27/05/2026
🌙 আরাফার দিনের দোয়া:
📖 আরবি:
لَا إِلٰهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ، وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ
🗣️ উচ্চারণ:
লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু, ওয়া হুয়া আলা কুল্লি শাইয়িন কাদীর।
💭 অর্থ:
আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য নেই। তিনি একক, তাঁর কোনো শরিক নেই। রাজত্ব তাঁরই, প্রশংসা তাঁরই, আর তিনি সবকিছুর ওপর ক্ষমতাবান।
🕌 তাশরীকের তাকবির:
📖 আরবি:
اللَّهُ أَكْبَرُ اللَّهُ أَكْبَرُ، لَا إِلٰهَ إِلَّا اللَّهُ، وَاللَّهُ أَكْبَرُ اللَّهُ أَكْبَرُ، وَلِلَّهِ الْحَمْدُ
🗣️ উচ্চারণ:
আল্লাহু আকবার, আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ। ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওয়া লিল্লাহিল হামদ।
💭 অর্থ:
আল্লাহ সর্বশ্রেষ্ঠ, আল্লাহ সর্বশ্রেষ্ঠ। আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। আল্লাহ সর্বশ্রেষ্ঠ, আল্লাহ সর্বশ্রেষ্ঠ। সকল প্রশংসা আল্লাহর জন্য🌹
চলো জান্নাতের পথে-Cholo jannater pothe 🌹
#চলোজান্নাতেরপথেcholojannaterpothe
#ℂ𝕛ℙ
#আরাফার_দিনের_দোয়া_ও_তাকবীর
#ইসলামিক_পোস্ট #কুরবানি #ঈদুল_আযহা
🫡🫂🥰
24/05/2026
...ঘৃণা করি সেই নফসকে, যে আমাকে গুনাহের দিকে টেনে নিয়ে যায়...🥹...
চলো জান্নাতের পথে-Cholo jannater pothe 🌹
#ℂ𝕛ℙ
#চলোজান্নাতেরপথেcholojannaterpothe
#নফস #গুনাহ #ইসলামিক_পোস্ট
22/05/2026
“হে আল্লাহ! আপনি আমাকে আপনার হালাল দ্বারা পরিতুষ্ট করে আপনার হারাম থেকে ফিরিয়ে রাখুন এবং আপনার অনুগ্রহ দ্বারা আপনি ছাড়া অন্য সকলের থেকে আমাকে অমুখাপেক্ষী করে দিন।” ( তিরমিজি,৩৫৬৩)
........🌹❤️🩹............
🗣️নিজেকে পরিবর্তন করার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে,
(পাঁচ ওয়াক্ত নামাজ)🌹🤍
চলো জান্নাতের পথে-Cholo jannater pothe 🌹
#চলোজান্নাতেরপথেcholojannaterpothe
#ℂ𝕛ℙ #ইসলামিক_পোস্ট #ℂ𝕛ℙ
#ইসলামিক_ভিডিও
#নামাজ #ফজর #যোহর #আছর #মাগরিব #এশা
#হালাল #হারাম
#গোপনআমল #তাহাজ্জুদ #দান_সাদকা
#মাবাবারখেদমত #সম্নান
#রোজা
#যাকাত
#আখিরাত
#পাচওয়াক্তনামাজ
17/05/2026
⛔ পোস্টটা সবাইকে পড়ার অনুরোধ করলাম। ⛔
◼️প্রশ্ন: যিলহজ্জ মাস কেনো এত বরকতময়? যিলহজ্জ মাসে কয়টা রোজা রাখবো ও কি কি আমল করতে পারি রেফারেন্স সহ জানবেন ইনশাআল্লাহ!!
🔳প্রশ্ন: যিলহজ্জ মাস কেনো এত বরকতময়?
