BU PR Division

BU PR Division

Share

BU is a thriving residential campus and community sitting on 8 acres of lands. Living at BU brings surprises and new experiences every day.

Photos from BU PR Division's post 03/05/2026

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী এবং ঢাকা-১৩ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব ববি হাজ্জাজ'কে বাংলাদেশ ইউনিভার্সিটি পরিবারের পক্ষ থেকে উষ্ণ শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করা হয়েছে। আজ রোববার (৩ মে ২০২৬) সচিবালয়ে মাননীয় প্রতিমন্ত্রীর নিজ দপ্তরে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

​এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম, রেজিস্ট্রার ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহবুবুল হক এবং পরিচালক (জনসংযোগ) সোহেল আহসান নিপু।

​সৌজন্য সাক্ষাৎকালে মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়কে বাংলাদেশ ইউনিভার্সিটির সার্বিক শিক্ষাকার্যক্রম ও সাম্প্রতিক অগ্রগতি সম্পর্কে বিস্তারিত অবহিত করা হয়। পাশাপাশি তাঁকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পরিদর্শনের আমন্ত্রণ জানানো হলে তিনি তা অত্যন্ত আন্তরিকতার সাথে গ্রহণ করেন এবং অচিরেই বাংলাদেশ ইউনিভার্সিটি পরিদর্শনের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।

#বাংলাদেশ_ইউনিভার্সিটি #ববি_হাজ্জাজ #প্রাথমিক_ও_গণশিক্ষা_মন্ত্রণালয় #ঢাকা_১৩ #সৌজন্য_সাক্ষাৎ

Photos from BU PR Division's post 19/04/2026

বাংলাদেশ ইউনিভার্সিটিতে
৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু।

বাংলাদেশ ইউনিভার্সিটিতে সামার সেমিস্টারের ৬ দিনব্যাপী ভর্তি মেলা আজ রোববার (১৯ এপ্রিল ২০২৬) থেকে শুরু হয়েছে। ইউনিভার্সিটির মোহাম্মদপুরের আদাবরস্থ স্থায়ী ক্যাম্পাসে সকালে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মো: জাহাঙ্গীর আলম । এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফ্যাকাল্টি অব বিজনেস এডমিনিস্ট্রেশন ও ইকোনমিক্স অনুষদের ডীন প্রফেসর ড. মো: তাজুল ইসলাম, ফ্যাকাল্টি অব আর্টস, সোস্যাল সাইন্স এন্ড ল’ অনুষদের ডীন অধ্যাপক মো: হুমায়ুন কবির, ব্যবসায় প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মো: মুজাক্কীরুল হুদা, সিএসই বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মো: সাদিক ইকবাল, সোসিওলজি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. এম এম এনামুল আজিজ, গণিত বিভাগের বিভাগীয় প্রধান ড. উম্মে কুলসুম সুমা, স্থাপত্য বিভাগের বিভাগীয় প্রধান শেখ ইতমাম সৌদ, আইন বিভাগের প্রধান কাজী লতিফুর রেজা সহ ছাত্র-ছাত্রী, শিক্ষক, কর্মকর্তাগণ।

এবারের ভর্তি মেলায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে ভর্তিচ্ছুক ছাত্রছাত্রীরা তাদের প্রয়োজনীয় বিষয় সম্পর্কে অবগত হওয়ার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সুযোগ-সুবিধা সরজমিনে পরিদর্শনের সুযোগ পাবে। এছাড়া মেলা চলাকালীন শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের অভিজ্ঞ ও সিনিয়র অধ্যাপকদের সাথে সরাসরি মতবিনিময়ের মাধ্যমে উচ্চশিক্ষার বিভিন্ন বিষয়ের বিস্তারিত তথ্যসহ যুগোপযোগী শিক্ষার দিক নির্দেশনামূলক তথ্য সংগ্রহ করতে পারবেন।

উল্লেখ্য, মেলা চলাকালীন ইউনিভার্সিটির সামার সেমিস্টারে বিভিন্ন বিভাগে ভর্তিচ্ছুক ছাত্রছাত্রীরা তাদের এসএসসি ও এইচএসসি ফলাফলের উপর সর্বনি¤œ ১০% থেকে সর্বোচ্চ ১০০% কোর্স ফি মওকুফ ছাড়াও মেলায় অতিরিক্ত ৫ (পাঁচ) হাজার টাকা থেকে ১০ (দশ) হাজার টাকা মওকুফে ভর্তির সুযোগ পাবেন। প্রতিদিন সকাল ১০টা থেকে শুরু হয়ে মেলা চলবে বিকেল ৪ টা পর্যন্ত। মেলা শেষ হবে আগামী ২৪ এপ্রিল শুক্রবার।

15/04/2026

বর্ণিল সাজ আর নানা আয়োজনে বাংলাদেশ ইউনিভার্সিটিতে বর্ষবরণ!

