে আপনারা সেইসব প্লাটফর্ম থেকেও সাহায্য নিতে পারেন। তারপরও যদি মনে হয় যে আমরা আপনাকে সাহায্য করতে পারবো। তাহলে আমাদের ইমেইল বা মেসেঞ্জারে যোগাযোগ করতে পারেন।
যোগাযোগ করুন: [email protected] or messenger.

19/11/2025

🌩️ Graduate Research Assistant (M.S.) Position in Meteorology – Apply Now! 🌩️
Interested in severe storms and mesoscale meteorology? Dr. Dillon Blount at Ohio University is seeking a Graduate Research Assistant for exciting research on supercell-squall line mergers! This project will advance understanding of storm interactions and their effects on weather dynamics. 🌪️
🔬 Position: M.S. Graduate Research Assistant
📝 Focus: Supercell-Squall Line Merger Research
🏫 Institution: Ohio University
👨‍🏫 Supervisor: Dr. Dillon Blount, Assistant Professor
📅 Start Date: Fall 2026
⏳ Duration: 2 years
⏰ Application Deadline: January 15, 2026
Project Highlights:
Explore the environments where supercell-squall line mergers occur
Investigate convective life cycles of supercells and squall lines
Analyze the impact on mesoscale dynamics and rear inflow behavior
Ideal Candidate:
Seeking a M.S. in Geography with a focus on Meteorology
Passionate about severe storms, mesoscale meteorology, and climatology
Curious and motivated to dive into cutting-edge storm research
How to Apply:
Interested? Contact Dr. Blount directly via email to express your interest and get details on the application process.
📧 Contact: [email protected]
🌐 Program Info: M.S. in Geography – Meteorology Focus
This is an amazing opportunity for those eager to contribute to storm research and advance our understanding of extreme weather! 🌩️

15/11/2025

অনেকে জিজ্ঞেস করেন, “USA-তে পড়তে যেতে মোট কত টাকা লাগে?”

বিদেশে যাওয়ার প্রস্তুতির শুরু থেকে আমেরিকায় পৌঁছানো পর্যন্ত সম্ভাব্য খরচগুলো নিচে লিখে দিলাম। এগুলো মোটামুটি Realistic Estimated Cost — যাতে আপনার Budget Planning সহজ হয়।

1. IELTS Exam + কোচিং
IELTS Exam Fee: 28,450 BDT
Coaching Cost (যদি নেন): 10,000–20,000 BDT
Total (Approx): 38,000–48,000 BDT

2. University Application Fee
Average Application Fee: 60 USD
Apply to 7–10 Universities
Total Cost: (50,000-70,000 BDT approx.)

3. Degree/Transcript Evaluation (WES/others)
Average Cost: ~20,000 BDT (+/-)

4. SEVIS Fee: student/exchange visitor tracking charge (govt fee): 350 USD

5. Visa Fee: 185 USD

6. Airfare to USA
Depends on the season & how early you buy
Minimum: 1.50 লাখ BDT
Can go up to: 2.50 লাখ BDT

7. Bangladesh থেকে Shopping
(কাপড়-চোপড়, প্রয়োজনীয় জিনিস)
20,000–50,000 BDT

8. USA-তে Initial Housing Cost
(প্রথম মাসের ভাড়া + ডিপোজিট)
500–1000 USD

9. USA-তে Initial Grocery & Household Items: ~150 USD

10. Miscellaneous Cost
(ছোটখাটো খরচ—printing, travel, medical check, documents, vaccination): ~200 USD

মোট খরচ (Estimated Grand Total)
Depending on choices, university, airfare & city
➡️ ৫ লাখ থেকে ৭.৫ লাখ টাকা (minimum realistic)
➡️ কিছু ক্ষেত্রে ৮–১০ লাখ টাকা পর্যন্তও লাগতে পারে।

Safe Exit হলো আপনার এক-স্টপ প্ল্যাটফর্ম ফর Higher Study USA Preparation — আমরা আপনাকে Profile Assessment থেকে শুরু করে SOP, LoR, Diversity Statement ও Research Proposal তৈরিতে সহায়তা করতে পারি।

বি:দ্র: বর্তমান সময়ে আমেরিকাতে পড়াশোনার জন্য সব ধরনের তথ্য ও ডকুমেন্টস অনালাইনেই পাওয়া যায়। তাছাড়া এই AI এর যুগে আপনারা সেইসব প্লাটফর্ম থেকেও সাহায্য নিতে পারেন। তারপরও যদি মনে হয় যে আমরা আপনাকে সাহায্য করতে পারবো। তাহলে আমাদের ইমেইল বা মেসেঞ্জারে যোগাযোগ করতে পারেন।

যোগাযোগ করুন: [email protected] or messenger.