🔘উওর: যিলহজ্জ ইসলামের চারটি হারাম মাসের একটি। এই মাসের প্রথম ১০ দিন দুনিয়ার সর্বশ্রেষ্ঠ দিন।
রেফারেন্স :
🌙🕋 রাসূলুল্লাহ ﷺ বলেছেন:
“আল্লাহর কাছে জিলহজ্জের প্রথম দশ দিনের আমলের চেয়ে অধিক প্রিয় আর কোনো দিনের আমল নেই।”
সাহাবিরা জিজ্ঞেস করলেন, “আল্লাহর পথে জিহাদও নয়?”
তিনি ﷺ বললেন,
“জিহাদও নয়, তবে সেই ব্যক্তি ছাড়া যে নিজের জান ও মাল নিয়ে বের হয়ে আর কিছুই নিয়ে ফিরে আসেনি।”
— Sahih al-Bukhari, হাদীস: ৯৬৯ ☀️
এই বরকতময় দিনগুলোতে বেশি বেশি করুন—
✨ নফল নামাজ
✨ রোজা
✨ তাসবিহ, তাকবির ও তাহলিল
✨ দোয়া ও ইস্তিগফার
✨ কুরআন তিলাওয়াত ও সদকা
হয়তো এই আমলগুলোর মাঝেই লুকিয়ে আছে আমাদের গুনাহ মাফের কারণ, দোয়া কবুলের মুহূর্ত, আর আল্লাহর সন্তুষ্টি। আল্লাহ আমাদের সবাইকে জিলহজ্জের এই শ্রেষ্ঠ দিনগুলো যথাযথভাবে আমল করার তৌফিক দান করুন। আমিন। 🤲
🔳প্রশ্ন: কেনো এত গুরুত্বপূর্ণ এই মাস?
🔘উওর: কারণ--
📍১. এই মাসে হজ্জ,কোরবানি,তাকবীর,রোজা সব একসাথে পাওয়া যায়।
📍২.আরাফার দিন এই মাসেই। যেদিন আল্লাহ সবচেয়ে বেশি জাহান্নামীদের মুক্তি দেন।
(সহীহ মুসলিম:১৩৪৮)
📍৩.আল্লাহ কোরআনে এই ১০ রাতের কসম করেছেন।" ( শপথ ফজরের,শপথ ১০ রাতের- সুরা আল ফাজর- আয়াত-১-২)
তাফসীরে ইবনে কাসীরে বলা হয়েছে, এটা যিলহজ্জের ১০ রাত।
🔳প্রশ্ন: এই দশদিনে কি কি আমল করবো?
🔘উওর: জি, চলুন যেনে নিই তাহলে:
🪐১.বেশি বেশি তাকবীর।( তাকবীর: আল্লাহু আকবর, আল্লাহু আকবর, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবর ওয়া লিল্লাহিল হামদ)
🪐২. নফল রোজা: জিলহজ্জের ১-৯ তারিখ পর্যন্ত রোজা রাখা, বিশেষ করে ৯ তারিখ।
🪐৩.কোরআন তেলাওয়াত : এই ১০ দিনে বেশি বেশি কোরআন তেলাওয়াত করা। পাঁচ ওয়াক্ত সালাতের পর ফজিলতের সুরাগুলো পড়া ও একটা খতমের টার্গেট করা।প্রতিদিন তিন পারা পড়তে পারলে ১০ দিনে এক খতম হবে ইনশাআল্লাহ।
🪐৪.যিকির: সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবর, আসতাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাহহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহী- সুবহানাল্লাহিল আযীম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ,সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ বেশি বেশি দরুদে ইব্রাহিম পাঠ করা।
🪐৫. সদাকা: প্রতিদিন অন্তত ১০ টাকা হলেও সদাকা করা। মনে রাখবেন,আল্লাহর সবচেয়ে পছন্দের দিনগুলোতে আপনি আল্লাহর পছন্দের একটা আমল (সদাকা) করছেন।
🪐৬.তাওবা - ইস্তিগফার: এই ১০ দিনে বেশি বেশি ইস্তিগফার করা, অতীত গুনাহ থেকে ফেরার চেষ্টা করা,সাইয়্যিদুল ইস্তিগফার টা বেশি পড়া।
🪐৭. নফল সালাত : ফরজের পর সবচেয়ে বেশি উত্তম নফল সালাত তাহাজ্জুদ সালাত আদায় করার চেষ্টা করা।এছাড়াও ইশরাক, চাশত, আউওয়্যাবিনের সালাত সাধ্যমতো আদায় করা।
🪐৮. হজ্জ ও উমরা: সাধ্য থাকলে হজ্জ ও উমরাহ করা।
🪐৯. কুরবানির নিয়ত থাকলে : যদি কুরবানির নিয়ত থাকে তাহলে এই ১০ দিন নখ, চুল কাটবেন না। সহিহ মুসলিম: ১৯৭৭
🪐১০. ঈদের সালাত ও কুরবানি: ১০ তারিখ পুরুষরা ঈদের সালাত আদায় করবেন ও কুরবানি করবেন।
🔳প্রশ্ন: কয়টা রোজা রাখবো?
