Global Standard School

Global Standard School আধুনিক, সৃজনশীল এবং প্রযুক্তিনির্ভর বিশ্বমানের শিক্ষাপ্রতিষ্ঠান। শিক্ষার আলোয় গড়ব আগামীর বাংলাদেশ।

নিজের প্রিয় জিনিস ত্যাগের মাঝেই লুকিয়ে থাকে ঈমানে সৌন্দর্য। আর নিঃস্বার্থ ভালোবাসাতেই মেলে রবের সন্তুষ্টি ও অনন্ত শান্তি...
27/05/2026

নিজের প্রিয় জিনিস ত্যাগের মাঝেই লুকিয়ে থাকে ঈমানে সৌন্দর্য। আর নিঃস্বার্থ ভালোবাসাতেই মেলে রবের সন্তুষ্টি ও অনন্ত শান্তি। ঈদুল আযহার এই শিক্ষা ছড়িয়ে পড়ুক সবার জীবনে।
Global Standard School স্কুলের পক্ষ থেকে সকল স্তরের মানুষকে জানাই -ঈদ মোবারক

  ​যে শিশুটির প্রতিদিন সকালে কাঁধে ব্যাগ ঝুলিয়ে হাসিমুখে স্কুলে যাওয়ার কথা ছিল, যার কলকাকলিতে মুখরিত হওয়ার কথা ছিল ক্লাস...
21/05/2026



​যে শিশুটির প্রতিদিন সকালে কাঁধে ব্যাগ ঝুলিয়ে হাসিমুখে স্কুলে যাওয়ার কথা ছিল, যার কলকাকলিতে মুখরিত হওয়ার কথা ছিল ক্লাসরুমের প্রতিটি কোণ,যে রামিসা রেজাল্টের পরে বন্ধুদের চকলেট খাওয়ানোর প্রতিশ্রুতি দিয়েছিল, সেই চিরচেনা রামিসা আজ আর নেই। একদল বিকৃত মানসিকতার নরপশুর লালসা আর নৃশংসতা কেড়ে নিয়েছে একটি নিষ্পাপ প্রাণ। মায়ের যে কোল আজ খালি হলো, যে বুকফাটা আর্তনাদে বাতাস ভারী হয়ে উঠেছে, সেই ক্ষতের উপশম করার সাধ্য কারোর নেই
এটা কেমন সমাজ? এটা কেমন শহর? যেখানে একটা সাত বছরের শিশুকে ঘরের ঠিক উল্টো পাশের ফ্ল্যাটে ডেকে নিয়ে বিকৃত লালসার শিকার বানানো হয়! যে শিশুটি হয়তো ব্যথায়, ভয়ে চিৎকার করার সুযোগটুকুও পায়নি, তাকে কতটা নির্মমভাবে হ*ত্যা করে মাথা আর দেহ আলাদা করা হয়েছে। ​মায়ের চোখের সামনে যখন বাথরুমের বালতি থেকে তার কলিজার টুকরো সন্তানের খণ্ডিত মাথা উদ্ধার করা হচ্ছিল, সেই মায়ের বুকফাটা আর্তনাদে কি মানুষ হিসেবে তোমাদের হৃদয় কেঁপে ওঠেনি? আকাশ-বাতাস কি সেদিন কান্নায় ভেঙে পড়েনি? আর আমরা? আমরা এখনো সভ্য সেজে, ভদ্রতার মুখোশ পরে বেঁচে আছি?

​আমাদের এবং গ্লোবাল স্ট্যান্ডার্ড স্কুল পরিবারের দাবি:

👉​কোনো আইনি ফাঁকফোকর নয়, কোনো দীর্ঘসূত্রতা নয়: বিশেষ ট্রাইব্যুনালে দিনভিত্তিক শুনানির মাধ্যমে এই নরপিশাচদের বিচার করতে হবে।

​👉 মূল ঘাতক সোহেল রানা এবং তার সহযোগী স্ত্রীর এমন শাস্তি হতে হবে, যা দেখে এ দেশের মাটিতে আর কোনো অপরাধী, কোনো ধর্ষক, কোনো শিশু হত্যাকারী যেন কোনোদিন কোনো শিশুর দিকে তাকানোর সাহসও না পায়। এদের ফাঁসিই একমাত্র উপযুক্ত বিচার!
👉 আমরা আর কোনো মায়ের কোল খালি হতে দেব না। আমাদের সন্তানেরা যেন নিরাপদে বাঁচতে পারে, সেই নিশ্চয়তা রাষ্ট্রকে অনতিবিলম্বে দিতে হবে।

রামিসা, ওপারে ভালো থেকো মা।
​​আমরা রামিসার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি এবং পরম করুণাময়ের কাছে প্রার্থনা করছি তিনি যেন পরিবারটিকে এই অসম্ভবের চেয়েও ভারী শোক সহ্য করার শক্তি দেন।
​হে প্রশাসন, হে বিচারালয়—আমাদের ঘুমন্ত বিবেককে আর পরীক্ষা করবেন না। রামিসার হত্যাকারীদের ফাঁসি চাই, অতি দ্রুত চাই!

