16/06/2026
MOSAB MAKKI
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from MOSAB MAKKI, College & University, Dhaka.
16/06/2026
**﴿وَإِذَآ أَنۡعَمۡنَا عَلَى ٱلۡإِنسَٰنِ أَعۡرَضَ وَنَـَٔا بِجَانِبِهِۦ وَإِذَا مَسَّهُ ٱلشَّرُّ فَذُو دُعَآءٍ عَرِيضٖ﴾**
“আর যখন আমি মানুষের প্রতি অনুগ্রহ করি, তখন সে মুখ ফিরিয়ে নেয় ও দূরে সরে যায়। আর যখন তাকে কোনো কষ্ট স্পর্শ করে, তখন সে দীর্ঘ দোয়াকারী হয়ে যায়।”
— (সূরা ফুসসিলাত, ৪১:৫১)
এই আয়াতটি পড়লে মাঝে মাঝে বাস্তব জীবনের কিছু দৃশ্য চোখের সামনে ভেসে ওঠে।
প্রায় চার-পাঁচ বছর আগের কথা। তখন আওয়ামী শাসনামল চলছিল। বিএনপির প্রকাশ্য সভা-সমাবেশ বা রাজনৈতিক তৎপরতা খুব একটা চোখে পড়ত না। রাস্তাঘাটে বিএনপি কিংবা জামায়াত-শিবিরের নাম উচ্চারণ করাও অনেক ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ মনে হতো।
সেই সময় এক ভদ্রলোকের বাসায় তারাবীহ পড়ানোর সুযোগ হয়েছিল। তিনি রাজনৈতিক অঙ্গনের একজন পরিচিত ব্যক্তি। কুরআন তিলাওয়াতের পর তাঁর দোয়া, কান্না ও বিনয় আমাকে বিস্মিত করত। মনে হতো, কী গভীর খুশু ও আন্তরিকতার সঙ্গে তিনি আল্লাহর সামনে নিজেকে সমর্পণ করছেন! তখন আশ্চর্য হতাম—রাজনীতির মতো কঠিন ময়দানে থেকেও একজন মানুষ কীভাবে এতটা দ্বীনদার হতে পারেন!
তাঁর বাসায় পর্দার পরিবেশ পুরোপুরি আদর্শ না হলেও মোটামুটি ইসলামী পরিবেশ বজায় রাখার চেষ্টা ছিল। কেউ আগমন করলে পর্দার ব্যবস্থা করা হতো। কুরআনের বেশ কিছু সূরাও তাঁর মুখস্থ ছিল। বিশেষত সূরা ইয়াসীন তিনি সাবলীলভাবে তিলাওয়াত করতেন। আমার পাশের এক হাফেজ সাহেব বলেছিলেন, একবার সূরা ইয়াসীন তিলাওয়াতের সময় তিনি ভুল করলে ওই ভদ্রলোকই তাকে লোকমা দিয়েছিলেন।
আজ কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁকে নিয়ে বিভিন্ন আলোচনা ও সমালোচনা দেখে আমি খুব বেশি বিস্মিত হইনি। কারণ, মানুষের ইবাদত-আমল এক বিষয়, আর তার আকীদা-বিশ্বাস আরেক বিষয়। বাহ্যিক কিছু ইবাদত, আবেগপূর্ণ দোয়া বা কুরআন তিলাওয়াত অবশ্যই প্রশংসনীয়; কিন্তু এগুলোই একজন মানুষের ঈমান ও চিন্তাজগতের পূর্ণ পরিচয় নয়।
বর্তমান সমাজে এমন অনেক মানুষ দেখা যায়, যারা ইসলামের কিছু আচার-অনুষ্ঠানকে গুরুত্ব দেন, কিন্তু ইসলামের বিশ্বাসব্যবস্থা, জীবনদর্শন ও চিন্তার ভিত্তিকে সমান গুরুত্ব দেন না। ফলে দ্বীনের একটি অংশের প্রতি আগ্রহ থাকলেও অন্য গুরুত্বপূর্ণ অংশগুলো উপেক্ষিত থেকে যায়। অথচ ইসলাম কেবল কিছু আচার-অনুষ্ঠানের সমষ্টি নয়; বরং এটি একটি পূর্ণাঙ্গ আকীদা, জীবনব্যবস্থা ও মূল্যবোধের নাম।
পরিশেষে, আল্লাহ তাআলার দরবারে সকলের জন্য হেদায়েতের দোয়া করি। আল্লাহ আমাদের সত্যকে সত্য হিসেবে চিনার এবং তার অনুসরণ করার তাওফীক দান করুন। তিনি আমাদেরকে হেদায়েতের ওপর অবিচল রাখুন, ঈমানের ওপর মৃত্যু দান করুন এবং দ্বীনের সঠিক বুঝ দান করুন। আমীন।
01/06/2026
وهؤلاءِ الشَّرذِمَةُ القليلةُ ضَفَادِع حياض، لم ترد إلا الماء الواصل إلى الكعب، فلوم الخفاش لا يضُرُّ الشمس، وعُواء الكلب لا يُظلِمُ البدر،
01/06/2026
শায়খ আওয়ামাহ (হাফিযাহুল্লাহ)-এর কিছু লেখা ও বক্তব্য পড়তে গিয়ে মনে হলো, আমাদের জ্ঞানচর্চার অনেক দুর্বল জায়গার প্রতি তিনি খুব সূক্ষ্মভাবে দৃষ্টি আকর্ষণ করেছেন।
আমরা অনেক সময় কোনো কথা প্রসিদ্ধ শুনলেই তা উদ্ধৃত করি, কোনো মতামত কোনো ইমামের নামে প্রচার করি, কিন্তু মূল সূত্রে ফিরে যাচাই করার প্রয়োজন অনুভব করি না। শায়খ এ বিষয়ে বিশেষভাবে সতর্ক করেছেন।
এই পিডিএফে তাঁর কয়েকটি সংক্ষিপ্ত কিন্তু গুরুত্বপূর্ণ আলোচনা একত্র করা হয়েছে। এর মধ্যে রয়েছে হাদীসে কুদসীর প্রকৃতি, হাসান ইবনু উমারাহর মতো রাবীদের মূল্যায়ন, ‘খিলাফ’ ও ‘ইখতিলাফ’-এর পার্থক্য, ‘রায়’-এর ধারণা ইত্যাদি বিষয়।
আগ্রহী পাঠকদের জন্য পিডিএফটি শেয়ার করলাম।
📖 পিডিএফ:
#শায়খ_আওয়ামাহ #ইসলামী_গবেষণা #তালিবুল_ইলম #উসূল
#হাদীস #ইলমের_আমানত #গবেষণামূলক_পাঠ #ইসলামী_জ্ঞানচর্চা #কিতাব_পাঠ েয়ার
Click here to claim your Sponsored Listing.