🔘উত্তর: পারলে ৯ টা রোজা রাখুন। না পারলে অন্তত: আরাফার দিন মানে ৯ই যিলহজ্জ রোখা রাখবেন। আর এই ১০ দিন মুখে তাকবীর জারি রাখুন।
আল্লাহ আমাদের সবাইকে এই আমলগুলো করার তৌফিক দান করুন আল্লহুম্মা আমীন।🤲
এটা খুবই জরুরী পোস্ট। সদাকায়ে জারিয়ার নিয়তে শেয়ার বা কপি পোস্ট করতে পারবেন ইনশাআল্লাহ। কারণ,আপনার একটা শেয়ার/ কপি করার জন্য একজনও আমল করতে পারলে তার সাওয়াব আপনিও পাবেন
🌹 ইনশাআল্লাহ 🌹
© দিনান্তের শেষ ঠিকানা
চলো জান্নাতের পথে-Cholo jannater pothe 🌹
#সেল্ফ_রিমাইন্ডার #ইসলামিক_রিমাইন্ডার #সল্লাল্লাহু_আলাইহি_ওয়া_সাল্লাম #আত্মশুদ্ধি #প্রস্তুতি #কুরবানী #হজ্জ্ব #ত্যাগ #দোআ #নৈকট্য
#চলোজান্নাতেরপথেcholojannaterpothe
16/05/2026
🕋 কুরবানি করবেন? তাহলে চুল-নখ কাটার সময়টা খেয়াল রাখুন।
অনেকেই কুরবানির প্রস্তুতি হিসেবে পশু কেনা, টাকা জমানো, ভাগ ঠিক করা—এসব নিয়ে ব্যস্ত থাকেন। কিন্তু একটি গুরুত্বপূর্ণ সুন্নাহ অনেকেরই অজানা থেকে যায়।
যে ব্যক্তি কুরবানি করার নিয়ত করেছেন, তাঁর জন্য যিলহজ্জ মাস শুরু হওয়ার পর থেকে কুরবানি করার আগ পর্যন্ত নিজের চুল, নখ এবং শরীরের অবাঞ্ছিত লোম না কাটা সুন্নাহ।
রাসূলুল্লাহ ﷺ বলেছেন—
“তোমরা যখন যিলহজ্জের চাঁদ দেখবে, আর তোমাদের কেউ কুরবানি করার ইচ্ছা করবে, সে যেন কুরবানি করা পর্যন্ত তার চুল ও নখ না কাটে।”
📚 সহিহ মুসলিম
এখানে বিষয়টা খুব সুন্দর।
কুরবানি শুধু পশু জবাই করার নাম নয়।
কুরবানি হলো আল্লাহর সামনে নিজের আনুগত্য, নিজের নফস, নিজের ভালোবাসা, নিজের সামর্থ্য—সবকিছুকে আল্লাহর সন্তুষ্টির জন্য পেশ করার শিক্ষা।
তাই যিনি কুরবানি করবেন, তিনি যিলহজ্জের শুরু থেকেই নিজেকে কিছুটা সংযমের মধ্যে রাখবেন।
চুল-নখ না কাটা যেন তাকে বারবার মনে করিয়ে দেয়—
“আমি কুরবানির প্রস্তুতিতে আছি।”
“আমি আল্লাহর একটি মহান ইবাদতের দিকে এগোচ্ছি।”
“আমার কুরবানি শুধু পশু নয়, আমার তাকওয়াও আল্লাহর দরবারে পৌঁছাক।”
আল্লাহ বলেন—
> “আল্লাহর কাছে এগুলোর গোশত ও রক্ত পৌঁছে না; বরং তোমাদের তাকওয়াই তাঁর কাছে পৌঁছে।”
📖 সূরা আল-হাজ্জ: ৩৭
তাই কুরবানি করার আগে শুধু পশু সুন্দর হলো কি না—সেটা নয়; নিজের নিয়ত, তাকওয়া, আমল, হালাল উপার্জন—এসবও ঠিক রাখা দরকার।
