The Parallel Linguistics Club

The Parallel Linguistics Club ভাষা ও ভাষাবিজ্ঞান নিয়ে আলাপের তাগিদে

Try this historical linguistics challenge and test your reconstruction skills.
01/03/2026

Try this historical linguistics challenge and test your reconstruction skills.

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা এবংশহীদ দিবসে সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা।সকলের ভাষিক অধিকার প্রতিষ্ঠা হোক, প্...
21/02/2026

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা এবং
শহীদ দিবসে সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা।

সকলের ভাষিক অধিকার প্রতিষ্ঠা হোক, প্রতিটি শিশুর জন্য স্কুলে মাতৃভাষায় শিক্ষার নিশ্চয়তা থাকুক। সকল ভাষার মর্যাদা ও বৈচিত্র্য অটুট থাকুক। ভাষা নিয়ে চর্চা ও আলাপ বৃদ্ধি পাক।

16/02/2026

Mind Your Language Episode 2
The Greedy Grammar: A DCxG approach to Multilectalism

Speaker: Zahin Hoque

Mind Your Language এর এই পর্বে বক্তা হিসেবে থাকছেন আমাদের বিশেষ অতিথি যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব জর্জিয়া লিঙ্গুইস্টি...
14/02/2026

Mind Your Language এর এই পর্বে বক্তা হিসেবে থাকছেন আমাদের বিশেষ অতিথি যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব জর্জিয়া লিঙ্গুইস্টিক্স ক্লাবের সাবেক সভাপতি জাহীন হক।

আমরা সাধারণত ভাবি ঋণশব্দ বাইরে থেকে আসে, ধীরে ধীরে ভাষার নিজের শব্দের মতো হয়ে যায়। কিন্তু যদি কখনও উল্টোটা ঘটে? যদি আবার শব্দগুলো বিদেশি হতে থাকে?

DCxG বা Diasystematic Construction Grammar হলো Cognitive Linguistics এর একটি তাত্ত্বিক কাঠামো, যা বহুভাষিক জ্ঞানকে আলাদা আলাদা ভাষা হিসেবে নয়, বরং একীভূত নেটওয়ার্ক হিসেবে দেখে। তিনি এই কাঠামোটি নিয়ে এবং এই কাঠামো ও সমাজভাষাবিজ্ঞানের দৃষ্টিকোণ মিলিয়ে মলয়াল়মের অদ্রাবিড়ীয় উপাদানগুলো নিয়ে এই পর্বে আলোচনা করবেন আমাদের সাথে।

রেফারেন্স টেক্সট: https://drive.google.com/drive/folders/1haa9n19KdQrCChK5sPhJjbEv6r1ybvqN?usp=sharing

তাহলে এই সোমবার রাত ৮ টায় অনলাইনে যুক্ত হয়ে যান পাঠচক্রে, আলাপ প্রয়োজন। জুম মিটিংয়ের বিস্তারিত কমেন্টে।

আমাদের পাঠচক্র Mind Your Language এর প্রথম পর্বে “সিলেটি কি বাংলা: ভাষা বনাম উপভাষা” — এই প্রশ্নের উত্তর খুঁজতে এবং তারচ...
05/02/2026

আমাদের পাঠচক্র Mind Your Language এর প্রথম পর্বে “সিলেটি কি বাংলা: ভাষা বনাম উপভাষা” — এই প্রশ্নের উত্তর খুঁজতে এবং তারচেয়েও বেশি প্রশ্নের উদ্রেক করতে উপস্থিত হয়েছিলাম আমরা সবাই।

আলাপ এখানেই শেষ নয়, চলতেই থাকবে...

সাপ্তাহিক পাঠচক্র Mind Your Language এর ১ম পর্বে আমাদের আলাপের বিষয় “সিলেটি কি বাংলা: ভাষা বনাম উপভাষা”।ভাষা আর উপভাষা এ...
02/02/2026

সাপ্তাহিক পাঠচক্র Mind Your Language এর ১ম পর্বে আমাদের আলাপের বিষয় “সিলেটি কি বাংলা: ভাষা বনাম উপভাষা”।

ভাষা আর উপভাষা এই দুইয়ের ফারাকটা আসলে কোথায়? মানদণ্ডটা কী, সংজ্ঞাটাই বা কী?
হিন্দি ও উর্দু কি সত্যিই আলাদা ভাষা? চট্টগ্রামের ভাষা যদি বাংলা হয়, তাহলে রোহিঙ্গা কেন নয়? রংপুরি কি একই সঙ্গে বাংলা, অসমীয়া আর রাজবংশী?

এইসব প্রশ্ন, গল্প, তর্ক আর নতুনভাবে ভাবার সুযোগ নিয়েই বৃহস্পতিবার আড্ডা বসছে মলচত্বরে। সকলে আসুন, গল্প করি, শুনি আর ভাষাকে নতুন চোখে দেখি।

আসছে...মিনিসিরিজ
17/01/2026

আসছে...
মিনিসিরিজ

18/12/2025

How powerful are natural languages?
A big-picture Introduction to the Chomsky Hierarchy

Address

University Of Dhaka
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when The Parallel Linguistics Club posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share