গ্লোবাল স্ট্যান্ডার্ড স্কুল কর্তৃপক্ষ, শিক্ষক মণ্ডলী, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ।

15/05/2026

১ম সেমিস্টার পরীক্ষার ফলাফল প্রকাশ-২০২৬

14/05/2026

১ম সেমিস্টার পরীক্ষার ফলাফল প্রকাশ।
ইংলিশ ভার্সন✌️✌️

ভিশন মেধা ও নৈতিকতার সমন্বয়ে ভালো মানুষ গড়ার অঙ্গীকার।আপনাদের দোয়া ও সহযোগিতায় আমাদের এই পথ চলা.....
13/05/2026

ভিশন মেধা ও নৈতিকতার সমন্বয়ে ভালো মানুষ গড়ার অঙ্গীকার।আপনাদের দোয়া ও সহযোগিতায় আমাদের এই পথ চলা.....

মায়ের শ্রম,ত্যাগ ও সংগ্রাম কোনো নির্দিষ্ট সময়ে সীমাবদ্ধ নয়; বরং গর্ভধারণ থেকে আমৃত্যু সন্তানের জন্য তাঁর এই নিঃস্বার্থ ব...
10/05/2026

মায়ের শ্রম,ত্যাগ ও সংগ্রাম কোনো নির্দিষ্ট সময়ে সীমাবদ্ধ নয়; বরং গর্ভধারণ থেকে আমৃত্যু সন্তানের জন্য তাঁর এই নিঃস্বার্থ বিসর্জনই একজন মানুষকে পূর্ণতা দান করে।
আকাশের সব তারার সমষ্টির সমান আয়ু "মা" তোমার হোক..
বিশ্ব মা দিবসে গ্লোবাল স্ট্যান্ডার্ড স্কুলের পক্ষ থেকে সকল মায়েদের জানাই সংগ্রামী শুভেচ্ছা ও শুভকামনা❤️‍🩹

"মে দিবস বা আন্তর্জাতিক শ্রমিক দিবস" ঘাম আর রক্তে লেখা এক সংগ্রামের ইতিহাস।​যাদের ঘামে সচল থাকে পৃথিবীর চাকা, আজ তাদেরই ...
01/05/2026

"মে দিবস বা আন্তর্জাতিক শ্রমিক দিবস" ঘাম আর রক্তে লেখা এক সংগ্রামের ইতিহাস।

যাদের ঘামে সচল থাকে পৃথিবীর চাকা, আজ তাদেরই সম্মানে হোক আমাদের প্রতিটি কথা।
​আজ পহেলা মে। গ্লোবাল স্ট্যান্ডার্ড স্কুলের পক্ষ থেকে আমরা শ্রদ্ধা জানাই সেই সব হাতগুলোকে, যে হাতগুলো রোদ-বৃষ্টি উপেক্ষা করে তিলে তিলে গড়ে তুলেছে আমাদের এই সভ্যতা।

​আমরা শ্রদ্ধা জানাই সেই নির্মাণ শ্রমিকের প্রতি, যিনি উত্তপ্ত রোদে পুড়ে অন্যের জন্য সুউচ্চ প্রাসাদ গড়েন, অথচ দিনশেষে নিজের ফেরার ঠিকানা হয় এক চিলতে ভাঙা ঘর।

​সালাম জানাই সেই কৃষককে, যার ফাটা পা আর রোদে পোড়া শরীর আমাদের অন্ন জোগায়, কিন্তু অভাব যার নিত্যসঙ্গী।

​শ্রদ্ধা সেই পরিচ্ছন্নতা কর্মীকে, যিনি আমাদের শহরকে সুন্দর রাখতে নিজের শরীরকে ময়লায় ডুবিয়ে দেন।

​শ্রদ্ধা সেই গার্মেন্টস কর্মী ও দিনমজুরের প্রতি, যাদের প্রতিটি নিঃশ্বাসে মিশে আছে বেঁচে থাকার তীব্র লড়াই।

