Prof. Muzaffer Ahmad

Prof. Muzaffer Ahmad Professor Muzaffer Ahmad (1935-2012) was a highly respected economist, environmental activist, an exponent of citizen’s rights and good governance.

https://www.prothomalo.com/bangladesh/usrs0k9w1y
22/05/2025

https://www.prothomalo.com/bangladesh/usrs0k9w1y

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অর্থনীতিবিদ মোজাফ্‌ফর আহমদের ত্রয়োদশ মৃত্যুবার্ষিকী উপলক্ষে গোলটেবিল বৈঠক হয়।

কৃতী অর্থনীতিবিদ, শিক্ষাবিদ, প্রশাসক, পরিবেশবিদ এবং সুশাসন ও নাগরিক অধিকার আন্দোলনের অন্যতম নেতা অধ্যাপক মোজাফ্ফর আহমদের...
22/05/2025

কৃতী অর্থনীতিবিদ, শিক্ষাবিদ, প্রশাসক, পরিবেশবিদ এবং সুশাসন ও নাগরিক অধিকার আন্দোলনের অন্যতম নেতা অধ্যাপক মোজাফ্ফর আহমদের ত্রয়োদশ মৃত্যুবার্ষিকী উপলক্ষে অধ্যাপক মোজাফ্ফর আহমদ স্মৃতি সংসদের পক্ষ থেকে ২২ মে, ২০২৫ (বৃহস্পতিবার) “পরিবেশ পুনরুদ্ধার: সময়ের প্রবাহে সংকট ও সম্ভাবনা” শীর্ষক বিশেষ গোলটেবিল আলোচনার আয়োজন করা হয়। কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ের সভাকক্ষে সকালে এ গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে পরিবারের পক্ষে উপস্থিত ছিলেন তাঁর স্ত্রী অধ্যাপক রওশন জাহান ও মেয়ে যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব সাসেক্সের ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজের জ্যেষ্ঠ রিসার্চ ফেলো ড. সোহেলা নাজনীন। গোলটেবিল আলোচনাটি সভাপতিত্ব করেন অধ্যাপক মোজাফ্ফর আহমদ স্মৃতি সংসদের সভাপতি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক এম এ সাত্তার মণ্ডল।

https://www.prothomalo.com/business/economics/844lbkxk0f
26/05/2024

https://www.prothomalo.com/business/economics/844lbkxk0f

বাংলাদেশ এখন নিম্নমধ্যম আয়ের দেশ। অর্থাৎ মধ্যম আয়ের দেশের কাতারে প্রবেশ করেছে বাংলাদেশ। এখান থেকে উচ্চ আয়ের দেশ ...

https://www.jagonews24.com/national/news/944285
26/05/2024

https://www.jagonews24.com/national/news/944285

অর্থনীতিবিদ, শিক্ষাবিদ, প্রশাসক, পরিবেশবিদ এবং সুশাসন ও নাগরিক অধিকার আন্দোলনের নেতা অধ্যাপক মোজাফ্ফর আহমদ স্মৃ....

কৃতী অর্থনীতিবিদ, শিক্ষাবিদ, প্রশাসক, পরিবেশবিদ এবং সুশাসন ও নাগরিক অধিকার আন্দোলনের অন্যতম নেতা অধ্যাপক মোজাফ্ফর আহমদ স...
23/05/2024

কৃতী অর্থনীতিবিদ, শিক্ষাবিদ, প্রশাসক, পরিবেশবিদ এবং সুশাসন ও নাগরিক অধিকার আন্দোলনের অন্যতম নেতা অধ্যাপক মোজাফ্ফর আহমদ স্মৃতি সংসদের পক্ষ থেকে ২৩ মে, ২০২৪ (বৃহস্পতিবার, বিকেল ৪টায়) “বাংলাদেশের মধ্য আয়ের দেশে উত্তরণ: করণীয় ও সীমাবন্ধনসমূহ” শীর্ষক স্মারক বক্তৃতা ২০২৪ আয়োজন করা হয়।

বিআইডিএস কনফারেন্স হলে অনুষ্ঠিত এই স্মারক বক্তৃতাটি প্রদান করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক অধ্যাপক এমএম আকাশ।

অধ্যাপক মোজাফ্ফর আহমদ স্মৃতি সংসদের সভাপতি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) এর কৃষি অর্থনীতির ইমেরিটাস অধ্যাপক ও সাবেক উপাচার্য এবং বাংলাদেশ পরিকল্পনা কমিশনের সাবেক সদস্য একুশে পদকপ্রাপ্ত এম. এ. সাত্তার মণ্ডল-এই অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন।

