DARUN NAZAT

DARUN NAZAT দারুন নাজাত শুধুমাত্র একটি মাদরাসা নয়; বরং একটি আমানত, একটি দ্বীনি মিশন।

22/05/2026
ইতিহাস আর বীরত্বের গল্প যেখানে মিলেমিশে একাকার! বাংলাদেশ সামরিক জাদুঘরের আঙিনায় দারুন নাজাত মাদ্রাসার ছাত্রীদের শিক্ষা স...
13/04/2026

ইতিহাস আর বীরত্বের গল্প যেখানে মিলেমিশে একাকার! বাংলাদেশ সামরিক জাদুঘরের আঙিনায় দারুন নাজাত মাদ্রাসার ছাত্রীদের শিক্ষা সফরের কিছু চমৎকার মুহূর্ত। দেশ ও সামরিক বাহিনীর গৌরবময় ইতিহাস জানার পাশাপাশি দিনটি ছিল আনন্দে ভরপুর।

#শিক্ষা_সফর #বাংলাদেশ_সামরিক_জাদুঘর

12/04/2026

দারুন নাজাত মাদরাসার উদ্যোগে শিক্ষা সফর। 12 এপ্রিল 2026

🌟 শিক্ষা সফর ২০২৬ 🌟আলহামদুলিল্লাহ! দারুন নাজাত আদর্শ বালিকা মাদরাসা-র উদ্যোগে আয়োজিত শিক্ষা সফর ২০২৬-এ আমাদের প্রিয় শি...
12/04/2026

🌟 শিক্ষা সফর ২০২৬ 🌟
আলহামদুলিল্লাহ! দারুন নাজাত আদর্শ বালিকা মাদরাসা-র উদ্যোগে আয়োজিত শিক্ষা সফর ২০২৬-এ আমাদের প্রিয় শিক্ষার্থীরা আজ বের হচ্ছে জ্ঞান ও অভিজ্ঞতার সন্ধানে! 🎒✨
📍 গন্তব্যসমূহ:
🏛️ বাংলাদেশ মিলিটারি মিউজিয়াম, বিজয় সরণি, ঢাকা
🔭 নভো থিয়েটার, বিজয় সরণি, ঢাকা
📅 তারিখ: ১২ এপ্রিল | রোজ: রবিবার
শিক্ষার্থীরা আজ ইতিহাস ও বিজ্ঞানের এক অসাধারণ জগতে পা রাখবে। এই সফর তাদের মানসিক বিকাশ ও জ্ঞান অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ইনশাআল্লাহ। 🤲
আমাদের সকল শিক্ষার্থী ও শিক্ষকদের জন্য রইল অনেক অনেক দোয়া ও শুভকামনা! 💚
📞 যোগাযোগ: ০১৭১২-০৮৪৮৩৩ | ০১৬১২-৬১৬৩২৮

📢 হাফেজ নিয়োগ বিজ্ঞপ্তিদারুন নাজাত মাদরাসার (বালক শাখা) জন্য একজন দক্ষ ও অভিজ্ঞ হাফেজ শিক্ষক জরুরি ভিত্তিতে নিয়োগ দেওয়া ...
29/03/2026

📢 হাফেজ নিয়োগ বিজ্ঞপ্তি

দারুন নাজাত মাদরাসার (বালক শাখা) জন্য একজন দক্ষ ও অভিজ্ঞ হাফেজ শিক্ষক জরুরি ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে।

🔹 পদের নাম: হাফেজ শিক্ষক

🔹 শাখা: বালক শাখা

🔹 যোগ্যতা:
• পূর্ণ কুরআন হিফজ সম্পন্ন (হাফেজ)
• সহীহ তাজবিদে কুরআন তিলাওয়াতের দক্ষতা
• চরিত্রবান, দায়িত্বশীল ও আমানতদার হতে হবে
• শিক্ষাদানে আগ্রহ ও অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে
• হুফফাজ প্রশিক্ষণ প্রাপ্ত হলে অগ্রাধিকার দেওয়া হবে
• দাওরা হাদীস সম্পন্ন হলে অগ্রাধিকার দেওয়া হবে

🔹 দায়িত্বসমূহ:
• শিক্ষার্থীদের কুরআন হিফজ ও নাজেরা শিক্ষা প্রদান
• শিক্ষার্থীদের নিয়মিত মশক করানো
• নিয়মিত দরস ও তিলাওয়াত পর্যবেক্ষণ
• মাদরাসার নিয়ম-নীতি মেনে দায়িত্ব পালন

