Darussunnat Siddikia Hafezia And Alia Madrasah

Darussunnat Siddikia Hafezia And Alia Madrasah Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Darussunnat Siddikia Hafezia And Alia Madrasah, Educational consultant, Dhaka.

♦️জেনারেল শিক্ষা সহ হিফজুল কুরআন। বালক- বালিকা পৃথক (নাযারা, হিফয)

♦️কুরআন শিক্ষা সহ (প্লে-দাখিল ১০ম শ্রেণী)।

আবাসিক, অনাবাসিক , ডে- কেয়ার।

প্রতিষ্ঠাতা পরিচালক-
মাওলানা বেলাল হোসাইন সিদ্দিকী

যোগাযোগঃ 01719076239

১ম সেমিস্টার পরীক্ষার অংশ বিশেষ। আলহামদুলিল্লাহ ⭐✨(DSSHAM)
23/05/2026

১ম সেমিস্টার পরীক্ষার অংশ বিশেষ।
আলহামদুলিল্লাহ ⭐✨
(DSSHAM)

আলহামদুলিল্লাহ 🌼আমাদের "দারুস সুন্নাত সিদ্দিকীয়া হাফিজিয়া ও আলিয়া মাদ্রাসার" জলসা অনুষ্ঠান এর অংশবিশেষ💚যারা অংশ গ্রহণ...
23/05/2026

আলহামদুলিল্লাহ 🌼
আমাদের "দারুস সুন্নাত সিদ্দিকীয়া হাফিজিয়া ও আলিয়া মাদ্রাসার" জলসা অনুষ্ঠান এর অংশবিশেষ💚
যারা অংশ গ্রহণ করেছেন , খুব সুন্দর উপস্থাপন করেছেন মাশাআল্লাহ ✨
শিক্ষার্থীরা আরও এগিয়ে যাও💚✨

🌙✨ Eid Mubarak ✨🌙আলহামদুলিল্লাহ, আরেকটি পবিত্র ঈদ আমাদের জীবনে এসেছে।এই ঈদ যেন সবার জীবনে নিয়ে আসে শান্তি, সুখ আর অসীম র...
20/03/2026

🌙✨ Eid Mubarak ✨🌙
আলহামদুলিল্লাহ, আরেকটি পবিত্র ঈদ আমাদের জীবনে এসেছে।
এই ঈদ যেন সবার জীবনে নিয়ে আসে শান্তি, সুখ আর অসীম রহমত 🤍
রমজানের এক মাসের সব ইবাদত, ত্যাগ আর ধৈর্যের পর
আজকের এই দিনটা শুধু আনন্দের নয়, কৃতজ্ঞতারও—
আল্লাহর কাছে শুকরিয়া, তিনি আমাদের এই সুন্দর দিনটি দেখার তৌফিক দিয়েছেন।
এই ঈদে আমরা যেন ভুলে না যাই আমাদের চারপাশের অসহায় মানুষদের কথা,
সবার সাথে ভালোবাসা, সহানুভূতি আর হাসি ভাগ করে নিই 🌸
দোয়া করি—আল্লাহ আমাদের সকলের গুনাহ মাফ করে দিন,
আমাদের জীবনকে বরকতে ভরে দিন এবং সব ভালো কাজ কবুল করুন 🤲
তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম
সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা—
🌙✨ ঈদ মোবারক ✨🌙

🌙 بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ 🌙সমস্ত প্রশংসা আল্লাহ তা‘আলার জন্য,যিনি আমাদেরকে আবারও রহমত, মাগফিরাত ও নাজাতের...
18/02/2026

🌙 بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ 🌙
সমস্ত প্রশংসা আল্লাহ তা‘আলার জন্য,
যিনি আমাদেরকে আবারও রহমত, মাগফিরাত ও নাজাতের পবিত্র মাস মাহে রমজান লাভ করার তাওফিক দান করেছেন।
রমজান সেই বরকতময় মাস,
যে মাসে কুরআন নাযিল হয়েছে হিদায়াত ও সত্য-মিথ্যার সুস্পষ্ট নিদর্শন হিসেবে।
এই পবিত্র মাসে আল্লাহ তা‘আলা আমাদের সকলকে
খালিস নিয়তে রোজা পালন, নামাজ কায়েম, কুরআন তিলাওয়াত
এবং বেশি বেশি নেক আমল করার তাওফিক দান করুন।
আসুন, আমরা তাকওয়া ও পরহেজগারির মাধ্যমে
নিজেদের জীবনকে পরিশুদ্ধ করি
এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করি।
🤲 আল্লাহ তাআলা আমাদের সকল ইবাদত কবুল করুন। আমিন।
✨ মাহে রমজান মোবারক ✨