অনুষ্ঠানে মূল প্রবন্ধের ওপর আলোচনা করেন বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের মহাপরিচালক বিনায়ক সেন। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক আহমদ-এর সহধর্মিনী রওশন জাহানও তাঁর পরিবারবর্গ। অন্যান্যদের মধ্যে অনুষ্ঠানে উপস্থিত থেকে অধ্যাপক আহমদ এর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন কাজী মদিনা, ড. বদিউল আলম মজুমদার, মহিদুল হক খান, মমতাজুল করিম, ড, বদরুন্নেছা আহমেদ, হুমায়রা আহমেদ প্রমুখ।

আপনাদের সহৃদয় উপস্থিতি কামনা করছি। আয়োজনটিকে ফলপ্রসূ করে তুলতে এই রেজিস্ট্রেশন ফর্মটি পূরণ করে উপস্থিতি নিশ্চিত করতে ও আ...
21/05/2024

আপনাদের সহৃদয় উপস্থিতি কামনা করছি। আয়োজনটিকে ফলপ্রসূ করে তুলতে এই রেজিস্ট্রেশন ফর্মটি পূরণ করে উপস্থিতি নিশ্চিত করতে ও আমাদেরকে সহযোগিতা করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি: https://forms.gle/XrFqEvZS23ZP4hLt6

কৃতী অর্থনীতিবিদ, শিক্ষক, প্রশাসক, পরিবেশবিদ এবং সুশাসন ও নাগরিক অধিকার আন্দোলনের অন্যতম নেতা অধ্যাপক মোজাফ্ফর আহমদের এক...
21/05/2023

কৃতী অর্থনীতিবিদ, শিক্ষক, প্রশাসক, পরিবেশবিদ এবং সুশাসন ও নাগরিক অধিকার আন্দোলনের অন্যতম নেতা অধ্যাপক মোজাফ্ফর আহমদের একাদশতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে অধ্যাপক মোজাফফর আহমদ স্মৃতি সংসদ ও রিডিং ক্লাব ট্রাস্ট এর যৌথ উদ্যোগে গত ২০ মে, ২০২৩ (শনিবার) বিকেল ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের মুজাফফর আহমদ চৌধুরী মিলনায়তনে ‘স্মারক বক্তৃতা ২০২৩’ অনুষ্ঠিত হয়।

“অর্থনৈতিক উত্তরণ, রাজনৈতিক বন্দোবস্ত ও জন সমাজ” শীর্ষক স্মারক বক্তৃতাটি প্রদান করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের চেয়ারম্যান এবং উন্নয়ন অন্বেষণের চেয়ারপারসন অধ্যাপক ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।

অধ্যাপক আহমদ-এর সহধর্মিনী ও স্মৃতি সংসদের সদস্য ড. রওশন জাহান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কৃষি অর্থনীতি বিভাগ, কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদের ইমেরিটাস অধ্যাপক এবং বাকৃবি’র সাবেক উপাচার্য ও বাংলাদেশ পরিকল্পনা কমিশনের কৃষি ও সাধারণ অর্থনীতি বিভাগের সাবেক সদস্য ড. এম. এ. সাত্তার মণ্ডল, সুজন-সুশাসনের জন্য নাগরিকের সম্পাদক ড. বদিউল আলম মজুমদার এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যুরো অব ইকোনমিক রিসার্চের চেয়ারম্যান, বিআইডিএসের সিনিয়র ফেলো, বাংলাদেশের দ্বিতীয় প্রেক্ষিত পরিকল্পনা (২০২১-৪১) প্রণয়নের লক্ষ্যে গঠিত বিশেষজ্ঞ প্যানেলের সদস্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক এমএম আকাশ মূল প্রবন্ধের ওপর আলোচনায় অংশগ্রহণ করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পরিবেশবিদ ও স্থপতি ইকবাল হাবিব।

https://bonikbarta.net/home/news_description/341119/%E2%80%98%E2%80%8C%E0%A6%B8%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%9C%E0%A7%87-%E0%...
21/05/2023

https://bonikbarta.net/home/news_description/341119/%E2%80%98%E2%80%8C%E0%A6%B8%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%9C%E0%A7%87-%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%9A%E0%A7%8D%E0%A6%9B%E0%A6%BF%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A8%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%AA%E0%A7%81%E0%A6%A8%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%AC%E0%A7%83%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BF-%E0%A6%98%E0%A6%9F%E0%A6%9B%E0%A7%87%E2%80%99

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের চেয়ারম্যান ও উন্নয়ন অন্বেষণের চেয়ারপারসন অধ্যাপক রাশেদ আল মাহমুদ ত....

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Prof. Muzaffer Ahmad posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Prof. Muzaffer Ahmad:

Shortcuts

Share

Category