​পুরোনো সব গ্লানি মুছে ফেলে নতুনকে বরণের অঙ্গীকারে আজ বুধবার মুখর ছিল বাংলাদেশ ইউনিভার্সিটি (BU) ক্যাম্পাস। নববর্ষের আনন্দ, নিখাদ বাঙালিয়ানা আর রঙের আবেশে ‘বৈশাখ ১৪৩৩’ উদযাপনে প্রাণভরে মেতে উঠেছিল সবাই।

​পহেলা বৈশাখ বাঙালির প্রাণের উৎসব। এবারের আয়োজনে নির্দিষ্ট কোনো রঙের গণ্ডি ছিল না; বরং জীবনের আনন্দ, তারুণ্যের উচ্ছ্বাস আর বহুরঙা অনুভূতি দিয়েই সাজানো হয়েছিল আমাদের প্রাণের ক্যাম্পাস।

শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, মনমাতানো সাংস্কৃতিক পরিবেশনা, ঐতিহ্যবাহী সাজসজ্জা আর জিভে জল আনা দেশীয় রসনাবিলাস—সব মিলিয়ে পুরো অনুষ্ঠানটি হয়ে ওঠে এক জমজমাট উৎসবের ক্যানভাস!

​মাননীয় উপাচার্য, রেজিস্ট্রার, ডিনবৃন্দ, সম্মানিত শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের সরব উপস্থিতিতে দিনটি সত্যিকার অর্থেই পরিণত হয়েছিল এক আনন্দঘন মিলনমেলায়।

​​

08/04/2026

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)-এর নবনিযুক্ত মাননীয় চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদ-কে আজ বুধবার (৮ এপ্রিল ২০২৬) বাংলাদেশ ইউনিভার্সিটি পরিবারের পক্ষ থেকে উষ্ণ শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। এ সময় বাংলাদেশ ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম, রেজিস্ট্রার ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহাবুবুল হক এবং পরিচালক (জনসংযোগ) সোহেল আহসান নিপু উপস্থিত ছিলেন।

​সৌজন্য সাক্ষাৎকালে মাননীয় চেয়ারম্যান মহোদয়কে বাংলাদেশ ইউনিভার্সিটির সার্বিক কার্যক্রম ও অগ্রগতি সম্পর্কে অবহিত করা হয়। সেই সাথে তাঁকে ক্যাম্পাস পরিদর্শনের আমন্ত্রণ জানানো হলে তিনি তা অত্যন্ত আন্তরিকতার সাথে গ্রহণ করেন এবং সুবিধাজনক সময়ে বাংলাদেশ ইউনিভার্সিটি পরিদর্শনের আশাবাদ ব্যক্ত করেন।

Photos from BU PR Division's post 18/01/2026

বাংলাদেশ ইউনিভার্সিটির
তৃতীয় সমাবর্তন অনুষ্ঠিত।

শিক্ষার্থীদের দায়িত্বশীল আচরণ ও সহনশীল নেতৃত্ব গড়ার আহ্বান: ফরিদা আখতার

শিক্ষার্থীদের দায়িত্বশীল আচরণ, সচেতন সিদ্ধান্ত গ্রহণ এবং সহনশীল নেতৃত্ব গড়ে তোলার আহ্বান জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। তিনি বলেন, রাজনৈতিক বিভাজন ও সহনশীলতার অভাবে দেশের শিক্ষা ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ সংকট থেকে উত্তরণে শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। কারণ শিক্ষার্থীদের মধ্য থেকেই আগামীর প্রশাসক, শিক্ষক, চিকিৎসক ও নীতি নির্ধারক তৈরি হবে।