13/11/2025

Funding for Master’s and PhD Students

বাংলাদেশী শিক্ষার্থীদের জন্য USA তে funding এর সবচেয়ে সাধারণ এবং কাঙ্ক্ষিত প্রকারগুলি হলো:

Graduate Assistantships (GA): এটি graduate student দের জন্য funding এর সবচেয়ে প্রচলিত রূপ, বিশেষ করে PhD এর জন্য। এতে প্রায়শই tuition waiver (সম্পূর্ণ বা আংশিক) এবং মাসিক stipend অন্তর্ভুক্ত থাকে। সাধারণত তিন ধরণের GA থাকে:

1. Teaching Assistantship (TA): এতে প্রফেসরদের শিক্ষাদানের কাজে সহায়তা করা হয়, যেমন discussion section পরিচালনা করা, খাতা দেখা, office hour রাখা বা এমনকি প্রাথমিক কোর্স পড়ানো।

2. Research Assistantship (RA): এতে একজন ফ্যাকাল্টি সদস্যের research project এ কাজ করা হয়। এটি STEM ক্ষেত্রগুলোতে বিশেষভাবে প্রচলিত এবং সাধারণত আপনার thesis বা dissertation research এর সাথে সঙ্গতিপূর্ণ হয়।

3. Graduate Assistant/Professional Assistant (GA/PA): এতে একটি বিভাগ বা বিশ্ববিদ্যালয়ের অফিসের জন্য প্রশাসনিক, প্রযুক্তিগত বা অন্যান্য সহায়ক কাজ করা হয়। কাজটি আদর্শভাবে আপনার অ্যাকাডেমিক লক্ষ্যগুলির পরিপূরক হওয়া উচিত।

Fellowships: এগুলি অত্যন্ত মর্যাদাপূর্ণ award, যা প্রায়শই অ্যাকাডেমিক মেধা, নেতৃত্বের সম্ভাবনা বা নির্দিষ্ট research interest এর উপর ভিত্তি করে দেওয়া হয়। Fellowship সাধারণত কোনো কাজের বাধ্যবাধকতা ছাড়াই একটি stipend এবং/অথবা tuition waiver প্রদান করে, যা শিক্ষার্থীদের সম্পূর্ণভাবে তাদের পড়াশোনা এবং research এ মনোযোগ দিতে দেয়। এগুলি হতে পারে:
1. University Fellowships: বিশ্ববিদ্যালয় বা নির্দিষ্ট বিভাগ দ্বারা প্রদত্ত।

2. External Fellowships: সরকারি সংস্থা (যেমন, Fulbright), ফাউন্ডেশন (যেমন, Aga Khan Foundation, Mastercard Foundation) বা ব্যক্তিগত সংস্থা দ্বারা অফার করা হয়।

Scholarships: Fellowship এর মতোই, scholarship হলো মেধা-ভিত্তিক বা প্রয়োজন-ভিত্তিক award যা ফেরত দিতে হয় না। এগুলি সম্পূর্ণ tuition, আংশিক tuition বা একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ কভার করতে পারে। অনেক বিশ্ববিদ্যালয়-নির্দিষ্ট এবং বিষয়-নির্দিষ্ট scholarship উপলব্ধ আছে।

Loans: যদিও এটি “funding” এর অর্থে বিনামূল্যে টাকা নয়, তবে international student loan আর্থিক ব্যবধান পূরণ করতে পারে। MPOWER এবং Prodigy Finance এর মতো সংস্থাগুলি মার্কিন যুক্তরাষ্ট্রের co-signer ছাড়াই loan অফার করে, যদিও এগুলিতে সুদের হার থাকে।

Information Collected from Jahid Hasan

Safe Exit হলো আপনার এক-স্টপ প্ল্যাটফর্ম ফর Higher Study USA Preparation — আমরা আপনাকে Profile Assessment থেকে শুরু করে SOP, LoR, Diversity Statement ও Research Proposal তৈরিতে সহায়তা করতে পারি।
বি:দ্র: বর্তমান সময়ে আমেরিকাতে পড়াশোনার জন্য সব ধরনের তথ্য ও ডকুমেন্টস অনালাইনেই পাওয়া যায়। তাছাড়া এই AI এর যুগে আপনারা সেইসব প্লাটফর্ম থেকেও সাহায্য নিতে পারেন। তারপরও যদি মনে হয় যে আমরা আপনাকে সাহায্য করতে পারবো। তাহলে আমাদের ইমেইল বা মেসেঞ্জারে যোগাযোগ করতে পারেন।
যোগাযোগ করুন: [email protected] or messenger.