📅 সাক্ষাৎকারের তারিখ: ৩১ মার্চ ২০২৬
⏰ সময়: সকাল ১০:০০ টা
📍 স্থান: দারুন নাজাত মাদরাসা, কাওলা জমিদার বাড়ী, দক্ষিণখান, ঢাকা-১২২৯

📞 যোগাযোগ: 01712-084833, 01612-616328

আগ্রহী প্রার্থীদের নির্ধারিত তারিখ ও সময়ে প্রয়োজনীয় কাগজপত্রসহ সরাসরি উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো।

ছোটদের দ্বীন শিক্ষার গুরুত্ব•শিশুদের মন নরম কাদামাটির মতো—যে আকার দেওয়া হয়, সহজেই তা গ্রহণ করে। জীবনের শুরুতে তারা যা ...
21/01/2026

ছোটদের দ্বীন শিক্ষার গুরুত্ব



শিশুদের মন নরম কাদামাটির মতো—যে আকার দেওয়া হয়, সহজেই তা গ্রহণ করে। জীবনের শুরুতে তারা যা শেখে, তার প্রভাব থেকে যায় সারাজীবন। তাই আমরা যদি শিশুদের হৃদয়ে ঈমানের বীজ বপন করতে চাই, যদি চাই তারা বড় হয়ে আল্লাহর অনুগত ও বিশ্বস্ত বান্দা হিসেবে গড়ে উঠুক, তবে সেই কাজটি শুরু করতে হবে তাদের শৈশব থেকেই। জীবনের প্রাথমিক সময়ে যদি সঠিক দ্বীনি শিক্ষা না দেওয়া যায়, তাহলে পরবর্তী জীবনে তাদের কাছ থেকে দ্বীন মেনে চলার প্রত্যাশা করাটা বাস্তবসম্মত নয়।



কিন্তু প্রশ্ন হলো—আমরা কেন সন্তানদের দ্বীনি শিক্ষা দিতে অবহেলা করি? এর অন্যতম বড় কারণ হলো, আমরা নিজেরাই দ্বীনের প্রকৃত অর্থ ভালোভাবে জানি না। আমাদের ধারণায় কুরআন তিলাওয়াত, নামাজ আদায় বা কয়েকটি দোয়া মুখস্থ করানোই দ্বীনি শিক্ষা। অথচ আমরা প্রায়ই দ্বীন ও ধর্মের মধ্যে পার্থক্য করতে ভুলে যাই। দ্বীন শুধু ধর্মীয় আচার নয়; এটি একটি পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা, যার ভেতরে ধর্মও অন্তর্ভুক্ত।



আমরা সন্তানদের ধর্মীয় কিছু বিষয় শেখাই, কিন্তু দ্বীনের পথে চলার বাস্তব দিকগুলো শেখাতে পারি না। তাদের শেখাতে হবে কীভাবে আল্লাহকে চেনা যায়, রাসূল ﷺ–কে ভালোবাসা ও অনুসরণ করা যায়, সাহাবীদের জীবন থেকে শিক্ষা নেওয়া যায়। জীবনের প্রতিটি ধাপে কীভাবে আল্লাহর আদেশ ও নিষেধ মেনে চলতে হয়—সেটাই হলো প্রকৃত দ্বীনি শিক্ষা।



শৈশবে দেওয়া শিক্ষা কখনো বৃথা যায় না। ছোটবেলায় অর্জিত নৈতিকতা ও আধ্যাত্মিক মূল্যবোধ একটি শিশুর চিন্তা, চরিত্র ও সিদ্ধান্তে গভীর প্রভাব ফেলে। দ্বীনি শিক্ষা তাদের নৈতিক ভিত্তিকে মজবুত করে, যা ভবিষ্যতে সঠিক পথ বেছে নিতে এবং ন্যায়ভিত্তিক জীবনযাপন করতে সহায়তা করে।

আলহামদুলিল্লাহ, আজ থেকে শুরু হয়েছে কওমি মাদরাসা শিক্ষা বোর্ড 'বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ'-এর ৪৯তম কেন্দ্রীয় পরী...
17/01/2026

আলহামদুলিল্লাহ, আজ থেকে শুরু হয়েছে কওমি মাদরাসা শিক্ষা বোর্ড 'বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ'-এর ৪৯তম কেন্দ্রীয় পরীক্ষা।

আমাদের প্রিয় প্রতিষ্ঠান দারুন নাজাত মাদরাসা থেকে এ বছর একঝাঁক মেধাবী ছাত্র-ছাত্রী এই গুরুত্বপূর্ণ পরীক্ষায় অংশগ্রহণ করছে। তারা দীর্ঘ একটি বছর হাড়ভাঙা খাটুনি আর মেহনত করে আজকের এই দিনে উপনীত হয়েছে।