বাংলাদেশ ইউনিভার্সিটির (বিইউ) তৃতীয় সমাবর্তন অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আজ রোববার (১৮ জানুয়ারি ২০২৬) সকালে ঢাকা সেনানিবাসের সেনাপ্রাঙ্গণ কনভেনশন হলে এ সমাবর্তন অনুষ্ঠিত হয়। এতে মোট ৫,৯০৩ জন শিক্ষার্থীকে ডিগ্রি প্রদান করা হয়। এর মধ্যে ৫২২৪ জন স্নাতক এবং ৬৭৯ জন স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থী।

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা বলেন, ২০২৪ সালে বাংলাদেশের তরুণ প্রজন্ম অন্যায় ও অবিচারের বিরুদ্ধে দাঁড়িয়ে দেশকে নতুনভাবে বিশ্বের সামনে তুলে ধরেছে। তবে শুধু ব্যক্তি পরিবর্তন যথেষ্ট নয়; প্রকৃত পরিবর্তনের জন্য প্রাতিষ্ঠানিক সংস্কার অপরিহার্য।

আসন্ন জাতীয় নির্বাচন অন্যান্য নির্বাচনের চেয়ে ভিন্ন উল্লেখ করে উপদেষ্টা বলেন, এ নির্বাচনে তরুণদের শুধু সরকার গঠন নয়, রাষ্ট্র পরিচালনার নীতি ও কাঠামো নির্ধারণেও ভূমিকা রাখতে হবে। গণঅভ্যুত্থানে প্রকাশিত সংস্কারের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সরকার গণভোটে হ্যাঁ–না ভোটের উদ্যোগ নিয়েছে। সংস্কার না হলে পুরনো ব্যবস্থা ফিরে আসতে পারে—এ কারণে তিনি শান্তিপূর্ণভাবে সংস্কারের পক্ষে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানান।

মৎস্য ও প্রাণিসম্পদ খাত প্রসঙ্গে তিনি বলেন, মাছ, ডিম, দুধ ও মাংস মানুষের পুষ্টির প্রধান উৎস হলেও এখনও সবাই তা নিয়মিত পাচ্ছে না। ঘাটতি পূরণের নামে মাংস আমদানি দেশের প্রান্তিক খামারিদের ক্ষতিগ্রস্ত করে; তাই সরকার দেশীয় গবাদিপশু ও হাঁস-মুরগি উৎপাদন বাড়াতে কাজ করছে।

তিনি বলেন, পরিবেশ দূষণ ও নদী–নালা, খাল–বিল ভরাটের ফলে প্রাকৃতিক জলাশয়ে মাছের প্রাপ্যতা মারাত্মকভাবে হ্রাস পেয়েছে। অতিরিক্ত ও অবৈধ আহরণের কারণে ইলিশসহ সামুদ্রিক মাছের পরিমাণ আশঙ্কাজনকভাবে কমে গেছে। তিনি আরও বলেন, সাম্প্রতিক জরিপে দেখা গেছে, ২০১৮ সালের তুলনায় সমুদ্রে মাছের পরিমাণ প্রায় দুই-তৃতীয়াংশ হ্রাস পেয়েছে।

উপদেষ্টা তরুণদের ধূমপান ও তামাকজাত দ্রব্য পরিহারের আহ্বান জানিয়ে বলেন, ধূমপান হৃদরোগ, ডায়াবেটিস ও স্ট্রোকসহ নানা অসংক্রামক রোগের প্রধান কারণ। আইন প্রয়োগের অপেক্ষা না করে আত্মনিয়ন্ত্রণের মাধ্যমে নিজেকে ও সমাজকে রক্ষা করতে হবে।

পবিত্র কোরআন তিলাওয়াত ও জাতীয় সংগীতের মাধ্যমে সমাবর্তন অনুষ্ঠান শুরু হয়। স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম। ডিগ্রি প্রার্থীদের উপস্থাপন করেন সায়েন্স, ইঞ্জিনিয়ারিং ও টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ড. নূরুর রহমান খান, ব্যবসায় প্রশাসন ও অর্থনীতি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. তাজুল ইসলাম এবং কলা, সামাজিক বিজ্ঞান ও আইন অনুষদের ডিন অধ্যাপক মোহাম্মদ হুমায়ুন কবির। অনুষ্ঠানে কনভোকেশন মার্শাল ছিলেন আর্কিটেকচার বিভাগের শিক্ষক আনিকা হাবিব।