06/11/2025

PhD positions at University of Delaware

02/11/2025

USA-তে Bachelor, Master’s বা PhD-র জন্য কখন আবেদন শুরু হয়?

যুক্তরাষ্ট্রে সাধারণত তিনটা টার্মে ভর্তি নেওয়া হয়:

🍁Fall Session(আগস্ট/সেপ্টেম্বর মাসে শুরু) – এই সেশনে সাধারণত বেশি শিক্ষার্থী ভর্তি হয়। তাছাড়া এই সেশনে ফান্ডিংও বেশি থাকে। আবেদন সময় আগের বছরের সেপ্টেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত। কিছু কিছু ভার্সিটির ক্ষেত্রে এই ডেডলাইন ফেব্রুয়ারী মার্চ পর্যন্ত হয়ে থাকে। তাই ডিসেম্বর জানুয়ারীর মধ্যেই এপ্লাই করা উত্তম।

🌸Spring (জানুয়ারি মাসে শুরু): এই সেশনে আবেদনের সময় জুলাই থেকে অক্টোবর মাস পর্যন্ত হয়ে থাকে। এই সেশনে ফান্ডিং থাকে তবে ফল সেশনের তুলনায় কম।

☀️Summer (মে/জুন শুরু): এই সেশনে আসলে ভর্তি নেয়া হয় না, আর ভর্তি নিলেও তুলনামূলকভাবে কম।

তাই যারা আগামী Fall Session মানে আগস্ট ২০২৬ এ যুক্তরাষ্ট্রে পড়াশোনা করতে আসতে চান, এখনই সময় আবেদন করার।

Safe Exit হলো আপনার এক-স্টপ প্ল্যাটফর্ম ফর Higher Study USA Preparation — আমরা আপনাকে Profile Assessment থেকে শুরু করে SOP, LoR, Diversity Statement ও Research Proposal তৈরিতে সহায়তা করতে পারি।

বি:দ্র: বর্তমান সময়ে আমেরিকাতে পড়াশোনার জন্য সব ধরনের তথ্য ও ডকুমেন্টস অনালাইনেই পাওয়া যায়। তাছাড়া এই AI এর যুগে আপনারা সেইসব প্লাটফর্ম থেকেও সাহায্য নিতে পারেন। তারপরও যদি মনে হয় যে আমরা আপনাকে সাহায্য করতে পারবো। তাহলে আমাদের ইমেইল বা মেসেঞ্জারে যোগাযোগ করতে পারেন।
যোগাযোগ করুন: [email protected] or messenger.

01/11/2025

Auburn University’s Department of Geosciences is accepting applications for MS (Geology, Geography & Environmental Studies) and PhD (Earth System Science) programs for Spring & Fall 2026!

Fully funded teaching assistantships ($26,541 + tuition waiver) available.

Research opportunities span Environmental Geosciences, Geospatial Sciences, STEM Education, Natural Resources, Solid-Earth Processes, and Earth & Life Through Time.

Join a growing department with 27 faculty, 55 grad students, and Auburn’s new STEM+Ag complex opening Summer 2026.

Contact Dr. Gottardi ([email protected]) or Dr. Chandana Mitra ([email protected]) to connect with faculty aligned with your research interests.