শ্রদ্ধা জানাই যাদের সাদা অ্যাপ্রনের পেছনে লুকিয়ে থাকে ক্লান্তিহীন রাত। নিজের পরিবারকে ছেড়ে অন্যের স্বজনদের সুস্থ করার লড়াইয়ে যারা অগ্রণী। তাদের শ্রম কেবল পেশা নয়, বরং মানবতার সর্বোচ্চ সেবা। মে দিবসে এই মানবিক কারিগরদের জানাই স্যালুট।
​একজন চিকিৎসকের প্রতিটি স্পর্শে লুকিয়ে থাকে নতুন প্রাণের আশা।

গ্লোবাল স্ট্যান্ডার্ড স্কুলের পক্ষ থেকে আমরা আজ সেই শিক্ষকদের সম্মান জানাই, যারা মেধা ও মনন দিয়ে গড়ে তোলেন আগামী প্রজন্মকে। কলম শ্রমিকদের হাতগুলোই আসলে একটি জাতির ভাগ্য লেখে। শিক্ষকতা কেবল কাজ নয়, এটি একটি আজীবন সাধনা।

​সহস্র সালাম ও কৃতজ্ঞতা জানাই সীমান্তের অতন্দ্র প্রহরী থেকে শুরু করে শহরের শান্তিশৃঙ্খলা—যাদের শ্রম আমাদের দেয় নিরাপত্তার নিশ্চয়তা। রোদে, বৃষ্টিতে বা কঠিন যুদ্ধে যারা নিজের জীবন বাজি রেখে আমাদের স্বপ্নগুলোকে সুরক্ষিত রাখেন, তাদের আত্মত্যাগ কোনো শব্দে প্রকাশ করা সম্ভব নয়।

​গ্লোবাল স্ট্যান্ডার্ড স্কুলের অঙ্গীকার
​একজন রিকশাচালক থেকে শুরু করে অফিসের উচ্চপদস্থ কর্মকর্তা—প্রতিটি পেশাই সম্মানের। আমরা আমাদের শিক্ষার্থীদের শেখাতে চাই, "মানুষের বড় পরিচয় তার কাজে।" কোনো শ্রমই ছোট নয়, বরং যে হাত কাজ করে, সেই হাতই সবচেয়ে পবিত্র।
​আজকের এই দিনে আমাদের প্রার্থনা:
পৃথিবীর কোনো শ্রমিককে যেন অভুক্ত থাকতে না হয়, শ্রমের সঠিক মূল্য আর মানুষের মর্যাদায় প্রতিষ্ঠিত হোক পৃথিবীর প্রতিটি প্রান্তে।
​মে দিবস সফল হোক!
পৃথিবীর সকল পেশাজীবী মানুষ দীর্ঘজীবী হোক।
​শুভেচ্ছান্তে,
গ্লোবাল স্ট্যান্ডার্ড স্কুল

গ্লোবাল স্ট্যান্ডার্ড স্কুল  পরিবারের সার্বিক নিরাপত্তা, সহযোগিতা ও সাফল্যের বিষয়ে দক্ষিণ কেরাণীগঞ্জ থানার অফিসার ইনচার্...
22/04/2026

গ্লোবাল স্ট্যান্ডার্ড স্কুল পরিবারের সার্বিক নিরাপত্তা, সহযোগিতা ও সাফল্যের বিষয়ে দক্ষিণ কেরাণীগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাইফুল আলম স্যারের সাথে সৌজন্য সাক্ষাৎ ও আলোচনা শেষে উদ্ধোধন অনুষ্ঠানের সম্মামনা স্মারক প্রদান করেন গ্লোবাল স্ট্যান্ডার্ড স্কুলের সম্মানিত প্রধান শিক্ষক মোঃ ফারুক হোসেন, কো-অডিনেটর মোঃ ফেরদৌস হাসান।
সাইফুল আলম স্যার তার মূল্যবান সময় দিয়ে বিভিন্ন দিকনির্দেশনামূলক পরামর্শ ও পাশে থাকার আশ্বাস দিয়েছেন। তার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা রইল।

Address

এ টি ম্যানসন, হাজী আঃ বারেক রোড, পশ্চিম আগানগর, দক্ষিণ কেরাণীগঞ্জ, ঢাকা, P94X+XCW, Hazi Abdul Barek Road, Keraniganj
Dhaka
১৩১০

Website

Alerts

Be the first to know and let us send you an email when Global Standard School posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category