সমাবর্তন বক্তার বক্তব্যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. এস. এম. এ. ফায়েজ বলেন, শিক্ষার্থীদের কাছে দেশের প্রত্যাশা অনেক। বাবা-মা, শিক্ষক এবং পুরো দেশ তাঁদের দিকে তাকিয়ে আছে। তিনি বলেন, শিক্ষিত ও আলোকিত মানুষ হিসেবে শিক্ষার্থীদের দায়িত্ব হলো ভালো ও মন্দের পার্থক্য আরও গভীরভাবে ও দক্ষতার সঙ্গে অনুধাবন করা।

জুলাই গণঅভ্যুত্থানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অবদানের কথা উল্লেখ করে তিনি বলেন, রাষ্ট্রীয় পরিস্থিতি অস্থির হয়ে উঠলে সরকারি বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও রাজপথে নেমে আসে, যা সত্যিই প্রশংসনীয়।

বাংলাদেশ ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান কাজী জামিল আজহারের অনুপস্থিতিতে তাঁর বক্তব্য পড়ে শোনান ট্রাস্টিজ সদস্য ডা. সাগুপ্তা মাহমুদ। তিনি বলেন, সমাবর্তন শিক্ষাজীবনের আনুষ্ঠানিক স্বীকৃতি এবং জীবনের এক ধাপ থেকে আরেক ধাপে উত্তরণের মুহূর্ত। এটি শিক্ষার্থীদের জন্য বাড়তি দায়িত্বেরও সূচনা। গ্রাজুয়েটদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন, এটি কঠোর পরিশ্রম, নিষ্ঠা ও অঙ্গীকারের মাধ্যমে অর্জিত একাডেমিক সাফল্যের উদযাপন।

উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম বলেন, আজ শিক্ষার্থীরা কেবল একটি ডিগ্রি নয়, ভবিষ্যতে দেশ গড়ার দায়িত্বও গ্রহণ করেছে। তিনি আশা প্রকাশ করেন, আজকের গ্রাজুয়েটরা বাংলাদেশ ইউনিভার্সিটির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে এর মর্যাদা সমুন্নত রাখবে। বাংলাদেশ ইউনিভার্সিটি শিক্ষা, গবেষণা ও উন্নয়নে উৎকর্ষতার কেন্দ্র হিসেবে গড়ে উঠবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার সাজেদ-উল-ইসলাম। তিনি সমাবর্তন সফলভাবে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং শিক্ষার্থীদের পেছনে অভিভাবকদের নীরব সমর্থনের প্রশংসা করেন।

সমাবর্তনে আরও উপস্থিত ছিলেন বোর্ড অব ট্রাস্টিজের সেক্রেটারি ইঞ্জি. এম. এ. গোলাম দস্তগীর, সদস্য কাজী মোজাহার আলী, ইঞ্জিঃ মশিহ্ উর রহমান, ডাঃ ওয়াহিউদ্দিন মাহমুদ, ইঞ্জিঃ মুশফিকুর রহমান, স্থপতি ইকবাল হাবিব, এডভোকেট শারমীন আহমেদ মজুমদার, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ব্রি. জে. মোঃ মাহবুবুল হক (অব.), সিন্ডিকেট ও একাডেমিক কাউন্সিলের সদস্যগণ, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, শিক্ষা মন্ত্রণালয় ও ইউজিসির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং শিক্ষার্থীদের অভিভাবকরা।

সমাবর্তনে স্নাতক পর্যায়ে চ্যান্সেলর’স গোল্ড মেডেল লাভ করেন খলিলুর রহমান। কাজী আজহার আলী গোল্ড মেডেল পান নুসরাত কবির বৃষ্টি। ভাইস-চ্যান্সেলর’স গোল্ড মেডেল পান শায়েকা লাওলাক, তাজিবা আফরিন ও তানিয়া আক্তার।

একাডেমিক ফলাফলের ভিত্তিতে ডিন’স অ্যাওয়ার্ড প্রাপ্তদের মধ্যে স্নাতক পর্যায়ে রয়েছেন মৌমিতা ভৌমিক সুপ্তি, মোসা. জান্নাতি খাতুন, মো. তারিকুল ইসলাম, প্রিনন মাহদী, মো. মাহমুদ চৌধুরী, দেবারতি ভট্টাচার্য, রাজিয়া খাতুন তুন্না, মরহুম মিতু ফকির, লামিয়া চৌধুরী ও উম্মে হাবিবা শারমিন। স্নাতকোত্তর পর্যায়ে ডিন’স অ্যাওয়ার্ড পান মো. শাহিনুজ্জামান, জান্নাতুল ইসলাম ও নিশাত কাদের। অনুষ্ঠানে অনুভূতি প্রকাশ করেন চ্যান্সেলর’স গোল্ড মেডেল প্রাপ্ত খলিলুর রহমান।