📌 সম্ভাব্য শেষ সময়:
🇸🇦 সৌদি আরব: শনিবার, ১৬ মে ২০২৬ — মাগরিবের আগে
🇧🇩 বাংলাদেশ: রবিবার, ১৭ মে ২০২৬ — মাগরিবের আগে
তবে চূড়ান্ত তারিখ অবশ্যই চাঁদ দেখার উপর নির্ভরশীল। তাই দেশের চাঁদ দেখা কমিটির ঘোষণা অনুসরণ করুন।
আরেকটা বিষয় মনে রাখবেন—
যিনি কুরবানি করবেন, মূলত এই বিধান তাঁর জন্য। পরিবারের অন্য সদস্যরা যদি আলাদা কুরবানির মালিক না হন, তাঁদের জন্য এই নিষেধাজ্ঞা প্রযোজ্য নয়—তবে চাইলে তারাও সম্মান ও সতর্কতার জন্য এ সুন্নাহর প্রতি খেয়াল রাখতে পারেন।
এখনই নিজের পরিবার, বন্ধু, আত্মীয়দের জানিয়ে দিন।
অনেকেই না জানার কারণে যিলহজ্জ শুরু হওয়ার পর চুল-নখ কেটে ফেলেন।
💬 কমেন্টে লিখুন—
“আল্লাহ আমাদের কুরবানি কবুল করুন এবং তাকওয়াবান বান্দাদের অন্তর্ভুক্ত করুন।” 🤲
🤍 পোস্টটি Save করে রাখুন।
📤 যাঁরা কুরবানি করবেন, তাঁদের কাছে পোস্টটি পৌঁছে দিন।
💬 আপনার পরিবারে কুরবানির আগে এই সুন্নাহটি সবাই জানেন কি?
━━━━━━━━━━━━━━━
📌 পোস্ট-টি সদকায়ে জারিয়া এবং ইসলাম প্রচারের স্বার্থে শেয়ার করে অশেষ সওয়াবের ভাগিদার হোন। এই পোস্ট আপনার আখেরাতের কঠিন মুসিবাতের সময় নাজাতের ওসিলা হয়ে যাক, আমিন🤲
চলো জান্নাতের পথে-Cholo jannater pothe 🌹
#চলোজান্নাতেরপথেcholojannaterpothe
#কুরবানি #পশুজবাই #আল্লাহরসন্তুষ্টি
15/05/2026
رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ
🌿 উচ্চারণ:
রব্বানা আতিনা ফিদ্দুনইয়া হাসানাহ, ওয়া ফিল আখিরাতি হাসানাহ, ওয়া কিনা আযাবান নার।
🌿 অর্থ:
হে আমাদের রব! আমাদের দুনিয়াতে কল্যাণ দান করুন, আখিরাতে কল্যাণ দান করুন এবং আমাদের জাহান্নামের শাস্তি থেকে রক্ষা করুন।
এ দোয়ার মধ্যে জান্নাতের কামনা ও আখিরাতের কল্যাণ চাওয়া অন্তর্ভুক্ত। এটি কুরআনের দোয়া।
(সূরা আল-বাকারা, ২:২০১)
আরেকটি দোয়া:
🌿 اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ الْجَنَّةَ وَأَعُوذُ بِكَ مِنَ النَّارِ
উচ্চারণ:
আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল জান্নাতা, ওয়া আউযু বিকা মিনান নার।
অর্থ:
হে আল্লাহ! আমি আপনার কাছে জান্নাত চাই এবং জাহান্নাম থেকে আপনার আশ্রয় চাই। 🤲
..................🌹 আমিন 🌹...................