29/10/2025

আসলে মাস্টার্স ও পিএইচডির জন্য কেমন প্রোফাইল হওয়া উচিত। আজকে মাস্টার্সের বিষয়ে আজকে লিখতেছি।

১। শিক্ষাগত যোগ্যতাঃ প্রথমেই দরকার হবে আপনার CGPA/GPA। আপনার রেজাল্ট যদি 3.0 থাকে আপনি মোটামুটি আমেরিকার ৮০-৯০% বিশ্ববিদ্যালয়ে এপ্লাই করতে পারবেন। তাছাড়া অনেক মিড র‍্যাংক এবং তার নিচের দিকের বিশ্ববিদ্যালয়গুলো 2.75 কিছু কিছু ক্ষেত্রে 2.50 পর্যন্ত GPA গ্রহণ করে থাকে।

২। কাজের অভিজ্ঞতা (Work Experience): ভর্তি হওয়ার জন্য কাজের অভিজ্ঞতা বাধ্যতামূলক নয়, তবে পেশাগত অভিজ্ঞতা থাকলে তা প্রোফাইলকে অনেক বেশি শক্তিশালী করে তোলে। বিশেষ করে Environment, Engineering, Life Sciences, Social Science, Business, Policy বা Sustainability সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা থাকলে তা আপনার বাস্তব জ্ঞান ও প্র্যাকটিক্যাল দক্ষতাকে তুলে ধরে, যা SOP-এ খুব ভালোভাবে উপস্থাপন করা যায়। সাধারণত ১ থেকে ৩ বছরের কাজের অভিজ্ঞতা থাকলে তা ভর্তি প্রক্রিয়ায় একটি বাড়তি সুবিধা হিসেবে কাজ করে এবং Scholarship বা Assistantship পাওয়ার সম্ভাবনাও বাড়িয়ে দেয়

৩। গবেষণা অভিজ্ঞতা (Research Experience): গবেষণায় অংশগ্রহণ বা কোনো গবেষণা প্রকল্প, থিসিস বা কনফারেন্স পেপার প্রকাশের অভিজ্ঞতা থাকলে তা আবেদন প্রক্রিয়ায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিশেষ করে যারা গবেষণাভিত্তিক মাস্টার্স (thesis track) প্রোগ্রামে ভর্তি হতে চান, তাদের জন্য এটি প্রায় বাধ্যতামূলক একটি যোগ্যতা হিসেবে বিবেচিত হয়। তবে কারো যদি প্রকাশিত পেপার না থেকেও গবেষণার প্রতি আগ্রহ এবং প্রাসঙ্গিক দক্ষতা থাকে—যেমন data analysis, GIS, SPSS, বা lab work-এর অভিজ্ঞতা বা কেউ যদি প্রোগ্রামিং language জানে যেমন Python, R, JavaScript ইত্যাদি —তাহলে সেটিও SOP বা CV-তে স্পষ্টভাবে তুলে ধরা উচিত। তবে আপনার যদি প্রকাশিত রিসার্স আর্টিকেল থাকে তাহলে সেটি অবশ্যই আপনাকে এগিয়ে রাখবে।

৪। ইংরেজি দক্ষতা (IELTS/TOEFL): IELTS: সাধারণত ৬.৫ (no band below 6.0) অধিকাংশ বিশ্ববিদ্যালয়ে গ্রহণযোগ্য। কিছু বিশ্ববিদ্যালয় ৬.০ পর্যন্তও নেয়, আবার অনেক ভালো বিশ্ববিদ্যালয় ৭.০ বা তার বেশি স্কোর চায়।

৫। Volunteering & Extracurricular Activities: স্বেচ্ছাসেবী কাজ একজন আবেদনকারীর ব্যক্তিত্ব, নেতৃত্বগুণ এবং সমাজের প্রতি দায়বদ্ধতাকে তুলে ধরে, যা SOP ও Personal Statement-এ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যারা ক্লাব, NGO, Student Forum/body , Debate, Sports, Environmental Campaign বা Fundraising-এর মতো কর্মকাণ্ডে যুক্ত থাকে সেইসব একজন শিক্ষার্থীর community involvement এবং teamwork দক্ষতাকে প্রকাশ করে। বিশেষ করে যারা Environment, Engineering, Life Sciences, Social Science বা Sustainability বিষয়ক প্রোগ্রামে আবেদন করতে চান, তাদের জন্য এসব অভিজ্ঞতা আবেদনকে শক্তিশালী ও অন্যদের থেকে আলাদা করে। বিশ্ববিদ্যালয়গুলো যখন এপ্লিকেশন মূল্যায়ন করে তখন এইগুলো গুরুত্ব পায়। এসব অভিজ্ঞতা ফান্ডিং, স্কলারশিপ, ফেলোশিপ, graduate/research/teaching পেতে সাহায্য করে।
৬। Extraordinary Achievements: আপনি যদি গণিত বা পদার্থ অলিম্পিয়াডে চ্যাম্পিয়ন হন বা সেরা দশে থাকেন বা বিজ্ঞান বিষয়ক কোন অর্জন থাকে অথবা আপনি কোন কিছু উদ্ভাবন করেছেন, তখন এই অর্জনগুলো প্রধান্য পাবে।