হে আল্লাহ! আমাদের এই সন্তানদের ইলমের মধ্যে বরকত দান করুন, তাদের স্মৃতিশক্তি প্রখর করে দিন এবং পরীক্ষার খাতায় সর্বোত্তমভাবে উপস্থাপনের তাওফীক দান করুন। তাদের এই মেহনতকে কবুল করে দ্বীনের মুখলিস খাদেম হিসেবে কবুল করুন।

সকল পরীক্ষার্থীর জন্য রইল প্রতিষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক দুআ ও প্রাণঢালা শুভকামনা।

~ admin

সাফল্যের মূলমন্ত্র: মাশওয়ারা
15/01/2026

সাফল্যের মূলমন্ত্র: মাশওয়ারা

স্কুল, কলেজ বা ভার্সিটিতে পড়ার পাশাপাশি দ্বীন শেখার সুবর্ণ সুযোগ! 🎓🕌দারুন নাজাত মাদরাসা-র বিশেষ আয়োজন 'দ্বীনিয়াত বিভাগ'।...
15/01/2026

স্কুল, কলেজ বা ভার্সিটিতে পড়ার পাশাপাশি দ্বীন শেখার সুবর্ণ সুযোগ! 🎓🕌

দারুন নাজাত মাদরাসা-র বিশেষ আয়োজন 'দ্বীনিয়াত বিভাগ'। যারা সাধারণ শিক্ষায় শিক্ষিত হয়েও শুদ্ধভাবে কুরআন তিলাওয়াত ও ইসলামের মৌলিক বিষয়গুলো শিখতে চান, তাদের জন্য এই বিভাগ।

✨ আমাদের কোর্সের বিশেষত্ব:

শুদ্ধ ও সাবলীল কোরআন শিক্ষা।

জরুরী মাসায়েল ও আকীদা শিক্ষা।

সুন্নাহ মোতাবেক নামাজ শিক্ষা।

কুরআন শিক্ষা ও নাহু-সরফ কোর্স।

⏳ কোর্সের সময়: ১লা রমজান থেকে ২৫শে রমজান পর্যন্ত। (বি.দ্র: বছরের যেকোনো সময়ে নির্দিষ্ট ব্যাচে ভর্তি হওয়ার সুযোগ রয়েছে।)

📞 বিস্তারিত জানতে কল করুন: 01712-084833 🌐 আমাদের ফেসবুক পেজ: facebook.com/darunnazat

মা-বোনদের দ্বীনি শিক্ষায় শিক্ষিত করতে দারুন নাজাত আদর্শ বালিকা মাদরাসা-য় ভর্তি চলছে। 🌸📖সম্পূর্ণ পর্দার সাথে নিরাপদ ও মনো...
15/01/2026

মা-বোনদের দ্বীনি শিক্ষায় শিক্ষিত করতে দারুন নাজাত আদর্শ বালিকা মাদরাসা-য় ভর্তি চলছে। 🌸📖

সম্পূর্ণ পর্দার সাথে নিরাপদ ও মনোরম পরিবেশে শিশু শ্রেণী থেকে তাকমীল (দাওরায়ে হাদীস) পর্যন্ত ছাত্রীদের ভর্তির সুযোগ রয়েছে।

📍 ভর্তির সময়:

প্রথম ব্যাচ (শিশু - ৫ম শ্রেণী): ১৪ই ডিসেম্বর থেকে ১০ই জানুয়ারি।

দ্বিতীয় ব্যাচ (মিজান - তাকমীল): ৭ই শাওয়াল থেকে ১৫ই শাওয়াল।

✅ সুবিধা সমূহ:

আবাসিক ও অনাবাসিক ব্যবস্থা।

দক্ষ ও অভিজ্ঞ শিক্ষিকা মন্ডলী দ্বারা পাঠদান।

মাসিক বেতন ও অন্যান্য খরচের তালিকা ছবিতে দেওয়া হলো।

📞 যোগাযোগ: 01712-084833, 01683-124433 📍 কাউলার, জমিদার বাড়ি, দক্ষিণখান, ঢাকা।

Address

Kawlar, Jomidar Bari, Dakshin Khan, Dhaka/1229
Dhaka

Opening Hours

Monday 07:00 - 21:00
Tuesday 07:00 - 21:00
Wednesday 07:00 - 21:00
Thursday 07:00 - 17:00
Saturday 07:00 - 21:00
Sunday 07:00 - 21:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when DARUN NAZAT posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share