Madrasatut Taqwa - মাদরাসাতুত তাক্বওয়া

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • Madrasatut Taqwa - মাদরাসাতুত তাক্বওয়া

Madrasatut Taqwa - মাদরাসাতুত তাক্বওয়া সন্তান আপনার, মেধা বিকাশের দায়িত্ব আমাদের।

মাদরাসার ড্রেস।
22/04/2026

মাদরাসার ড্রেস।

24/02/2026

সুরা ফীল।
নতুন বছরে ভর্তি চলছে

09/02/2026

ভর্তি চলছে
যোগাযোগ 01715-540895

#মাদরাসাতুততাক্বওয়া
#مدرسةالتقوى

08/02/2026

ভর্তি চলছে
01715-540895

#মাদরাসাতুততাক্বওয়া
#مدرسةالتقوى

ল্যাব-উৎপাদিত মাংস কি হালাল?আধুনিক বিশ্বে খাদ্যাভ্যাস, পরিবেশ সুরক্ষা ও প্রাণীর অধিকার—এই তিনটি বিষয়কে কেন্দ্র করে নতুন ...
27/01/2026

ল্যাব-উৎপাদিত মাংস কি হালাল?

আধুনিক বিশ্বে খাদ্যাভ্যাস, পরিবেশ সুরক্ষা ও প্রাণীর অধিকার—এই তিনটি বিষয়কে কেন্দ্র করে নতুন করে আলোচনা শুরু হয়েছে। শিল্পভিত্তিক মাংস উৎপাদনের ফলে পরিবেশ দূষণ ও প্রাণী নির্যাতনের অভিযোগ বৃদ্ধি পাওয়ায় বিকল্প খাদ্য হিসেবে ল্যাব-উৎপাদিত বা কৃত্রিম মাংসের ধারণা সামনে এসেছে। তবে মুসলিমদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো—এই নতুন ধরনের মাংস ইসলামী শরিয়তের দৃষ্টিতে হালাল কি না।

ল্যাবরেটরিতে প্রস্তুত এই মাংসের উৎস কখনো প্রাণী, কখনো উদ্ভিদ। পাশাপাশি এতে বিভিন্ন হরমোন ও রাসায়নিক উপাদান ব্যবহৃত হয়, যেগুলোর হালাল- হারাম অবস্থান সম্পর্কে অনেক সময় নিশ্চিত তথ্য পাওয়া যায় না। ফলে শরীয়াহ ও স্বাস্থ্য—উভয় দৃষ্টিকোণ থেকেই এর গ্রহণযোগ্যতা প্রশ্নবিদ্ধ। এই প্রবন্ধে ল্যাব-উৎপাদিত মাংসের শরঈ দিকগুলো সংক্ষেপে পর্যালোচনা করা হয়েছে।

ল্যাব-মাংস: বৈশ্বিক প্রেক্ষাপট

২০২১ সালে MIT Technology Review-কে দেওয়া এক সাক্ষাৎকারে বিল গেটস মন্তব্য করেন, ধনী দেশগুলোর ধীরে ধীরে কৃত্রিম গরুর মাংসের দিকে অগ্রসর হওয়া উচিত। তার মতে, এসব দেশে অতিমাত্রায় মাংস ভোগ স্বাস্থ্য ও পরিবেশ—উভয়ের ওপর নেতিবাচক প্রভাব ফেলে। একই সঙ্গে সাম্প্রতিক বছরগুলোতে প্রাণী নির্যাতন ও শিল্পভিত্তিক মাংস উৎপাদনের বিরুদ্ধে বিভিন্ন আন্দোলনও জোরদার হয়েছে।

এই প্রেক্ষাপটে বিকল্প খাদ্য হিসেবে কালচার্ড মিট বা ল্যাব-উৎপাদিত মাংস আলোচনায় আসে। দাবি করা হয়, এটি স্বাদে প্রায় আসল মাংসের মতো এবং পরিবেশের জন্য তুলনামূলকভাবে কম ক্ষতিকর। একাধিক প্রতিষ্ঠান বলছে, এই পদ্ধতিতে উৎপাদিত মাংস প্রচলিত মাংস শিল্পের তুলনায় উল্লেখযোগ্যভাবে কম জমি ও পানি ব্যবহার করে এবং কম গ্রিনহাউস গ্যাস নির্গত করে।