সমাবর্তনের মূল আয়োজন শেষে বিকেলে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে শিক্ষার্থীরা নৃত্য ও সংগীত পরিবেশনার মাধ্যমে আনন্দ উদযাপন করে।

03/01/2026

📢 জরুরি ঘোষণা

আগামী ১৮ জানুয়ারি ২০২৬ খ্রি. অনুষ্ঠিতব্য বাংলাদেশ ইউনিভার্সিটির ৩য় সমাবর্তন উপলক্ষে জানানো যাচ্ছে যে, রেজিস্ট্রেশনের সময় ব্যবহৃত অনেক শিক্ষার্থীর ছবি মানসম্মত নয়।
📌 স্যুভেনির কমিটি ইতোমধ্যে অনেকের সঙ্গে যোগাযোগ করে নতুন ছবি পাঠানোর অনুরোধ করেছে। তবে অনেক শিক্ষার্থীর মোবাইল নাম্বার বন্ধ থাকায় তাদের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।
👉 যেসব শিক্ষার্থী রেজিস্ট্রেশনের সময় কোনো কারণে ভালো মানের ছবি ব্যবহার করতে পারেননি, তাদেরকে এক কপি পাসপোর্ট সাইজের পরিষ্কার ও মানসম্মত ছবি এবং নিচের তথ্যসহ আগামী ৫ জানুয়ারি, বিকেল ৫টার মধ্যে নির্দিষ্ট WhatsApp নাম্বারে পাঠানোর জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।
📝 ছবির সাথে যে তথ্যগুলো পাঠাতে হবে:
১️⃣ নাম
২️⃣ বিভাগের নাম
৩️⃣ আইডি নাম্বার
৪️⃣ ব্যাচ
৫️⃣ মোবাইল নাম্বার
📱 WhatsApp নাম্বার:
01717579278
আপনাদের সহযোগিতাই একটি সুন্দর ও মানসম্মত সমাবর্তন স্যুভেনির প্রকাশে সহায়ক হবে।

ধন্যবাদান্তে,
৩য় সমাবর্তন স্যুভেনির কমিটি
বাংলাদেশ ইউনিভার্সিটি

30/12/2025

বাংলাদেশ ইউনিভার্সিটি পরিবার
গভীরভাবে শোকাহত।

20/12/2025

আমরা গভীরভাবে শোকাহত

Photos from BU PR Division's post 15/12/2025

বাংলাদেশ ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও বিশিষ্ট শিক্ষাবিদ কাজী আজহার আলীর ১৬তম মৃত্যুবার্ষিকী পালিত।

বাংলাদেশ ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা, প্রথিতযশা শিক্ষাবিদ, সাবেক সচিব, সমাজসেবক ও শিক্ষানুরাগী কাজী আজহার আলীর ১৬তম মৃত্যুবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় আজ সোমবার (১৫ ডিসেম্বর ২০২৫) পালিত হয়েছে।

বিশিষ্ট এই শিক্ষাবিদ ২০০৯ সালের এই দিনে রাজধানীর বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন। আজীবন তিনি শিক্ষা বিস্তার, মানবসম্পদ উন্নয়ন এবং সামাজিক অগ্রগতিতে নিজেকে নিবেদিত রেখেছিলেন।

মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ সকালে বনানী কবরস্থানে মরহুমের কবরে পুষ্পস্তবক অর্পণ, কবর জিয়ারত, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পাশাপাশি তাঁর আত্মার মাগফিরাত কামনায় এতিমদের মাঝে খাবার বিতরণ করা হয়।

এছাড়া, বেলা ১১টায় মোহাম্মদপুরের আদাবরে অবস্থিত বাংলাদেশ ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসের মিলনায়তনে মরহুমের বর্ণাঢ্য কর্মময় জীবনের উপর আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, কাজী আজহার আলী ছিলেন শোষিত ও অবহেলিত বাঙালি জাতির শিক্ষা ও অধিকার প্রতিষ্ঠার এক নিরলস সংগ্রামী ব্যক্তিত্ব। শিক্ষা ক্ষেত্রে তাঁর দূরদর্শী চিন্তা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ আজও দেশের উচ্চশিক্ষা অঙ্গনে অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে আছে।

