15/12/2025
ব্যাংক সাধারণত সংগঠক ও মূলধনের সাথে জামানত এবং সুদের শর্তসাপেক্ষে সমন্বয়ে ঘটিয়ে থাকে। সংগঠক শেষে ভূমি ও শ্রমের সাথে সমন্বয় করে থাকে। ব্যাংক অর্জন করে নিশ্চিত মুনাফা অর্থাৎ সুদ। সংগঠক ঝুঁকির বিনিময়ে মুনাফা অর্জন করে। ফলে সম্পদ তাদের মধ্যেই কেন্দ্রীভূত হয়। শ্রমিক দীর্ঘ সময় অভিজ্ঞ হয়ে উঠলেও সংগঠক হয়ে উঠতে পারে না অর্থাৎ শ্রমিক মূলধনের অভাবে সমিতি থেকে যায়। ফলে আমাদের দেশে উদ্যোক্তা তৈরি হয় না।