ল্যাব-উৎপাদিত মাংস ও মুসলিমদের খাদ্য-চ্যালেঞ্জ

ল্যাব-উৎপাদিত মাংস মুসলিমদের জন্য একাধিক ধর্মীয় জটিলতার জন্ম দেয়, যার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো শরীয়তসম্মত জবাইয়ের প্রশ্ন। ঈদুল আযহায় কুরবানি প্রত্যেক সামর্থ্যবান মুসলিমের ওপর বাধ্যতামূলক, আর শিশুর জন্মে আকিকা একটি সুন্নাহসম্মত আমল। ফলে প্রাণীজাত খাদ্য পুরোপুরি পরিহার করা মুসলিমদের জন্য বাস্তবসম্মত বা কাম্য নয়।

এ ছাড়া রাসূল ﷺ পরিমিতভাবে মাংস ভোগ করতেন। সুতরাং শরীয়াহ মুসলিমদের সম্পূর্ণ নিরামিষভোজী হওয়ার নির্দেশ দেয়—এমন দাবি সঠিক নয়। বরং ইসলামের নির্দেশনা হলো, পরিমিতভাবে মাংস ভোগ করা এবং তা যেন অবশ্যই শরীয়তসম্মতভাবে প্রস্তুত হয়—সে বিষয়ে নিশ্চিত থাকা।

ল্যাব-উৎপাদিত মাংসের শরঈ দিকসমূহ—

১. কোষের উৎস: ল্যাব-উৎপাদিত মাংস সাধারণত জীবিত প্রাণী থেকে সংগৃহীত কোষ বা টিস্যু দ্বারা তৈরি করা হয়। অথচ কোনো মাংস হালাল হতে হলে তা অবশ্যই শরীয়ত অনুযায়ী জবাইকৃত প্রাণী থেকে হতে হবে। জীবিত প্রাণী থেকে আলাদা করা কোষ বা মাংস মাইতাহ বা মৃত হিসেবে গণ্য হয়, যা হারাম। এমনকি চূড়ান্ত পণ্যে যদি কেবল অনুকরণকৃত কোষই ব্যবহৃত হয়, তবুও তার ভিত্তি হারাম হলে তা গ্রহণযোগ্য হবে না।

২. উপাদানের বিশুদ্ধতা: মাংস তৈরিতে ব্যবহৃত সব উপাদান নাপাক বা হারাম হতে পারবে না। এতে শুধু প্রাণী বা উদ্ভিদের কোষ নয়, বিভিন্ন রাসায়নিক পদার্থও ব্যবহৃত হয়। সকল উপাদান হালাল ও পবিত্র হতে হবে।

৩. উৎপাদন পরিবেশ: যে পাত্র বা পরিবেশে কোষের বৃদ্ধি ঘটছে, তা নাপাক বা হারাম উপাদান দ্বারা দূষিত হলে চলবে না।

৪. প্রাণীজ উৎস: যে প্রাণীর মাংস বা কোষ ব্যবহার করা হচ্ছে, সেই প্রাণী শরীয়াহ অনুযায়ী হারাম হতে পারবে না। অর্থাৎ হারাম প্রাণীর কোষ থেকে হতে পারবে না।

৫. উদ্ভিদজ উৎস: উদ্ভিদ থেকে মাংস তৈরি হলে, সেই উদ্ভিদ নেশাজাতীয় বা মানবদেহের জন্য ক্ষতিকর হতে পারবে না।

৬. হরমোন ও সংযোজক পদার্থ: মাংসের উৎপাদনে ব্যবহৃত হরমোন বা অন্যান্য পদার্থ হারাম নয় তা নিশ্চিত করতে হবে।

৭. স্বাস্থ্যগত নিরাপত্তা: এই মাংস মানব স্বাস্থ্যের।জন্য ক্ষতিকর বা হানিকর হতে পারবে না।

(আল জামিয়াতুল উলুমিল ইসলামিয়া বিন্নুরি টাউন করাচী, ফাতাওয়া নম্বর 144012201327)

ল্যাব-উৎপাদিত মাংস বিষয়ে আন্তর্জাতিক ইসলামী ফিকহ একাডেমির সিদ্ধান্ত:

ল্যাব-উৎপাদিত (Cultivated) মাংস সম্পর্কে ইসলামী সহযোগিতা সংস্থা (OIC)-এর অধীন আন্তর্জাতিক ইসলামী ফিকহ একাডেমির কাউন্সিল তাদের ২৬তম অধিবেশনে (দোহা, কাতার; ৬–১০ যিলকদ ১৪৪৬ হি. / ৪–৮ মে ২০২৫ খ্রি.) বিষয়টি বিস্তারিতভাবে পর্যালোচনা ও আলোচনা শেষে নিম্নোক্ত সিদ্ধান্ত গ্রহণ করেছে—

নীতিগতভাবে, নির্দিষ্ট শর্ত পূরণ সাপেক্ষে ল্যাব-উৎপাদিত মাংস খাওয়া ও বাজারজাত করা জায়েয হতে পারে। শর্তগুলো হলো—

