16/05/2026
এই কালিমা ইসলামের ভিত্তি, কিন্তু এটা শুধু একবার বলার কথা না, বারবার পড়ার জিকির।
এখানে ‘ইলাহ’ অর্থ হলো, যার দিকে হৃদয় ঝুঁকে যায়…
যখন আমরা দুশ্চিন্তায় পড়ি তখন আমাদের হৃদয় কার দিকে ঝুঁকে যায়, যখন আমরা সমস্যার মাঝে নিজেকে হারিয়ে ফেলি তখন আমরা কার দিকে ঝুঁকে যাই?
এর অর্থই হলো ইলাহ….তাঁর দিকে ঝুঁকে যাওয়া।
লা ইলাহা ইল্লাল্লাহ এর মূল অর্থ হলো : আল্লাহ ছাড়া এমন কেউ নেই,যিনি আমার সর্বোচ্চ ভালোবাসা, ভয়, আশা, নির্ভরতা ও ইবাদতের হকদার।
কিন্তু….
এখানেই সবচেয়ে বড় প্রশ্নটা থেকে যায়…
আমরা যখন সমস্যায় পড়ি, অবসাদ বোধ করি, তখন কী আমরা আসলেই আল্লাহর দিকে ঝুঁকে যাই, না সমস্যায় পড়ার সাথে সাথে মোবাইলে স্ক্রল শুরু করি এবং সেখানে নিজেকে হারিয়ে ফেলতে চাই…?
তখন আমাদের ইলাহ কে আসলে…?