22/08/2026
আজ দোহা কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত চট্টগ্রাম আনোয়ারা উপজেলা পূর্বজোনের সনদ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন শহীদ হালিম- লিয়াকত স্মৃতি বৃত্তির কেন্দ্রীয় নির্বাহি পরিচালক মাওলানা নুরুল্লাহ রায়হান খান
05/08/2026
শহীদ হালিম লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষা চট্টগ্রাম উত্তর জেলা জোনের আওতাধীন ফটিকছড়ি উপজেলা দক্ষিণ জোনের বৃত্তি প্রদান, সনদ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পীরজাদা গোলামুর রহমান আশরফ শাহ,বৃত্তি পরিচালনা বোর্ডের কেন্দ্রীয় চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ জালাল উদ্দীন আজহারিসহ জেলা- উপজেলা নেতৃবৃন্দ
01/08/2026
১ আগস্ট ২০২৬
শনিবার সকাল ১০
স্থান: ফিরোজা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়
চান্দিনা, কুমিল্লা।
শহীদ হালিম লিয়াকত স্মৃতি বৃত্তি চান্দিনা জোনের পুরস্কার ও সনদ বিতরণ সম্পন্ন
নিজস্ব প্রতিবেদক:
কুমিল্লার চান্দিনা জোনে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে শহীদ হালিম লিয়াকত স্মৃতি বৃত্তি ২০২৫ এর পুরস্কার ও সনদ বিতরণ অনুষ্ঠান। এতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, শিক্ষানুরাগী ও বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উদ্ভোধক ছিলেন চান্দিনা উপজেলা জুলুছ কমিটির সদস্য সচিব,, জনাব ফজলুল ছাত্তার মাস্টার, প্রধান অতিথি ছিলেন, আহলে সুন্নাত ওয়াল জামাত ফাউন্ডেশন এর সম্মানিত সভাপতি গাজি ফিরোজ আহমেদ বক্তা হিসেবে বক্তব্য রাখেন শহীদ হালিম লিয়াকত স্মৃতি বৃত্তি কেন্দ্রীয় পরিচালনা বোর্ড এর সম্মানিত সচিব সৈয়দ মুহাম্মদ গোলাম কিবরিয়া।
প্রধান বক্তা তাঁর বক্তব্যে বলেন, “মেধাবী শিক্ষার্থীদের যথাযথ মূল্যায়ন ও সম্মাননা প্রদান একটি আলোকিত জাতি গঠনের অন্যতম পূর্বশর্ত। শহীদ হালিম লিয়াকত স্মৃতি বৃত্তি কেবল একটি প্রতিযোগিতামূলক পরীক্ষা নয়; এটি শিক্ষার্থীদের জ্ঞানচর্চা, নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করার একটি অনন্য উদ্যোগ।”
তিনি আরও বলেন, “আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্ব দেবে। তাই তাদের মাঝে সুশিক্ষা, আদর্শ, শৃঙ্খলা ও নৈতিক চরিত্র গড়ে তুলতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।” তিনি এ ধরনের বৃত্তি কার্যক্রম দেশের সর্বত্র সম্প্রসারণের আহ্বান জানান এবং শহীদ হালিম লিয়াকতের আদর্শকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানের একপর্যায়ে কৃতী শিক্ষার্থীদের হাতে পুরস্কার, ক্রেস্ট ও সনদপত্র তুলে দেওয়া হয়। এ সময় শিক্ষার্থীদের সাফল্যে অভিভাবকরা আনন্দ প্রকাশ করেন এবং আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান।
অনুষ্ঠান শেষে দেশ, জাতি, শিক্ষার্থী এবং শহীদ হালিম লিয়াকতের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।
18/07/2026
শহীদ হালিম লিয়াকত স্মৃতি বৃত্তি ২০২৫ কুমিল্লা লাকসাম পশ্চিম পুরস্কার বিতরণ সম্পন্ন।