পবিত্র মাহে রমজান এর ক্লাস কার্যক্রম।
18/02/2026

পবিত্র মাহে রমজান এর ক্লাস কার্যক্রম।

09/01/2026

আসসালামুয়ালাইকুম ওয়া রাহমাতুল্লাহ ।

দারুস সুন্নাত সিদ্দিকিয়া হাফিজিয়া ও আলিয়া মাদ্রাসার পক্ষ হতে জানানো যাচ্ছে যে, আগামী ১০/০১/২০২৬ ইং শনিবার , সকাল ১০:০০ ঘটিকায় শিক্ষার্থীদের "নবীন বরণ" অনুষ্ঠান উপলক্ষে সকলকে যথাসময়ে মাদরাসায় উপস্থিত থাকার জন্য নির্দেশ দেওয়া হলো।

(বি:দ্র: লাল গোলাপ দিয়ে নতুন বছরে নবীন শিক্ষারদের বরণ করে নেওয়া হবে।)

(𝐃𝐒𝐒𝐇𝐀𝐌- পরিবার)

আমাদের সম্মানিত শিক্ষক - শিক্ষিকা মন্ডলী । মানুষ তৈরির কারিগর✨
03/01/2026

আমাদের সম্মানিত শিক্ষক - শিক্ষিকা মন্ডলী ।
মানুষ তৈরির কারিগর✨

আলহামদুলিল্লাহ 🌸আমাদের শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ এবং পুরস্কার বিতরণী  অনুষ্ঠান সম্পন্ন হয়েছে । ফলাফল ...
03/01/2026

আলহামদুলিল্লাহ 🌸
আমাদের শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে ।
ফলাফল এর পুরস্কার পেয়ে শিক্ষার্থীরা খুবই আনন্দিত । মাশাআল্লাহ 🤍
প্রতিটি শিক্ষার্থী যেন সামনে আরো ভালো ফলাফল অর্জন করে তার জন্যে দোয়া ও শুভকামনা "দারুস সুন্নাত সিদ্দিকিয়া হাফিজিয়া ও আলিয়া মাদ্রাসার পক্ষ হতে "🌸

11/12/2025

✪ছাত্র-ছাত্রীদের ড্রেস সংক্রান্ত নোটিশ-২০২৬ইং

➤দারুসসুন্নাত সিদ্দীকিয়া হাফিজিয়া ও আলিয়া মাদরাসার সকল ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের জানানো যাচ্ছে যে,ছাত্রীদের মাদরাসা ড্রেসের কার্যক্রম চলমান রয়েছে। যে সকল ছাত্র ছাত্রীরা এখনো ড্রেস বানায়নি বা যাদের ড্রেস নেই তাদের খুব দ্রুত সময়ের মধ্যে ড্রেস বানাতে বলা হচ্ছে।মাদরাসা ড্রেস নয় এমন কোন পোশাকে মাদরাসার কোন কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবে না। যারা ড্রেসের ব্যাপারে এখনো উদাসীন তাদের জানানো যাচ্ছে যে,০১ জানুয়ারি ২০২৬ ইং এর পরে কোন ছাত্র -ছাত্রীকে ড্রেস ছাড়া শ্রেণিকক্ষে প্রবেশ করতে দেওয়া হবে না এবং ড্রেস ও আইডি কার্ড ব্যতিত ছাত্র ছাত্রীরা মাদসার কোন পরিক্ষায় অংশগ্রহণ করতে পারবে না।

➤ছোট ছাত্রীদের ড্রেসের ধরন:
সাদা রংয়ের হিজাব, ব্লু রংয়ের - ফুল হাতা এবং হাতায় আর নিচে সাদা রংয়ের পাইপিং দিয়ে গোল জামা,সাদা রংয়ের পায়জামা এবং কালো রংয়ের স্কুল জুতা। সাথে আইডি কার্ড।

➤বড় ছাত্রীদের ড্রেসের ধরন:
কালো হিজাব নিকাব,কালো বোরকা,কালো জুতা। সাথে আইডি কার্ড।

➤ছাত্র দের ড্রেস এর ধরন:
সাদা পাঞ্জাবী - পায়জামা, সাদা টুপি, কেডস জুতা । এবং আইডি কার্ড ।

আদেশক্রমে :
DSSHAM- মাদরাসা কতর্তৃপক্ষ।

Address

Dhaka
SARULIA

Alerts

Be the first to know and let us send you an email when Darussunnat Siddikia Hafezia And Alia Madrasah posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share