12/07/2026
তারিখ: ১২.০৭.২০২৬
শোক সংবাদ
অশেষ বেদনা ও শোকভারাক্রান্ত মনে জানানো যাচ্ছে যে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর স্থায়ী কমিটির অন্যতম সদস্য, বাংলাদেশ সরকারের সাবেক রাষ্ট্রপতি, সাবেক স্পিকার, সাবেক মন্ত্রী এবং পঞ্চগড়ের গর্ব ও অহংকার, জননন্দিত বর্ষীয়ান রাজনীতিবিদ ব্যারিস্টার জমির উদ্দীন সরকার আর আমাদের মাঝে নেই।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
আজ ভোর ৪টা ১৯ মিনিটে ঢাকার বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মরহুম ব্যারিস্টার জমির উদ্দিন সরকার তেজগাঁও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক শামীমা ইয়াসমিন-এর খালু ছিলেন। তাঁর এই প্রয়াণে দেশ হারাল একজন প্রাজ্ঞ রাজনীতিবিদ, বিএনপি হারাল এক অভিভাবকতুল্য নেতা, আর পঞ্চগড় হারাল তার শ্রেষ্ঠ সন্তানদের একজন। দীর্ঘ রাজনৈতিক জীবনে তাঁর সততা, প্রজ্ঞা, দেশপ্রেম এবং জনগণের প্রতি নিবেদিত অবদান চিরকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হবে।
মহান আল্লাহ তাআলা মরহুমকে জান্নাতুল ফিরদাউস নসিব করুন, তাঁর সকল গুনাহ ক্ষমা করে দিন এবং শোকসন্তপ্ত পরিবার, স্বজন, সহকর্মী ও অসংখ্য শুভানুধ্যায়ীকে এই অপূরণীয় শোক বহন করার শক্তি দান করুন।
তেজগাঁও কলেজ পরিবার