আলোচনায় মরহুমের কর্মময় জীবনের উপর আলোকপাত করেন বাংলাদেশ ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের সেক্রেটারি ইঞ্জি: এম এ গোলাম দস্তগীর, বাংলাদেশ ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মো: জাহাঙ্গীর আলম, ট্রেজারার সাজেদ উল ইসলাম, মরহুমের দৌহিত্র ওয়াসিফ, প্রফেসর ড. এনামুল আজিজ, প্রফেসর সাদিক ইকবালসহ অন্যান্য অতিথিবৃন্দ।

বক্তারা আরও বলেন, বাংলাদেশ ইউনিভার্সিটি, মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল ও কলেজসহ দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠার মাধ্যমে কাজী আজহার আলী যে আলোকবর্তিকা প্রজ্বলন করে গেছেন, তা প্রজন্ম থেকে প্রজন্মে জ্ঞান ও মানবিকতার আলো ছড়িয়ে দেবে।

শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

Photos from BU PR Division's post 06/12/2025

বাংলাদেশ ইউনিভার্সিটিতে
প্রথম জাতীয় আইন সম্মেলন অনুষ্ঠিত ।।

বাংলাদেশ ইউনিভার্সিটি (বিইউ)-তে অনুষ্ঠিত হলো প্রথম জাতীয় আইন সম্মেলন। শিরোনাম ছিল “গ্লোবাল সাউথে আইন, ন্যায়বিচার ও মানবাধিকার: চ্যালেঞ্জ ও সম্ভাবনা”। সকালে উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম উদ্বোধন করেন।

উদ্বোধনী সেশনে বিশেষ অতিথি ছিলেন ট্রেজারার সাজেদ উল ইসলাম এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ডীন প্রফেসর ড. আব্দুল্লাহ আল ফারুক। মূল প্রবন্ধ উপস্থাপন করেন সাউথ ইস্ট ইউনিভার্সিটির আইন অনুষদের ডীন প্রফেসর ড. ফারহানা হেলাল মেহতাব।

তিনি বলেন, দেশে আইন না মানার প্রবণতা পরিবর্তনে সচেতনতা বাড়ানো জরুরি। রাজনৈতিক প্রভাব, দুর্নীতি ও ধীর বিচারপ্রক্রিয়া গ্লোবাল সাউথে আইনের শাসনকে দুর্বল করছে। তবে আন্তর্জাতিক সহযোগিতা ইতিবাচক পরিবর্তনের সুযোগ তৈরি করেছে।

সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী। তিনি বলেন, ন্যায়ভিত্তিক সমাজ গড়তে একাডেমিয়া, বিচার বিভাগ, আইনজীবী ও তরুণ গবেষকদের যৌথ উদ্যোগ অত্যন্ত প্রয়োজন। বিচারপ্রাপ্তি সহজ করা ও আইনের শাসন প্রতিষ্ঠাই হবে আগামী দিনের বড় চ্যালেঞ্জ।

দুইটি টেকনিক্যাল সেশনে মোট ১১টি বিষয়ে আলোচনা হয়। দেশের বিশিষ্ট আইনবিদ, গবেষক ও শিক্ষকরা অংশ নেন। শিক্ষার্থীদের গবেষণামূলক দক্ষতা ও আত্মবিশ্বাস বৃদ্ধিতেও এই আয়োজন ভূমিকা রাখবে বলে আয়োজকরা জানান।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডীন, বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা ও আইন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

03/11/2025

বাংলাদেশ ইউনিভার্সিটির ৩য় সমাবর্তন
১৮ জানুয়ারি ২০২৬
রোজ রবিবার।
বেলা ১১ ঘটিকায়
স্থান: সেনা প্রাঙ্গন, ঢাকা ক্যান্টনমেন্ট
সভাপতিত্ব করবেন মাননীয় উপদেষ্টা, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় জনাব ফরিদা আখতার।

Want your school to be the top-listed School/college in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Address

15/1 Iqbal Road, Mohammadpur
Dhaka
1207