চলো জান্নাতের পথে-Cholo jannater pothe 🌹
#চলোজান্নাতেরপথেcholojannaterpothe
#জান্নত #জান্নত_লাভের_দোয়া
15/05/2026
🟠 রাসূল (সা.) বলেছেন, তোমার মধ্যে চারটি গুণ থাকলে বাকী দুনিয়ার আর কোনো কিছুর প্রয়োজন নেই।
▶️(১) সত্যবাদিতা!
▶️(২) আমানতদারিতা!
▶️(৩) উত্তম চরিত্র!
▶️(৪) হালাল আহার!
-----(সহীহুল জামি, ৮৭৩)
🌐* সত্যবাদিতা: মানুষ তার কথা বার্তায় সত্যবাদী হওয়াকেই সত্যবাদিতা মনে করে কিন্তু সত্যিকারে সত্যবাদিতা হচ্ছে, আল্লাহর অধিকার সমূহে সত্যবাদী হওয়া অতঃপর মানুষের অধিকারে সত্যবাদী হওয়া।
🌐* আমানত রক্ষা: কিয়ামত পূর্বে আমানত উঠে যাবে। আজ আমানত কতখানি রয়েছে তা জানতে হলে কাউকে সামান্য কিছু ধার দিয়ে দেখেন।
🌐* উত্তম চরিত্র: যার অভাবের ফলে মুসলিম জাতির এই দুরবস্থা।
🌐* হালাল হারাম: এটা যেনো কোনো বিষয় না। যেভাবে হোক না কেনো হাতে টাকা-পয়সা আসলেই হলো, হালাল হারাম আবার কী?
আল্লাহ্ আমাদেরকে সহীহ বুঝ দান করুক এবং এই সব গুণের অধিকারী হওয়ার তৌফিক দান করুক। আমিন 🤲
© শায়খ আব্দুর রাকীব (হাফি.)🌹🤍
চলো জান্নাতের পথে-Cholo jannater pothe 🌹
🌹শুক্রবার মানেই বেশি বেশি দুরুদ পাঠ করা এবং বেশি বেশি দোয়া করা🤲😇
❛❛আল্লাহুম্মা সল্লি ওয়া'সাল্লিম আলা নাবিয়্যিনা মুহাম্মাদ❜❜ (সা:ﷺ) 🌹🤍
اَللَّهُمَّ صَلِّ وَسَلِّمْ عَلَى نَبِيِّنَا مُحَمَّد (ﷺ) ✨
-ও আল্লাহ, আমি হয়তো চাইতে জানিনা কিন্তু আপনি তো আমার মনের ভাষা বুঝেন... মেহেরবানী করে আমার না বলতে পারা দোয়া গুলো কবুল করে নেন...!!
........🌹❤️🩹............
(আমিন)
চলো জান্নাতের পথে-Cholo jannater pothe🌹
#চলোজান্নাতেরপথেcholojannaterpothe
#ইসলামিক_পোস্ট
#দরুদ #দোয়া #সত্যবাদিতা #আমানতদারিতা
#উত্তম_চরিত্র #হালাল_আহার
#জীবনযাপন #সুন্নাত