21/10/2025
ডিয়ার জুনিয়রস, তোমরা যারা আগামীতে ঢাকা সিটি কলেজে ভর্তি হওয়ার কথা ভাবছো, আমি ঢাকা সিটি কলেজের এলামনাই হিসেবে বলছি,
PLEASE AVOID THIS COLLEGE!!!
ঢাকা সিটি কলেজ এক সময় দেশের সেরা কলেজ গুলোর একটি ছিল এবং ঢাকা সিটির টপ ১০ টি কলেজের মধ্যে তার অবস্থান ছিল। কিন্তু বর্তমানে এগুলো সবই অতীত। কিছু দায়িত্বজ্ঞানহীন ব্যক্তিদের কারণে কলেজের আজ এই বেহাল দশা। তাই দূঃখভরাক্রান্ত মন নিয়ে বাধ্য হয়ে এই পোস্টটি করতে হলো।
এইসএসসি এক্সাম তোমাদের জীবনের অন্যতম বড় একটা অধ্যায়। এর উপরেই তোমাদের ভবিষ্যৎ, ক্যারিয়ার কোন পথে যাবে তা অনেকটাই নির্ভরশীল। আর এক্ষেত্রে সঠিক কলেজ চয়েজ করাটা অনেক বড় একটা ফ্যাক্টর। তাই কোনো ভূল কলেজে ভর্তি হয়ে এই স্বল্প কিন্তু গুরুত্বপূর্ণ সময় নষ্ট করবে না।
তাই যারা ভুলক্রমে ভর্তি হয়েও গেছো, তাদের যদি এখনও সুযোগ থাকে তাহলে কলেজ চেঞ্জ করে ফেলো। একটা কলেজের অযোগ্য অথোরিটির কারণে যেন তোমার নিজের রেজাল্ট ও ভবিষ্যতে কোনো প্রভাব না পড়ে সেই আশাই করি। তোমাদের জন্য অনেক দোয়া ও ভালবাসা রইল।