28/05/2026
ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক মানবতা।
ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি পরিবারের পক্ষ থেকে সবাইকে পবিত্র ঈদ-উল-আযহার আন্তরিক শুভেচ্ছা।
✨ ঈদ মোবারক ✨
This is the official FB page of the Department of Political Science, Dhaka International University.
28/05/2026
ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক মানবতা।
ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি পরিবারের পক্ষ থেকে সবাইকে পবিত্র ঈদ-উল-আযহার আন্তরিক শুভেচ্ছা।
✨ ঈদ মোবারক ✨
08/05/2026
03/05/2026
রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ১৫তম, ১৬তম, ১৭তম ও ১৮তম ব্যাচের বহুল প্রতীক্ষিত র্যাগ ডে উদযাপিত হলো এক বর্ণিল, আবেগঘন ও স্মরণীয় আয়োজনে।
সকালের প্রথম প্রহর থেকেই পুরো ক্যাম্পাস যেন রঙিন উৎসবে রূপ নেয়। ক্যাম্পাসের প্রতিটি কোণ ভরে ওঠে হাসি, উচ্ছ্বাস, গান আর বন্ধুত্বের উষ্ণতায়। রঙিন ব্যানার, সাজসজ্জা এবং প্রাণবন্ত অংশগ্রহণে দিনটি হয়ে ওঠে সত্যিই অনন্য। আনন্দ আর বিদায়ের আবেগ মিলেমিশে তৈরি করে এক বিশেষ অনুভূতি, যা সবাই হৃদয়ে ধারণ করে রাখবে দীর্ঘদিন।
এই আয়োজনে বিভাগের প্রায় সকল শিক্ষকের উপস্থিতি অনুষ্ঠানটিকে আরও পরিপূর্ণ করে তোলে। অনুষ্ঠানের শুরুতেই কেক কেটে অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. জাহিদুল ইসলাম স্যার। স্যারের উপস্থিতি অনুষ্ঠানকে ভিন্নমাত্রা প্রদান করে। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত থেকে ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে নানা দিক নির্দেশনামূলক বক্তব্য দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র কল্যাণ উপদেষ্টা প্রফেসর মোঃ শাহ আলম চৌধুরী স্যার। র্যাগ ডে প্রোগ্রামের সভাপতিত্ব করেন বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক জনাব ফজলুল হক, অনুষ্ঠানের আহ্বায়ক ছিলেন রাষ্ট্রবিজ্ঞান বিজ্ঞানের সহকারী অধ্যাপক আসাদুজ্জামান ও সদস্য সচিব ছিলেন সহকারী অধ্যাপক মোহাম্মদ মেহেদী হাসান। এছাড়াও বিভাগের সকল শিক্ষকদের দিকনির্দেশনা ও আন্তরিকতা অনুষ্ঠানের প্রতিটি পর্বকে সুসংগঠিত ও প্রাণবন্ত করে তোলে।
দিনব্যাপী উৎসবমুখর আয়োজন শেষে একদিন পরে সন্ধ্যায় অনুষ্ঠিত হয় এক মনোমুগ্ধকর ডিনার পার্টি, যা পুরো অনুষ্ঠানকে এনে দেয় এক রাজকীয় পরিপূর্ণতা। এই ডিনারে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সম্মানিত বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, যার উপস্থিতি পুরো আয়োজনকে আরও গৌরবান্বিত করে তোলে। তাঁর অনুপ্রেরণামূলক বক্তব্য ও শুভেচ্ছা বিনিময় শিক্ষার্থীদের মাঝে নতুন আশার সঞ্চার করে।
সুস্বাদু খাবার, প্রাণবন্ত আড্ডা এবং শিক্ষক-শিক্ষার্থীদের সম্মিলিত অংশগ্রহণে ডিনারের প্রতিটি মুহূর্ত হয়ে ওঠে স্মৃতিময়।
সব মিলিয়ে, এই র্যাগ ডে অনুষ্ঠান ছিল সম্পর্ক, স্মৃতি ও ভালোবাসার এক অপূর্ব বন্ধন, যা দীর্ঘদিন সবার হৃদয়ে অমলিন হয়ে থাকবে।
28/04/2026
ইতিহাসের জীবন্ত পাঠ
রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২৭তম ব্যাচের, ফিল্ড ওয়ার্ক- ২০২৬ অনুষ্ঠিত।।
জ্ঞান তখনই পূর্ণতা পায়, যখন তা বাস্তবতার সঙ্গে মিলিত হয়। রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২৭তম ব্যাচ সেই বাস্তব অভিজ্ঞতার আলোকে সম্পন্ন করেছে তাদের ফিল্ড ওয়ার্ক ২০২৬, যেখানে ইতিহাসের গুরুত্বপূর্ণ স্থানগুলো হয়ে উঠেছে এক একটি জীবন্ত শ্রেণিকক্ষ।
📌 Course Title: Socio-Political & Constitutional Development in British India (1757–1947)
📌 Course Code: 0312-2115
ফিল্ড ওয়ার্কে পরিদর্শনকৃত ঐতিহাসিক স্থাপনা সমূহ:
📍 বাহাদুর শাহ পার্ক:
১৮৫৭ সালের সিপাহী বিদ্রোহের রক্তাক্ত স্মৃতিবাহী এই স্থান, যেখানে বিদ্রোহী সৈনিকদের ফাঁসি দিয়ে দমন করা হয়েছিল। এটি আমাদের স্মরণ করিয়ে দেয় ব্রিটিশ বিরোধী প্রথম সশস্ত্র প্রতিরোধ ও বাহাদুর শাহ জাফরের নেতৃত্বের প্রতীকী গুরুত্ব।
📍 জগন্নাথ বিশ্ববিদ্যালয়:
শিক্ষা ও রাজনৈতিক চেতনার কেন্দ্র, যা ইতিহাস ও সমকালীন রাজনীতির মাঝে একটি গুরুত্বপূর্ণ সেতুবন্ধন তৈরি করে।
📍 আহসান মঞ্জিল:
নবাবি শাসনের প্রতীক এই প্রাসাদ, ব্রিটিশ আমল থেকে রাজনৈতিক আলোচনার কেন্দ্র। এখানে মুসলিম লীগের গঠনের প্রাথমিক চিন্তা ও উদ্যোগ বিকশিত হয়, যা উপমহাদেশের রাজনীতিতে এক নতুন অধ্যায় সূচনা করে।
📍 লালবাগ কেল্লা:
মুঘল আমলের অপূর্ব স্থাপত্য, যেখানে রয়েছে পরীবিবির মাজার। পাশাপাশি, ১৮৫৭ সালের সিপাহী বিদ্রোহের অস্থির সময়ে এই এলাকাও প্রতিরোধ ও দমন-পীড়নের ইতিহাস বহন করে।
এই ফিল্ড ওয়ার্কের মাধ্যমে শিক্ষার্থীরা ইতিহাসকে কাছ থেকে দেখেছে, অনুভব করেছে এবং বিশ্লেষণ করেছে। কোর্সের বিষয়বস্তুর সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন করে এই অভিজ্ঞতা তাদের জ্ঞানকে করেছে আরও গভীর ও প্রাসঙ্গিক।
রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক মো: ফজলুল হকের সার্বিক নির্দেশনায় ও কোর্স শিক্ষক- সহকারী অধ্যাপক, মোহাম্মদ মেহেদী হাসানের অনুপ্রেরণায় ও প্রত্যক্ষ নেতৃত্বে ফিল্ড ওয়ার্কটি সম্পন্ন হয়।।
২৭তম ব্যাচের জন্য নিরন্তর শুভকামনা।।