এই সম্পর্কিত কোনও প্রশ্ন থাকলে আমাদেরকে কমেন্টস, ইমেইল বা অন্য মাধ্যমে জিজ্ঞাসা করতে পারেন।

Safe Exit হলো আপনার এক-স্টপ প্ল্যাটফর্ম ফর Higher Study USA Preparation — আমরা আপনাকে Profile Assessment থেকে শুরু করে SOP, LoR, Diversity Statement ও Research Proposal তৈরিতে সহায়তা করতে পারি।
বি:দ্র: বর্তমান সময়ে আমেরিকাতে পড়াশোনার জন্য সব ধরনের তথ্য ও ডকুমেন্টস অনালাইনেই পাওয়া যায়। তাছাড়া এই AI এর যুগে আপনারা সেইসব প্লাটফর্ম থেকেও সাহায্য নিতে পারেন। তারপরও যদি মনে হয় যে আমরা আপনাকে সাহায্য করতে পারবো। তাহলে আমাদের ইমেইল বা মেসেঞ্জারে যোগাযোগ করতে পারেন।

যোগাযোগ করুন: [email protected] or messenger.

28/10/2025

🎓 আমেরিকাতে পড়াশোনা—আপনার পরিকল্পনার সঠিক সময় এখনই!

আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, কিন্তু বাংলাদেশে চাকরি পাওয়া যতটা কঠিন, তার চেয়ে বিদেশে পড়াশোনা করতে যাওয়া অনেক সহজ! শুধু দরকার সঠিক পরিকল্পনা ও প্রস্তুতি।

আমেরিকাতে পড়াশোনা করতে যাওয়ার জন্য সাধারণত ১ বছর বা তার চেয়ে কিছু কম–বেশি সময়ের প্রস্তুতি লাগে। সময়টা নির্ভর করে আপনার প্রোফাইল ও লক্ষ্যের উপর। তাই এখনই শুরু করুন আপনার Higher Study প্ল্যানটি নিচের ধাপগুলো দিয়ে👇

১️. নিজের প্রোফাইল অনুযায়ী বিষয় ও বিশ্ববিদ্যালয় বেছে নিন।

২️. IELTS পরীক্ষার প্রস্তুতি নিন ও স্কোর ৬.৫ বা তার বেশি রাখার চেষ্টা করুন। এতে আপনি আমেরিকার প্রায় ৯০% বিশ্ববিদ্যালয়ে Bachelor/MS/PhD এ আবেদন করতে পারবেন।

৩️. আপনার গবেষণার আগ্রহ সম্পর্কে প্রফেসরদের ইমেইল করুন এবং তাদের ল্যাবে কাজ করার আগ্রহ প্রকাশ করুন।

৪️. আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস যেমন – Statement of Purpose (SOP), Letter of Recommendation (LoR), Diversity Statement, Personal Statement তৈরি করুন।

৫️. সময়সীমার আগেই আবেদন করুন। অনেক বিশ্ববিদ্যালয় Rolling Basis এ আবেদন রিভিউ করে, তাই আগে আবেদন করলে সুযোগ ও ফান্ডিং পাওয়ার সম্ভাবনা বেড়ে যায়।

🎯 Safe Exit হলো আপনার এক-স্টপ প্ল্যাটফর্ম ফর Higher Study USA Preparation — আমরা আপনাকে Profile Assessment থেকে শুরু করে SOP, LoR, Diversity Statement ও Research Proposal তৈরিতে সহায়তা করতে পারি।

বি:দ্র: বর্তমান সময়ে আমেরিকাতে পড়াশোনার জন্য সব ধরনের তথ্য ও ডকুমেন্টস অনালাইনেই পাওয়া যায়। তাছাড়া এই AI এর যুগে আপনারা সেইসব প্লাটফর্ম থেকেও সাহায্য নিতে পারেন। তারপরও যদি মনে হয় যে আমরা আপনাকে সাহায্য করতে পারবো। তাহলে আমাদের ইমেইল বা মেসেঞ্জারে যোগাযোগ করতে পারেন।

📩 যোগাযোগ করুন: [email protected] or messenger.

Want your school to be the top-listed School/college in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Website

Address

Dhaka
1207