১. ব্যবহৃত কোষ অবশ্যই এমন প্রাণী থেকে নেওয়া হতে হবে, যা জীবিত অবস্থায় খাওয়া হালাল; অথবা এমন প্রাণী থেকে, যাকে শরীয়ত অনুযায়ী জবাই করা হয়েছে—যেসব ক্ষেত্রে জবাই আবশ্যক।

২. কোষ বৃদ্ধির প্রক্রিয়ায় কোনো হারাম মাধ্যম (যেমন প্রবাহিত রক্ত) কিংবা কোনো হারাম উপাদান (যেমন শূকরজাত জেলাটিন) ব্যবহার করা যাবে না।

৩. সম্পূর্ণ উৎপাদন প্রক্রিয়া অবশ্যই বিশ্বাসযোগ্য ও বিশেষায়িত তদারকি সংস্থার সরাসরি তত্ত্বাবধানে সম্পন্ন হতে হবে।

৪. উৎপাদনকারী প্রতিষ্ঠানকে ভোক্তাদের নিকট প্রয়োজনীয় সব তথ্য স্বচ্ছভাবে প্রকাশ করতে হবে এবং তদারকি সংস্থাকে সেই তথ্য যাচাই ও নিশ্চিত করতে হবে।

৫. চূড়ান্ত পণ্যটি অবশ্যই মানবস্বাস্থ্যের জন্য নিরাপদ হতে হবে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নির্ধারিত মানদণ্ড ও বিধিমালা পূরণ করতে হবে।

৬. ল্যাব-উৎপাদিত মাংসকে প্রচলিত প্রাণীজ মাংসের বিকল্প হিসেবে নয়; বরং মানুষের প্রয়োজন ও সহজলভ্যতার বিবেচনায় সহায়ক খাদ্য হিসেবে ব্যবহার করা হবে।

রেফারেন্স: Council of the International Islamic Fiqh Academy (OIC), Resolution on the Consumption and Marketing of Cultivated Meat, 26th Session, Doha (Qatar), 6–10 Dhūl-Qiʿdah 1446H / 4–8 May 2025.

সারকথা—ল্যাব-উৎপাদিত মাংস পরিবেশগত আলোচনায় গুরুত্বপূর্ণ হলেও ইসলামী দৃষ্টিকোণ থেকে এটি এখনো বহু জটিলতার সম্মুখীন। শরীয়তসম্মত জবাই, কোষের উৎসের বৈধতা এবং হারাম উপাদান ব্যবহারের প্রশ্ন সুস্পষ্টভাবে সমাধান না হলে একে নিঃসন্দেহে হালাল বলা যায় না।

ইসলাম প্রাণী ভোগ নিষিদ্ধ করেনি; বরং শরীয়তের সীমার মধ্যে থেকে ন্যায়সঙ্গত আচরণের নির্দেশ দিয়েছে। তাই কৃত্রিম মাংসের ওপর নির্ভর না করে, ন্যায়সংগত পশুপালন পদ্ধতি উন্নত করা এবং শরীয়তের বিধান মেনে খাদ্য গ্রহণ নিশ্চিত করাই অধিক গ্রহণযোগ্য ও নিরাপদ পথ।

Khairul Islam 25/01/2026
হানাফী ফিকহ-Hanafi Fiqh

শুভ সকাল। ভর্তি চলছে যোগাযোগ 01715-540895    #মাদরাসাতুততাক্বওয়া  #مدرسةالتقوى
26/01/2026

শুভ সকাল।
ভর্তি চলছে
যোগাযোগ 01715-540895

#মাদরাসাতুততাক্বওয়া
#مدرسةالتقوى

24/01/2026

ভর্তি চলছে
ভর্তির জন্য যোগাযোগ করুন 01715-540895

#মাদরাসাতুততাক্বওয়া
#مدرسةالتقوى

08/01/2026

ভর্তি চলছে
যোগাযোগ 01715-540895

04/01/2026

............ ভর্তি চলছে........
মাদরাসাতুত তাক্বওয়া, ২৬/৯ মৌলভীরটেক, রামপুরা, ঢাকা ১২১৯
যোগাযোগ 01715-540895
, #মাদরাসাতুততাক্বওয়া, #مدرسةالتقوى

Address

26/9, Mowlovirtech, Rampura
Dhaka
1219

Opening Hours

Monday 09:00 - 21:00
Tuesday 09:00 - 21:00
Wednesday 09:00 - 21:00
Thursday 09:00 - 21:00
Friday 09:00 - 21:00
Saturday 09:00 - 21:00
Sunday 09:00 - 21:00

Alerts

Be the first to know and let us send you an email when Madrasatut Taqwa - মাদরাসাতুত তাক্বওয়া posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category